পর্যটকদের দৃষ্টিতে ভারত MCQ প্রশ্ন উত্তর একাদশ শ্রেণি ইতিহাস প্রথম অধ্যায় | Porjotokder Drrishtite Varot MCQ Class 11 First Semester Exclusive Answer

পর্যটকদের দৃষ্টিতে ভারত MCQ প্রশ্ন উত্তর | Porjotokder Drrishtite Varot MCQ

পর্যটকদের দৃষ্টিতে ভারত MCQ প্রশ্ন উত্তর
পর্যটকদের দৃষ্টিতে ভারত MCQ প্রশ্ন উত্তর

১। বিদেশি পর্যটকরা নতুন দেশে যান-
(ক) বাণিজ্যসূত্রে
(খ) ধর্মপ্রচারের সূত্রে
(গ) নতুন দেশ দেখার বাসনায়
(ঘ) সবকটি সঠিক।
উত্তরঃ (ঘ) সবকটি সঠিক। ✓

২। অল-বিরুনি জন্মগ্রহণ করেন-
(ক) ৯৭৩ খ্রিস্টাব্দে
(খ) ১০০০ খ্রিস্টাব্দে
(গ) ১০৫০ খ্রিস্টাব্দে
(ঘ) ১০৪০ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (ক) ৯৭৩ খ্রিস্টাব্দে ✓

৩। অল-বিরুনি জন্মগ্রহণ করেন মধ্য এশিয়ার-
(ক) খোয়ারিজমে
(খ) তাজিকিস্তানে
(গ) আর্মেনিয়ায়
(ঘ) কাজাখস্তানে।
উত্তরঃ (ক) খোয়ারিজমে ✓

৪। Father of Modern Geodesy বলা হয়-
(ক) ইরাটোস্থেনিসকে
(খ) অল-বিরুনিকে
(গ) অল-মাসুদিকে
(ঘ) টলেমিকে
উত্তরঃ (খ) অল-বিরুনিকে ✓

৫। যেসকল ভাষায় অল-বিরুনি বুৎপত্তি অর্জন করেছিলেন, সেগুলি হল-
(ক) আরবি
(খ) সিরীয়
(গ) ফারসি
(ঘ) সবকটি সঠিক।
উত্তরঃ (ঘ) সবকটি সঠিক। ✓

৬। অল-বিরুনি যে ভাষা জানতেন না-
(ক) সিরীয়
(খ) হিব্রু
(গ) সংস্কৃত
(ঘ) গ্রিক।
উত্তরঃ (ঘ) গ্রিক। ✓

৭। সুলতান মামুদ খোয়ারিজম রাজ্যে অভিযান চালান-
(ক) ১০১৭ খ্রিস্টাব্দে
(খ) ১০৫০ খ্রিস্টাব্দে
(গ) ১০৫১ খ্রিস্টাব্দে
(ঘ) ১০৫২ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (ক) ১০১৭ খ্রিস্টাব্দে ✓

৮। খোয়ারিজম রাজ্য অভিযানের সময় অল-বিরুনিকে গজনিতে নিয়ে আসেন-
(ক) মহম্মদ ঘুরি
(খ) সুলতান মামুদ
(গ) নাদির শাহ
(ঘ) মহম্মদ বিন তুঘলক।
উত্তরঃ (খ) সুলতান মামুদ ✓

৯। খোয়ারিজম থেকে গজনিতে এসে অল-বিরুনি নিযুক্ত হন-
(ক) রাজজ্যোতিষীর পদে
(খ) প্রধানমন্ত্রীর পদে
(গ) সেনাপতির পদে
(ঘ) রাজস্বমন্ত্রীর পদে।
উত্তরঃ (ক) রাজজ্যোতিষীর পদে ✓

১০। সুলতান মামুদ কতবার ভারত আক্রমণ করেন?
(ক) ১৫ বার
(খ) ১৬ বার
(গ) ১৭ বার
(ঘ) ১৮ বার।
উত্তরঃ (গ) ১৭ বার ✓

