HS 3rd Semester History Last Minute Suggestion 2026-27 | উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার ইতিহাস লাস্ট মিনিট সাজেশন 2026-27

HS 3rd Semester History Last Minute Suggestion 2026-27 | উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার ইতিহাস লাস্ট মিনিট সাজেশন 2026-27

HS 3rd Semester History Last Minute Suggestion
HS 3rd Semester History Last Minute Suggestion

দ্বাদশ শ্রেণি তৃতীয় সেমিস্টার ইতিহাস
General Type MCQ – One Liner Question–Answer

প্রথম অধ্যায় : পর্যটকদের দৃষ্টিতে ভারত

  1. সুলতান মামুদ কতবার ভারত আক্রমণ করেন? উত্তর: ১৭ বার
  2. নিম্নলিখিত কোন্ অঞ্চলটি সুলতান মামুদ দখল করেছিলেন উত্তর: পাঞ্জাব
  3. অল-বিরুনি ভারতে আসেন উত্তর: খ্রিস্টীয় একাদশ শতকে
  4. ‘কিতাব-উল-হিন্দ’ গ্রন্থটি অপর কী নামে সুপরিচিত? উত্তর: তহকিক-ই-হিন্দ
  5. ভারতকে ‘হিন্দুস্তান’ বলে উল্লেখ করেন উত্তর: তুর্কিরা
  6. অল-বিরুনির বিবরণ অনুযায়ী কনৌজের পার্শ্ববর্তী অঞ্চল পরিচিত ছিল উত্তর: মধ্যদেশ নামে
  7. অল-বিরুনির সমকালে ভারতের রাজনীতির কেন্দ্রবিন্দু ছিল উত্তর: পশ্চিম সীমান্ত অঞ্চল(গ) দক্ষিণ ভারত(ঘ) বাংলা।উত্তরঃ (ক) কনৌজ ও তার পার্শ্ববর্তী অঞ্চল
  8. বর্ণপ্রথার সর্বোচ্চে অবস্থান করেন উত্তর: ব্রাহ্মণ
  9. বর্ণব্যবস্থার দ্বিতীয় স্তরে ছিলেন উত্তর: ক্ষত্রিয়রা
  10. দেশশাসন, দেশরক্ষা এবং যুদ্ধবিগ্রহ করা কাদের প্রধান কর্তব্য ছিল বলে অল-বিরুনি লিখেছেন? উত্তর: ক্ষত্রিয়দের
  11. বর্ণব্যবস্থার চতুর্থ বা সর্বশেষ স্তরে আছেন উত্তর: শূদ্ররা
  12. কারা শূদ্রদের সঙ্গে মেলামেশা এবং তাদের কাছাকাছি বসবাস করতেন বলে অল-বিরুনি লিখেছেন? উত্তর: বৈশ্যরা
  13. অল-বিরুনির বর্ণনা অনুযায়ী, বর্ণচ্যুতদের উচ্চস্তরে ছিলেন উত্তর: অন্ত্যজরা
  14. বর্ণচ্যুতদের নিম্নস্তরে ছিলেন উত্তর: অচ্ছ্যুতরা
  15. শূদ্র পিতা ও ব্রাহ্মণ মাতার সন্তানরা সমাজে পরিচিত ছিলেন উত্তর: অচ্ছ্যুত নামে
  16. হিন্দু ছাড়া অন্যান্যদের অল-বিরুনি কী নামে অভিহিত করেছেন? উত্তর: ম্লেচ্ছ
  17. অল-বিরুনি কাদের জীবনযাত্রায় চতুরাশ্রম-এর অস্তিত্ব লক্ষ করেছেন? উত্তর: ব্রাহ্মণদের
  18. ‘আশ্রম’ শব্দের অর্থ হল উত্তর: আশ্রয়
  19. কত বছর বয়স থেকে ব্রহ্মচর্য শুরু হত? উত্তর: ৮ বছর
  20. কিশোর ব্রাহ্মণকে দ্বিজত্বে বরণ করা হয় উত্তর: ৮ বছর বয়সে
  21. কোন্ পর্বে পরিমিত এবং নিরামিষ আহার বাধ্যতামূলক ছিল? উত্তর: ব্রহ্মচর্য
  22. অল-বিরুনির বর্ণনানুযায়ী, গার্হস্থ্য আশ্রমের প্রধান কাজ হল উত্তর: বিবাহ করে সংসারধর্ম পালন
  23. কোন্ কাজ ব্রাহ্মণদের ক্ষেত্রে একপ্রকার নিষিদ্ধ ছিল বলে অল-বিরুনি লিখেছেন? উত্তর: বাণিজ্য
  24. চতুরাশ্রম প্রথার তৃতীয় পর্বটি হল উত্তর: বানপ্রস্থ
  25. কোন্ পর্বে ব্রাহ্মণ নিজ গৃহ ত্যাগ করে সমাজের বাইরে নিঃসঙ্গ জীবনযাপন করতেন? উত্তর: বানপ্রস্থ
  26. চতুর্থ বা শেষ আশ্রমটি হল উত্তর: সন্ন্যাস
  27. মৃতদেহকে অগ্নিতে দগ্ধ করার বিধান দেন উত্তর: বাসুদেব নারায়ণ
  28. ভারতে এসে অল-বিরুনি প্রথম যে বাধার সম্মুখীন হন, তা হল উত্তর: সংস্কৃত ভাষা
  29. উত্তর ও মধ্যভারতে পন্ডিতরা গাছের ছালের উপর লেখেন, যাকে বলা হয় উত্তর: ভুর্জ
  30. অল-বিরুনি লিখেছেন যে, ভারতীয়রা বইকে কাপড় দিয়ে মুড়ে রাখেন, যেগুলি পরিচিত উত্তর: পুথি নামে
  31. অল-বিরুনি লক্ষ করেছেন যে, হিন্দু গ্রন্থগুলির প্রথমেই লেখা থাকত উত্তর: ওম
  32. অল-বিরুনি বৌদ্ধদের কী নামে অভিহিত করেছেন? উত্তর: শমনীয় (Shamaniyya)
  33. কোন্ ইউরোপীয় পর্যটক প্রথম বেশমপথ পাড়ি দিয়ে চিনে এসেছিলেন? উত্তর: মার্কো পোলো
  34. নিম্নলিখিত কোন্ দেশের অধিবাসী ছিলেন মার্কো পোলো? উত্তর: ইটালি
  35. ‘মিলিওয়ান’ (Milione) নাম বা উপাধিটির সঙ্গে কে জড়িত? উত্তর: মার্কো পোলো
  36. মার্কো পোলো ভারতে আসেন উত্তর: খ্রিস্টীয় ত্রয়োদশ শতকের শেষভাগে
  37. ইটালির মার্কো পোলো কতবার ভারত সফর করেন? উত্তর: ২ বার
  38. মার্কো পোলো যে দক্ষিণ ভারতীয় রাজবংশের আমলে ভারতে আসেন উত্তর: পাণ্ড্য রাজবংশ
  39. মার্কো পোলো দক্ষিণ ভারতের কোন্ রাজ্যকে ‘বিশ্বের সবচেয়ে ধনী প্রদেশ’ বলে উল্লেখ করেছেন? উত্তর: পাণ্ড্য রাজ্যকে
  40. পান্ড্য রাজবংশ-শাসিত রাজ্যকে মার্কো পোলো কী বলে অভিহিত করেছেন? উত্তর: মাবার রাজ্য
  41. ‘মাবার’ শব্দটি হল উত্তর: আরবি
  42. মাবার সেনারা যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করতেন উত্তর: বর্শা ও ঢাল
  43. মার্কো পোলোর ভারতভ্রমণ কালে ভারতীয়দের প্রধান খাদ্যশস্য ছিল উত্তর: ধান
  44. মার্কো পোলোর বিবরণ অনুযায়ী মাবার রাজ্যে আয়ের প্রধান উৎস ছিল উত্তর: মুক্তা সরবরাহ
  45. মার্কো পোলোর মতে, ভারতীয়দের প্রধান আমদানি পণ্য কী ছিল? উত্তর: আরবি ঘোড়া
