ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির শ্রেণিবিভাগ MCQ প্রশ্ন উত্তর PDF | ক্লাস 11 1st Semester Varotiyo Darshana Samproday gulir shrenibivag MCQ PDF

১। ভারতীয় দর্শন হল—
(ক) আস্তিক দর্শন
(খ) নাস্তিক দর্শন
(গ) তত্ত্বদর্শন
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (গ) তত্ত্বদর্শন ✓
২। ভারতীয় দর্শন সম্প্রদায়ের বিভাজনের ভিত্তি হল—
(ক) উপনিষদ
(খ) বেদ
(গ) গীতা
(ঘ) রামায়ণ।
উত্তরঃ (খ) বেদ ✓
৩। ভারতীয় দর্শনের বিভাগ হল—
(ক) দুটি
(খ) তিনটি
(গ) চারটি
(ঘ) পাঁচটি।
উত্তরঃ (ক) দুটি ✓
৪। ভারতীয় দর্শনে মোট সম্প্রদায় হল—
(ক) তিনটি
(খ) চারটি
(গ) দশটি
(ঘ) নয়টি।
উত্তরঃ (ঘ) নয়টি ✓
৫। আস্তিক কাদের বলা হয়?
(ক) যে সম্প্রদায় বেদকে প্রামাণ্য গ্রন্থ বলে মনে করে
(খ) যে সম্প্রদায় বেদকে প্রামাণ্য গ্রন্থ বলে মনে করে না
(গ) যারা বাইবেলকে একমাত্র ধর্মগ্রন্থ বলে মনে করে
(ঘ) যারা বেদ নিরপেক্ষ।
উত্তরঃ (ক) যে সম্প্রদায় বেদকে প্রামাণ্য গ্রন্থ বলে মনে করে ✓
৬। ভারতীয় দর্শনের আস্তিক সম্প্রদায়ের সংখ্যা হল—
(ক) দুটি
(খ) তিনটি
(গ) ছয়টি
(ঘ) আটটি।
উত্তরঃ (গ) ছয়টি ✓
৭। একটি বেদবিরোধী দর্শন হল—
(ক) ন্যায়
(খ) অদ্বৈত বেদান্ত
(গ) জৈন
(ঘ) বৈশেষিক।
উত্তরঃ (গ) জৈন ✓
৮। সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা হলেন—
(ক) মহর্ষি গৌতম
(খ) মহর্ষি জৈমিনি
(গ) মহর্ষি কপিল
(ঘ) আচার্য শঙ্কর।
উত্তরঃ (গ) মহর্ষি কপিল ✓
📚 একাদশ ও দ্বাদশ শ্রেণির স্টুডেন্টদের জন্য দারুণ সুযোগ!
আপনি কি কম সময়ে ভালোভাবে পড়াশোনা শেষ করতে চান?
পরীক্ষার আগে রিভিশন করতে সমস্যা হচ্ছে?
👉 তাহলে এখনই নিয়ে নিন আমাদের Complete PDF eBook Package
✨ এই eBook-এ যা পাচ্ছেন:
✔ সহজ ভাষায় পুরো সিলেবাস
✔ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
✔ পরীক্ষার জন্য সাজানো নোটস
✔ শর্ট টেকনিক ও সাজেশন
🎯 কার জন্য উপযোগী?
👉 একাদশ ও দ্বাদশ শ্রেণির সকল ছাত্র-ছাত্রী
👉 বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যারা
💡 মোবাইলেই পড়ুন, যেকোনো সময়, যেকোনো জায়গায়!
🔥 মাত্র ২৫ টাকা প্রতিটা সাবজেক্ট
৯। সাংখ্যরা কয়টি প্রমাণ স্বীকার করেছেন?
(ক) দুটি
(খ) তিনটি
(গ) চারটি
(ঘ) পাঁচটি।
উত্তরঃ (খ) তিনটি ✓
১০। যোগ দর্শনের প্রতিষ্ঠাতা কে?
(ক) মহর্ষি কপিল
(খ) মহর্ষি কণাদ
(গ) মহর্ষি পতঞ্জলি
(ঘ) মহর্ষি গৌতম।
উত্তরঃ (গ) মহর্ষি পতঞ্জলি ✓
১১। ‘যোগসূত্র’-এর রচয়িতা কে?