১১। সংস্কৃত ভাষায় লেখা জ্যোতির্বিদ্যা, গণিত ইত্যাদি বিষয়ের গ্রন্থগুলি আরবি ভাষায় অনূদিত হতে থাকে-
(ক) ষষ্ঠ শতক থেকে
(খ) সপ্তম শতক থেকে
(গ) অষ্টম শতক থেকে
(ঘ) নবম শতক থেকে।
উত্তরঃ (গ) অষ্টম শতক থেকে ✓

১২। নিম্নলিখিত কোন্ অঞ্চলটি সুলতান মামুদ দখল করেছিলেন-
(ক) দিল্লি
(খ) বাংলা
(গ) পাঞ্জাব
(ঘ) কেরল।
উত্তরঃ (গ) পাঞ্জাব ✓

১৩। অল-বিরুনি ভারতে আসেন-
(ক) খ্রিস্টীয় দশম শতকে
(খ) খ্রিস্টীয় একাদশ শতকে
(গ) খ্রিস্টীয় দ্বাদশ শতকে
(ঘ) খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে।
উত্তরঃ (খ) খ্রিস্টীয় একাদশ শতকে ✓

১৪। ভারতে অল-বিরুনি সংস্কৃত ভাষা শেখেন-
(ক) রাজজ্যোতিষীদের কাছ থেকে
(খ) ব্রাহ্মণ পণ্ডিতদের কাছ থেকে
(গ) ভারতীয় রাজাদের কাছ থেকে
(ঘ) বণিকদের কাছ থেকে।
উত্তরঃ (খ) ব্রাহ্মণ পণ্ডিতদের কাছ থেকে ✓

১৫। নিম্নলিখিত কোন্ ভাষায় অল-বিরুনি ভারতের সংস্কৃত, পালি এবং প্রাকৃত সাহিত্যগুলির অনুবাদ করেন?
(ক) ফারসি
(খ) আরবি
(গ) উর্দু
(ঘ) হিন্দাভি।
উত্তরঃ (খ) আরবি ✓

১৬। পতঞ্জলির মহাভাষ্যের আরবি অনুবাদ করেন-
(ক) অল-বিরুনি
(খ) সুলতান মামুদ
(গ) আবদুর রজ্জাক
(ঘ) ইবন বতুতা।
উত্তরঃ (ক) অল-বিরুনি ✓

১৭। গ্রিক গণিতজ্ঞ ইউক্লিড-এর রচনার সংস্কৃত অনুবাদ করেন-
(ক) প্লেটো
(খ) অল-বিরুনি
(গ) আবদুর রজ্জাক
(ঘ) টলেমি।
উত্তরঃ (খ) অল-বিরুনি ✓

১৮। ভারতের অভিজ্ঞতা সম্পর্কে অল-বিরুনি যে গ্রন্থটি রচনা করেন, তার নাম-
(ক) কিতাব-উল-হিন্দ
(খ) কিতাব-উল-রিহলা
(গ) মাতলা-উস-সাদাইন
(ঘ) কিরান-উস-সাদাইন।
উত্তরঃ (ক) কিতাব-উল-হিন্দ ✓

১৯। ‘কিতাব-উল-হিন্দ’ গ্রন্থটি –
(ক) আরবি ভাষায় লেখা
(খ) ফারসি ভাষায় লেখা
(গ) উর্দু ভাষায় লেখা
(ঘ) সংস্কৃত ভাষায় লেখা।
উত্তরঃ (ক) আরবি ভাষায় লেখা ✓

২০। ‘কিতাব-উল-হিন্দ’ গ্রন্থটি অপর কী নামে সুপরিচিত?
(ক) কিরান-উস-সাদাইন
(খ) উদ্ধৃতির মাধ্যমে
(গ) মাতলা-উস-সাদাইন
(ঘ) তহকিক-ই-হিন্দ।
উত্তরঃ (ঘ) তহকিক-ই-হিন্দ। ✓

