ইতিহাস পাঠ MCQ প্রশ্ন উত্তর (প্রথম অধ্যায়) ক্লাস 11 প্রথম সেমিস্টার ইতিহাস | Itihas Paath MCQ Class 11 Semester I History

১। ‘ইতিহাস’ শব্দটির অর্থ হল –
(ক) মানবসভ্যতার বিবর্তনের কাহিনি
(খ) যেসময় কোনো লিখিত উপাদান ছিল না
(গ) প্রাগৈতিহাসিক ও প্রায়-ঐতিহাসিক যুগের মধ্যবর্তী সময়কাল
(ঘ) ইতিহাস পরবর্তী যুগ।
উত্তর: (ক) মানবসভ্যতার বিবর্তনের কাহিনি ✓
২। Histor শব্দের অর্থ হল-
(ক) অনুসন্ধান
(খ) সংলাপ
(গ) জ্ঞান
(ঘ) কাহিনি।
উত্তর: (গ) জ্ঞান ✓
৩। ‘ইতিহাসের জনক’ বলা হয়-
(ক) সক্রেটিসকে
(খ) হেরোডোটাসকে
(গ) প্লেটোকে
(ঘ) জাস্টিনকে।
উত্তর: (খ) হেরোডোটাসকে ✓
৪। আধুনিক ইতিহাস তত্ত্বের জনক বলা হয়
(ক) ইবন বতুতা-কে
(খ) থুকিডিডিস-কে
(গ) লিওপোল্ড ভন র্যাঙ্কে-কে
(ঘ) কলহন-কে।
উত্তর: (গ) লিওপোল্ড ভন র্যাঙ্কে-কে ✓
৫। ইতিহাসে বিজ্ঞানসম্মত ব্যাখ্যার জনক ছিলেন –
(ক) থুকিডিডিস
(খ) প্লিনি
(গ) হেরোডোটাস
(ঘ) ই এইচ কার।
উত্তর: (ক) থুকিডিডিস ✓
৬। ইতিহাস’ শব্দটির প্রথম উল্লেখ পাওয়া যায়-
(ক) ঋগ্বেদ-এ
(খ) অথর্ববেদ-এ
(গ) যজুর্বেদ-এ
(ঘ) সামবেদ-এ।
উত্তর: (খ) অথর্ববেদ-এ ✓
৭। ইতিহাস হল অতীত ও বর্তমানের মধ্যে অন্তহীন কথোপকথন।”- একথা বলেছেন
(ক) ই এইচ কার
(গ) ফ্রান্সিস বেকন
(খ) লর্ড অ্যাকটন
(ঘ) মার্ক ব্লখ।
উত্তর: (ক) ই এইচ কার ✓
৮। ইতিহাস হল সমস্ত বিদ্যার জননী”- একথা বলেন –
(ক) জি এম ট্রেভেলিয়ান
(খ) জে বি বিউরি
(গ) ই এইচ কার
(ঘ) টমাস কার্লাইল।
উত্তর: (ক) জি এম ট্রেভেলিয়ান ✓
৯। “ইতিহাস হল বিজ্ঞান, কমও নয়, বেশিও নয়”- উক্তিটি করেছেন-
(ক) হেনরি পিরেন
(খ) জে বি বিউরি
(গ) মার্ক ব্লখ
(ঘ) আর্নল্ড টয়েনবি।
উত্তর: (খ) জে বি বিউরি ✓
১০। বিবর্তনবাদের জনক’ ছিলেন-
(ক) ল্যামার্ক
(খ) ডারউইন
(গ) নিউটন
(ঘ) গ্যালিলিও।
উত্তর: (খ) ডারউইন ✓
১১। প্রথম হোমো স্যাপিয়েন্স বা আধুনিক মানুষের উদ্ভব হয় আনুমানিক কত বছর আগে?
(ক) ২ লক্ষ ৩০ হাজার বছর আগে
(খ) ২০ লক্ষ বছর আগে
(গ) ১২ লক্ষ বছর আগে
(ঘ) ৮ লক্ষ বছর আগে।
উত্তর: (ক) ২ লক্ষ ৩০ হাজার বছর আগে ✓
১২। প্রাক্-ইতিহাস’ শব্দটির অর্থ কী?
(ক) প্রায়-ইতিহাস ও ইতিহাসের মধ্যবর্তী সময়কাল
(খ) যেসময় মানুষ লিখনপদ্ধতি জানত না
(গ) যেসময় লিখিত বিবরণী ইতিহাস রচনার প্রধান উৎস ছিল না
(ঘ) যেসময় মানুষ লিখনপদ্ধতি জানত।
উত্তর: (খ) যেসময় মানুষ লিখনপদ্ধতি জানত না ✓
১৩। কোন্ যুগকে ‘সভ্যতার উষাকাল বলে?