(ক) মহর্ষি কণাদ
(খ) মহর্ষি পতঞ্জলি
(গ) মহর্ষি গৌতম
(ঘ) মহর্ষি কপিল।
উত্তরঃ (খ) মহর্ষি পতঞ্জলি ✓
১২। যোগ দর্শনের প্রধান ভাষ্যকার হলেন—
(ক) বেদব্যাস
(খ) বাচস্পতি মিশ্র
(গ) বাদরায়ণ
(ঘ) শবরস্বামী।
উত্তরঃ (ক) বেদব্যাস ✓
১৩। ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা হলেন—
(ক) মহর্ষি গৌতম
(খ) মহর্ষি জৈমিনি
(গ) মহর্ষি কপিল
(ঘ) আচার্য শঙ্কর।
উত্তরঃ (ক) মহর্ষি গৌতম ✓
১৪। কোন্ দর্শনকে অক্ষপাদ দর্শন বলা হয়?
(ক) যোগ দর্শন
(খ) ন্যায় দর্শন
(গ) মীমাংসা দর্শন
(ঘ) বেদান্ত দর্শন।
উত্তরঃ (খ) ন্যায় দর্শন ✓
১৫। কোন্ দর্শনকে প্রমাণশাস্ত্র বলা হয়?
(ক) যোগ
(খ) ন্যায়
(গ) সাংখ্য
(ঘ) মীমাংসা।
উত্তরঃ (খ) ন্যায় ✓
১৬। বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতা কে?
(ক) মহর্ষি গৌতম
(খ) ঋষি কণাদ
(গ) গৌতম বুদ্ধ
(ঘ) লোকপুত্র বৃহস্পতি।
উত্তরঃ (খ) ঋষি কণাদ ✓
১৭। বৈশেষিক দর্শনের প্রধান গ্রন্থের নাম—
(ক) সাংখ্যসূত্র
(খ) মীমাংসা সূত্র
(গ) বৈশেষিক সূত্র
(ঘ) জৈমিনি সূত্র।
উত্তরঃ (গ) বৈশেষিক সূত্র ✓
১৮। বৈশেষিক মতে ক্ষিতির বিশেষ গুণ—
(ক) রূপ
(খ) রস
(গ) গন্ধ
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (গ) গন্ধ ✓
১৯। বৈশেষিক মতে স্পর্শগুণ প্রত্যক্ষ হয় যে ইন্দ্রিয়ের দ্বারা তার নাম—
(ক) ত্বক
(খ) চক্ষু
(গ) কর্ণ
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (ক) ত্বক ✓
২০। মীমাংসা দর্শনের প্রবক্তা হলেন—
(ক) জৈমিনি
(খ) বেদব্যাস
(গ) পতঞ্জলি
(ঘ) কণাদ।
উত্তরঃ (ক) জৈমিনি ✓
২১। মীমাংসা দর্শনের অপর নাম—
(ক) জৈমিনি দর্শন
(খ) সাংখ্য দর্শন
(গ) যোগ দর্শন
(ঘ) ন্যায় দর্শন।
উত্তরঃ (ক) জৈমিনি দর্শন ✓
২২। বেদান্ত দর্শনের প্রবর্তক কে?
(ক) মহর্ষি জৈমিনি
(খ) মহর্ষি বাদরায়ণ
(গ) মহর্ষি কপিল
(ঘ) মহর্ষি গৌতম।
উত্তরঃ (খ) মহর্ষি বাদরায়ণ ✓
২৩। ‘ব্রহ্মসূত্র’ গ্রন্থটির রচয়িতা হলেন—
(ক) মহর্ষি গৌতম
(খ) মহর্ষি কপিল
(গ) শঙ্করাচার্য
(ঘ) মহর্ষি বাদরায়ণ।
উত্তরঃ (ঘ) মহর্ষি বাদরায়ণ ✓
২৪। ‘সর্বদর্শনসংগ্রহ’ রচনা করেন—
(ক) বল্লভাচার্য
(খ) নিম্বার্কাচার্য
(গ) মধবাচার্য
(ঘ) শঙ্করাচার্য।
উত্তরঃ (গ) মধবাচার্য ✓
২৫। বেদান্ত দর্শনের মূলভিত্তি হল—
(ক) উপনিষদ
(খ) গীতা
(গ) চণ্ডী
(ঘ) মহাভারত।
উত্তরঃ (ক) উপনিষদ ✓
২৬। ‘শ্রীভাষ্য’ কার লেখা?