❖ আমাদের কাছ থেকে সংগ্রহ করুন
আপনার প্রয়োজনীয় সাজেশন

  • ✅ আমাদের প্রথম অগ্রাধিকার আপনার রেজাল্ট
  • ✅ পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত পূর্ণ সহযোগিতা
  • ✅ বিনামূল্যে অনলাইন মক টেস্টের সুবিধা
  • ✅ Watermark-মুক্ত পরিষ্কার ও পরিচ্ছন্ন PDF
  • ✅ সিলেবাস ও বোর্ডের নির্দেশিকা অনুযায়ী প্রস্তুত
⭐ এতসব সুবিধা পাবেন মাত্র ২৫ টাকার বিনিময়ে। আমাদের মূল লক্ষ্য শুধু সাজেশন বিক্রি করা নয়; বরং ছাত্রছাত্রীদের উপকৃত করা, তাদের ভালো ফলাফল করতে সাহায্য করা এবং সঠিক প্রস্তুতির মাধ্যমে সাফল্যের পথে এগিয়ে দেওয়া।

২১। অল-বিরুনি তাঁর ভ্রমণবৃত্তান্তে ভারতকে কী নামে উল্লেখ করেছেন?
(ক) হিন্দুস্তান
(খ) ইন্ডিয়া
(গ) অল-হিন্দ
(ঘ) ভারতবর্ষ।
উত্তরঃ (গ) অল-হিন্দ ✓

২২। ‘হিন্দু’ শব্দটির উদ্ভব হয়েছে-
(ক) প্রাচীন পারসিক শব্দ থেকে
(খ) প্রাচীন গ্রিক শব্দ থেকে
(গ) প্রাচীন সংস্কৃত শব্দ থেকে
(ঘ) প্রাচীন বাংলা শব্দ থেকে।
উত্তরঃ (ক) প্রাচীন পারসিক শব্দ থেকে ✓

২৩। আরবরা সিন্ধুনদের পূর্বের এলাকাকে বলতেন-
(ক) অল-হিন্দ
(খ) হিন্দুস্তান
(গ) ইন্দাস
(ঘ) ইন্ডিয়া।
উত্তরঃ (ক) অল-হিন্দ ✓

২৪। ‘কিতাব-উল-হিন্দ’ গ্রন্থে অল-বিরুনি অনেকসময় অধ্যায় শুরু করেছেন-
(ক) প্রশ্নের মাধ্যমে
(খ) কিতাব-উল-রিহলা
(গ) গল্পকাহিনির মাধ্যমে
(ঘ) কবিতার মাধ্যমে।
উত্তরঃ (ক) প্রশ্নের মাধ্যমে ✓

২৫। ভারতকে ‘হিন্দুস্তান’ বলে উল্লেখ করেন-
(ক) গ্রিকরা
(খ) আরবরা
(গ) পারসিকরা
(ঘ) তুর্কিরা।
উত্তরঃ (ঘ) তুর্কিরা। ✓

২৬। তুর্কিরা হিন্দুস্তানের ভাষাকে বলেছেন-
(ক) উর্দু
(খ) হিন্দু
(গ) হিন্দি
(ঘ) হিন্দাভি।
উত্তরঃ (ঘ) হিন্দাভি। ✓

২৭। অল-বিরুনির বিবরণ অনুযায়ী কনৌজের পার্শ্ববর্তী অঞ্চল পরিচিত ছিল-
(ক) প্রাচ্যদেশ নামে
(খ) মধ্যদেশ নামে
(গ) পূর্বদেশ নামে
(ঘ) জম্বুদেশ নামে।
উত্তরঃ (খ) মধ্যদেশ নামে ✓

২৮। অল-বিরুনির সমকালে ভারতের রাজনীতির কেন্দ্রবিন্দু ছিল-
(ক) কনৌজ ও তার পার্শ্ববর্তী অঞ্চল
(খ) উত্তর-পশ্চিম সীমান্ত অঞ্চল
(গ) দক্ষিণ ভারত
(ঘ) বাংলা।
উত্তরঃ (ক) কনৌজ ও তার পার্শ্ববর্তী অঞ্চল ✓

২৯। সুলতান মামুদ এদেশের সমৃদ্ধিকে ধ্বংসস্তূপে পরিণত করেছেন। হিন্দুরা ধূলিকণার মতো চতুর্দিকে ছড়িয়ে পড়েছে।’ মন্তব্যটি করেন-
(ক) ইবন বতুতা
(খ) অল-মাসুদি
(গ) অল-বিরুনি
(ঘ) মার্কো পোলো।
উত্তরঃ (গ) অল-বিরুনি ✓