(ক) প্রায়-ঐতিহাসিক যুগ
(খ) প্রাক-ঐতিহাসিক যুগ
(গ) ঐতিহাসিক যুগ
(ঘ) ধাতুর যুগ।
উত্তর: (ক) প্রায়-ঐতিহাসিক যুগ ✓
১৪। প্রাগৈতিহাসিক যুগের ইতিহাসের প্রধান উপাদান হল-
(ক) লিপি
(খ) মুদ্রা
(গ) ধর্মগ্রন্থ
(ঘ) জীবাশ্ম।
উত্তর: (ঘ) জীবাশ্ম ✓
১৫। ১৮৩৩ খ্রিস্টাব্দে ফরাসি ভাষায় ‘প্রাক্-ইতিহাস’ শব্দটি প্রথম ব্যবহার করেন-
(ক) পল তুর্নাল
(খ) এম সি বার্কিট
(গ) রবার্ট ব্রুস ফুট
(ঘ) লর্ড অ্যাকটন।
উত্তর: (ক) পল তুর্নাল ✓
১৬। ইংরেজিতে ‘প্রি-হিস্ট্রি’ কথাটি প্রথম ব্যবহার করেন-
(ক) পল তুর্নাল
(খ) ড্যানিয়েল উইলসন
(গ) র্যাঙ্কে
(ঘ) লর্ড অ্যাকটন।
উত্তর: (খ) ড্যানিয়েল উইলসন ✓
১৭। প্রাক্-ইতিহাসের প্রথম ব্যাখ্যা দেন-
(ক) পল তুর্নাল
(খ) ড্যানিয়েল উইলসন
(গ) জন লুবক
(ঘ) এম সি বার্কিট।
উত্তর: (গ) জন লুবক ✓
১৮। প্রাচীন প্রস্তর যুগের সময়কাল কত?
(ক) আনুমানিক ২০,০০,০০০-১০,০০০ খ্রিস্টপূর্বাব্দ
(খ) আনুমানিক ৫০,০০০-২০,০০০ খ্রিস্টপূর্বাব্দ
(গ) আনুমানিক ৫০০০ খ্রিস্টপূর্বাব্দ
(ঘ) আনুমানিক ১০,০০০ খ্রিস্টপূর্বাব্দ।
উত্তর: (ক) আনুমানিক ২০,০০,০০০-১০,০০০ খ্রিস্টপূর্বাব্দ ✓
১৯। তুষার যুগ’ নামে পরিচিত-
(ক) প্লেইস্টোসিন যুগ
(খ) হলোসিন যুগ
(গ) ওলিগোসিন যুগ
(ঘ) মেসোজোয়িক যুগ।
উত্তর: (ক) প্লেইস্টোসিন যুগ ✓
২০। মধ্য প্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য ছিল-
(ক) আগুন আবিষ্কার
(খ) লোহা আবিষ্কার
(গ) তামা আবিষ্কার
(ঘ) কৃষি পদ্ধতির আবিষ্কার।
উত্তর: (ঘ) কৃষি পদ্ধতির আবিষ্কার ✓
❖ আমাদের কাছ থেকে সংগ্রহ করুন
আপনার প্রয়োজনীয় সাজেশন
- ✅ আমাদের প্রথম অগ্রাধিকার আপনার রেজাল্ট
- ✅ পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত পূর্ণ সহযোগিতা
- ✅ বিনামূল্যে অনলাইন মক টেস্টের সুবিধা
- ✅ Watermark-মুক্ত পরিষ্কার ও পরিচ্ছন্ন PDF
- ✅ সিলেবাস ও বোর্ডের নির্দেশিকা অনুযায়ী প্রস্তুত
২১। মানুষ প্রথম পশুপালন করতে শেখে কোন্ যুগে?
(ক) প্রাচীন প্রস্তর যুগে
(খ) মধ্য প্রস্তর যুগে
(গ) নব্য প্রস্তর যুগে
(ঘ) লৌহ যুগে।
উত্তর: (খ) মধ্য প্রস্তর যুগে ✓
২২। মধ্য প্রস্তর যুগের সর্বপ্রথম গৃহপালিত পশু ছিল-
(ক) কুকুর
(খ) গোরু
(গ) ভেড়া
(ঘ) হাতি।
উত্তর: (ক) কুকুর ✓
২৩। নব্য প্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য ছিল-
(ক) আগুনের আবিষ্কার
(খ) লোহার ব্যবহার
(গ) তামার ব্যবহার
(ঘ) কৃষি পদ্ধতির ব্যবহার।
উত্তর: (ঘ) কৃষি পদ্ধতির ব্যবহার ✓
২৪। প্রাচীন ভারতে সর্বপ্রথম কোন্ শস্যের চাষ হয়?
(ক) ধান
(খ) গম
(গ) যব
(ঘ) তুলো।
উত্তর: (গ) যব ✓
২৫। মানুষ প্রথম লাঙলের ব্যবহার শুরু করে-
(ক) প্রাচীন প্রস্তর যুগে
(খ) মধ্য প্রস্তর যুগে
(গ) নব্য প্রস্তর যুগে
(ঘ) তাম্র-প্রস্তর যুগে।
উত্তর: (গ) নব্য প্রস্তর যুগে ✓
২৬। নব্য প্রস্তর যুগে ফসল কাটার জন্য তৈরি হয়-
(ক) বাটালি
(খ) ছুরি
(গ) কাস্তে
(ঘ) হারভেস্টার।
উত্তর: (গ) কাস্তে ✓
২৭। মানুষ কোন্ যুগে খাদ্য সংগ্রাহক থেকে খাদ্য উৎপাদকে পরিণত হয়?