  46. মার্কো পোলোর বর্ণনা অনুযায়ী, সাধু-মাবার রাজ্যে শহীদ হন খ্রিস্টান উত্তর: সেন্ট থমাস
  47. কোন্ জায়গার লাল মাটি গোলা জল রোগ-ব্যাধি নির্মূল করার জন্য উপযোগী বলে মার্কো পোলো লিখেছেন? উত্তর: সান থোম
  48. মার্কো পোলো কোন্ জায়গার হীরক ভান্ডারের নানা কাহিনী বর্ণনা করেছেন? উত্তর: গোলকোন্ডা
  49. মার্কো পোলো কোন্ বন্দরে দু’বার পদার্পণ করেন? উত্তর: কায়ল
  50. কোথাকার স্থানীয় লোকেরা কপূর ও সুগন্ধি মশলা দিয়ে পান খেতে অভ্যস্ত ছিলেন? উত্তর: কায়ল
  51. কোন্ রাজ্যে প্রচুর পরিমাণে উৎকৃষ্ট নীল রং তৈরি হত? উত্তর: কুইলন
  52. কোন্ রাজ্যের অধিবাসীদের মাংস খাওয়া ও মদ্যপানের উপর কোনও নিষেধাজ্ঞা ছিল না? উত্তর: গুজরাট
  53. মার্কো পোলোর বিবরণ অনুযায়ী ভারতীয়রা যে প্রাণীর পূজা করতেন, তা হল উত্তর: ষাঁড়
  54. ইবন বতুতা জন্মগ্রহণ করেন উত্তর: মরক্কোর তাঞ্জিয়ার শহরে
  55. ইবন বতুতা ভারতে আসেন উত্তর: খ্রিস্টীয় চর্তুদশ শতকে
  56. কাকে The Traveller of Islam বলে অভিহিত করা হয়? উত্তর: ইবন বতুতাকে
  57. ‘কিতাব-উল-রিহলা’ গ্রন্থের রচয়িতা হলেন উত্তর: ইবন বতুতা
  58. ইবন বতুতা কোন্ নদীকে ‘পানজ-আব’ (Panj Ab) নামে উল্লেখ করেছেন? উত্তর: সিন্ধুনদকে
  59. ইবন বতুতা কোন্ সুলতানের আমলে ভারতে এসেছিলেন? উত্তর: মহম্মদ বিন তুঘলক
  60. নিম্নে লিখিত ব্যক্তিত্বদের মধ্যে কাকে সুলতান মহম্মদ বিন তুঘলক দিল্লির ‘কাজি’ বা বিচারক পদে নিযুক্ত করেন? উত্তর: ইবন বতুতা
  61. ভারতভ্রমণ কালে ইবন বতুতা কোন্ শহরকে ‘এক বড়ো শহর, বিশাল জনবসতিপূর্ণ তথা ভারতের বৃহত্তম’ (“A vast city, with a great population, the largest in India”) বলে উল্লেখ করেছেন? উত্তর: দিল্লি
  62. ঘোড়ার পিঠে চেপে চিঠিপত্র দ্রুত নিয়ে যাওয়ার ব্যবস্থাকে বলা হয় উত্তর: উলাক
  63. পায়ে হেঁটে এক জায়গা থেকে অন্য জায়গায় চিঠিপত্র পৌঁছোনোর ব্যবস্থা কী নামে পরিচিত? উত্তর: দাওআ
  64. মহম্মদ বিন তুঘলকের আদেশে ‘সুলতানের দূত’ বা ‘ভারতের দূত’ হিসেবে ইবন বতুতা যান উত্তর: চিন দেশে
  65. বাংলার প্রথম যে শহরে এসে ইবন বতুতা উপস্থিত হন, তার নাম উত্তর: সুদকাওয়ান (চট্টগ্রাম)
  66. কোথায় প্রচুর ধান উৎপন্ন হয় বলে লিখেছেন ইবন বতুতা? উত্তর: বাংলায়
  67. ইবন বতুতা কোন্ নদীকে ‘নীলনদী’ (Blue River) বলে উল্লেখ করেছেন? উত্তর: মেঘনা নদী
  68. দিল্লির সুলতান মহম্মদ বিন তুঘলক দিল্লি থেকে রাজধানী স্থানান্তরিত করেন উত্তর: দৌলতাবাদে বা দেবগিরিতে
  69. আবদুর রজ্জাক কোন্ পারস্য / পারসিক সম্রাটের রাজদরবারে কাজি হিসেবে নিযুক্ত হয়েছিলেন? উত্তর: মির্জা শাহরুখ
  70. মির্জা শাহরুখ কার পুত্র ছিলেন? উত্তর: তৈমুর লঙ-এর
  71. পঞ্চদশ শতকের ভারতে মালাবার উপকূলের সর্বশ্রেষ্ঠ বন্দর ছিল উত্তর: কালিকট
  72. কালিকটের সামুরী (শাসক)-এর মৃত্যু হলে তাঁর উত্তরাধিকারী হন উত্তর: বোনের সন্তান
  73. আবদুর রজ্জাক কার শাসনকালে বিজয়নগরে আসেন? উত্তর: দ্বিতীয় দেবরায়
  74. দ্বিতীয় দেবরায়ের শাসনকালে বিজয়নগরের সৈন্যসংখ্যা কত ছিল বলে আবদুর রজ্জাক উল্লেখ করেছেন? উত্তর: প্রায় ১১ লক্ষ
  75. আবদুর রজ্জাকের মতে, বিজয়নগরে কতগুলি ছোটো-বড়ো বন্দর ছিল? উত্তর: ৩০০টি
  76. কোন্ বিশিষ্ট দার্শনিক বার্নিয়ের শিক্ষাগুরু ছিলেন? উত্তর: গ্যাসেন্ডি বা গাস্যাদি
  77. প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে তুলনা করে নিম্নলিখিত কোন্ সম্রাটের উদ্দেশে ফ্রাঁসোয়া বার্নিয়ে তাঁর গুরুত্বপূর্ণ রচনাসমূহ উৎসর্গ করেছিলেন? উত্তর: চতুর্দশ লুই
  78. ‘Travels in the Mogul Empire’ গ্রন্থের লেখক কে? উত্তর: ফ্রাঁসোয়া বার্নিয়ে
  79. কত খ্রিস্টাব্দ নাগাদ ফ্রাঁসোয়া বার্নিয়ে সুরাট বন্দরে পৌঁছান? উত্তর: ১৬৫৮ খ্রিস্টাব্দ (মতান্তরে ১৬৫৯ খ্রিস্টাব্দ)
  80. দেওরাই-এর যুদ্ধে কে পরাজিত হন? উত্তর: দারাশুকোহ
  81. কোন্ স্থানে ফ্রান্সের পর্যটক বার্নিয়ের সঙ্গে শাহজাদা দারার সাক্ষাৎ ঘটে? উত্তর: আহমেদাবাদ
  82. কোন্ বিশিষ্ট মুঘল অভিজাতকে বার্নিয়ে ‘আগা’ বলে সম্বোধন করতেন? উত্তর: দানিশমন্দ খান
  83. মুঘল স্থাপত্যকীর্তিগুলির মধ্যে কোন্টিকে বার্নিয়ে এক ‘বিস্ময়কর কীর্তি’ বলে অভিহিত করেছেন? উত্তর: তাজমহল
  84. ……আমি কাশ্মীরের সৌন্দর্যে মুগ্ধ। এ সৌন্দর্য আমার কল্পনাতীত।’ কে বলেছেন? উত্তর: বার্নিয়ে
  85. কাদের আক্রমণে গঙ্গার মোহানায় অবস্থিত বহু দ্বীপ জনমানবশূন্য হয়েছিল বলে বার্নিয়ে উল্লেখ করেছেন? উত্তর: আরাকান জলদস্যুদের আক্রমণে
  86. কোন্‌ স্থানকে বার্নিয়ে ‘ভারতবর্ষের এথেন্স’ বলে তাঁর বিবরণীতে উল্লেখ করেছেন? উত্তর: বারাণসী
  87. ঈশ্বরের সঙ্গে যোগাযোগের পদ্ধতি জানা সাধুদের বার্নিয়ে কী নামে অভিহিত করেছেন? উত্তর: যোগী

