নির্বিকল্পক ও সবিকল্পক প্রত্যক্ষের পার্থক্য MCQ প্রশ্ন উত্তর PDF | Class 11 Philosophy PDF

নির্বিকল্পক ও সবিকল্পক প্রত্যক্ষের পার্থক্য MCQ প্রশ্ন উত্তর PDF | Class 11 Philosophy PDF | Nirbikolpok O Sobikolpok Protyokkher Parrthakya MCQ PDF Class 11 1st Semester

নির্বিকল্পক ও সবিকল্পক প্রত্যক্ষের পার্থক্য MCQ প্রশ্ন উত্তর PDF
নির্বিকল্পক ও সবিকল্পক প্রত্যক্ষের পার্থক্য MCQ প্রশ্ন উত্তর PDF

১। ন্যায় মতে প্রত্যক্ষ কয়প্রকার ও কী কী?
(ক) দুই প্রকার-নির্বিকল্পক ও সবিকল্পক
(খ) দুই প্রকার-বাহ্য ও মানস
(গ) দুই প্রকার-প্রত্যভিজ্ঞা ও সংজ্ঞা
(ঘ) দুই প্রকার-লৌকিক ও অলৌকিক
উত্তর: (ক) দুই প্রকার-নির্বিকল্পক ও সবিকল্পক ✓

২। ন্যায় মতে লৌকিক প্রত্যক্ষ কয়প্রকার ও কী কী?
(ক) দুই প্রকার-বাহ্য ও মানস
(খ) দুই প্রকার-সামান্যলক্ষণ ও সবিকল্পক
(গ) দুই প্রকার-লৌকিক ও অলৌকিক
(ঘ) দুই প্রকার-সামান্যলক্ষণ ও জ্ঞানলক্ষণ
উত্তর: (ক) দুই প্রকার-বাহ্য ও মানস ✓

৩। ন্যায় মতে বাহ্য প্রত্যক্ষ কয়প্রকার?
(ক) তিন প্রকার
(খ) চার প্রকার
(গ) দুই প্রকার
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (ক) তিন প্রকার ✓

৪। ‘নিষ্প্রকারক’ শব্দের অর্থ কী?
(ক) প্রকারযুক্ত
(খ) প্রকারশূন্য
(গ) প্রকারবিশিষ্ট
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (খ) প্রকারশূন্য ✓

৫। নির্বিকল্পক প্রত্যক্ষ কীরূপ জ্ঞান দেয়?
(ক) অবিশিষ্ট বস্তুর জ্ঞান দেয়
(খ) বিশিষ্ট বস্তুর জ্ঞান দেয়
(গ) সংশয়াত্মক জ্ঞান দেয়
(ঘ) শাব্দজ্ঞান দেয়
উত্তর: (ক) অবিশিষ্ট বস্তুর জ্ঞান দেয় ✓

৬। নিষ্প্রকারক জ্ঞানকে বলে-
(ক) সবিকল্পক
(খ) নির্বিকল্পক
(গ) প্রত্যক্ষ
(ঘ) উপমিতি
উত্তর: (খ) নির্বিকল্পক ✓

৭। নির্বিকল্পক প্রত্যক্ষ কোন্ শব্দের সমার্থক?
(ক) অব্যপদেশ্যম্
(খ) ব্যবসায়াত্মকম্
(গ) ব্যপদেশ্যম্
(ঘ) অব্যবসায়াত্মকম্
উত্তর: (ক) অব্যপদেশ্যম্ ✓

৮। শব্দ বা বচনের দ্বারা যে জ্ঞানকে প্রকাশ করা যায় না তা হল-
(ক) নির্বিকল্পক প্রত্যক্ষ
(খ) সবিকল্পক প্রত্যক্ষ
(গ) ব্যবসায়াত্মক জ্ঞান
(ঘ) অনুমিতি জ্ঞান
উত্তর: (ক) নির্বিকল্পক প্রত্যক্ষ ✓

৯। ‘এটা একটা কিছু’-এই ধরনের প্রত্যক্ষকে বলা হয়-
(ক) নির্বিকল্পক প্রত্যক্ষ
(খ) সবিকল্পক প্রত্যক্ষ
(গ) বিশিষ্ট প্রত্যক্ষ
(ঘ) সংশয়াত্মক প্রত্যক্ষ
উত্তর: (ক) নির্বিকল্পক প্রত্যক্ষ ✓

📚 একাদশ ও দ্বাদশ শ্রেণির স্টুডেন্টদের জন্য দারুণ সুযোগ!