(ক) প্রাচীন প্রস্তর যুগে
(খ) মধ্য প্রস্তর যুগে
(গ) নব্য প্রস্তর যুগে
(ঘ) বৈদিক যুগে।
উত্তর: (গ) নব্য প্রস্তর যুগে ✓
২৮। নব্য প্রস্তর যুগের মানুষের প্রধান জীবিকা ছিল-
(ক) পশুশিকার
(খ) কৃষি
(গ) ফলমূল সংগ্রহ
(ঘ) ব্যাবসাবাণিজ্য।
উত্তর: (খ) কৃষি ✓
২৯। নব্য প্রস্তর যুগের পাথরের সমাধিগুলি পরিচিত-
(ক) ডোলমেন নামে
(খ) মেমফিস নামে
(গ) টোটেম নামে
(ঘ) মেনকুর নামে।
উত্তর: (ক) ডোলমেন নামে ✓
৩০। নব্য প্রস্তর যুগের বিপ্লব’ কথাটি প্রথম উদ্ভাবন করেন-
(ক) বিউরি
(খ) গর্ডন চাইল্ড
(গ) উইলিয়ম জোনস
(ঘ) ড্যানিয়েল উইলসন।
উত্তর: (খ) গর্ডন চাইল্ড ✓
৩১। নব্য প্রস্তর যুগে আবিষ্কৃত প্রথম ধাতু হল-
(ক) তামা
(খ) দস্তা
(গ) টিন
(ঘ) ব্রোঞ্জ।
উত্তর: (ক) তামা ✓
৩২। কে প্রথম মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেছিলেন?
(ক) এল এস বি লিকি
(খ) জা ফ্রাঁসোয়া জারিজ
(গ) জন মার্শাল
(ঘ) দয়ারাম সাহানি।
উত্তর: (খ) জা ফ্রাঁসোয়া জারিজ ✓
৩৩। মেহেরগড় সভ্যতা কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়?
(ক) ১৯২৪ খ্রিস্টাব্দে
(খ) ১৯৭৪ খ্রিস্টাব্দে
(গ) ১৯১৯ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৯৮ খ্রিস্টাব্দে।
উত্তর: (খ) ১৯৭৪ খ্রিস্টাব্দে ✓
৩৪। প্রায়-ইতিহাস (Proto-History) বলতে বোঝায়-
(ক) যে যুগে মানুষ লোহার ব্যবহার করত
(খ) যে যুগে মানুষ আগুন জ্বালাতে শেখেনি
(গ) যে যুগে সভ্যতা-সংস্কৃতির লিখিত রূপের পাঠোদ্ধার সম্ভব হয়নি
(ঘ) যে যুগে সভ্যতার লিখিত রূপের পাঠোদ্ধার করা গেছে।
উত্তর: (গ) যে যুগে সভ্যতা-সংস্কৃতির লিখিত রূপের পাঠোদ্ধার সম্ভব হয়নি ✓
৩৫। প্রায়-ইতিহাস’ শব্দটির অর্থ হল-
(ক) ইতিহাসের আগের যুগ
(খ) ইতিহাসের পরের যুগ
(গ) প্রাক্-ইতিহাস ও ইতিহাসের মধ্যবর্তী সময়কাল
(ঘ) যেসময় মানুষ লিখনপদ্ধতি জানত না।
উত্তর: (গ) প্রাক্-ইতিহাস ও ইতিহাসের মধ্যবর্তী সময়কাল ✓
HS Class 12
সেমিস্টার প্রস্তুতি
WhatsApp গ্রুপ৩৬। ‘মহেনজোদাড়ো’ শব্দটির অর্থ হল –
(ক) মৃতের স্তূপ
(খ) পশুপতি
(গ) নতুন শহর
(ঘ) পুরোহিত শাসক।
উত্তর: (ক) মৃতের স্তূপ ✓
৩৭। ‘রেডিওকার্বন ডেটিং’ পদ্ধতির আবিষ্কর্তা হলেন —
(ক) রমেশচন্দ্র মজুমদার
(খ) দয়ারাম সাহানি
(গ) উইলার্ড ফ্রাঙ্ক লিবি
(ঘ) চার্লস ডারউইন
উত্তর: (গ) উইলার্ড ফ্রাঙ্ক লিবি ✓
৩৮। ভারতে ঐতিহাসিক যুগের সূচনা হয় কোন্ সময় থেকে? —
(ক) খ্রিস্টপূর্ব চতুর্থ শতক
(খ) খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতক
(গ) খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক
(ঘ) খ্রিস্টপূর্ব অষ্টম শতক
উত্তর: (গ) খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক ✓
৩৯। কবে মিশর ও মেসোপটেমিয়াতে লিপির আবির্ভাব ঘটে? —
(ক) আনুমানিক খ্রিস্টপূর্ব ৩২০০ ও ৩৫০০ অব্দে
(খ) আনুমানিক খ্রিস্টপূর্ব ৫০০০ ও ৪৭০০ অব্দে
(গ) আনুমানিক খ্রিস্টপূর্ব ৭০০০ ও ৭২০০ অব্দে
(ঘ) আনুমানিক খ্রিস্টপূর্ব ১০,০০০ ও ৮০০০ অব্দে
উত্তর: (ক) আনুমানিক খ্রিস্টপূর্ব ৩২০০ ও ৩৫০০ অব্দে ✓
৪০। ‘হোমো স্যাপিয়েন্স’ কথার অর্থ হল —