দ্বিতীয় অধ্যায় : সাংস্কৃতিক সমন্বয়

  1. কোন্ পল্লবরাজা জৈন মঠ ধ্বংস এবং সন্ন্যাসীদের বিতাড়ন করেছিলেন? উত্তর: মহেন্দ্রবর্মণ
  2. ভক্তি আন্দোলনের একজন আদি প্রবক্তা হলেন উত্তর: শংকরাচার্য
  3. অদ্বৈতবাদের প্রবক্তা কে ছিলেন? উত্তর: শংকরাচার্য
  4. মধ্যযুগের বৈষ্ণব ভক্তিবাদের প্রাণপুরুষ কাকে বলা হয়? উত্তর: রামানুজকে
  5. ‘বিশিষ্টাদ্বৈতবাদ’ কোন্ ভক্তিবাদী প্রচারকের দর্শন? উত্তর: রামানুজ
  6. রামানুজ কোন্ সম্প্রদায়ের আচার্য ছিলেন? উত্তর: শ্রীবৈষ্ণব
  7. কোন্ ভক্তিগুরু ‘পূণ্যপ্রজ্ঞা’ বা ‘আনন্দতীর্থ’ নামে পরিচিত? উত্তর: মাধবাচার্য
  8. মাধবাচার্যের দর্শনের নাম কী? উত্তর: দ্বৈতবাদ
  9. মাধবাচার্য রচিত সর্বাপেক্ষা উল্লেখযোগ্য গ্রন্থটি হল উত্তর: সর্বদর্শনসংগ্রহ
  10. দ্বৈতাদ্বৈতবাদ দর্শনের প্রবক্তা হলেন উত্তর: নিম্বার্ক
  11. নিম্বার্কের লেখা একটি উল্লেখযোগ্য গ্রন্থ হল উত্তর: বেদান্ত-পারিজাত-সৌরভ
  12. রামানন্দ কার দর্শন দ্বারা প্রভাবিত হয়েছিলেন? উত্তর: রামানুজ
  13. রামানন্দ কোন্ সম্প্রদায়ের প্রতিষ্ঠা করেন? উত্তর: রামাৎ বৈষ্ণব
  14. ‘কবীর’ নামের অর্থ কী? উত্তর: মহান
  15. কবীরের (১৩৯৮/১৪৪০-১৫১৮/১৯ খ্রি.) অনুগামীরা কী নামে পরিচিত ছিলেন? উত্তর: কবীরপন্থী
  16. কবীর কার সমসাময়িক ছিলেন বলে মনে করা হয়? উত্তর: সিকান্দর লোদির
  17. দোঁহা রচনা করেন উত্তর: কবীর
  18. ‘পঞ্চবাণী’ গ্রন্থে কোন্ ভক্তিসাধকের শ্লোক ও বাণী সংকলিত আছে? উত্তর: কবীর
  19. কবীরের গানগুলিকে সংগ্রহ করেন উত্তর: ক্ষিতিমোহন সেন
  20. ‘সৎ-শ্রী-আকাল’ কথার অর্থ হল উত্তর: সত্যস্বরূপ ভগবানের আরাধনা
  21. কোন্ ভক্তিবাদের প্রবক্তা শিখদের মধ্যে লঙ্গরের ধারণা প্রবর্তন করেছিলেন বলে জানা যায়? উত্তর: গুরু নানক
  22. নানকের উপদেশাবলি কোন্ পুস্তকে লিপিবদ্ধ আছে? উত্তর: আদিগ্রন্থ/গুরুগ্রন্থ সাহিব
  23. কে আদি গ্রন্থ (গুরুগ্রন্থ সাহিব) গ্রন্থটি সংকলিত করেছেন? উত্তর: গুরু অর্জুনদেব
  24. নানকের স্তবগানগুলি কী নামে পরিচিত? উত্তর: শবদ
  25. গুরু নানক কোথায় দেহরক্ষা (১৫৩৮/৩৯ খ্রি.) করেছিলেন? উত্তর: কর্তারপুরে
  26. নানকের অনুগামীরা কী নামে পরিচিত? উত্তর: শিখ
  27. পঞ্চ ‘ক’ কারা ধারণ করেন? উত্তর: শিখরা
  28. শিখদের গুরুর সংখ্যা উত্তর: ১০ জন
  29. ‘Blind Bard of Agra’ বলা হয় উত্তর: সুরদাসকে
  30. বল্লভাচার্যের (১৪৭৯-১৫৩০/১৫৩১ খ্রি.) দর্শন কী নামে পরিচিত? উত্তর: শুদ্ধাদ্বৈতবাদ
  31. বল্লভাচার্য কোন্ দেবতার উপাসক ছিলেন? উত্তর: শ্রীকৃষ্ণ
  32. কে পুষ্টিমার্গের প্রবর্তন করেছিলেন? উত্তর: বল্লভাচার্য
  33. ‘গোকুল গোঁসাইজী’ নামে কে অভিহিত হতেন? উত্তর: বিঠলনাথ
  34. তুলসীদাস (১৫১১-১৬২৩ খ্রিস্টাব্দ) প্রণীত কোন্ গ্রন্থটিকে প্রেম ও ভক্তির এক অনন্যসাধারণ নিদর্শন বলা হয়ে থাকে? উত্তর: রামচরিতমানস
  35. আকবরের সভাসদ ভগবানদাস কার কাছে দীক্ষা নিয়েছিলেন? উত্তর: দাদু দয়াল
  36. ষোড়শ শতকে ভারতের সর্বশ্রেষ্ঠ ভক্তিবাদী সাধিকা ছিলেন উত্তর: মীরাবাঈ
  37. ভক্তিসাধিকা মীরাবাঈ-এর আরাধ্য দেবতা ছিলেন উত্তর: গিরিধারী গোপাল
  38. কোন্ ভক্তিসাধিকা বল্লভ ও শ্রীচৈতন্যের ভক্তিবাদের অনুগামী ছিলেন? উত্তর: মীরাবাঈ
  39. বাংলার ‘ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র’ বলা হত উত্তর: নবদ্বীপকে
  40. চৈতন্যদেব (১৪৮৬-১৫৩৩ খ্রি.) ২২ বছর বয়সে গয়ায় কার কাছে কৃষ্ণমন্ত্রে দীক্ষালাভ করেছিলেন? উত্তর: ঈশ্বরপুরীর কাছে
  41. কত খ্রিস্টাব্দে চৈতন্যদেব গৃহত্যাগ করেন? উত্তর: ১৫১০
  42. কার কাছে শ্রীচৈতন্য সন্ন্যাস গ্রহণ করেন? উত্তর: কেশব ভারতী
  43. চৈতন্যদেব ১৫৩৩ খ্রিস্টাব্দে কোথায় শেষনিশ্বাস ত্যাগ করেছিলেন? উত্তর: পুরীধামে
  44. অসমে নব্য বৈষ্ণবধর্ম প্রচার করেন উত্তর: শংকরদেব
  45. নাথ ধর্মে কতজন গুরুর কথা পাওয়া যায়? উত্তর: ৯
  46. নাথগুরুদের কথা পাওয়া যায় উত্তর: চর্যাপদে
  47. নাথ সম্প্রদায়ের প্রধান গুরু ছিলেন উত্তর: গোরক্ষনাথ
  48. বাংলায় নাথপন্থীদের কী বলা হয়? উত্তর: যোগী বা যুগী
  49. সর্বমোট কতজন সিদ্ধাচার্য ছিলেন?ক) ৭৪ উত্তর: ৮৪
  50. বাংলায় বৌদ্ধ সহজিয়া ধর্মের প্রবর্তন করেন উত্তর: লুইপাদ
  51. কে নেপাল থেকে সিদ্ধাচার্যগণ কর্তৃক বিরচিত বৌদ্ধ চর্যাগীতির সংকলন উদ্ধার করেছিলেন? উত্তর: হরপ্রসাদ শাস্ত্রী
  52. সুফিবাদের অপর নাম হল উত্তর: তাসাউফ
  53. অধিকাংশ পন্ডিতদের মতে ‘সুফি’ শব্দের উৎপত্তি হয়েছে উত্তর: সুফ থেকে
  54. সুফিবাদের আবির্ভাব ঘটেছিল উত্তর: মধ্য এশিয়ায়
  55. সুফিবাদে ৪০ দিন গাছের ডালে পদবন্ধন করার বিষয়টি হল উত্তর: চিল্লা-ই-মা-কুস
  56. সুফীরা ‘হঠযোগ’ শিখেছিল উত্তর: নাথপন্থীদের কাছে
  57. সুফিবাদে ধ্যানে লিপ্ত থাকাকে বলা হয় উত্তর: পাস-ই-আনপাস
  58. সুফিবাদে শিষ্যকে কী বলা হত? উত্তর: মুরিদ
  59. সুফি পির বা গুরুরা নির্জন স্থানে কী নির্মাণ করে বসবাস করতেন? উত্তর: দরগা বা খাকা
  60. ‘সিলসিলা’-এর আক্ষরিক অর্থ হল উত্তর: গুরু ও শিষ্যের মধ্যে গড়ে ওঠা অখণ্ড সম্পর্কের শৃঙ্খল
  61. ভারতে প্রবেশের আগে সুফিদের মধ্যে কটি সিলসিলা বা সম্প্রদায় গড়ে উঠেছিল? উত্তর: ১৭৫টি
  62. ভারতে আগত সুফি সিলসিলাগুলির মধ্যে সর্বাধিক প্রভাবশালী দুটি সিলসিলা হল উত্তর: চিস্তি ও সুরাবর্দি
  63. ভারতে চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন উত্তর: মইনউদ্দিন চিস্তি
  64. ‘গরিব নওয়াজ’ নামে কোন্ সুফিসন্ত পরিচিত ছিলেন? উত্তর: খাজা মইনউদ্দিন চিস্তি
  65. মইনউদ্দিন চিস্তির দরগাটি কোথায় অবস্থিত? উত্তর: আজমির
  66. ‘চিরাগ-ই-দিল্লি’ বা ‘দিল্লির আলো’ নামে পরিচিত ছিলেন উত্তর: নাসিরুদ্দিন চিরাগ
  67. চিস্তি সাধকদের ভক্তিসংগীত ছিল উত্তর: সমা
  68. ভারতভূমিতে নকশবন্দিয়া মতবাদকে জনপ্রিয়তা দিয়েছিলেন উত্তর: খাজা বাকিবিল্লাহ
  69. ফিরদোসি সিলসিলার প্রতিষ্ঠাতা ছিলেন উত্তর: শেখ বদরউদ্দিন সমরখন্দী
  70. একটি ভ্রাম্যমান সুফি সিলসিলা হল উত্তর: কালান্দার

আরো পড়ুন : উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার বাংলা লাস্ট মিনিট সাজেশন 2026-27