(ক) বল্লভাচার্য
(খ) মধ্বাচার্য
(গ) শঙ্করাচার্য
(ঘ) রামানুজ।
উত্তরঃ (ঘ) রামানুজ ✓
২৭। ‘শারীরক ভাষ্য’-এর রচয়িতা হলেন—
(ক) রামানুজ
(খ) বল্লভাচার্য
(গ) মধ্বাচার্য
(ঘ) শঙ্করাচার্য।
উত্তরঃ (ঘ) শঙ্করাচার্য ✓
২৮। কেবলাদ্বৈতবাদের সমর্থক হলেন—
(ক) শঙ্করাচার্য
(খ) রামানুজ
(গ) গৌতম
(ঘ) বৃহস্পতি।
উত্তরঃ (ক) শঙ্করাচার্য ✓
২৯। “ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা।” — এ কথা বলেছেন—
(ক) শঙ্করাচার্য
(খ) রামানুজ
(গ) গৌতম বুদ্ধ
(ঘ) মহর্ষি গৌতম।
উত্তরঃ (ক) শঙ্করাচার্য ✓
৩০। শঙ্করাচার্য কয় প্রকার সত্তা স্বীকার করেন?
(ক) দুই
(খ) তিন
(গ) চার
(ঘ) এক।
উত্তরঃ (খ) তিন ✓
৩১। অদ্বৈত বেদান্ত মতে মায়া—
(ক) সৎ
(খ) অসৎ
(গ) সদসৎ
(ঘ) অনির্বচনীয়।
উত্তরঃ (ঘ) অনির্বচনীয় ✓
৩২। বিশিষ্টাদ্বৈতবাদের প্রতিষ্ঠাতা কে?
(ক) রামানুজ
(খ) শঙ্করাচার্য
(গ) নিম্বার্কাচার্য
(ঘ) বল্লভাচার্য।
উত্তরঃ (ক) রামানুজ ✓
৩৩। চার্বাক দর্শনের প্রতিষ্ঠাতা হলেন—
(ক) মহাবীর
(খ) মহর্ষি গৌতম
(গ) গৌতম বুদ্ধ
(ঘ) ঋষি বৃহস্পতি।
উত্তরঃ (ঘ) ঋষি বৃহস্পতি ✓
৩৪। কোন্ দর্শনকে লোকায়ত দর্শন বলা হয়?
(ক) চার্বাক
(খ) জৈন
(গ) বৌদ্ধ
(ঘ) ন্যায়।
উত্তরঃ (ক) চার্বাক ✓
৩৫। চার্বাক মতে যথার্থ জ্ঞানের উৎস হল—
(ক) প্রত্যক্ষ
(খ) অনুমান
(গ) উপমান
(ঘ) শব্দ।
উত্তরঃ (ক) প্রত্যক্ষ ✓
৩৬। “প্রত্যক্ষই একমাত্র প্রমাণ”—ভারতীয় দর্শনে এ কথা বলেন—
(ক) চার্বাক
(খ) বৌদ্ধ
(গ) ন্যায়
(ঘ) সাংখ্য।
উত্তরঃ (ক) চার্বাক ✓
৩৭। “অনুমান প্রমাণ নয়”—এ কথা বলেছেন—
(ক) বৌদ্ধ
(খ) সাংখ্য
(গ) চার্বাক
(ঘ) ন্যায়।
উত্তরঃ (গ) চার্বাক ✓
৩৮। কোন্ চার্বাকরা আত্মা, জন্মান্তর প্রভৃতিকে স্বীকার করেন?