(ক) বুদ্ধিমান মানুষ
(খ) দন্ডায়মান মানুষ
(গ) চালাক মানুষ
(ঘ) লম্বা মানুষ
উত্তর: (ক) বুদ্ধিমান মানুষ ✓
৪১। ভীমবেটকা গুহা অবস্থিত ভারতের —
(ক) বিহারে
(খ) মধ্যপ্রদেশে
(গ) রাজস্থানে
(ঘ) ওড়িশায়
উত্তর: (খ) মধ্যপ্রদেশে ✓
৪২। বৃহৎ পিরামিড হল —
(ক) খুফুর পিরামিড
(খ) চিয়াং শেকের পিরামিড
(গ) তুতেনখামেনের পিরামিড
(ঘ) ক্লিওপেট্রার পিরামিড
উত্তর: (ক) খুফুর পিরামিড ✓
৪৩। প্রাচীন সুমেরের বিশাল মন্দিরগুলিকে বলা হত —
(ক) মমি
(খ) পিরামিড
(গ) জিগুরাত
(ঘ) কোনওটিই নয়
উত্তর: (গ) জিগুরাত ✓
৪৪। এপিগ্রাফি বলা হয় —
(ক) লিপি উৎকীর্ণ বিদ্যাকে
(খ) লেখ উৎকীর্ণ বিদ্যাকে
(গ) ভাষা সংক্রান্ত বিদ্যাকে
(ঘ) মুদ্রা সংক্রান্ত বিদ্যাকে
উত্তর: (খ) লেখ উৎকীর্ণ বিদ্যাকে ✓
৪৫। কোন্ লেখতে মৌর্য সম্রাট অশোককে ‘দেবানাং পিয় অশোক’ বলা হয়েছিল —
(ক) মাস্কি লেখতে
(খ) বুস্মিনদেই লেখতে
(গ) দিল্লি-টোপরা লেখতে
(ঘ) এলাহাবাদ লেখতে
উত্তর: (ক) মাস্কি লেখতে ✓
৪৬। মৌর্য সম্রাট অশোকের লেখগুলির পাঠোদ্ধার করেন —
(ক) জেমস প্রিন্সেপ
(খ) ভিনসেন্ট স্মিথ
(গ) আলেকজান্ডার কানিংহাম
(ঘ) রবার্ট ব্রুস ফুট
উত্তর: (ক) জেমস প্রিন্সেপ ✓
৪৭। ‘ধম্ম’ কথাটি প্রথম কোন্ লেখতে উৎকীর্ণ হয়েছে? —
(ক) ধৌলি লেখতে
(খ) গিরনার লেখতে
(গ) মাস্কি লেখতে
(ঘ) সোপারা লেখতে
উত্তর: (গ) মাস্কি লেখতে ✓
৪৮। মুদ্রার পঠনপাঠন সংক্রান্ত বিদ্যাকে বলা হয় —
(ক) এপিগ্রাফি
(খ) প্যালিওগ্রাফি
(গ) নিউমিসমেটিকস্
(ঘ) হিস্টোরিওগ্রাফি
উত্তর: (গ) নিউমিসমেটিকস্ ✓
৪৯। পাল রাজাদের মুদ্রার নাম ছিল —
(ক) নিষ্ক
(খ) নারায়ণী
(গ) ক্যাশু
(ঘ) পোতিন
উত্তর: (খ) নারায়ণী ✓
৫০। চোল রাজাদের স্বর্ণমুদ্রা কী নামে পরিচিত? —
(ক) ক্যাশু
(খ) পোতিন
(গ) দারিক
(ঘ) নিষ্ক
উত্তর: (ক) ক্যাশু ✓
৫১। গুপ্ত যুগের স্বর্ণমুদ্রাকে বলা হত —
(ক) শতমান
(খ) নিষ্ক
(গ) পোতিন
(ঘ) দিনার
উত্তর: (ঘ) দিনার ✓
৫২। প্যালিওগ্রাফি (Palaeography) বলা হয় —
(ক) লিপির বিষয়বস্তু অধ্যয়নকে
(খ) ভাষা সংক্রান্ত বিষয় অধ্যয়নকে
(গ) মুদ্রা সংক্রান্ত বিষয় অধ্যয়নকে
(ঘ) জীবাশ্ম সংক্রান্ত বিষয় অধ্যয়নকে
উত্তর: (ক) লিপির বিষয়বস্তু অধ্যয়নকে ✓
৫৩। লিখন পদ্ধতির আবিষ্কারক হল –
(ক) মিশরের অধিবাসী
(খ) সুমেরের অধিবাসী
(গ) চিনের অধিবাসী
(ঘ) ভারতের অধিবাসী।
উত্তর: (খ) সুমেরের অধিবাসী ✓
৫৪। প্রাচীন সুমেরের লিপির নাম –
(ক) কিউনিফর্ম লিপি
(খ) হায়রোগ্লিফিক লিপি
(গ) ডিমোটিক লিপি
(ঘ) হায়রেটিক লিপি।
উত্তর: (ক) কিউনিফর্ম লিপি ✓
৫৫। কিউনিফর্ম লিপির পাঠোদ্ধার করেছিলেন –
(ক) স্যার হেনরি রলিনসন
(খ) ফাদার হেরাস
(গ) ভন র্যাঙ্কে
(ঘ) মাইকেল স্টুয়ার্ট।
উত্তর: (ক) স্যার হেনরি রলিনসন ✓
৫৬। কিউনিফর্ম লিপির অপর নাম –
(ক) চিত্রলিপি
(খ) দেবলিপি
(গ) হায়রোগ্লিফিক
(ঘ) কোণাক্ষর লিপি।
উত্তর: (ঘ) কোণাক্ষর লিপি ✓
৫৭। প্রাচীন মিশরীয় লিপির নাম –
(ক) হায়রোগ্লিফিক লিপি
(খ) কিউনিফর্ম লিপি
(গ) হায়রেটিক লিপি
(ঘ) ডিমোটিক লিপি।
উত্তর: (ক) হায়রোগ্লিফিক লিপি ✓
৫৮। ‘প্যাপিরাস’ কী?