আপনি কি কম সময়ে ভালোভাবে পড়াশোনা শেষ করতে চান?
পরীক্ষার আগে রিভিশন করতে সমস্যা হচ্ছে?

👉 তাহলে এখনই নিয়ে নিন আমাদের Complete PDF eBook Package

✨ এই eBook-এ যা পাচ্ছেন:
✔ সহজ ভাষায় পুরো সিলেবাস
✔ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
✔ পরীক্ষার জন্য সাজানো নোটস
✔ শর্ট টেকনিক ও সাজেশন

🎯 কার জন্য উপযোগী?
👉 একাদশ ও দ্বাদশ শ্রেণির সকল ছাত্র-ছাত্রী
👉 বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যারা

💡 মোবাইলেই পড়ুন, যেকোনো সময়, যেকোনো জায়গায়!

🔥 মাত্র ২৫ টাকা প্রতিটা সাবজেক্ট

১০। কোন্ প্রত্যক্ষে পূর্বজ্ঞান থাকে না?
(ক) প্রত্যভিজ্ঞায়
(খ) সবিকল্পক প্রত্যক্ষে
(গ) নির্বিকল্পক প্রত্যক্ষে
(ঘ) অলৌকিক প্রত্যক্ষে
উত্তর: (গ) নির্বিকল্পক প্রত্যক্ষে ✓

১১। সবিকল্পক প্রত্যক্ষের আগে যে প্রত্যক্ষ হয় তা হল-
(ক) অভাব
(খ) বিশিষ্ট জ্ঞান
(গ) প্রত্যভিজ্ঞা
(ঘ) নির্বিকল্পক
উত্তর: (ঘ) নির্বিকল্পক ✓

১২।  ন্যায় দর্শনে সপ্রকারক জ্ঞানকে কী বলে?
(ক) নির্বিকল্পক প্রত্যক্ষ
(খ) সবিকল্পক প্রত্যক্ষ
(গ) প্রত্যভিজ্ঞা
(ঘ) সামান্যলক্ষণ প্রত্যক্ষ
উত্তর: (খ) সবিকল্পক প্রত্যক্ষ ✓

১৩।  সবিকল্পক প্রত্যক্ষ বস্তুর কীরূপ জ্ঞান দেয়?
(ক) অবিশিষ্ট বস্তুর জ্ঞান
(খ) বিশিষ্ট বস্তুর জ্ঞান
(গ) সংশয়াত্মক জ্ঞান
(ঘ) শাব্দজ্ঞান
উত্তর: (খ) বিশিষ্ট বস্তুর জ্ঞান ✓

১৪।  সবিকল্পক প্রত্যক্ষ হল-
(ক) বিশেষণবর্জিত
(খ) বিশেষণবিশিষ্ট
(গ) অব্যপদেশ্য
(ঘ) ব্যাপ্তিজ্ঞাননির্ভর
উত্তর: (খ) বিশেষণবিশিষ্ট ✓

১৫।  বিশিষ্ট বস্তুর জ্ঞানকে বলা হয়-
(ক) সবিকল্পক প্রত্যক্ষ
(খ) নির্বিকল্পক প্রত্যক্ষ
(গ) জ্ঞানলক্ষণ প্রত্যক্ষ
(ঘ) যোগজলক্ষণ প্রত্যক্ষ
উত্তর: (ক) সবিকল্পক প্রত্যক্ষ ✓