(ক) আদি
(খ) ধূর্ত
(গ) ব্যবহারিক
(ঘ) সুশিক্ষিত।
উত্তরঃ (ঘ) সুশিক্ষিত ✓
৩৯। চার্বাক দর্শন হল—
(ক) অধ্যাত্মবাদী দর্শন
(খ) ভাববাদী দর্শন
(গ) জড়বাদী দর্শন
(ঘ) বস্তুবাদী দর্শন।
উত্তরঃ (গ) জড়বাদী দর্শন ✓
৪০। “একমাত্র জড়বস্তুর অস্তিত্ব আছে, অতীন্দ্রিয় সত্তার কোনো অস্তিত্ব নেই।”—এই মতবাদটি কোন্ সম্প্রদায়ের?
(ক) চার্বাক
(খ) বৌদ্ধ
(গ) জৈন
(ঘ) ন্যায়।
উত্তরঃ (ক) চার্বাক ✓
৪১। ভূতচতুষ্টয়বাদ মেনেছেন—
(ক) অদ্বৈত বেদান্ত
(খ) চার্বাক
(গ) বৌদ্ধ
(ঘ) ন্যায় দার্শনিকেরা।
উত্তরঃ (খ) চার্বাক ✓
৪২। যদৃচ্ছাবাদ স্বীকার করেছেন—
(ক) অদ্বৈত বেদান্ত
(খ) চার্বাক
(গ) বৌদ্ধ
(ঘ) ন্যায়।
উত্তরঃ (খ) চার্বাক ✓
৪৩। কোন্ দার্শনিকরা আকাশকে স্বীকার করেন না?
(ক) অদ্বৈত বেদান্ত
(খ) চার্বাক
(গ) বৌদ্ধ
(ঘ) ন্যায়।
উত্তরঃ (খ) চার্বাক ✓
৪৪। বৌদ্ধ দর্শন অনুসারে দুঃখের কারণ হল—
(ক) অবিদ্যা
(খ) বিজ্ঞান
(গ) জাতি
(ঘ) জন্ম।
উত্তরঃ (ক) অবিদ্যা ✓
৪৫। আর্যসত্যচতুষ্টয় মেনেছেন—
(ক) চার্বাক
(খ) ন্যায়
(গ) বৌদ্ধ
(ঘ) বেদান্ত।
উত্তরঃ (গ) বৌদ্ধ ✓
৪৬। বৌদ্ধ দর্শনে আর্যসত্যের সংখ্যা হল—
(ক) দুটি
(খ) তিনটি
(গ) চারটি
(ঘ) পাঁচটি।
উত্তরঃ (গ) চারটি ✓
৪৭। “দুঃখের কারণ আছে।” মতটি হল—
(ক) চার্বাক
(খ) ন্যায়
(গ) বৌদ্ধ
(ঘ) বেদান্ত দার্শনিকদের।
উত্তরঃ (গ) বৌদ্ধ ✓
৪৮। বৌদ্ধ কার্যকারণতত্ত্ব হল—
(ক) দেহাত্মবাদ
(খ) ক্ষণিকত্ববাদ
(গ) প্রতীত্যসমুৎপাদবাদ
(ঘ) মায়াবাদ।
উত্তরঃ (গ) প্রতীত্যসমুৎপাদবাদ ✓
৪৯। ‘প্রতীত্যসমুৎপাদবাদ’ শব্দটির অর্থ হল—
(ক) কার্যকারণ নিয়ম
(খ) নৈতিক নিয়ম
(গ) যুক্তিবিজ্ঞানের নিয়ম
(ঘ) পুরুষার্থের নিয়ম।
উত্তরঃ (ক) কার্যকারণ নিয়ম ✓
৫০। “ক্ষণিকত্বই সৎ-এর লক্ষণ।”—এ কথা বলেন—
(ক) চার্বাক
(খ) বৌদ্ধ
(গ) ন্যায়
(ঘ) অদ্বৈত বেদান্তী।
উত্তরঃ (খ) বৌদ্ধ ✓
আরো পড়ুন : দর্শন শব্দের অর্থ MCQ প্রশ্ন উত্তর
৫১। সৌত্রান্তিক মতবাদ হল—
(ক) বাহ্যপ্রত্যক্ষবাদ
(খ) বাহ্যানুমেয়বাদ
(গ) ভাববাদ
(ঘ) মায়াবাদ।
উত্তরঃ (খ) বাহ্যানুমেয়বাদ ✓
৫২। যোগাচার মতবাদ হল—
(ক) বাহ্যপ্রত্যক্ষবাদ
(খ) বিজ্ঞানবাদ
(গ) বাহ্যানুমেয়বাদ
(ঘ) মায়াবাদ।
উত্তরঃ (খ) বিজ্ঞানবাদ ✓
শূন্যস্থান পূরণ করো
১. আচার্য ‘নাস্তিক’ বলতে বেদ নিন্দুককে বুঝিয়েছেন ______।
(ক) শঙ্কর
(খ) রামানুজ