(ক) কাগজ
(খ) পাথর
(গ) গাছের ছাল
(ঘ) হাতিয়ার।
উত্তর: (গ) গাছের ছাল ✓
৫৯। পবিত্র বা দেবলিপি বলা হয় –
(ক) হায়রোগ্লিফিক লিপিকে
(খ) কিউনিফর্ম লিপিকে
(গ) ডিমোটিক লিপিকে
(ঘ) হায়রেটিক লিপিকে।
উত্তর: (ক) হায়রোগ্লিফিক লিপিকে ✓
৬০। হায়রোগ্লিফিক লিপির পাঠোদ্ধার করেন –
(ক) ল্যাংডন
(খ) হান্টার
(গ) জিন ফ্রাঁসোয়া চ্যাম্পোলিয়ন
(ঘ) গ্যাড।
উত্তর: (গ) জিন ফ্রাঁসোয়া চ্যাম্পোলিয়ন ✓
৬১। পৃথিবীর প্রথম লিখিত আইন সংকলন করেন –
(ক) আলেকজান্ডার দ্য গ্রেট
(খ) নেপোলিয়ন
(গ) হামুরাবি
(ঘ) জাস্টিনিয়ান।
উত্তর: (গ) হামুরাবি ✓
৬২। হামুরাবি কোন্ সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক ছিলেন?
(ক) অ্যাকামেনীয়
(খ) ব্যাবিলনীয়
(গ) ম্যাসিডনীয়
(ঘ) রোমান।
উত্তর: (খ) ব্যাবিলনীয় ✓
৬৩। কোন্ তিনটি বেদকে একত্রে ‘ত্রয়ী’ বলা হয়?
(ক) ঋক্, সাম ও যজুর্বেদকে
(খ) সাম, যজুঃ ও অথর্ববেদকে
(গ) ঋক্, যজুঃ ও অথর্ববেদকে
(ঘ) ঋক্, সাম ও অথর্ববেদকে।
উত্তর: (ক) ঋক্, সাম ও যজুর্বেদকে ✓
৬৪। অর্থশাস্ত্রের লেখক হলেন –
(ক) মেগাস্থিনিস
(খ) কৌটিল্য
(গ) কালিদাস
(ঘ) মগ। ✓
উত্তর: (খ) কৌটিল্য
৬৫। জেন্দ আবেস্তা হল –
(ক) প্রাচীন হিন্দুদের ধর্মগ্রন্থ
(খ) প্রাচীন পারসিকদের ধর্মগ্রন্থ
(গ) প্রাচীন মিশরীয়দের ধর্মগ্রন্থ
(ঘ) প্রাচীন চিনের ধর্মগ্রন্থ।
উত্তর: (খ) প্রাচীন পারসিকদের ধর্মগ্রন্থ ✓
৬৬। পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য হল –
(ক) ইলিয়াড
(খ) গিলগামেশ
(গ) রামায়ণ
(ঘ) মহাভারত।
উত্তর: (খ) গিলগামেশ ✓
৬৭। গিলগামেশ কোন্ দেশের মহাকাব্য?
(ক) গ্রিসের
(খ) মিশরের
(গ) ভারতের
(ঘ) মেসোপটেমিয়ার।
উত্তর: (ঘ) মেসোপটেমিয়ার ✓
৬৮। পঞ্চম বেদ বলা হয় –
(ক) রামায়ণকে
(খ) ইলিয়াডকে
(গ) ওডিসিকে
(ঘ) মহাভারতকে।
উত্তর: (ঘ) মহাভারতকে ✓
৬৯। চিনের পুরাণ অনুসারে পৃথিবীর প্রথম আধুনিক মানুষ হল –
(ক) সুইজেন
(খ) পান-কু
(গ) ফু-সি
(ঘ) শেন-নুৎ।
উত্তর: (খ) পান-কু ✓
৭০। পুরাণের ভিত্তিতে লিখিত প্রথম ঐতিহাসিক গ্রন্থটি হল –
(ক) রাজতরঙ্গিনী
(খ) ইন্ডিকা
(গ) সারিপুত্তপ্রকরণ
(ঘ) গৌড়বহ।
উত্তর: (ক) রাজতরঙ্গিনী ✓
৭১। ভারতে পুরাণের সংখ্যা হল –
(ক) ১৫টি
(খ) ১৬টি
(গ) ১৮টি
(ঘ) ২২টি।
উত্তর: (গ) ১৮টি ✓
৭২। ‘হর্ষচরিত’ গ্রন্থটির রচয়িতা হলেন –
(ক) বাণভট্ট
(খ) কৌটিল্য
(গ) হর্ষবর্ধন
(ঘ) বরাহমিহির।
উত্তর: (ক) বাণভট্ট ✓
৭৩। প্রাচীন ভারতের প্রথম ঐতিহাসিক গ্রন্থ হল –
(ক) প্রবন্ধচিন্তামণি
(খ) রাজতরঙ্গিনী
(গ) অমরকোশ
(ঘ) দশকুমারচরিত।
উত্তর: (খ) রাজতরঙ্গিনী ✓
৭৪। ‘রাজতরঙ্গিনী’ গ্রন্থের রচয়িতা হলেন –
(ক) কলহন
(খ) কৌটিল্য
(গ) বাণভট্ট
(ঘ) মেরুতুঙ্গ।
উত্তর: (ক) কলহন ✓
৭৫। কলহনের ‘রাজতরঙ্গিনী’ গ্রন্থে কোন্ রাজ্যের ইতিহাস বর্ণিত আছে?