তৃতীয় অধ্যায় : আঞ্চলিক রাজধানী ও রাজ্যগঠন

  1. বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় উত্তর: ১৩৩৬ খ্রিস্টাব্দে
  2. বিজয়নগর সাম্রাজ্যের রাজধানীর নাম কী? উত্তর: হাম্পি
  3. কোন্ দুই ভাই স্বাধীন বিজয়নগর রাজ্য প্রতিষ্ঠা করেন? উত্তর: হরিহর ও বুক্ক
  4. কোন্ বিশিষ্ট তেলুগু কবি প্রথম বুক্ক-এর রাজসভার সদস্য ছিলেন? উত্তর: নাচনা সোমনাথ
  5. কত খ্রিস্টাব্দে প্রথম দেবরায় বিজয়নগরের সিংহাসনে আরোহণ করেন? উত্তর: ১৪০৬ খ্রিস্টাব্দে
  6. জলসেচের জন্য কোন্ নদীতে বাঁধ নির্মাণের ক্ষেত্রে বিজয়নগরের শাসক প্রথম দেবরায় উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন? উত্তর: তুঙ্গভদ্রা
  7. বিজয়নগর সাম্রাজ্যে সঙ্গম বংশের শ্রেষ্ঠ নৃপতি কে ছিলেন? উত্তর: দ্বিতীয় দেবরায়
  8. সঙ্গম বংশের শেষ রাজা ছিলেন উত্তর: দ্বিতীয় বিরুপাক্ষ
  9. কে বিজয়নগরে সালুভ বংশের প্রতিষ্ঠা করেন? উত্তর: নরসীমা
  10. নিম্নে প্রদত্ত বিজয়নগরের রাজবংশগুলির মধ্যে কৃষ্ণদেব রায় কোন্ বংশের সম্রাট ছিলেন? উত্তর: তুলুভ
  11. কত খ্রিস্টাব্দে কৃষ্ণদেব রায়-এর মৃত্যু হয়? উত্তর: ১৫২৯ খ্রিস্টাব্দ
  12. কার শাসনকালে দক্ষিণ ভারতের সাহিত্যে এক নবযুগের সূচনা হয়েছিল? উত্তর: কৃষ্ণদেব রায়
  13. বানিহাটির (তালিকোটার) যুদ্ধ হয়েছিল উত্তর: ১৫৬৫ খ্রিস্টাব্দে
  14. বিজয়নগর সাম্রাজ্যে প্রধানমন্ত্রী কী নামে পরিচিত ছিলেন? উত্তর: মহাপ্রধান
  15. নিকোলো কন্টি কোন্ দেশের পর্যটক ছিলেন উত্তর: ইটালি
  16. কোন্ সম্রাটের শাসনকালে পর্যটক ডমিঙ্গো পায়েজ বিজয়নগরে এসেছিলেন? উত্তর: কৃষ্ণদেব রায়
  17. দুয়ার্তে বারবোসা কোন্ দেশের পর্যটক ছিলেন? উত্তর: পোর্তুগাল
  18. কোন্ পর্যটক প্রথম বিজয়নগরে সতীদাহপ্রথার বর্ণনা প্রদান করেছিলেন? উত্তর: নিকোলো কন্টি
  19. বিজয়নগর সাম্রাজ্যের প্রধান উৎসব কোনটি? উত্তর: মহানবমী উৎসব
  20. কত দিন ধরে বিজয়নগরে মহানবমী উৎসব পালিত হত? উত্তর: ৯ দিন
  21. গ্রামের মন্দিরগুলিতে উৎসব-অনুষ্ঠান পরিচালনার জন্য বিজয়নগরে যে কর সংগ্রহ করা হত, তাকে বলা হত উত্তর: পিদারিভারী
  22. বিজয়নগর সাম্রাজ্যের স্বর্ণমুদ্রা কী নামে পরিচিত? উত্তর: বরাহ বা প্যাগোডা
  23. রাজা কৃষ্ণদেব রায় রচিত রাষ্ট্রতত্ত্ব বিষয়ক গ্রন্থটির নাম কী? উত্তর: আমুক্তমাল্যদা
  24. ‘আমুক্তমাল্যদা’ গ্রন্থটির ভাষা হল উত্তর: তেলুগু
  25. বিজয়নগরের কোন্ সম্রাটের শাসনকাল ‘তেলুগু ভাষা-সাহিত্যের স্বণর্যুগ বলে পরিচিত ছিল? উত্তর: কৃষ্ণদেব রায়
  26. ‘অন্ধ্রকবিতা পিতামহ’ নামে কে পরিচিত? উত্তর: অল্লসনি পেড্ডান
  27. হিন্দু স্থাপত্যশৈলীর অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন হাজারা রাম মন্দির কার ‘আমলে তৈরি হয়? উত্তর: কৃষ্ণদেব রায়
  28. ভগবান বিরুপাক্ষের উদ্দেশে নির্মিত বিজয়নগর বা হাম্পির প্রাচীন মন্দিরটির নাম কী? উত্তর: বিরুপাক্ষ মন্দির
  29. বিখ্যাত ভিট্রল বা বিলস্বামী মন্দিরটি প্রথম কার রাজত্বকালে নির্মিত হয়? উত্তর: কৃষ্ণদেব রায়
  30. দিল্লির সুলতানি সাম্রাজ্যের অবক্ষয় পর্বে দক্ষিণ ভারতে যে স্বাধীন মুসলিম আঞ্চলিক রাজ্যের প্রতিষ্ঠা হয়েছিল, তার নাম কী? উত্তর: বাহমনি
  31. দক্ষিণ ভারতে বাহমনি রাজ্য প্রতিষ্ঠা করেন উত্তর: হাসান গঙ্গু (আলাউদ্দিন হাসান বাহমন শাহ)
  32. কত খ্রিস্টাব্দে বাহমনি রাজ্য প্রতিষ্ঠিত হয়? উত্তর: ১৩৪৭ খ্রিস্টাব্দে
  33. বাহমনি বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন? উত্তর: তাজউদ্দিন ফিরোজ শাহ
  34. কত খ্রিস্টাব্দে ফিরোজ শাহ তেলেঙ্গানা জয় করেছিলেন? উত্তর: ১৪১৭ খ্রিস্টাব্দ
  35. বাহমনি বংশের কোন্ সুলতান তাঁর নৃশংসতা ও অকর্মণ্যতার জন্য ‘জালিম’ নামে পরিচিত হন? উত্তর: হুমায়ুন শাহ
  36. কার সুদক্ষ নেতৃত্বে বাহমনি রাজ্য উন্নতির চরম শিখরে আরোহণ করেছিল? উত্তর: মামুদ গাওয়ান
  37. মামুদ গাওয়ান কোন্ শাসকের মন্ত্রী ছিলেন? উত্তর: তৃতীয় মহম্মদ শাহ
  38. বাহমনি রাজ্যের শেষ সুলতান হলেন উত্তর: কলিমউল্লাহ শাহ
  39. বাহমনি রাজ্য ভেঙে কতগুলি স্বাধীন আঞ্চলিক রাজ্য গড়ে উঠেছিল? উত্তর: ৫টি
  40. কত খ্রিস্টাব্দে বেরার স্বাধীনতা ঘোষণা করেছিল? উত্তর: ১৪৯০ খ্রিস্টাব্দ
  41. কে বিজাপুরে স্বাধীন আদিলশাহি বংশের শাসনের সূচনা করেন? উত্তর: ইউসুফ আদিল শাহ
  42. বিজাপুরের কোন্ শাসকের সময়কালে গোলগম্বুজ নির্মিত হয়? উত্তর: মহম্মদ আদিল শাহ
  43. বাহমনি রাজ্য ভেঙে পাঁচটি স্বাধীন আঞ্চলিক রাজ্যর মধ্যে কোন্টি প্রথম স্বাধীনতা ঘোষণা করে? উত্তর: আহমদনগর
  44. আহমদনগরে নিজামশাহি বংশের শাসন প্রতিষ্ঠা করেন উত্তর: মালিক আহমদ নিজাম শাহ
  45. আহমদনগরের সুলতান মালিক আহমদ নিজাম শাহের মৃত্যুর পর কে সিংহাসন আরোহণ করেন? উত্তর: প্রথম বুরহান নিজাম শাহ
  46. আহমদনগরের শাসক ইব্রাহিম নিজাম শাহের নাবলক পুত্র বাহাদুর নিজাম শাহের অভিভাবিকা হিসেবে নিযুক্ত হয়েছিলেন উত্তর: চাঁদবিবি
  47. নিম্নলিখিতদের মধ্যে কে আহমদনগরের প্রধানমন্ত্রী হিসেবে বিশেষ কৃতিত্বের পরিচয় দিয়েছিলেন? উত্তর: মালিক অম্বর
  48. কত খ্রিস্টাব্দে আহমদনগর মুঘল সাম্রাজ্যের করদ রাজ্যে পরিণত হয়? উত্তর: ১৬০০ খ্রিস্টাব্দ
  49. কোন্ মুঘল সম্রাট ১৬৮৭ খ্রিস্টাব্দে গোলকোন্ডা দখল করে তা মুঘল শাসনের অন্তর্ভুক্ত করেছিলেন? উত্তর: ঔরঙ্গজেব
  50. কে হায়দরাবাদ শহরটি প্রতিষ্ঠা করেন? উত্তর: মহম্মদ কুলি কুতুব শাহ