১৬। ‘এটি একটি ফুল’-এটি হল-
(ক) নির্বিকল্পক প্রত্যক্ষ
(খ) সবিকল্পক প্রত্যক্ষ
(গ) শাব্দ জ্ঞান
(ঘ) প্রত্যভিজ্ঞা
উত্তর: (খ) সবিকল্পক প্রত্যক্ষ ✓

১৭।  কোন প্রত্যঙ্গে বিশেষ্য-বিশেষণ ভাব থাকে-
(ক) নির্বিকল্পক প্রত্যক্ষে
(খ) সবিকল্পক প্রত্যক্ষে
(গ) প্রত্যভিজ্ঞায়
(ঘ) কোনোটিতেই নয়
উত্তর: (খ) সবিকল্পক প্রত্যক্ষে ✓

১৮। কোন্ প্রত্যক্ষকে বাক্যে প্রকাশ করা যায়?
(ক) নির্বিকল্পক প্রত্যক্ষকে
(খ) সবিকল্পক প্রত্যক্ষকে
(গ) প্রত্যভিজ্ঞাকে
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (খ) সবিকল্পক প্রত্যক্ষকে ✓

১৯। কোন্ প্রত্যক্ষের স্মৃতি হয়?
(ক) নির্বিকল্পক প্রত্যক্ষের
(খ) সবিকল্পক প্রত্যক্ষের
(গ) প্রত্যভিজ্ঞার
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (খ) সবিকল্পক প্রত্যক্ষের ✓

আরো পড়ুন : জ্ঞানলাভের ছয়টি পদ্ধতি-প্রমাণ সম্পর্কে ভারতীয় তত্ত্বসমূহ MCQ প্রশ্ন উত্তর

২০। বৌদ্ধ ও অদ্বৈত বেদান্ত মতে কোন্ প্রত্যক্ষ যথার্থ?
(ক) সবিকল্পক
(খ) নির্বিকল্পক
(গ) প্রত্যভিজ্ঞা
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (খ) নির্বিকল্পক ✓

শূন্যস্থান পূরণ করো :

১। নির্বিকল্পক জ্ঞান অস্পষ্ট তাই ________ এবং সবিকল্পক জ্ঞান ________।
(ক) অব্যবসায়াত্মক, ব্যবসায়াত্মক
(খ) সপ্রকারক, নিষ্প্রকারক
(গ) ব্যবসায়াত্মক, অব্যবসায়াত্মক
(ঘ) ব্যপদেশ্যম্, অব্যপদেশ্যম্।
উত্তরঃ (ক) অব্যবসায়াত্মক, ব্যবসায়াত্মক ✓

২। নৈয়ায়িকদের মতে আমাদের সব প্রত্যক্ষ ________ নয়।
(ক) সবিকল্পক
(খ) অনুমিতি
(গ) অবিকল্পক
(ঘ) শাব্দ।
উত্তরঃ (ক) সবিকল্পক ✓

৩। ন্যায় দার্শনিক ________ নির্বিকল্পক প্রত্যক্ষকে নিষ্প্রকারক জ্ঞান বলেছেন।
(ক) অন্নংভট্ট
(খ) বিশ্বনাথ
(গ) গঙ্গেশ
(ঘ) বাৎস্যায়ন।
উত্তরঃ (ক) অন্নংভট্ট ✓

৪। ন্যায় দার্শনিকদের মতে নির্বিকল্পক প্রত্যক্ষের ক্ষেত্রে ________ হয় না।
(ক) প্রত্যক্ষ
(খ) অনুমান
(গ) অনুব্যবসায়
(ঘ) প্রত্যভিজ্ঞা।
উত্তরঃ (গ) অনুব্যবসায় ✓

৫। ন্যায়মত অনুসারে, ‘এটি ঘট’—এই জ্ঞানটিকে ________ প্রত্যক্ষ বলা হয়।
(ক) নির্বিকল্পক
(খ) সবিকল্পক
(গ) প্রত্যভিজ্ঞা
(ঘ) সামান্যলক্ষণ।
উত্তরঃ (খ) সবিকল্পক ✓