(ক) মগধ
(খ) কাশ্মীর
(গ) বাংলা
(ঘ) অবন্তী।
উত্তর: (খ) কাশ্মীর ✓
৭৬। ‘আর্যভটীয়’ গ্রন্থের রচয়িতা হলেন –
(ক) ব্রহ্মগুপ্ত
(খ) আর্যভট্ট
(গ) হেমচন্দ্র
(ঘ) চক্রপাণিদত্ত।
উত্তর: (খ) আর্যভট্ট ✓
৭৭। বৌদ্ধ গ্রন্থগুলি প্রথমে কোন্ ভাষায় লেখা হয়েছিল?
(ক) সংস্কৃত
(খ) পালি
(গ) প্রাকৃত
(ঘ) মাগধী।
উত্তর: (খ) পালি ✓
৭৮। ‘ইন্ডিকা’র রচয়িতা ছিলেন –
(ক) মেগাস্থিনিস
(খ) কৌটিল্য
(গ) চন্দ্রগুপ্ত মৌর্য
(ঘ) সেলুকাস।
উত্তর: (ক) মেগাস্থিনিস ✓
৭৯। ফা সিয়েন কার রাজত্বকালে ভারতে আসেন?
(ক) সম্রাট আশোকের রাজত্বকালে
(খ) গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে
(গ) হর্ষবর্ধনের রাজত্বকালে
(ঘ) সমুদ্রগুপ্তের রাজত্বকালে।
উত্তর: (খ) গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ✓
৮০। ফা সিয়েনের রচিত গ্রন্থের নাম –
(ক) সি-ইউ-কি
(খ) ফো-কুয়ো-কি
(গ) খ্রিস্টান টপোগ্রাফি
(ঘ) ন্যাচারাল হিস্টোরিয়া।
উত্তর: (খ) ফো-কুয়ো-কি ✓
৮১। ‘তহকিক-ই-হিন্দ’ (Tahqiq-i-Hind) গ্রন্থটি রচনা করেন –
(ক) অল-বিরুনি
(খ) ইবন বতুতা
(গ) ই-ৎসিং
(ঘ) ফা সিয়েন।
উত্তর: (ক) অল-বিরুনি ✓
৮২। ইবন বতুতা কার রাজত্বকালে ভারতে আসেন?
(ক) সমুদ্রগুপ্তের রাজত্বকালে
(খ) দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে
(গ) মহম্মদ বিন তুঘলকের রাজত্বকালে
(ঘ) ফিরোজ শাহ তুঘলকের রাজত্বকালে।
উত্তর: (গ) মহম্মদ বিন তুঘলকের রাজত্বকালে ✓
৮৩। ‘দাস ক্যাপিটাল’ গ্রন্থটি রচনা করেন –
(ক) কার্ল মার্কস
(খ) ট্রেভেলিয়ান
(গ) গিবস
(ঘ) র্যাঙ্কে।
উত্তর: (ক) কার্ল মার্কস ✓
৮৪। ‘ইন্ডিয়া টুডে’ (১৯৪০ খ্রিস্টাব্দ) গ্রন্থটি কে লেখেন?
(ক) হেমচন্দ্র রায়চৌধুরী
(খ) যদুনাথ সরকার
(গ) রজনীপাম দত্ত
(ঘ) রণজিৎ গুহ।
উত্তর: (গ) রজনীপাম দত্ত ✓
৮৫। ভারতে ‘নিম্নবর্গের ইতিহাসচর্চার জনক’ হলেন –
(ক) রণজিৎ গুহ
(খ) অমলেশ ত্রিপাঠী
(গ) রামচন্দ্র গুহ
(ঘ) সুমিত সরকার।
উত্তর: (ক) রণজিৎ গুহ ✓
৮৬। নতুন সামাজিক ইতিহাসচর্চা শুরু হয় –
(ক) ১৯৩০-৪০-এর দশকে
(খ) ১৯৪০-৫০-এর দশকে
(গ) ১৯৫০-৬০-এর দশকে
(ঘ) ১৯৬০-৭০-এর দশকে।
উত্তর: (গ) ১৯৫০-৬০-এর দশকে ✓
৮৭। সুলতান মামুদের ভারত আক্রমণের সময় ভারতে আসেন –
(ক) মিনহাজ-উস-সিরাজ
(খ) অল-বিরুনি
(গ) ফা সিয়েন
(ঘ) আমির খসরু।
উত্তর: (খ) অল-বিরুনি ✓
৮৮। আমির খসরু কে ছিলেন?
(ক) প্রাচীন যুগের ঐতিহাসিক
(খ) আধুনিক যুগের ঐতিহাসিক
(গ) মুঘল যুগের ঐতিহাসিক
(ঘ) সুলতানি যুগের ঐতিহাসিক।
উত্তর: (ঘ) সুলতানি যুগের ঐতিহাসিক ✓
৮৯। আলাউদ্দিন খলজির সভাকবি ছিলেন –
(ক) আবুল ফজল
(খ) আমির খসরু
(গ) ইসামি
(ঘ) অল-বিরুনি।
উত্তর: (খ) আমির খসরু ✓
৯০। আমির খসরুর প্রকৃত নাম কী?