  51. চারমিনার নির্মাণ করেন উত্তর: মহম্মদ কুলি কুতুব শাহ
  52. বাহমনি রাজ্যের শাসনব্যবস্থায় সর্বনিম্ন একক ছিল উত্তর: গ্রাম
  53. ওয়াজির-ই-কুল ছিলেন উত্তর: প্রধানমন্ত্রী
  54. বাহমনি রাজ্যের প্রশাসনিক ব্যবস্থায় ‘আমির-ই-জুমলা’ হলেন – উত্তর: অর্থবিভাগের প্রধান
  55. বিচার ও দাতব্য বিভাগ ও ধর্মীয় বিষয়ের প্রধান ছিলেন উত্তর: সদর-ই-জাহান
  56. কোতোয়াল ছিলেন উত্তর: পুলিশ বিভাগের প্রধান
  57. বাহমনি রাজ্য স্থায়ী হয় প্রায় উত্তর: ১৭৫ বছর
  58. নিকিতিন (Nikitin) ছিলেন একজন উত্তর: রুশ পর্যটক ও বণিক
  59. বাহমনি রাজ্যে বাণিজ্যিক ফসল হিসেবে যে যে ফসলের চাষ হত, সেগুলি হল উত্তর: আখ ও তুলো
  60. কে বিদরকে ‘সাংস্কৃতিক কেন্দ্র’ হিসেবে প্রশংসা করেছেন? উত্তর: নিকিতিন
  61. গুলবর্গা দুর্গের অভ্যন্তরের জামা মসজিদটি নির্মাণ করেন উত্তর: প্রথম মহম্মদ শাহ
  62. শাহ বাজার মসজিদটি নির্মাণ করেন উত্তর: প্রথম মহম্মদ শাহ
  63. ফিরোজাবাদ শহরটি নির্মাণ করেন উত্তর: ফিরোজ শাহ
  64. গুলবর্গা থেকে বিদরে রাজধানী স্থানান্তরিত হয় উত্তর: ১৪২৪ খিস্টাব্দে
  65. বিদরে বিশাল একটি দুর্গ নির্মাণ করেন উত্তর: আহম্মদ শাহ
  66. ষোলা খাম্বা মসজিদ নির্মিত হয় উত্তর: আহম্মদ শাহের আমলে
  67. তপ্ত মহল (মসনদ গৃহ) ও হাজার কুঠুরির নির্মাতা ছিলেন উত্তর: আহম্মদ শাহ
  68. বখতিয়ার খলজির বাংলা আক্রমণের সময়ে বাংলায় রাজত্ব করছিলেন উত্তর: সেন বংশ
  69. কোন্ সেন রাজার আমলে বখতিয়ার খলজি বাংলা আক্রমণ করেন? উত্তর: লক্ষণ সেন
  70. বখতিয়ার খলজি বাংলা আক্রমণ ও জয় করেন আনুমানিক উত্তর: ১২০৩-‘০৪ খ্রিস্টাব্দে
  71. বখতিয়ার খলজি বাংলা আক্রমণ ও জয় করেন আনুমানিক উত্তর: ১২০৩-‘০৪ খ্রিস্টাব্দে
  72. বখতিয়ার খলজির বাংলা আক্রমণের সময় বাংলার অস্থায়ী রাজধানী ছিল উত্তর: নদিয়া
  73. তবাকাৎ-ই-নাসিরি গ্রন্থের রচয়িতা হলেন উত্তর: মিনহাজ-ই-সিরাজ
  74. বঙ্গদেশ দখল করে বখতিয়ার খলজি নদিয়া ছেড়ে রাজধানী স্থানান্তরিত করেন উত্তর: লক্ষণাবতী বা লখনৌতিতে
  75. বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন? উত্তর: ইলিয়াস শাহ
  76. কোন্ শাসক পান্ডুয়াতে রাজধানী স্থানান্তরিত করেন? উত্তর: ইলিয়াস শাহ
  77. অযোগ্য শাসক আলাউদ্দিন ফিরোজ শাহকে হত্যা করে বাংলায় সাময়িক হিন্দু রাজবংশের প্রতিষ্ঠা করেন উত্তর: রাজা গণেশ
  78. কার সিংহাসনারোহণের ফলে বাংলায় ইলিয়াস শাহি বংশের শাসন পুনঃপ্রতিষ্ঠিত হয়? উত্তর: নাসিরউদ্দিন মামুদ শাহ
  79. ইলিয়াস শাহি বংশের শেষ সুলতান ছিলেন উত্তর: জালালউদ্দিন ফতে শাহ
  80. কার রাজত্বকালে (১৪৮১-১৪৮৭ খ্রিস্টাব্দ) নবদ্বীপে শ্রীচৈতন্যদেব জন্মগ্রহণ করেন? উত্তর: জালালউদ্দিন ফতে শাহ
  81. বারবক শাহ কাকে ‘সত্য খাঁ’ ও ‘শুভরাজ খাঁ’ উপাধি প্রদান করে সম্মান জানান? উত্তর: কুলধর
  82. শাহ মহম্মদ সগির-এর লেখা গ্রন্থের নাম হল উত্তর: ইউসুফ জোলেখা
  83. মধ্যযুগের বাংলা রোম্যান্টিক কাব্যধারার অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন হল উত্তর: ইউসুফ জোলেখা
  84. বারবক শাহ কাকে ‘পণ্ডিত সার্বভৌম’ উপাধি দ্বারা সম্মানিত করেন? উত্তর: বৃহস্পতি মিশ্র
  85. বিখ্যাত বাংলা কাব্য ‘শ্রীকৃষ্ণবিজয়’-এর রচয়িতা কে? উত্তর: মালাধর বসু
  86. ‘গুণরাজ খাঁ’ কার উপাধি? উত্তর: মালাধর বসুর
  87. মালাধর বসুকে ‘গুণরাজ খাঁ’ উপাধি দেন সুলতান উত্তর: বারবক শাহ
  88. বাংলা ভাষায় রামায়ণ রচনা করেন উত্তর: কবি কৃত্তিবাস
  89. আদিনা মসজিদ কোথায় অবস্থিত? উত্তর: পান্ডুয়ায়
  90. দাখিল দরওয়াজা কোথায় অবস্থিত? উত্তর: গৌড়
  91. বাংলার ইতিহাসে ‘অন্ধকার যুগ’ নামে অভিহিত হয় উত্তর: হাবসি শাসনকাল
  92. হাবসিরা ছিল উত্তর: আফ্রিকার আবিসিনিয়ার অধিবাসী
  93. কে হাবসি শাসনের অত্যাচার থেকে বাংলাকে মুক্ত করেন? উত্তর: সৈয়দ হোসেন (আলাউদ্দিন হোসেন শাহ)
  94. বাংলায় হোসেন শাহি বংশের প্রতিষ্ঠা করেন উত্তর: আলাউদ্দিন হোসেন শাহ (সৈয়দ হোসেন)
  95. কাকে বাংলার আকবর অভিধায় ভূষিত করা হয়? উত্তর: হোসেন শাহ
  96. কোন্ আমলে শ্রীচৈতন্যদেব বাংলায় তাঁর উদার মতপ্রচার করেন? উত্তর: হোসেন শাহি আমলে
  97. বাংলার শ্রেষ্ঠ সুলতান বলে অভিহিত হন উত্তর: হোসেন শাহ
  98. হোসেন শাহের মৃত্যুর পর বাংলার সিংহাসনে বসেন তাঁর পুত্র উত্তর: নসরৎ শাহ
  99. হোসেন শাহি বংশের শেষ সুলতান কে ছিলেন? উত্তর: গিয়াসউদ্দিন মামুদ শাহ
  100. মুসলমানদের ‘সত্যপির’ হিন্দুদের কাছে পরিচিত উত্তর: সত্যনারায়ণ রূপে
  101. হোসেন শাহি আমলে বাংলার মানুষের প্রধান জীবিকা ছিল উত্তর: কৃষি
  102. হোসেন শাহের পৃষ্ঠপোষকতায় কে শ্রীমদ্ভগবদ্গীতা বাংলায় অনুবাদ করেন? উত্তর: মালাধর বসু
  103. বিদগ্ধমাধব ও ললিতমাধব কে রচনা করেন? উত্তর: রূপ গোস্বামী
  104. ‘চৈতন্যচরিতামৃত’ কার রচনা? উত্তর: কৃষ্ণদাস কবিরাজ
  105. ‘চৈতন্যমঙ্গল’ কার লেখা? উত্তর: জয়ানন্দ
  106. ‘চৈতন্যভাগবত’ কার রচনা? উত্তর: বৃন্দাবন দাস
  107. কালিকামঙ্গল বা ‘বিদ্যাসুন্দর কাব্য’ রচনা করেন উত্তর: শ্রীধর কবিরাজ
  108. ‘ছোটো সোনা মসজিদ’ কে নির্মাণ করেন? উত্তর: হোসেন শাহ
  109. ‘বড়ো সোনা মসজিদ’ নির্মাণ করেন উত্তর: নসরৎ শাহ
  110. ‘বড়ো সোনা মসজিদ’-এর অপর নাম হল উত্তর: বারোদুয়ারি
  111. বাহমনি রাজ্যের প্রশাসনিক ব্যবস্থায় সকল বিভাগ ও মন্ত্রীদের তত্ত্বাবধান করতেন উত্তর: ওয়াজির-ই-কুল (প্রধানমন্ত্রী)