৩০। আদি বৈদিক যুগে ‘বর্ণ’ বলতে বোঝাত-
(ক) গায়ের রং-কে
(খ) অক্ষরকে
(গ) ছবি আঁকার রং-কে
(ঘ) শব্দকে।
উত্তরঃ (ক) গায়ের রং-কে ✓

৩১। ভারতীয় সমাজের চতুর্বর্ণ প্রথা সম্পর্কে বিস্তারিত বিবরণ দিয়েছেন-
(ক) অল-বিরুনি
(খ) হেরোডোটাস
(গ) আলেকজান্ডার
(ঘ) অল-মাসুদি।
উত্তরঃ (ক) অল-বিরুনি ✓

৩২। বর্ণপ্রথার সর্বোচ্চে অবস্থান করেন-
(ক) ব্রাহ্মণ
(খ) ক্ষত্রিয়
(গ) বৈশ্য
(ঘ) শূদ্র।
উত্তরঃ (ক) ব্রাহ্মণ ✓

৩৩। বিশ্বস্রষ্টা ব্রহ্মার মস্তিষ্ক থেকে উৎপত্তি হয়েছে-
(ক) ব্রাহ্মণের
(খ) ক্ষত্রিয়ের
(গ) বৈশ্যের
(ঘ) শূদ্রের।
উত্তরঃ (ক) ব্রাহ্মণের ✓

৩৪। পূজার্চনা, অধ্যয়ন এবং অধ্যাপনা করার অধিকারী ছিলেন-
(ক) ব্রাহ্মণরা
(খ) বৈশ্যরা
(গ) ক্ষত্রিয়রা
(ঘ) ম্লেচ্ছরা।
উত্তরঃ (ক) ব্রাহ্মণরা ✓

৩৫। অল-বিরুনির বর্ণনা অনুযায়ী কারা মদ্যপান, আমিষ ভক্ষণ এবং পশুহত্যা করা থেকে বিরত থাকতেন?
(ক) ক্ষত্রিয়রা
(খ) ম্লেচ্ছরা
(গ) বৈশ্যরা
(ঘ) ব্রাহ্মণরা।
উত্তরঃ (ঘ) ব্রাহ্মণরা। ✓

HS Class 12

সেমিস্টার প্রস্তুতি

WhatsApp গ্রুপ

৩৬। বর্ণব্যবস্থার দ্বিতীয় স্তরে ছিলেন-
(ক) ব্রাহ্মণরা
(খ) ক্ষত্রিয়রা
(গ) বৈশ্যরা
(ঘ) শূদ্ররা।
উত্তরঃ (খ) ক্ষত্রিয়রা ✓

৩৭। ক্ষত্রিয়দের উৎপত্তি হয়েছে দেবতা ব্রহ্মার-
(ক) মস্তিষ্ক থেকে
(খ) ক্ষত্রিয়রা
(গ) উরুযুগল থেকে
(ঘ) পা থেকে।
উত্তরঃ (খ) ক্ষত্রিয়রা ✓

৩৭। অল-বিরুনির মতে, ক্ষত্রিয়রা অধিকারী ছিলেন কেবল-
(ক) বেদপাঠের
(গ) বেদ লিখনের
(খ) বেদ সম্পর্কে শিক্ষাদানের
(ঘ) সবকটি সঠিক।
উত্তরঃ (ক) বেদপাঠের ✓

৩৮। দেশশাসন, দেশরক্ষা এবং যুদ্ধবিগ্রহ করা কাদের প্রধান কর্তব্য ছিল বলে অল-বিরুনি লিখেছেন?
(ক) ব্রাহ্মণদের
(খ) ক্ষত্রিয়দের
(গ) বৈশ্যদের
(ঘ) শূদ্রদের।
উত্তরঃ (খ) ক্ষত্রিয়দের ✓

৩৯। বৈশ্যদের উৎপত্তি হয়েছে দেবতা ব্রহ্মার-
(ক) মস্তিষ্ক থেকে
(খ) হাত ও কাঁধ থেকে
(গ) উরুযুগল থেকে
(ঘ) পা থেকে।
উত্তরঃ (গ) উরুযুগল থেকে ✓