(ক) ইয়ামিন-উদ-দিন বুহান
(খ) ইয়ামিন-উদ-দিন খুরসভ
(গ) ইসামি খুরসভ
(ঘ) আবু রায়হান।
উত্তর: (খ) ইয়ামিন-উদ-দিন খুরসভ ✓
৯১। আমির খসরু রচিত গ্রন্থটির নাম হল –
(ক) তারিখ-ই-ফিরোজশাহী
(খ) কিরান-উস-সাদাইন
(গ) আকবরনামা
(ঘ) বাদশাহনামা।
উত্তর: (খ) কিরান-উস-সাদাইন ✓
৯২। আমির খসরু রচিত একটি গ্রন্থ হল –
(ক) তারিখ-ই-ফিরোজশাহী
(খ) মুন্তাখাব-উল-লুবাব
(গ) তারিখ-ই-আলাই
(ঘ) ফতোয়া-ই-জাহান্দারি।
উত্তর: (গ) তারিখ-ই-আলাই ✓
৯৩। ‘কিতাব-উল-রিহলা’ কার রচনা?
(ক) হাসান নিজামি
(খ) আমির খসরু
(গ) ইবন বতুতা
(ঘ) ফিরোজ শাহ তুঘলক।
উত্তর: (গ) ইবন বতুতা ✓
৯৪। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা –
(ক) শের শাহ
(খ) জহিরউদ্দিন মহম্মদ বাবর
(গ) হুমায়ুন
(ঘ) আকবর।
উত্তর: (খ) জহিরউদ্দিন মহম্মদ বাবর ✓
৯৫। বাবরের রচিত গ্রন্থটি হল-
(ক) তারিখ-ই-আলফি
(খ) তুজুক-ই-জাহাঙ্গিরি
(গ) আইন-ই-আকবরি
(ঘ) তুজুক-ই-বাবরি
উত্তর: (ঘ) তুজুক-ই-বাবরি ✓
৯৬। ‘বাবরনামা’ বইটির অপর নাম কী?
(ক) পাদশাহনামা
(খ) তুজুক-ই-বাবরি
(গ) হবিব-উস-সিয়
(ঘ) তুঘলকনামা
উত্তর: (খ) তুজুক-ই-বাবরি ✓
৯৭। গুলবদন বেগম ছিলেন –
(ক) বাবরের কন্যা
(খ) শের শাহের কন্যা
(গ) আকবরের কন্যা
(ঘ) ফিরোজ শাহের কন্যা
উত্তর: (ক) বাবরের কন্যা ✓
৯৮। ‘আকবরনামা’ গ্রন্থটি রচনা করেন-
(ক) ইসামি
(খ) আকবর
(গ) অল বিরুনি
(ঘ) আবুল ফজল
উত্তর: (ঘ) আবুল ফজল ✓
৯৯। জাহাঙ্গিরের রচিত গ্রন্থটি হল-
(ক) তুজুক-ই-জাহাঙ্গিরি
(খ) ইকবালনামা-ই-জাহাঙ্গিরি
(গ) মোয়াইজা-ই-জাহাঙ্গিরি
(ঘ) আখলাখ-ই-জাহাঙ্গিরি
উত্তর: (ক) তুজুক-ই-জাহাঙ্গিরি ✓
১০০। আবর্তনশীল সময়ের ধারণা (Cyclical Concept of Time) কী?
(ক) স্থান ও সময়ের আবর্তিত হওয়া
(খ) ঘটনার আবর্তিত হওয়া
(গ) সময় ও ঘটনা আবর্তিত হওয়া
(ঘ) সময়ের আবর্তিত হওয়া
উত্তর: (গ) সময় ও ঘটনা আবর্তিত হওয়া ✓
আরো পড়ুন : বাঙালির বিজ্ঞানচর্চা MCQ প্রশ্ন উত্তর
১০১। ভারতীয় পুরাণে সর্বোৎকৃষ্ট যুগ বলা হয়
(ক) কলিযুগকে
(খ) সত্যযুগকে
(গ) ত্রেতাযুগকে
(ঘ) দ্বাপর যুগকে
উত্তর: (খ) সত্যযুগকে ✓
১০২। শকাব্দ (৭৮ খ্রিস্টাব্দ) সূচনা করেন
(ক) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
(খ) প্রথম চন্দ্রগুপ্ত
(গ) কনিষ্ক
(ঘ) হর্ষবর্ধন
উত্তর: (গ) কনিষ্ক ✓
১০৩। প্রথম চন্দ্রগুপ্ত কোন্ অব্দের সূচনা করেন?