চতুর্থ অধ্যায় : ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ

  1. সাম্রাজ্যবাদ বা ইম্পেরিয়ালিজম হয়েছে? শব্দটির উৎপত্তি কোন্ শব্দ থেকে উত্তর: ইম্পেরিয়াম
  2. পোর্তুগিজরা ‘ব্ল্যাক গোল্ড’ (Black Gold) বলত উত্তর: গোলমরিচকে
  3. হার্মাদ নামে পরিচিত ছিল উত্তর: পোর্তুগিজ জলদস্যুরা
  4. উত্তমাশা অন্তরীপ সর্বপ্রথম প্রদক্ষিণ করেন কে? উত্তর: বার্থোলোমিউ দিয়াজ
  5. বার্থোলোমিউ দিয়াজ কোন দেশের নাবিক ছিলেন? উত্তর: পোর্তুগাল
  6. ভাস্কো-ডা-গামা ভারতের কোন্ বন্দরে প্রথম পদার্পণ করেন? উত্তর: কালিকট
  7. নিম্নলিখিতদের মধ্যে কোন্ পোের্তুগিজ গভর্নর গোয়ায় পোর্তুগিজ ঘাঁটি এবং নির্মাণ করেন? উত্তর: আলফোনসো ডি আলবুকার্ক
  8. আলবুকার্ক কত খ্রিস্টাব্দে মালাক্কা দখল করেন? উত্তর: ১৫১১ খ্রিস্টাব্দে
  9. কে প্রশান্ত মহাসাগরের নামকরণ করেন? উত্তর: মার্টিন ওয়াল্ডসিমুলার
  10. কার নামানুসারে ফিলিপিনস দ্বীপপুঞ্জের নামকরণ করা হয়? উত্তর: দ্বিতীয় ফিলিপ
  11. হল্যান্ড বা নেদারল্যান্ডের অধিবাসীরা কী নামে পরিচিত? উত্তর: ওলন্দাজ/ডাচ
  12. ওলন্দাজরা কোথায় প্রাচ্যের সদর কার্যালয় প্রতিষ্ঠা করেছিল? উত্তর: বাটাভিয়ায়
  13. ইংল্যান্ডে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে গড়ে ওঠে? উত্তর: ১৬০০ খ্রিস্টাব্দ
  14. ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পূর্বনাম কী ছিল? উত্তর: মার্চেন্ট অ্যাডভেঞ্চারারস
  15. ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি স্যার টমাস বো কবে ভারতে আসেন? উত্তর: ১৬১৫ খ্রিস্টাব্দে
  16. ভারতে ফরাসিরা প্রথম কোথায় বাণিজ্যকুঠি গড়ে তোলে? উত্তর: সুরাটে
  17. ডেনমার্কের অধিবাসীরা কী নামে পরিচিত? উত্তর: দিনেমার
  18. বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন উত্তর: মুর্শিদকুলি খান
  19. হায়দরাবাদে স্বাধীন রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন উত্তর: নিজাম-উল-মুলক
  20. অযোধ্যায় স্বাধীন রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন উত্তর: সাদাৎ খান
  21. যে ইউরোপীয় সর্বপ্রথম ভারতে আসেন উত্তর: ভাস্কো-ডা-গামা
  22. ভাস্কো-ডা-গামা কবে ভারতের কালিকট বন্দরে উপস্থিত হন? উত্তর: ২০ মে, ১৪৯৮ খ্রিস্টাব্দে
  23. যে শহরটি প্রথম ইংল্যান্ডের ঔপনিবেশিক রাজধানী ছিল উত্তর: কলকাতা
  24. সবশেষে কোন্ ইউরোপীয় বণিকেরা ভারতে এসেছিল? উত্তর: ফরাসিরা
  25. বাংলায় ফরাসিদের একটি ঘাঁটি হল উত্তর: চন্দননগর
  26. ভারতে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর ছিলেন? উত্তর: জোসেফ ডুপ্লে
  27. কোন্ সন্ধির মধ্য দিয়ে কর্ণাটকের দ্বিতীয় যুদ্ধের পরিসমাপ্তি ঘটে? উত্তর: পন্ডিচেরির সন্ধি
  28. রবার্ট ক্লাইভ কবে বাংলার ফরাসি ঘাঁটি চন্দননগর আক্রমণ করেন? উত্তর: ১৭৫৭ খ্রিস্টাব্দে
  29. বন্দিবাসের যুদ্ধ হয়েছিল উত্তর: ১৭৬০ খ্রিস্টাব্দে
  30. ভারতের কোন্ রাজ্যে প্রথম ইংরেজরা রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে? উত্তর: বাংলা
  31. ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফাররুখশিয়রের কাছ থেকে দস্তক বা ফরমান লাভ করে উত্তর: ১৭১৭ খ্রিস্টাব্দে
  32. ‘দস্তক’ কথাটির অর্থ উত্তর: বাণিজ্যিক ছাড়পত্র
  33. আলিবর্দি খানের মৃত্যুর পর কে বাংলার নবাব হন? উত্তর: সিরাজ উদ-দৌলা
  34. ইংরেজরা কলকাতায় আশ্রয় দিয়েছিল উত্তর: কৃষ্ণদাসকে
  35. ইঙ্গ-ফরাসি যুদ্ধের অজুহাতে ফরাসিরা বাংলার কোথায় দুর্গনির্মাণ করতে শুরু করেছিল? উত্তর: চন্দননগর
  36. ইংরেজদের সঙ্গে আলোচনার উদ্দেশ্যে সিরাজ কাকে প্রেরণ করেন? উত্তর: নারায়ণ দাসকে
  37. কে ‘অন্ধকূপ হত্যা’ বিষয়টির উদ্ভাবক? উত্তর: হলওয়েল
  38. আলিনগরের সন্ধি স্বাক্ষরিত হয় উত্তর: ১৭৫৭ খ্রিস্টাব্দের ৯ ফেব্রুয়ারি
  39. আলিনগরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? উত্তর: ইংরেজদের সঙ্গে সিরাজ উদ-দৌলার
  40. পলাশির যুদ্ধ কবে সংঘটিত হয়? উত্তর: ১৭৫৭ খ্রিস্টাব্দে
  41. পলাশির যুদ্ধের সময় ইংরেজ বাহিনীতে সেনানায়ক ছিলেন উত্তর: রবার্ট ক্লাইভ
  42. কার আদেশে সিরাজ উদ-দৌলাকে হত্যা করা হয়? উত্তর: মিরনের আদেশে
  43. কে সিরাজ উদ-দৌলাকে হত্যা করেন? উত্তর: মহম্মদী বেগ
  44. সিরাজের পরাজয়ের পর বাংলার সিংহাসনে বসেন উত্তর: মির জাফর
  45. মির কাশিম রাজধানী স্থানান্তর করেন উত্তর: মুরশিদাবাদ থেকে মুঙ্গেরে
  46. বক্সারের যুদ্ধ কবে সংঘটিত হয়? উত্তর: ২২ অক্টোবর, ১৭৬৪ খ্রিস্টাব্দ
  47. বক্সারের যুদ্ধের সময় মুঘল সম্রাট ছিলেন উত্তর: দ্বিতীয় শাহ আলম
  48. কত খ্রিস্টাব্দে দ্বৈত শাসনব্যবস্থা প্রবর্তিত হয়? উত্তর: ১৭৬৫ খ্রিস্টাব্দ
  49. বাংলায় দ্বৈত শাসনব্যবস্থার প্রবর্তক কে ছিলেন? উত্তর: রবার্ট ক্লাইভ
  50. দ্বৈত শাসনব্যবস্থা বাংলায় কতদিন বজায় ছিল? উত্তর: ১৭৬৫–১৭৭২ খ্রিস্টাব্দ
  51. ছিয়াত্তরের মন্বন্তর সংঘটিত হয়েছিল উত্তর: ১৭৭০ খ্রিস্টাব্দে
  52. কোন্ গভর্নরের আমলে ছিয়াত্তরের মন্বন্তর দেখা দিয়েছিল? উত্তর: কার্টিয়ারের আমলে
  53. কে বাংলার দ্বৈত শাসনব্যবস্থার অবসান ঘটান? উত্তর: ওয়ারেন হেস্টিংস
  54. ম্যাঙ্গালোরের সন্ধি স্বাক্ষরিত হয় উত্তর: ১৭৮৪ খ্রিস্টাব্দে
  55. মসুলিপত্তনমের চুক্তি কবে স্বাক্ষরিত হয়? উত্তর: ১৭৬৬ খ্রিস্টাব্দে