৪০। বর্ণব্যবস্থার চতুর্থ বা সর্বশেষ স্তরে আছেন-
(ক) ব্রাহ্মণরা
(খ) বৈশ্যরা
(গ) ক্ষত্রিয়রা
(ঘ) শূদ্ররা।
উত্তরঃ (ঘ) শূদ্ররা। ✓

৪১। দেবতা ব্রহ্মার পা থেকে উৎপত্তি হয়েছে-
(ক) ব্রাহ্মণদের
(খ) ক্ষত্রিয়দের
(গ) বৈশ্যদে
(ঘ) শূদ্রদের।
উত্তরঃ (ঘ) শূদ্রদের। ✓

৪২। শূদ্রদের প্রধান কর্তব্য হল-
(ক) বেদপাঠ এবং অধ্যাপনা
(খ) দেশশাসন ও যুদ্ধবিগ্রহ
(গ) কৃষিকাজ ও পশুপালন
(ঘ) ব্রাহ্মণদের সমস্তরকম সেবা করা।
উত্তরঃ (ঘ) ব্রাহ্মণদের সমস্তরকম সেবা করা। ✓

৪৩। কারা শূদ্রদের সঙ্গে মেলামেশা এবং তাদের কাছাকাছি বসবাস করতেন বলে অল-বিরুনি লিখেছেন?
(ক) ক্ষত্রিয়রা
(খ) ম্লেচ্ছরা
(গ) বৈশ্যরা
(ঘ) ব্রাহ্মণরা।
উত্তরঃ (গ) বৈশ্যরা ✓

৪৪। অল-বিরুনির বর্ণনা অনুযায়ী, বর্ণচ্যুতদের উচ্চস্তরে ছিলেন-
(ক) অন্ত্যজরা
(খ) অচ্ছ্যুতরা
(গ) ম্লেচ্ছরা
(ঘ) যবনরা।
উত্তরঃ (ক) অন্ত্যজরা ✓

❖ টিউশন টিচারদের জন্য বিশেষ অফার :

আপনি কি একজন টিউশন টিচার? স্টুডেন্টদের পরীক্ষা নিতে চান কিন্তু সময়ের অভাবে প্রশ্ন তৈরি করতে পারছেন না? আমাদের কাছ থেকে সংগ্রহ করুন আপনার কোচিং সেন্টারের নামে কাস্টমাইজড প্রশ্নপত্রের প্যাকেজ। ✅ প্রতি সাবজেক্টের প্যাকেজে থাকবে ১০টি প্রশ্নপত্রের সেট। ✅ সঙ্গে আলাদা উত্তরপত্র (Answer Sheet) দেওয়া হবে। ✅ সাথে OMR শীট পেয়ে যাচ্ছেন একদম বিনামূল্যে। 💰দাম মাত্র 25 টাকা
📲 WhatsApp-এ যোগাযোগ করুন

৪৫। বর্ণচ্যুতদের নিম্নস্তরে ছিলেন-
(ক) অন্ত্যজরা
(খ) অচ্ছ্যুতরা
(গ) ম্লেচ্ছরা
(ঘ) যবনরা।
উত্তরঃ (খ) অচ্ছ্যুতরা ✓

৪৬। শূদ্র পিতা ও ব্রাহ্মণ মাতার সন্তানরা সমাজে পরিচিত ছিলেন-
(ক) ব্রাত্য ক্ষত্রিয় নামে
(খ) ম্লেচ্ছ নামে
(গ) যবন নামে
(ঘ) অচ্ছ্যুত নামে।
উত্তরঃ (ঘ) অচ্ছ্যুত নামে। ✓

৪৭। হিন্দু ছাড়া অন্যান্যদের অল-বিরুনি কী নামে অভিহিত করেছেন?
(ক) যবন
(খ) ব্রাত্য ক্ষত্রিয়
(গ) পঞ্চমবর্ণ
(ঘ) ম্লেচ্ছ।
উত্তরঃ (ঘ) ম্লেচ্ছ। ✓