(ক) গুপ্তাব্দ
(খ) শকাব্দ
(গ) হর্ষাব্দ
(ঘ) হিজরি
উত্তর: (ক) গুপ্তাব্দ ✓
১০৪। উত্তর ভারতে হর্ষাব্দের সূচনা করেন –
(ক) পুষ্যভূতি বংশের শাসক হর্ষবর্ধন
(খ) কুষাণ সম্রাট কনিষ্ক
(গ) গুপ্ত সম্রাট প্রথম চন্দ্রগুপ্ত
(ঘ) হজরত মহম্মদ
উত্তর: (ক) পুষ্যভূতি বংশের শাসক হর্ষবর্ধন ✓
১০৫। হজরত মহম্মদ মক্কা ছেড়ে মদিনা গমনের সময়কাল থেকে সূচনা হয়-
(ক) হর্ষাব্দ
(খ) হিজরি
(গ) শকাব্দ
(ঘ) গুপ্তাব্দ
উত্তর: (খ) হিজরি ✓
১০৬। ভারতে বঙ্গাব্দ-র সূচনা করেন-
(ক) বাবর
(খ) শের শাহ
(গ) আকবর
(ঘ) ঔরঙ্গজেব
উত্তর: (গ) আকবর ✓
১০৭। ‘প্রবহমান কাল’ বলতে কী বোঝো?
(ক) ঘাতপ্রতিঘাত ও ক্রিয়াপ্রতিক্রিয়ার মধ্য দিয়ে ইতিহাসের বয়ে যাওয়া কালকে বোঝায়
(খ) ইতিহাসের একমাত্রিক ধারণাকালকে বোঝায়
(গ) ইতিহাসের চক্রাকার ধারণাকালকে বোঝায়
(ঘ) ইতিহাসে সময়ের সঙ্গে ঘটনা বৃত্তাকারে বয়ে চলাকে বোঝায়
উত্তর: (ক) ঘাতপ্রতিঘাত ও ক্রিয়াপ্রতিক্রিয়ার মধ্য দিয়ে ইতিহাসের বয়ে যাওয়া কালকে বোঝায় ✓
১০৮। ‘ইতিহাসের পর্বীকরণ’ (Periodization of History) কী?
(ক) ইতিহাসের সময়কালকে কয়েকটি পর্বে বিভাজন
(খ) ইতিহাসের সময়কালকে কয়েকটি মাসে বিভাজন
(গ) ইতিহাসের সময়কালকে কয়েকটি ঘটনায় বিভাজন
(ঘ) ইতিহাসের সময়কালকে কয়েকটি ধারণায় বিভাজন
উত্তর: (ক) ইতিহাসের সময়কালকে কয়েকটি পর্বে বিভাজন ✓
১০৯। কনস্ট্যান্টিনোপলের পতন হয়-
(ক) ১২০৬ খ্রিস্টাব্দে
(খ) ৬৫০ খ্রিস্টাব্দে
(গ) ১৪৫৩ খ্রিস্টাব্দে
(ঘ) ১৪৭৮ খ্রিস্টাব্দে
উত্তর: (গ) ১৪৫৩ খ্রিস্টাব্দে ✓
১১০। ব্রিটিশ ঐতিহাসিক জেমস মিল ভারতের ইতিহাসকে কী কী ভাগে ভাগ করেছেন?
(ক) আদি-মধ্য, মধ্য, উত্তর-আধুনিক
(খ) মধ্য, আধুনিক, উত্তর-আধুনিক
(গ) হিন্দু, মুসলিম, ব্রিটিশ
(ঘ) প্রাচীন, মধ্য, আধুনিক
উত্তর: (গ) হিন্দু, মুসলিম, ব্রিটিশ ✓
১১১। ‘দ্য হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া’ (The History of British India) গ্রন্থটি রচনা করেন
(ক) এফ ই পারজিটার
(খ) ই এইচ কার
(গ) মার্ক ব্লখ
(ঘ) জেমস মিল
উত্তর: (ঘ) জেমস মিল ✓
১১২। ভারত ইতিহাসে ৬০০-১৩০০ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল পরিচিত
(ক) মধ্যযুগ নামে
(খ) পরবর্তী মধ্যযুগ নামে
(গ) আদি-মধ্যযুগ নামে
(ঘ) উত্তর-আধুনিক যুগ নামে
উত্তর: (গ) আদি-মধ্যযুগ নামে ✓
১১৩। ভারত ইতিহাসে ১৭৫৭ খ্রিস্টাব্দ থেকে বর্তমান সময়কাল পরিচিত
(ক) মধ্যযুগ
(খ) আধুনিক যুগ
(গ) প্রাচীন যুগ
(ঘ) ব্রিটিশ যুগ
উত্তর: (খ) আধুনিক যুগ ✓
===========================
File Details :
PDF Name : ইতিহাস পাঠ MCQ প্রশ্ন উত্তর
Size : 759 KB
No. of Pages : 10
Mode : Read-only (Online)
Download Link : Click here To Download PDF
| আরও পড়ুন | প্রয়োজনে |
|---|---|
| HS 3rd Semester History Last Minute Suggestion 2026-27 | উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার ইতিহাস লাস্ট মিনিট সাজেশন 2026-27 | Click here |
| শাসনব্যবস্থার ধারণা : তুলনামূলক পাঠ MCQ প্রশ্ন উত্তর | ক্লাস 11 সেমিস্টার 1 ইতিহাস | Shasonbybosthar Dharona : Tulonamulok Path MCQ | Click here |
| ঔপনিবেশিক নিয়ন্ত্রণের যন্ত্রাদি MCQ প্রশ্ন উত্তর | ক্লাস 12 তৃতীয় সেমিস্টার ইতিহাস | Click here |
| ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ MCQ প্রশ্ন উত্তর | ক্লাস-12 তৃতীয় সেমিস্টার ইতিহাস চতুর্থ অধ্যায় | Click here |
Most beautiful website
ধন্যবাদ।