(গ) মনু
(ঘ) বেদব্যাস
উত্তর: (গ) মনু ✓
২. ভারতীয় দর্শনে নরমপন্থী নাস্তিক দর্শন হল ______ টি।
(ক) ২
(খ) ৩
(গ) ৪
(ঘ) ৬
উত্তর: (ক) ২ ✓
৩. ______ দর্শন বেদানুগত দর্শন নামে পরিচিত।
(ক) ন্যায়, বৈশেষিক
(খ) সাংখ্য, যোগ
(গ) মীমাংসা, বেদান্ত
(ঘ) ন্যায়, সাংখ্য
উত্তর: (গ) মীমাংসা, বেদান্ত ✓
৪. মহর্ষি কপিল হলেন ______ দর্শনের প্রতিষ্ঠাতা।
(ক) যোগ
(খ) ন্যায়
(গ) বৈশেষিক
(ঘ) সাংখ্য
উত্তর: (ঘ) সাংখ্য ✓
৫. ন্যায় দর্শনে ______ টি প্রমাণ স্বীকৃত।
(ক) ২
(খ) ৩
(গ) ৪
(ঘ) ৫
উত্তর: (গ) ৪ ✓
৬. শঙ্করাচার্যের বেদান্ত দর্শন ______ নামে পরিচিত।
(ক) বিশুদ্ধাদ্বৈতবাদ
(খ) বিশিষ্টাদ্বৈতবাদ
(গ) শূন্যবাদ
(ঘ) সংকার্যবাদ
উত্তর: (ক) বিশুদ্ধাদ্বৈতবাদ ✓
৭. চার্বাক মতে জীবনের মূল লক্ষ্য হল ______।
(ক) আত্মসুখবাদ
(খ) নৈতিক সুখবাদ
(গ) অসুখবাদ
(ঘ) পরসুখবাদ
উত্তর: (ক) আত্মসুখবাদ ✓
৮. দ্বৈতবাদী নাস্তিক দর্শন হল ______।
(ক) জৈন দর্শন
(খ) চার্বাক দর্শন
(গ) বৌদ্ধ দর্শন
(ঘ) ন্যায় দর্শন
উত্তর: (ক) জৈন দর্শন ✓
৯. বৌদ্ধ দর্শনে দুটি ভাগ, হীনযান ও ______ এবং হীনযানীদের দুটি ভাগ, বৈভাষিক ও ______।
(ক) মাধ্যমিক ও মহাযান
(খ) মহাযান ও যোগাচার
(গ) সৌত্রান্তিক ও মাধ্যমিক
(ঘ) মহাযান ও সৌত্রান্তিক
উত্তর: (ঘ) মহাযান ও সৌত্রান্তিক ✓
নিম্নলিখিত বাক্যগুলি হয় সত্য (T) নতুবা মিথ্যা (F)-এই বাক্যগুলি পড়ে নীচের সংকেত ব্যবহার করে সঠিক উত্তর দাও
১.(a) নাস্তিক দর্শন বৈদিক দর্শন।
(b) নাস্তিক দর্শন ঈশ্বরে অবিশ্বাসী।
(c) আস্তিক দর্শন বেদনিষ্ঠ দর্শন।
(d) আস্তিক দর্শন সম্প্রদায় কর্ম ও জন্মান্তরবাদে অবিশ্বাসী।
সংকেতঃ
(ক) (a) – T (b) – F (c) – T (d) – F
(খ) (a) – F (b) – T (c) – T (d) – F
(গ) (a) – T (b) – F (c) – T (d) – F
(ঘ) (a) – F (b) – T (c) – F (d) – F
উত্তর: (খ) (a) – F (b) – T (c) – T (d) – F ✓
২. (a) চার্বাক দর্শন নরমপন্থী নাস্তিক।
(b) জৈনরা অনুমান প্রমাণকে অস্বীকার করেন।
(c) বৌদ্ধ দর্শনে আর্যসত্যচতুষ্টয় স্বীকৃত।
(d) ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি গৌতম।
সংকেতঃ
(ক) (a) – T (b) – T (c) – F (d) – T
(খ) (a) – F (b) – F (c) – T (d) – T
(গ) (a) – T (b) – T (c) – F (d) – T
(ঘ) (a) – T (b) – T (c) – F (d) – F