৪৮। অল-বিরুনি কাদের জীবনযাত্রায় চতুরাশ্রম-এর অস্তিত্ব লক্ষ করেছেন?
(ক) ব্রাহ্মণদের
(খ) ক্ষত্রিয়দের
(গ) বৈশ্যদের
(ঘ) শূদ্রদের।
উত্তরঃ (ক) ব্রাহ্মণদের ✓

৪৯। ‘আশ্রম’ শব্দের অর্থ হল-
(ক) যজ্ঞ
(খ) বসবাসের স্থান
(গ) আশ্রয়
(ঘ) সন্ন্যাস।
উত্তরঃ (গ) আশ্রয় ✓

৫০। কত বছর বয়স থেকে ব্রহ্মচর্য শুরু হত?
(ক) ৫ বছর
(খ) ৬ বছর
(গ) ৭ বছর
(ঘ) ৮ বছর।
উত্তরঃ (ঘ) ৮ বছর। ✓

৫১। কিশোর ব্রাহ্মণকে দ্বিজত্বে বরণ করা হয়-
(ক) ৮ বছর বয়সে
(খ) ২৫ বছর বয়সে
(গ) ৭ বছর বয়সে
(ঘ) ১২ বছর বয়সে।
উত্তরঃ (ক) ৮ বছর বয়সে ✓

৫২। কোন্ পর্বে পরিমিত এবং নিরামিষ আহার বাধ্যতামূলক ছিল?
(ক) ব্রহ্মচর্য
(খ) গার্হস্থ্য
(গ) বানপ্রস্থ
(ঘ) সন্ন্যাস।
উত্তরঃ (ক) ব্রহ্মচর্য ✓

৫৩। অল-বিরুনির বর্ণনানুযায়ী, গার্হস্থ্য আশ্রমের প্রধান কাজ হল-
(ক) গুরুর সেবা
(খ) বেদপাঠ
(গ) বিবাহ করে সংসারধর্ম পালন
(ঘ) ভিক্ষা করা।
উত্তরঃ (গ) বিবাহ করে সংসারধর্ম পালন ✓

৫৪। কোন্ কাজ ব্রাহ্মণদের ক্ষেত্রে একপ্রকার নিষিদ্ধ ছিল বলে অল-বিরুনি লিখেছেন?
(ক) বেদপাঠ
(খ) শিক্ষাদান
(গ) বাণিজ্য
(ঘ) দানধ্যান।
উত্তরঃ (গ) বাণিজ্য ✓

৫৫। চতুরাশ্রম প্রথার তৃতীয় পর্বটি হল-
(ক) ব্রহ্মচর্য
(খ) গার্হস্থ্য
(গ) সন্ন্যাস
(ঘ) বানপ্রস্থ।
উত্তরঃ (ঘ) বানপ্রস্থ। ✓

৫৬। কোন্ পর্বে ব্রাহ্মণ নিজ গৃহ ত্যাগ করে সমাজের বাইরে নিঃসঙ্গ জীবনযাপন করতেন?
(ক) ব্রহ্মচর্য
(খ) গার্হস্থ্য
(গ) বানপ্রস্থ
(ঘ) সন্ন্যাস।
উত্তরঃ (গ) বানপ্রস্থ ✓

৫৭। চতুর্থ বা শেষ আশ্রমটি হল-
(ক) ব্রহ্মচর্য
(খ) গার্হস্থ্য
(গ) বানপ্রস্থ
(ঘ) সন্ন্যাস।
উত্তরঃ (ঘ) সন্ন্যাস। ✓

৫৮। অল-বিরুনির বিবরণ অনুযায়ী কোন্ পর্বে মায়ামমতা, লোভ, হিংসা ইত্যাদি ইহজাগতিক বন্ধন থেকে মুক্ত হয়ে ব্রাহ্মণ ঈশ্বর সাধনার দ্বারা মোক্ষলাভের আশায় নিয়োজিত থাকতেন?
(ক) সন্ন্যাস
(খ) বানপ্রস্থ
(গ) ব্রহ্মচর্য
(ঘ) গার্হস্থ্য।
উত্তরঃ (ক) সন্ন্যাস ✓

