ধর্ম কবিতার MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Dharma Kobitar MCQ

ধর্ম কবিতার MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 | Dharma Kobitar MCQ

ধর্ম কবিতার MCQ প্রশ্ন উত্তর
ধর্ম কবিতার MCQ প্রশ্ন উত্তর

১। পাঠ্য ‘ধর্ম’ (অন্ধকার লেখাগুচ্ছ) কবিতাটির রচয়িতা কে?
(ক) শঙ্খ ঘোষ
(গ) নীরেন্দ্রনাথ চক্রবর্তী
(খ) শ্রীজাত
(ঘ) জয় গোস্বামী।
উত্তরঃ (খ) শ্রীজাত

২। কবি শ্রীজাত-র পদবি-
(ক) চট্টোপাধ্যায়
(খ) বন্দ্যোপাধ্যায়
(গ) গঙ্গোপাধ্যায়
(ঘ) সেনগুপ্ত।
উত্তরঃ (খ) বন্দ্যোপাধ্যায়

৩। পাঠ্য ‘ধর্ম’ (অন্ধকার লেখাগুচ্ছ) কবিতাটির উৎস কোন্ কাব্যগ্রন্থ –
(ক) ‘বান্ধবীগাছ’
(খ) ‘কফির নামটি আইরিশ’
(গ) ‘এমনি বই’
(ঘ) ‘অন্ধকার লেখাগুচ্ছ’।
উত্তরঃ (ঘ) ‘অন্ধকার লেখাগুচ্ছ’।

৪। পাঠ্য ‘ধর্ম’ (অন্ধকার লেখাগুচ্ছ) কবিতাটি কী জাতীয় কবিতা?
(ক) পত্রকাব্য
(খ) ব্যঙ্গ কবিতা
(গ) সনেট
(ঘ) রূপক কবিতা।
উত্তরঃ (গ) সনেট

৫। ‘ধর্ম’ (অন্ধকার লেখাগুচ্ছ) বই আকারে কবে প্রকাশিত হয়?
(ক) ২০০৫ সালে
(খ) ২০০৮ সালে
(গ) ২০১৫ সালে
(ঘ) ২০১৪ সালে।
উত্তরঃ (গ) ২০১৫ সালে

৬। ‘ধর্ম’ (অন্ধকার লেখাগুচ্ছ) বইটি মোট কতগুলি কবিতার সংকলন?
(ক) ৪৩টি
(খ) ১০০টি
(গ) ২৬টি
(ঘ) ৩৭টি।
উত্তরঃ (ক) ৪৩টি

৭। পাঠ্য ‘ধর্ম’ (অন্ধকার লেখাগুচ্ছ) কবিতাটি কোন্ ছন্দে রচিত?
(ক) অমিত্রাক্ষর ছন্দ
(গ) দলবৃত্ত ছন্দ
(খ) মুক্তক ছন্দ
(ঘ) অক্ষরবৃত্ত ছন্দ।
উত্তরঃ (ঘ) অক্ষরবৃত্ত ছন্দ।

৮। “আবদুল করিম খাঁ-র ধর্ম ছিল…”- আবদুল করিম খাঁর ধর্ম কী ছিল?
(ক) দান করা
(খ) দেশজয় করা
(গ) ছবি আঁকা
(ঘ) গান।
উত্তরঃ (ঘ) গান।

৯। আবদুল করিম খাঁ কোথায় জন্মেছিলেন?
(ক) কলকাতা
(খ) উত্তরপ্রদেশ
(গ) পাঞ্জাব
(ঘ) হরিয়ানা।
উত্তরঃ (খ) উত্তরপ্রদেশ

০। আবদুল করিম খাঁ কোন্ ঘরানার সংগীতশিল্পী ছিলেন?
(ক) ইংরেজি রকসংগীত
(খ) লোকসংগীত
(গ) রবীন্দ্রসংগীত
(ঘ) হিন্দুস্তানি শাস্ত্রীয়সংগীত।
উত্তরঃ (ঘ) হিন্দুস্তানি শাস্ত্রীয়সংগীত।

১১। “আইনস্টাইনের ধর্ম ছিল…”-আইনস্টাইনের ধর্ম কী ছিল?
(ক) দিগন্ত পেরনো
(গ) মানুষের পাশে থাকা
উত্তরঃ (ক) দিগন্ত পেরনো