উত্তর: (খ) (a) – F (b) – F (c) – T (d) – T ✓
৩. (a) ন্যায়-বৈশেষিক হল সমানতন্ত্র দর্শন।
(b) যোগ দর্শনের প্রতিষ্ঠাতা মহর্ষি পতঞ্জলি।
(c) মীমাংসা দর্শন বেদের কর্মকান্ডের উপর প্রতিষ্ঠিত।
(d) চার্বাক দর্শনকে লোকায়ত দর্শন বলে।
সংকেতঃ
(ক) (a) – F (b) – F (c) – F (d) – F
(খ) (a) – T (b) – F (c) – F (d) – T
(গ) (a) – F (b) – T (c) – T (d) – F
(ঘ) (a) – T (b) – T (c) – T (d) – T
উত্তর: (ঘ) (a) – T (b) – T (c) – T (d) – T ✓
৪. (a) আস্তিক সম্প্রদায়ের সংখ্যা ছয়টি।
(b) যারা শাশ্বত আত্মার অস্তিত্বে বিশ্বাস করেন তারা আত্মবাদী।
(c) বেদের শেষ ভাগকে বলে উপনিষদ।
(d) বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি গৌতম।
সংকেতঃ
(ক) (a) – T (b) – T (c) – T (d) – F ✓
(খ) (a) – F (b) – F (c) – F (d) – T
(গ) (a) – T (b) – F (c) – T (d) – T
(ঘ) (a) – F (b) – T (c) – F (d) – F
উত্তর: (ক) (a) – T (b) – T (c) – T (d) – F ✓
বিবৃতি (A) এবং কারণ (R)-এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো
১। বিবৃতি (A): বেদ অপৌরুষেয়।
কারণ (R): বেদকে কেন্দ্র করেই ভারতীয় দর্শন সম্প্রদায় বিভক্ত হয়েছে।
সংকেত :
(ক) বিবৃতি (A) এবং কারণ (R) উভয়ই সত্য এবং কারণটি (R), বিবৃতি (A)-এর সঠিক ব্যাখ্যা।
(খ) বিবৃতি (A) এবং কারণ (R) উভয়ই সত্য কিন্তু কারণ (R), বিবৃতি (A)-এর সঠিক ব্যাখ্যা নয়।
(গ) বিবৃতি (A) সত্য কিন্তু কারণ (R) মিথ্যা।
(ঘ) বিবৃতি (A) মিথ্যা কিন্তু কারণ (R) সত্য।
উত্তর : (খ) বিবৃতি (A) এবং কারণ (R) উভয়ই সত্য কিন্তু কারণ (R), বিবৃতি (A)-এর সঠিক ব্যাখ্যা নয়।
২। বিবৃতি (A): সাংখ্য দর্শন দ্বৈতবাদী।
কারণ (R): সাংখ্য দর্শন পুরুষ ও প্রকৃতি এই দুটি মূল তত্ত্ব হিসেবে স্বীকার করে।
সংকেত :
(ক) বিবৃতি (A) এবং কারণ (R) উভয়ই সত্য এবং কারণটি (R), বিবৃতি (A)-এর সঠিক ব্যাখ্যা।
(খ) বিবৃতি (A) এবং কারণ (R) উভয়ই সত্য কিন্তু কারণ (R), বিবৃতি (A)-এর সঠিক ব্যাখ্যা নয়।
(গ) বিবৃতি (A) সত্য কিন্তু কারণ (R) মিথ্যা।
(ঘ) বিবৃতি (A) মিথ্যা কিন্তু কারণ (R) সত্য।
উত্তর : (ক) বিবৃতি (A) এবং কারণ (R) উভয়ই সত্য এবং কারণটি (R), বিবৃতি (A)-এর সঠিক ব্যাখ্যা।
৩। বিবৃতি (A): সাংখ্য দর্শন একটি আস্তিক দর্শন।