৫৯। অল-বিরুনি ভারতীয় বর্ণ-জাতিব্যবস্থার যে বিবরণ দিয়েছেন, তা গভীরভাবে প্রভাবিত ছিল-
(ক) সংস্কৃত সাহিত্যের দ্বারা
(খ) পারসিক সাহিত্যের দ্বারা
(গ) আরবি সাহিত্যের দ্বারা
(ঘ) গ্রিক সাহিত্যের দ্বারা।
উত্তরঃ (ক) সংস্কৃত সাহিত্যের দ্বারা ✓

৬০। অল-বিরুনির মতে, ভারতে খোলা আকাশের নীচে মৃতদেহ রাখার প্রথার সঙ্গে কাদের অন্ত্যেষ্টিক্রিয়ার সাদৃশ্য রয়েছে?
(ক) পারসিকদের
(গ) তুর্কিদের
(খ) গ্রিকদের
(ঘ) ইংরেজদের।
উত্তরঃ (ক) পারসিকদের ✓

৬১। মৃতদেহকে অগ্নিতে দগ্ধ করার বিধান দেন-
(ক) ব্রহ্মা
(খ) বাসুদেব নারায়ণ
(গ) কাশ্যপ মুনি
(ঘ) শিব।
উত্তরঃ (খ) বাসুদেব নারায়ণ ✓

৬২। ভারতে এসে অল-বিরুনি প্রথম যে বাধার সম্মুখীন হন, তা হল-
(ক) সংস্কৃত ভাষা
(খ) আবহাওয়া
(গ) খাবারদাবার
(ঘ) অর্থসম্পদ।
উত্তরঃ (ক) সংস্কৃত ভাষা ✓

৬৩। অল-বিরুনি বলেছেন, হিন্দুরাও গ্রিকদের মতো লেখেন-
(ক) ডানদিক থেকে বামদিকে
(খ) বামদিক থেকে ডানদিকে
(গ) উপর থেকে নীচে
(ঘ) নীচ থেকে উপরে।
উত্তরঃ (খ) বামদিক থেকে ডানদিকে ✓

৬৪। অল-বিরুনির ভারতভ্রমণ কালে সর্বাধিক প্রচলিত বর্ণমালা হল-
(ক) সিদ্ধমাতৃকা
(খ) নাগর
(গ) অর্ধনাগরী
(ঘ) মালওয়ারী।
উত্তরঃ (ক) সিদ্ধমাতৃকা ✓

 

===========================

File Details :

PDF Name : পর্যটকদের দৃষ্টিতে ভারত

Size : 733 KB

No. of Pages : 8

Mode : Read-only (Online)

Download Link : Click here To Download PDF

বিঃদ্রঃ – উপরের PDF-এ কিছু নমুনা প্রশ্নোত্তর তুলে ধরা হয়েছে। সম্পূর্ণ সেট পেতে চাইলে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। পোস্টের মধ্যে এবং শেষে হোয়াটসঅ্যাপ বাটন দেখতে পাবেন, ওখানে ক্লিক করুন।

Read More : The Story of an Hour MCQ Questions and Answers

আমাদের যে কোনো E-Book সরাসরি WhatsApp-এর মাধ্যমে কিনতে বা কোনো সমস্যা হলে নিচের বাটনে ক্লিক করে মেসেজ করুন -
আরও পড়ুন প্রয়োজনে
HS 3rd Semester History Last Minute Suggestion 2026-27 | উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার ইতিহাস লাস্ট মিনিট সাজেশন 2026-27 Click here
শাসনব্যবস্থার ধারণা : তুলনামূলক পাঠ MCQ প্রশ্ন উত্তর | ক্লাস 11 সেমিস্টার 1 ইতিহাস | Shasonbybosthar Dharona : Tulonamulok Path MCQ Click here
ইতিহাস পাঠ MCQ প্রশ্ন উত্তর (প্রথম অধ্যায়) ক্লাস 11 প্রথম সেমিস্টার ইতিহাস Click here
ঔপনিবেশিক নিয়ন্ত্রণের যন্ত্রাদি MCQ প্রশ্ন উত্তর | ক্লাস 12 তৃতীয় সেমিস্টার ইতিহাস Click here

Leave a Comment

PDF সাজেশন নিতে ক্লিক করুন