১২। কবীর মানুষকে কোন্ পথে থাকতে বলেছিলেন?
(গ) সত্য
(ঘ) অচেনা।
(ক) মিথ্যা
(খ) অহং
উত্তরঃ (গ) সত্য

১৩। “… ধর্ম ছিল সত্যের বয়ান”- কার ধর্ম ছিল সত্যের বয়ান?
(ক) গার্সিয়া লোরকার
(গ) কবীরের
(খ) বিদ্যাসাগরের
(ঘ) গান্ধিজির।
উত্তরঃ (গ) কবীরের

১৪। “… শুধু না-থামা কখনও”- কার ধর্ম ছিল থেমে না যাওয়া?
(ক) রাস্তার
(খ) বাতাসের
(গ) জলের
(ঘ) আলোর।
উত্তরঃ (খ) বাতাসের

১৫। পাঠ্য ‘ধর্ম’ (অন্ধকার লেখাগুচ্ছ) কবিতা অনুসারে বাতাসের ধর্ম কী?
(ক) আগুন লাগানো
(গ) আগুন নেভানো
(খ) না-থামা কখনও
(ঘ) বায়ুবিদ্যুৎ উৎপাদন।
উত্তরঃ (খ) না-থামা কখনও

১৬। ‘ধর্ম’ (অন্ধকার লেখাগুচ্ছ) অনুসারে উন্মাদনা, আঁকা কার ধর্ম ছিল?
(ক) আইনস্টাইনের
(গ) ভ্যান গঘের
(খ) পেত্রার্কের
(ঘ) কিটসের।
উত্তরঃ (গ) ভ্যান গঘের

১৭। ‘ভ্যান গঘের ধর্ম ছিল উন্মাদনা’- ভ্যান গঘ ছিলেন একজন—
(ক) কবি
(খ) সাহিত্যিক
(গ) চিত্রশিল্পী
(ঘ) সংগীত বিশারদ।
উত্তরঃ (গ) চিত্রশিল্পী

১৮। ভ্যান গঘ কোন্ দেশের শিল্পী ছিলেন?
(ক) স্পেন
(খ) নেদারল্যান্ড
(গ) ইতালি
(ঘ) সুইডেন।
উত্তরঃ (খ) নেদারল্যান্ড

১৯। গার্সিয়া লোরকার ধর্ম কী ছিল?
(ক) গান গাওয়া
(গ) প্রতিবাদ
(খ) কবিতার জিৎ
(ঘ) ভেদাভেদ ঘোচানো।
উত্তরঃ (খ) কবিতার জিৎ

২০। “… ধর্ম কবিতার জিত”- ‘কবিতার জিত’ কার ধর্ম ছিল?
(ক) গার্সিয়া লোরকা
(খ) শেকসপিয়র
(গ) ওয়ার্ডসওয়ার্থ
(ঘ) রবার্ট ব্রাউনিং।
উত্তরঃ (ক) গার্সিয়া লোরকা

২১। লোরকা ছিলেন একজন-
(ক) চিত্রশিল্পী
(খ) গীতিকার
(গ) রাজনীতিবিদ
(ঘ) কবি।
উত্তরঃ (ঘ) কবি।

২২। লোরকা কোন্ দেশের কবি?
(ক) স্পেন
(খ) ফ্রান্স
(গ) সুইডেন
(ঘ) লিবিয়া।
উত্তরঃ (ক) স্পেন

২৩। ‘ধর্ম’ (অন্ধকার লেখাগুচ্ছ) কবিতা অনুসারে ‘নতুন পতাকা’ কথাটি যাঁর প্রসঙ্গে ব্যবহৃত হয়েছে তিনি হলেন-
(ক) লেনিন
(খ) স্ট্যালিন
(গ) লোরকা
(ঘ) হিমেনেথ।
উত্তরঃ (ক) লেনিন

২৪। ‘ধর্ম’ (অন্ধকার লেখাগুচ্ছ) কবিতা অনুসারে লেনিনের ধর্ম কী ছিল?
(ক) উচ্চশিক্ষার বিকাশ
(খ) নতুন দেশ আবিষ্কার
(গ) নতুন পতাকা
(ঘ) সত্যের বয়ান।
উত্তরঃ (গ) নতুন পতাকা