কারণ (R): সাংখ্য দর্শন বেদের প্রামাণ্য বিশ্বাস করে।
সংকেত :
(ক) বিবৃতি (A) এবং কারণ (R) উভয়ই সত্য এবং কারণটি (R), বিবৃতি (A)-এর সঠিক ব্যাখ্যা।
(খ) বিবৃতি (A) এবং কারণ (R) উভয়ই সত্য কিন্তু কারণ (R), বিবৃতি (A)-এর সঠিক ব্যাখ্যা নয়।
(গ) বিবৃতি (A) সত্য কিন্তু কারণ (R) মিথ্যা।
(ঘ) বিবৃতি (A) মিথ্যা কিন্তু কারণ (R) সত্য।
উত্তর : (ক) বিবৃতি (A) এবং কারণ (R) উভয়ই সত্য এবং কারণটি (R), বিবৃতি (A)-এর সঠিক ব্যাখ্যা।
৪। বিবৃতি (A): যোগ দর্শনকে সাংখ্য দর্শনের সমানতন্ত্র দর্শন বলা হয়।
কারণ (R) : সাংখ্য দর্শনে স্বীকৃত পুরুষ প্রকৃতি-সহ পঞ্চবিংশতি তত্ত্ব যোগ দর্শনে স্বীকৃত হয়েছে।
সংকেত :
(ক) বিবৃতি (A) এবং কারণ (R) উভয়ই সত্য এবং কারণটি (R), বিবৃতি (A)-এর সঠিক ব্যাখ্যা।
(খ) বিবৃতি (A) এবং কারণ (R) উভয়ই সত্য কিন্তু কারণ (R), বিবৃতি (A)-এর সঠিক ব্যাখ্যা নয়।
(গ) বিবৃতি (A) সত্য কিন্তু কারণ (R) মিথ্যা।
(ঘ) বিবৃতি (A) মিথ্যা কিন্তু কারণ (R) সত্য।
উত্তর :(ক) বিবৃতি (A) এবং কারণ (R) উভয়ই সত্য এবং কারণটি (R), বিবৃতি (A)-এর সঠিক ব্যাখ্যা।
৫। বিবৃতি (A): যোগ দর্শন সাংখ্যের সমানতন্ত্র।
কারণ (R): যোগ দর্শনে ঈশ্বর স্বীকৃত।
সংকেত :
(ক) বিবৃতি (A) এবং কারণ (R) উভয়ই সত্য এবং কারণটি (R), বিবৃতি (A)-এর সঠিক ব্যাখ্যা।
(খ) বিবৃতি (A) এবং কারণ (R) উভয়ই সত্য কিন্তু কারণ (R), বিবৃতি (A)-এর সঠিক ব্যাখ্যা নয়।
(গ) বিবৃতি (A) সত্য কিন্তু কারণ (R) মিথ্যা।
(ঘ) বিবৃতি (A) মিথ্যা কিন্তু কারণ (R) সত্য।
উত্তর : (খ) বিবৃতি (A) এবং কারণ (R) উভয়ই সত্য কিন্তু কারণ (R), বিবৃতি (A)-এর সঠিক ব্যাখ্যা নয়।
৬। বিবৃতি (A): ন্যায় ও বৈশেষিক বেদানুগত দর্শন।
কারণ (R): এই দুটি দর্শন সম্প্রদায় সাক্ষাৎভাবে বেদের উপর প্রতিষ্ঠিত।
সংকেত :
(ক) বিবৃতি (A) এবং কারণ (R) উভয়ই সত্য এবং কারণটি (R), বিবৃতি (A)-এর সঠিক ব্যাখ্যা।
(খ) বিবৃতি (A) এবং কারণ (R) উভয়ই সত্য কিন্তু কারণ (R), বিবৃতি (A)-এর সঠিক ব্যাখ্যা নয়।
(গ) বিবৃতি (A) সত্য কিন্তু কারণ (R) মিথ্যা।
(ঘ) বিবৃতি (A) মিথ্যা কিন্তু কারণ (R) সত্য।
উত্তর : (ঘ) বিবৃতি (A) মিথ্যা কিন্তু কারণ (R) সত্য।
নীচের বিবৃতিগুলির মধ্যে সম্পর্ক নির্ণয় করো