৬। সবিকল্পক প্রত্যক্ষ হল প্রত্যক্ষের ________ স্তর।
(ক) পরিণত
(খ) অপরিণত
(গ) প্রাথমিক
(ঘ) প্রথম।
উত্তরঃ (ক) পরিণত ✓

৭। কোনো ব্যক্তি বা বস্তুকে ________ বলে জানা হল প্রত্যভিজ্ঞা।
(ক) পূর্বজ্ঞাত
(খ) অপূর্বজ্ঞাত
(গ) অজানা
(ঘ) প্রামাণ্য।
উত্তরঃ (ক) পূর্বজ্ঞাত ✓

৮। ________ শব্দের অর্থ হল প্রকারশূন্য।
(ক) নিষ্প্রকারক
(খ) সপ্রকারক
(গ) অপ্রকারক
(ঘ) নিষ্প্রকরণ।
উত্তরঃ (ক) নিষ্প্রকারক ✓

৯। অনুব্যবসায় সম্ভব ________ প্রত্যক্ষে।
(ক) নির্বিকল্পক
(খ) বাহ্য
(গ) সবিকল্পক
(ঘ) আন্তর।
উত্তরঃ (গ) সবিকল্পক ✓

নিম্নলিখিত বাক্যগুলি হয় সত্য (T) নতুবা মিথ্যা (F)- এই বাক্যগুলি পড়ে নীচের সংকেত ব্যবহার করে সঠিক উত্তর দাও

১। (a) যে প্রত্যক্ষ জ্ঞান পূর্ববর্তী জ্ঞানের স্মৃতি সন্নিকর্ষের ফলে হয় তাকে সবিকল্পক প্রত্যক্ষ বলে।
(b) যে লৌকিক প্রত্যক্ষে কোনো একটি বস্তুকে গুণযুক্তরূপে জানা যায় তাকে সবিকল্পক প্রত্যক্ষ বলে।
(c) যে লৌকিক প্রত্যক্ষে কোনো একটি বস্তুকে নাম, জাতি ইত্যাদির দ্বারা বিশিষ্ট করে জানা যায় তাকে সবিকল্পক প্রত্যক্ষ বলে।
(d) যে লৌকিক প্রত্যক্ষে কোনো একটি বস্তুকে গুণবিহীনরূপে জানা যায় তাকে সবিকল্পক প্রত্যক্ষ বলে।
বিকল্পসমূহ:
(ক) (a) – T (b) – F (c) – F (d) – T
(খ) (a) – F (b) – T (c) – F (d) – F
(গ) (a) – T (b) – T (c) – F (d) – F
(ঘ) (a) – F (b) – T (c) – T (d) – F
উত্তরঃ (ঘ) (a) – F (b) – T (c) – T (d) – F ✓

২। (a) নির্বিকল্পক জ্ঞানে বস্তুটির সহজ উপলব্ধি হয়।
(b) নির্বিকল্পক প্রত্যক্ষ বিশিষ্ট জ্ঞানের প্রত্যক্ষ।
(c) নির্বিকল্পক প্রত্যক্ষের সত্য-মিথ্যা যাচাই করা যায় না।
(d) নির্বিকল্পক প্রত্যক্ষ বস্তুর অস্তিত্বের পরিণত অনুভব।
বিকল্পসমূহ:
(ক) (a) – T (b) – T (c) – T (d) – T
(খ) (a) – T (b) – F (c) – F (d) – F
(গ) (a) – T (b) – T (c) – F (d) – F
(ঘ) (a) – F (b) – T (c) – F (d) – T
উত্তরঃ (খ) (a) – T (b) – F (c) – F (d) – F ✓