২৫। লেনিন-এর পুরো নাম কী?
(ক) উইলিয়াম লেনিন
(খ) ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ
(গ) আলফ্রেড লেনিন
(ঘ) ইলিয়াস নিকোলয়েভিচ্।
উত্তরঃ (খ) ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ

২৬। নতুন পতাকা’ বলতে এখানে কী বোঝানো হয়েছে?
(ক) স্বাধীনতা দিবস উদ্যাপন
(খ) ভক্তের আগমন
(গ) নতুন দিনের সূচনা
(ঘ) নতুন মন্দির প্রতিষ্ঠা।
উত্তরঃ (গ) নতুন দিনের সূচনা

২৭। ‘ধর্ম’ (অন্ধকার লেখাগুচ্ছ) কবিতা অনুসারে আগুনের ধর্ম কী?
(ক) উত্তাপ দান
(খ) রান্না করা
(গ) ভস্মের চরিত রচনা
(ঘ) আলো দ্বারা পথ দেখানো।
উত্তরঃ (গ) ভস্মের চরিত রচনা

২৮। “আগুনের ধর্ম আজও ভস্মের চরিত”-এখানে ‘চরিত’ শব্দটির অর্থ হল-
(ক) চরিত্র
(খ) চিতা
(গ) চিন্তা
(ঘ) আখ্যান।
উত্তরঃ (ঘ) আখ্যান।

২৯। “এ-ওকে, সে-তাকে আরও জায়গা করে দেয়।”- এখানে কীসের কথা বলা হয়েছে?
(ক) নানান ধর্মের
(খ) ভিন্ন মানসিকতার মানুষের
(গ) সমাজের কবিদের
(ঘ) সমাজের অপরাধীদের।
উত্তরঃ (ক) নানান ধর্মের

৩০। “… কিন্তু একই গ্রহে থাকে।”- এখানে কাদের একই গ্রহে থাকার কথা বলা হয়েছে?
(ক) বহু ধর্মের
(খ) পাখিদের
(গ) প্রজাপতিদের
(ঘ) গাছেদের।
উত্তরঃ (ক) বহু ধর্মের

৩১। “তবে কেন অন্য পথ ভাষায় তোমাকে?”- এখানে ‘অন্য পথ’ বলতে বোঝানো হয়েছে-
(ক) ধর্মের প্রাতিষ্ঠানিক পথ
(খ) রাজপথ
(গ) নরকের পথ
(ঘ) উপরোক্ত সবকটিই সঠিক।
উত্তরঃ (ক) ধর্মের প্রাতিষ্ঠানিক পথ

৩২। ‘ধর্ম’ (অন্ধকার লেখাগুচ্ছ) কবিতা অনুসারে প্রাতিষ্ঠানিক ধর্মের পথে যা পরিদৃশ্যমান, তা হল-
(ক) অভাব
(খ) অন্যায়
(গ) অপব্যয়
(ঘ) ধ্বংস।
উত্তরঃ (গ) অপব্যয়

৩৩। কবি শ্রীজাত ধর্মের দখলদারিকে কী বলেছেন?
(ক) প্রতিষ্ঠান বিরোধিতা
(খ) প্রতিষ্ঠান নিরপেক্ষতা
(গ) প্রতিষ্ঠান সহমর্মিতা
(ঘ) প্রতিষ্ঠান আনুগত্য।
উত্তরঃ (ঘ) প্রতিষ্ঠান আনুগত্য।

৩৪। “যে তোমাকে শিখিয়েছে…” এখানে কী শেখানোর কথা বলা হয়েছে?
(ক) হিংসা-হানাহানি
(খ) মিলেমিশে থাকতে
(গ) দখলের কথা
(ঘ) এক হয়ে যেতে।
উত্তরঃ (গ) দখলের কথা

৩৫। “জেনো সে ধর্মই নয়…”- ধর্ম না হলে, তা আসলে কী?
(ক) সামাজিকতা
(খ) স্বদেশ ভাবনা
(গ) দখলের কথা
(ঘ) প্রাতিষ্ঠানিকতা।
উত্তরঃ (ঘ) প্রাতিষ্ঠানিকতা।