১। বিবৃতি (A): বেদের সংহিতা অংশে দেবতাদের উদ্দেশ্যে আর্যদের মন্ত্র রচনা করা আছে।
বিবৃতি (B): ব্রাহ্মণ অংশে বৈদিক যাগযজ্ঞের নিয়মাবলি আছে।
সংকেত :
(ক) বিবৃতি (B), বিবৃতি (A)-এর বিরোধী।
(খ) বিবৃতি (B) হল বিবৃতি (A)-এর কারণ।
(গ) বিবৃতি (A) হল সত্য কিন্তু বিবৃতি (B) হল মিথ্যা।
(ঘ) বিবৃতি (A) এবং বিবৃতি (B) একে অন্যের উপর নির্ভরশীল নয়।
উত্তর : (ঘ) বিবৃতি (A) এবং বিবৃতি (B) একে অন্যের উপর নির্ভরশীল নয়।
২। বিবৃতি (A) : সাংখ্য দর্শন পুরুষ ও প্রকৃতি স্বীকার করে দার্শনিক মত প্রচার করেছেন।
বিবৃতি (B) : সাংখ্য দর্শন ঈশ্বর বিশ্বাস করে।
সংকেত :
(ক) বিবৃতি (B), বিবৃতি (A)-এর বিরোধী।
(খ) বিবৃতি (B) হল বিবৃতি (A)-এর কারণ।
(গ) বিবৃতি (A) হল সত্য কিন্তু বিবৃতি (B) হল মিথ্যা।
(ঘ) বিবৃতি (A) এবং বিবৃতি (B) একে অন্যের উপর নির্ভরশীল নয়।
উত্তর : (গ) বিবৃতি (A) হল সত্য কিন্তু বিবৃতি (B) হল মিথ্যা।
৩। বিবৃতি (A): যোগ দর্শনকে সেশ্বর সাংখ্য বলা হয়।
বিবৃতি (B) : যোগ দর্শনে ঈশ্বর স্বীকৃত হয়েছে।
সংকেত :
(ক) বিবৃতি (B), বিবৃতি (A)-এর বিরোধী।
(খ) বিবৃতি (B) হল বিবৃতি (A)-এর কারণ।
(গ) বিবৃতি (A) হল সত্য কিন্তু বিবৃতি (B) হল মিথ্যা।
(ঘ) বিবৃতি (A) এবং বিবৃতি (B) একে অন্যের উপর নির্ভরশীল নয়।
উত্তর :(খ) বিবৃতি (B) হল বিবৃতি (A)-এর কারণ।
===========================
File Details :
PDF Name : ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির শ্রেণিবিভাগ MCQ প্রশ্ন উত্তর
Size : 513 KB
No. of Pages : 4
Mode : Read-only (Online)
Download Link : Click here To Download PDF
📚 একাদশ ও দ্বাদশ শ্রেণির স্টুডেন্টদের জন্য দারুণ সুযোগ!
আপনি কি কম সময়ে ভালোভাবে পড়াশোনা শেষ করতে চান?
পরীক্ষার আগে রিভিশন করতে সমস্যা হচ্ছে?
👉 তাহলে এখনই নিয়ে নিন আমাদের Complete PDF eBook Package
✨ এই eBook-এ যা পাচ্ছেন:
✔ সহজ ভাষায় পুরো সিলেবাস
✔ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
✔ পরীক্ষার জন্য সাজানো নোটস
✔ শর্ট টেকনিক ও সাজেশন
🎯 কার জন্য উপযোগী?
👉 একাদশ ও দ্বাদশ শ্রেণির সকল ছাত্র-ছাত্রী
👉 বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যারা
💡 মোবাইলেই পড়ুন, যেকোনো সময়, যেকোনো জায়গায়!
🔥 মাত্র ২৫ টাকা প্রতিটা সাবজেক্ট