  56. শ্রীরঙ্গপত্তনমের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? উত্তর: ১৭৯২ খ্রিস্টাব্দে
  57. কবে স্বাধীন মহীশূর রাজ্যের পতন ঘটে? উত্তর: ১৭৯৯ খ্রিস্টাব্দে
  58. স্বাধীন মারাঠা রাজ্যের প্রতিষ্ঠা করেন উত্তর: ছত্রপতি শিবাজি
  59. পানিপতের তৃতীয় যুদ্ধ সংঘটিত হয়েছিল উত্তর: ১৭৬১ খ্রিস্টাব্দে
  60. সলবাই-এর সন্ধি স্বাক্ষরিত হয় উত্তর: ১৭৮২ খ্রিস্টাব্দে
  61. বেসিনের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? উত্তর: ১৮০২ খ্রিস্টাব্দে
  62. মারাঠাদের শেষ পেশওয়া ছিলেন উত্তর: দ্বিতীয় বাজিরাও
  63. পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জের অপর নাম উত্তর: ইন্দোনেশিয়া
  64. ওলন্দাজদের হাত থেকে ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্যপদ লাভ করে উত্তর: ১৯৫০ খ্রিস্টাব্দে
  65. নতুন বিশ্ব’ বলতে যে মহাদেশ বোঝায় উত্তর: আমেরিকা
  66. ‘নতুন বিশ্ব’ নামকরণ করেন উত্তর: আমেরিগো ভেসপুচি
  67. আমেরিকা মহাদেশের নামকরণ হয় উত্তর: আমেরিগো ভেসপুচির নামানুসারে
  68. হার্নান্দো কোর্টেস নতুন বিশ্বের কোন্ সভ্যতা ধ্বংস করেন? উত্তর: অ্যাজটেক
  69. কে ইনকা সভ্যতা ধ্বংস করেন? উত্তর: ফ্রান্সিসকো পিজারো
  70. ‘রেড ইন্ডিয়ান’ নামে কারা পরিচিত? উত্তর: উত্তর আমেরিকার অধিবাসীরা
  71. আমেরিকা স্বাধীনতা লাভ করেছিল উত্তর: ১৭৭৬ খ্রিস্টাব্দের ৪ জুলাই
  72. কানাডায় প্রথম উপনিবেশ গড়ে তুলেছিল উত্তর: ফ্রান্স
  73. সুয়েজ খাল কবে খনন করা হয়েছিল? উত্তর: ১৮৬৯ খ্রিস্টাব্দে
  74. ‘Weltpolitik’ নীতিটি কে গ্রহণ করেন উত্তর: কাইজার দ্বিতীয় উইলিয়ম
  75. ‘Realpolitik’ নীতির প্রবক্তা হলেন উত্তর: বিসমার্ক
  76. পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন উত্তর: লর্ড ডালহৌসি
  77. অধীনতামূলক মিত্রতা নীতি’ প্রবর্তন করেন উত্তর: ওয়েলেসলি
  78. ব্রিটিশ আমলে সর্ববৃহৎ দেশীয় রাজ্য ছিল উত্তর: হায়দরাবাদ
  79. ‘অধীনতামূলক মিত্রতা নীতি’ গ্রহণ কোন্ কেন্দ্রীয় রাজা সর্বপ্রথম করেছিলেন? উত্তর: হায়দরাবাদের নিজাম
  80. স্বত্ববিলোপ নীতির রূপকার হলেন উত্তর: লর্ড ডালহৌসি
  81. স্বত্ববিলোপ নীতির মাধ্যমে প্রথম অধিগ্রহণ করা হয় উত্তর: সাতারা রাজ্য
  82. লর্ড ডালহৌসি কুশাসনের অজুহাতে যে রাজ্যটি দখল করেন, তা হল উত্তর: অযোধ্যা
  83. লর্ড ডালহৌসি যুদ্ধের দ্বারা কোন রাজ্যটি দখল করেন? উত্তর: পাঞ্জাব
  84. ‘সগৌলির সন্ধি’ স্বাক্ষরিত হয়েছিল উত্তর: ১৮১৬ খ্রিস্টাব্দে
  85. ইয়ান্দাবুর সন্ধি স্বাক্ষরিত হয়েছিল উত্তর: ১৮২৬ খ্রিস্টাব্দে
  86. দারুচিনির দ্বীপ’ বলা হয় উত্তর: শ্রীলঙ্কাকে
  87. ইন্দোচিন উপনিবেশ ছিল উত্তর: ফরাসিদের
  88. উদীয়মান সূর্যের দেশ বলা হয় উত্তর: জাপানকে
  89. দূরপ্রাচ্যের দেশ হল উত্তর: চিন ও জাপান
  90. প্রথম অহিফেন যুদ্ধ হয় উত্তর: ১৮৩৯ খ্রিস্টাব্দে
  91. নানকিং-এর চুক্তি স্বাক্ষরিত হয়েছিল উত্তর: ১৮৪২ খ্রিস্টাব্দে
  92. মানকিং-এর সন্ধি স্বাক্ষরিত হয় উত্তর: চিন ও ইংল্যান্ডের মধ্যে
  93. ক্যান্টন বাণিজ্যের অবসান ঘটে উত্তর: ১৮৪২ খ্রিস্টাব্দে
  94. ১৮৪৩ খ্রিস্টাব্দে চিনে কোন্ চুক্তি স্বাক্ষরিত হয়? উত্তর: বোগের সন্ধি
  95. বোগ-এর চুক্তি হয়েছিল উত্তর: ইংল্যান্ড ও চিনের মধ্যে
  96. দ্বিতীয় আফিম / অহিফেন যুদ্ধ হয়েছিল উত্তর: চিনের সঙ্গে ফ্রান্স ও ইংল্যান্ডের
  97. তিয়েনসিনের সন্ধি স্বাক্ষরিত হয় উত্তর: ১৮৫৮ খ্রিস্টাব্দে
  98. শিমোনোসেকির সন্ধি স্বাক্ষরিত হয় উত্তর: ১৮৯৫ খ্রিস্টাব্দে
  99. শিমোনোসেকির চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? উত্তর: চিন ও জাপান
  100. তরমুজের মতো খন্ড খন্ড করে বাঁটোয়ারা করা হয় যে দেশকে, সেটি হল উত্তর: চিন
  101. ‘উন্মুক্ত দ্বার নীতি’ ঘোষিত হয় উত্তর: চিনে
  102. ‘মুক্তদ্বার নীতি’ (Open Door Policy) ঘোষণা করেন উত্তর: স্যার জন হে
  103. চিনের কাছে ‘২১ (একুশ) দফা দাবি পেশ করে উত্তর: জাপান
  104. নিকট প্রাচ্য’ বলতে বোঝায় উত্তর: তুরস্ককে
  105. মার্কেন্টাইলবাদ’ (Mercantilism) কথাটির সর্বপ্রথম ব্যবহার করেন উত্তর: ক্রোচে
  106. দ্য ওয়েলথ অফ নেশনস’ গ্রন্থের লেখক উত্তর: অ্যাডাম স্মিথ
  107. অবাধ বাণিজ্য নীতির একজন প্রবক্তা হলেন উত্তর: অ্যাডাম স্মিথ
  108. ইউরোপে প্রথম শিল্পবিপ্লবের সূচনা কোথায় হয়েছিল? উত্তর: ইংল্যান্ডে
  109. সর্বপ্রথম শিল্পবিপ্লব ঘটে ইংল্যান্ডের উত্তর: বস্ত্রশিল্পে
  110. Imperialism-A Study’ গ্রন্থটি লেখেন উত্তর: জে এ হবসন
  111. Imperialism: The Highest Stage of Capitalism’ গ্রন্থের লেখক উত্তর: লেনিন
  112. ‘Imperialism: The Highest Stage of Capitalism’ গ্রন্থটি প্রকাশিত হয় উত্তর: ১৯১৬ খ্রিস্টাব্দে
  113. পুঁজিবাদের জঠরে সাম্রাজ্যবাদের জন্ম-বলেছেন উত্তর: লেনিন
  114. ‘যোগ্যতমের উদ্বর্তন’ তত্ত্বটি প্রচার করেন উত্তর: চালর্স ডারউইন
  115. ‘কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গ মানুষের বোঝা’- এই ধারণাটি প্রচার করেন উত্তর: রুডইয়ার্ড কিপলিং
  116. সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় উত্তর: ১৯৪৫ খ্রিস্টাব্দে
  117. জোটনিরপেক্ষ আন্দোলনের প্রধান উদ্যোক্তা ছিলেন উত্তর: জওহরলাল নেহরু