৩৬। পাঠ্য ‘ধর্ম’ (অন্ধকার লেখাগুচ্ছ) কবিতায় ‘ধর্ম’ শব্দটি কত বার ব্যবহৃত হয়েছে?
(ক) ৯ বার
(খ) ১০ বার
(গ) ১১ বার
(ঘ) ১২ বার।
উত্তরঃ (গ) ১১ বার

৩৭। অন্ধকার লেখাগুচ্ছ-এর ______________ তম কবিতাটি আমাদের পাঠ্য।
(ক) ১০
(খ) ১২
(গ) ১৪
(ঘ) ২৬।
উত্তরঃ (গ) ১৪ ✓

৩৮। পাঠ্য কবিতাটি একটি ______________।
(ক) সনেট
(খ) কাপ্লেট
(গ) ছড়া
(ঘ) লিমেরিক।
উত্তরঃ (ক) সনেট ✓

৩৯। ভ্যান গঘ ছিলেন ______________।
(ক) চিত্রতারকা
(খ) চলচ্চিত্রশিল্পী
(গ) কবি
(ঘ) চিত্রশিল্পী।
উত্তরঃ (ঘ) চিত্রশিল্পী। ✓

৪০। গার্সিয়া লোরকা ছিলেন একজন ______________।
(ক) ইতালীয় কবি
(খ) স্প্যানিশ কবি
(গ) জার্মান কবি
(ঘ) রাশিয়ান কবি।
উত্তরঃ (খ) স্প্যানিশ কবি ✓

 

আরো পড়ুন : বাঙালির বিজ্ঞানচর্চা MCQ প্রশ্ন উত্তর

 

৪১। গার্সিয়া লোরকা ছিলেন-
(i) স্প্যানিশ কবি
(ii) নৃত্যশিল্পী
(iii) নাট্যকার
(iv) থিয়েটার পরিচালক।
বিকল্পসমূহ :
(ক) (i) ও (ii) সঠিক এবং (iii) ও (iv) ভুল
(খ) (ii) ও (iii) সঠিক এবং (i) ও (iv) ভুল
(গ) (i), (iii), (iv) সঠিক এবং (ii) ভুল
(ঘ) কেবল (iv) সঠিক এবং (i), (ii), (iii) ভুল।
উত্তরঃ (গ) (i), (iii), (iv) সঠিক এবং (ii) ভুল ✓

৪২। কবির মতে, যা আমাদের দখলের কথা শেখায় তা আসলে কী?
(i) ভস্ম
(ii) আগুন
(iii) প্রাতিষ্ঠানিকতা
(iv) অপব্যয়।
বিকল্পসমূহ :
(ক) কেবল (iv) সঠিক এবং (i), (ii), (iii) ভুল
(খ) (i) ও (ii) সঠিক এবং (iii) ও (iv) ভুল
(গ) (i), (iii), (iv) সঠিক এবং (ii) ভুল
(ঘ) কেবল (iii) সঠিক এবং (i), (ii), (iv) ভুল।
উত্তরঃ (ঘ) কেবল (iii) সঠিক এবং (i), (ii), (iv) ভুল। ✓

৪৩। সঠিক ঘটনাক্রম বেছে নাও।
(i) কবীরের ধর্ম ছিল সত্যের বয়ান।
(ii) গার্সিয়া লোরকার ধর্ম কবিতার জিত।
(iii) এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে।
(iv) আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরনো।
বিকল্পসমূহ :
(ক) (iv), (iii), (ii), (i)
(খ) (ii), (iii), (iv), (i)
(গ) (iv), (i), (iii), (ii)
(ঘ) (iv), (i), (ii), (iii)
উত্তরঃ (ঘ) (iv), (i), (ii), (iii) ✓

৪৪। সঠিক ঘটনাক্রম বেছে নাও।
(i) আগুনের ধর্ম আজও ভস্মের চরিত।
(ii) যে তোমাকে শিখিয়েছে দখলের কথা-
(iii) আবদুল করিম খাঁ-র ধর্ম ছিল গান।
(iv) ভ্যান গঘের ধর্ম ছিল উন্মাদনা, আঁকা।
বিকল্পসমূহ:
(ক) (iii), (iv), (i), (ii)
(খ) (i), (ii), (iii), (iv)
(গ) (ii), (iii), (i), (iv)
(ঘ) (iii), (ii), (iv), (i)
উত্তরঃ (ক) (iii), (iv), (i), (ii) ✓