বিবৃতি (A) এবং কারণ (R)-এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো

১। বিবৃতি (A): নির্বিকল্পক প্রত্যক্ষ ‘অব্যপদেশ্যম্’।
কারণ (R): এই প্রত্যক্ষকে বাক্যে প্রকাশ করা যায় না।
সংকেত : 
(ক) বিবৃতি (A) এবং কারণ (R) উভয়ই সত্য এবং কারণটি (R), বিবৃতি (A)-এর সঠিক ব্যাখ্যা।
(খ) বিবৃতি (A) এবং কারণ (R) উভয়ই সত্য কিন্তু কারণ (R), বিবৃতি (A)-এর সঠিক ব্যাখ্যা নয়।
(গ) বিবৃতি (A) সত্য কিন্তু কারণ (R) মিথ্যা।
(ঘ) বিবৃতি (A) মিথ্যা কিন্তু কারণ (R) সত্য
উত্তরঃ (ক) বিবৃতি (A) এবং কারণ (R) উভয়ই সত্য এবং কারণটি (R), বিবৃতি (A)-এর সঠিক ব্যাখ্যা। ✓

২। বিবৃতি (A): নির্বিকল্পক প্রত্যক্ষের কোনো স্মৃতি হয় না।
কারণ (R): এর কোনো পূর্বজ্ঞান থাকে না।
সংকেত : 
(ক) বিবৃতি (A) এবং কারণ (R) উভয়ই সত্য এবং কারণটি (R), বিবৃতি (A)-এর সঠিক ব্যাখ্যা।
(খ) বিবৃতি (A) এবং কারণ (R) উভয়ই সত্য কিন্তু কারণ (R), বিবৃতি (A)-এর সঠিক ব্যাখ্যা নয়।
(গ) বিবৃতি (A) সত্য কিন্তু কারণ (R) মিথ্যা।
(ঘ) বিবৃতি (A) মিথ্যা কিন্তু কারণ (R) সত্য
উত্তরঃ (ক) বিবৃতি (A) এবং কারণ (R) উভয়ই সত্য এবং কারণটি (R), বিবৃতি (A)-এর সঠিক ব্যাখ্যা। ✓

নীচের বিবৃতিগুলির মধ্যে সম্পর্ক নির্ণয় করো

১। বিবৃতি (A): নির্বিকল্পক প্রত্যক্ষ সপ্রকারক।
বিবৃতি (B): নির্বিকল্পক প্রত্যক্ষে বস্তুর প্রকারের জ্ঞান হয় না।
সংকেত : 
(ক) বিবৃতি (B), বিবৃতি (A)-এর বিরোধী।
(খ) বিবৃতি (B) হল বিবৃতি (A)-এর কারণ।
(গ) বিবৃতি (A) হল সত্য কিন্তু বিবৃতি (B) হল মিথ্যা।
(ঘ) বিবৃতি (A) এবং বিবৃতি (B) একে অন্যের উপর নির্ভরশীল নয়।
উত্তরঃ (ক) বিবৃতি (B), বিবৃতি (A)-এর বিরোধী।  ✓

২। বিবৃতি (A): নির্বিকল্পক প্রত্যক্ষে বস্তুর অস্তিত্বের দিকটি প্রকাশিত হয়।
বিবৃতি (B): নির্বিকল্পক প্রত্যক্ষ বিশেষণবর্জিত।
সংকেত : 
(ক) বিবৃতি (B), বিবৃতি (A)-এর বিরোধী।
(খ) বিবৃতি (B) হল বিবৃতি (A)-এর কারণ।
(গ) বিবৃতি (A) হল সত্য কিন্তু বিবৃতি (B) হল মিথ্যা।
(ঘ) বিবৃতি (A) এবং বিবৃতি (B) একে অন্যের উপর নির্ভরশীল নয়।
উত্তরঃ (ঘ) বিবৃতি (A) এবং বিবৃতি (B) একে অন্যের উপর নির্ভরশীল নয়।  ✓

ক্ষেত্র-ভিত্তিক প্রশ্নগুলির সমাধান করো

১। এক ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটার সময় লক্ষ করল কিছু একটা পড়ে রয়েছে, সে সেটি খেয়াল না করে পাশ কাটিয়ে চলে গেল। কিন্তু কী পড়ে আছে তা সে বুঝতে না পারলেও ‘কিছু একটা পড়ে ছিল’ এই জ্ঞান তার হয়।
এইক্ষেত্রে ওই ব্যক্তির ‘কিছু একটা’ এই জ্ঞান কোন্ প্রত্যক্ষের মাধ্যমে হয়?
(ক) সবিকল্পক প্রত্যক্ষ
(খ) নির্বিকল্পক প্রত্যক্ষ
(গ) প্রত্যভিজ্ঞা
(ঘ) জ্ঞানলক্ষণ প্রত্যক্ষ।
উত্তরঃ (খ) নির্বিকল্পক প্রত্যক্ষ ✓