পঞ্চম অধ্যায় : ঔপনিবেশিক নিয়ন্ত্রণের যন্ত্রাদি

  1. পশ্চিম ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গুরুত্বপূর্ণ ঘাঁটি ছিল উত্তর: বোম্বাই প্রেসিডেন্সি
  2. ফোর্ট উইলিয়ম দূর্গ প্রেসিডেন্সি নামে পরিচিত ছিল কোন্ প্রেসিডেন্সি? উত্তর: বাংলা প্রেসিডেন্সি
  3. বেগুলেটিং অ্যাক্ট পাস হয়েছিল উত্তর: ১৭৭৩ খ্রিস্টাব্দে
  4. বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন উত্তর: ওয়ারেন হেস্টিংস
  5. কলকাতায় সুপ্রিমকোর্ট স্থাপিত হয় উত্তর: ১৭৭৪ খ্রিস্টাব্দে
  6. পিটের ভারত শাসন আইন পাস হয়েছিল উত্তর: ১৭৮৪ খ্রিস্টাব্দে
  7. প্রথম সনদ আইন কবে পাস হয়? উত্তর: ১৭৯৩ খ্রিস্টাব্দে
  8. ভারতে কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার লোপ পায় উত্তর: ১৮১৩ খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্টে
  9. বাংলার শেষ গভর্নর জেনারেল হলেন উত্তর: উইলিয়ম বেন্টিঙ্ক
  10. ভারতের প্রথম গভর্নর জেনারেল হলেন উত্তর: উইলিয়ম বেন্টিঙ্ক
  11. শেষ চার্টার অ্যাক্ট বা সনদ আইন পাস হয় উত্তর: ১৮৫৩ খ্রিস্টাব্দে
  12. মর্লে-মিন্টো সংস্কার আইন প্রবর্তিত হয় উত্তর: ১৯০৯ খ্রিস্টাব্দে
  13. ভারতে ঔপনিবেশিক শাসনের অন্যতম প্রধান ভিত্তি ছিল উত্তর: আমলাতন্ত্র
  14. Father of Civil Services in India বলা হয় উত্তর: লর্ড কর্নওয়ালিসকে
  15. কর্নওয়ালিস কোড প্রবর্তিত হয় উত্তর: ১৭৯৩ খ্রিস্টাব্দে
  16. প্রাচ্যের অক্সফোর্ড’ বলা হয় উত্তর: ফোর্ট উইলিয়ম কলেজকে
  17. প্রথম ভারতীয় আই সি এস-এর নাম হল উত্তর: সত্যেন্দ্রনাথ ঠাকুর
  18. ভারতে ব্রিটিশ শাসনের ‘ইস্পাত কাঠামো’ বলা হয় উত্তর: ভারতীয় আমলাতন্ত্রকে
  19. ব্রিটিশ আমলাতন্ত্রকে ‘ইস্পাত কাঠামো’ বলেছেন হলেন উত্তর: জওহরলাল নেহরু
  20. প্রথম পুলিশি ব্যবস্থা সংস্কারের উদ্যোগ নিয়েছিলেন উত্তর: ওয়ারেন হেস্টিংস
  21. ভারতীয় শাসনকাঠামোয় নতুন পুলিশি ব্যবস্থা প্রবর্তন করেন উত্তর: লর্ড কর্নওয়ালিস
  22. আধুনিক পুলিশ ব্যবস্থার জনক ছিলেন উত্তর: লর্ড কর্নওয়ালিস
  23. ব্রিটিশ সেনাবাহিনীতে সবচেয়ে নির্ভরযোগ্য ছিল উত্তর: গোর্খা সেনারা
  24. বোর্ড অফ রেভিনিউ (Board of Revenue) গঠন করেন উত্তর: ওয়ারেন হেস্টিংস
  25. পাঁচসালা বন্দোবস্ত চালু করেন উত্তর: ওয়ারেন হেস্টিংস
  26. আমিনি কমিশন কবে গঠিত হয়? উত্তর: ১৭৭৩ খ্রিস্টাব্দে
  27. একসালা ভূমি বন্দোবস্ত চালু করেন উত্তর: ওয়ারেন হেস্টিংস
  28. দশসালা বন্দোবস্ত চালু হয় উত্তর: ১৭৯০ খ্রিস্টাব্দে
  29. চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক ছিলেন উত্তর: লর্ড কর্নওয়ালিস
  30. চিরস্থায়ী বন্দোবস্তের প্রথম প্রস্তাবক ছিলেন উত্তর: স্যার জন শোর
  31. বাংলার কৃষক গ্রন্থের রচয়িতা হলেন উত্তর: রণজিৎ গুহ
  32. সূর্যাস্ত আইনটি জড়িত উত্তর: চিরস্থায়ী বন্দোবস্তের সঙ্গে
  33. পত্তনি প্রথা প্রচলিত হয় কোন্ ভূমিরাজস্ব ব্যবস্থায়? উত্তর: চিরস্থায়ী বন্দোবস্তে
  34. রায়তওয়ারি বন্দোবস্তের জনক বলা হয় উত্তর: টমাস মনরোকে
  35. সম্পদের নিষ্কাশন তত্ত্ব প্রচার করেন উত্তর: দাদাভাই নৌরজি
  36. Poverty and Un-British Rule in India রচনা করেন উত্তর: দাদাভাই নৌরজি
  37. ভারতে অবশিল্পায়নের প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হয়েছিল কোন্ শিল্পের ক্ষেত্রে? উত্তর: বস্ত্র
  38. ভারতে প্রথম রেলপথ প্রতিষ্ঠিত হয় উত্তর: মহারাষ্ট্রে
  39. ভারতীয় রেলপথের জনক উত্তর: লর্ড ডালহৌসি
  40. ভারতে রেলপথের সূচনা হয় উত্তর: ১৮৫৩ খ্রিস্টাব্দের ১৬ এপ্রিল
  41. ভারতে প্রথম রেল যোগাযোগের সূচনা হয় উত্তর: বোম্বাই থেকে থানে
  42. গ্যারান্টি ব্যবস্থা কোন্ বিষয়ের সঙ্গে যুক্ত ছিল? উত্তর: রেলপথের প্রসার
  43. The Indian Railway Board Act পাস হয় উত্তর: ১৯০৭ খ্রিস্টাব্দে
  44. ভারতে প্রথম পাটকল স্থাপিত হয় উত্তর: রিষড়ায়/হুগলিতে
  45. ভারতের প্রথম চা কোম্পানি গঠিত হয় উত্তর: ১৮৩৯ খ্রিস্টাব্দে
  46. ভারতে গঠিত প্রথম চা কোম্পানি হল উত্তর: অসম কোম্পানি
  47. ইউরোপে কৃত্রিম নীলের আবিষ্কার হয় উত্তর: ১৮৮৯ খ্রিস্টাব্দে
  48. ভারতের কোন্ শহরকে Glass City of India বলা হয়? উত্তর: ফিরোজাবাদকে
  49. ভারতের প্রথম সিমেন্ট কারখানা গড়ে উঠে উত্তর: বোম্বাইতে
  50. ভারতে প্রথম কয়লাখনি আবিষ্কৃত হয় উত্তর: রানিগঞ্জে
  51. মার্টিন অ্যান্ড কোম্পানি প্রতিষ্ঠা করেন উত্তর: মার্টিন ও রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়
  52. টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি প্রতিষ্ঠিত হয় উত্তর: ১৯০৭ খ্রিস্টাব্দের ২৬ আগস্ট
  53. প্রথম স্বদেশি জাহাজ কোম্পানি প্রতিষ্ঠা করেন উত্তর: চিদাম্বরম পিল্লাই
  54. বেঙ্গল কেমিক্যাল-এর প্রতিষ্ঠাতা ছিলেন উত্তর: প্রফুল্লচন্দ্র রায়
  55. ভারতে আধুনিক শিল্প প্রচেষ্টার পথপ্রদর্শক বলা হয় উত্তর: দ্বারকানাথ ঠাকুরকে
আমাদের যে কোনো E-Book সরাসরি WhatsApp-এর মাধ্যমে কিনতে বা কোনো সমস্যা হলে নিচের বাটনে ক্লিক করে মেসেজ করুন -
আরও পড়ুন প্রয়োজনে
শাসনব্যবস্থার ধারণা : তুলনামূলক পাঠ MCQ প্রশ্ন উত্তর | ক্লাস 11 সেমিস্টার 1 ইতিহাস | Shasonbybosthar Dharona : Tulonamulok Path MCQ Click here
ইতিহাস পাঠ MCQ প্রশ্ন উত্তর (প্রথম অধ্যায়) ক্লাস 11 প্রথম সেমিস্টার ইতিহাস Click here
ঔপনিবেশিক নিয়ন্ত্রণের যন্ত্রাদি MCQ প্রশ্ন উত্তর | ক্লাস 12 তৃতীয় সেমিস্টার ইতিহাস Click here
ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ MCQ প্রশ্ন উত্তর | ক্লাস-12 তৃতীয় সেমিস্টার ইতিহাস চতুর্থ অধ্যায় Click here

Leave a Comment

PDF সাজেশন নিতে ক্লিক করুন