২। কোনো ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটার সময় রাস্তায় কিছু একটা পড়ে থাকতে দেখে, সেটিকে প্রথমে পাশ কাটিয়ে চলে গেল। পরক্ষণেই ঐ বস্তুটি কী তা জানার জন্য তার মনে কৌতুহলের সৃষ্টি হল। সে পিছনে ফিরে তাকিয়ে দেখলো, ‘এটি একটি মোবাইল ফোন’।
‘এটি একটি মোবাইল ফোন’-এই জ্ঞান ব্যক্তিটির কোন্ প্রত্যক্ষের মাধ্যমে হয়?
(ক) সবিকল্পক প্রত্যক্ষ
(খ) নির্বিকল্পক প্রত্যক্ষ
(গ) নিষ্প্রকারক প্রত্যক্ষ
(ঘ) বিশেষণহীন প্রত্যক্ষ।
উত্তরঃ (ক) সবিকল্পক প্রত্যক্ষ✓

===========================
File Details :
PDF Name : নির্বিকল্পক ও সবিকল্পক প্রত্যক্ষের পার্থক্য MCQ প্রশ্ন উত্তর
Size : 615 KB
No. of Pages : 4
Mode : Read-only (Online)
Download Link : Click here To Download PDF

বিঃদ্রঃ – উপরের PDF-এ কিছু নমুনা প্রশ্নোত্তর তুলে ধরা হয়েছে। সম্পূর্ণ সেট পেতে চাইলে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। পোস্টের মধ্যে এবং শেষে হোয়াটসঅ্যাপ বাটন দেখতে পাবেন, ওখানে ক্লিক করুন।

📚 একাদশ ও দ্বাদশ শ্রেণির স্টুডেন্টদের জন্য দারুণ সুযোগ!

আপনি কি কম সময়ে ভালোভাবে পড়াশোনা শেষ করতে চান?
পরীক্ষার আগে রিভিশন করতে সমস্যা হচ্ছে?

👉 তাহলে এখনই নিয়ে নিন আমাদের Complete PDF eBook Package

✨ এই eBook-এ যা পাচ্ছেন:
✔ সহজ ভাষায় পুরো সিলেবাস
✔ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
✔ পরীক্ষার জন্য সাজানো নোটস
✔ শর্ট টেকনিক ও সাজেশন

🎯 কার জন্য উপযোগী?
👉 একাদশ ও দ্বাদশ শ্রেণির সকল ছাত্র-ছাত্রী
👉 বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যারা

💡 মোবাইলেই পড়ুন, যেকোনো সময়, যেকোনো জায়গায়!

🔥 মাত্র ২৫ টাকা প্রতিটা সাবজেক্ট

আরও পড়ুন প্রয়োজনে
ন্যায়সম্মত প্রত্যক্ষের লক্ষণ MCQ প্রশ্ন উত্তর | Class 11 Philosophy PDF Click here
চার্বাক কর্তৃক অনুমান প্রমাণ খণ্ডন MCQ প্রশ্ন উত্তর ক্লাস 11 Click here
জ্ঞানলাভের ছয়টি পদ্ধতি-প্রমাণ সম্পর্কে ভারতীয় তত্ত্বসমূহ MCQ প্রশ্ন উত্তর | Class 11 Philosophy 3rd Chapter MCQ PDF Click here
ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির শ্রেণিবিভাগ MCQ প্রশ্ন উত্তর PDF | ক্লাস 11 1st Semester Varotiyo Darshana Samproday gulir shrenibivag MCQ PDF Click here

Leave a Comment

WhatsApp    PDF সাজেশন নিতে ক্লিক করুন