৪৫। ক-স্তম্ভ               খ-স্তম্ভ
(i) ভ্যান গঘ         (a) চিত্রশিল্পী
(ii) লোরকা          (b) কবি
(iii) আইনস্টাইন   (c) রাজনৈতিক ব্যক্তিত্ব
(iv) লেনিন           (d) বিজ্ঞানী
বিকল্পসমূহ:
(ক) (i)-a, (ii)-b, (iii)-d, (iv)-c
(খ) (i)-b, (ii)-a, (iii)-c, (iv)-d
(গ) (i)-d, (ii)-a, (iii)-b, (iv)-c
(ঘ) (i)-a, (ii)-b, (iii)-c, (iv)-d
উত্তরঃ (ক) (i)-a, (ii)-b, (iii)-d, (iv)-c ✓

৪৬। (i) আগুনের ধর্ম আজও ভস্ম রচনা করা।
(ii) গার্সিয়া লোরকা কবি ছিলেন।
(iii) বাতাসের ধর্ম কখনও না থামা।
(iv) কবীরের ধর্ম ছিল অভিনয়।
বিকল্পসমূহ :
(ক) (i)-সত্য, (ii)-সত্য, (iii)-সত্য, (iv)-মিথ্যা
(খ) (i)-সত্য, (ii)-সত্য, (iii)-মিথ্যা, (iv)-মিথ্যা
(গ) (i)-সত্য, (ii)-মিথ্যা (iii)-মিথ্যা (iv)-মিথ্যা
(ঘ) (i)-সত্য, (ii)-মিথ্যা, (iii)-সত্য, (iv)-মিথ্যা
উত্তরঃ (ক) (i)-সত্য, (ii)-সত্য, (iii)-সত্য, (iv)-মিথ্যা ✓

৪৭। বিবৃতি ১: এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে।
বিবৃতি ২: এ-ওকে, সে-তাকে আরও জায়গা করে দেয়।
বিকল্পসমূহ:
(ক) বিবৃতি ১ সঠিক কিন্তু বিবৃতি ২ ভুল
(খ) বিবৃতি ১ ও বিবৃতি ২ পরস্পর সম্পর্কযুক্ত নয়
(গ) বিবৃতি ১ ও বিবৃতি ২ উভয়ই সঠিক এবং বিবৃতি দুটি পরস্পর সম্পর্কযুক্ত
(ঘ) বিবৃতি ১ ও বিবৃতি ২ উভয়ই সঠিক এবং বিবৃতি ২ হল বিবৃতি ১-এর কারণ।
উত্তরঃ (গ) বিবৃতি ১ ও বিবৃতি ২ উভয়ই সঠিক এবং বিবৃতি দুটি পরস্পর সম্পর্কযুক্ত ✓

৪৮। বিবৃতি ১: লেনিনের ধর্ম ছিল সত্যের বয়ান।
বিবৃতি ২: বাতাসের ধর্ম শুধু না থামা কখনও।
বিকল্পসমূহ :
(ক) বিবৃতি ১ ও বিবৃতি ২ উভয় সঠিক এবং বিবৃতি ১ হল বিবৃতি ২-এর কারণ
(খ) বিবৃতি ১ ও বিবৃতি ২ পরস্পর বিরোধী
(গ) বিবৃতি ১ ও বিবৃতি ২ উভয়ই সঠিক
(ঘ) বিবৃতি ১ ভুল কিন্তু বিবৃতি ২ ঠিক।
উত্তরঃ (ঘ) বিবৃতি ১ ভুল কিন্তু বিবৃতি ২ ঠিক। ✓

৪৯। বিবৃতি ১: ভ্যান গঘের ধর্ম ছিল কবিতার জিত।
বিবৃতি ২ : ভ্যান গঘের চিত্রোন্মাদনা বিশ্ববন্দিত।
বিকল্পসমূহ:
(ক) বিবৃতি ১ ও বিবৃতি ২ উভয়ই সঠিক এবং বিবৃতি দুটি পরস্পর নির্ভরশীল
(খ) বিবৃতি ১ সঠিক কিন্তু বিবৃতি ২ ভুল
(গ) বিবৃতি ১ ভুল কিন্তু বিবৃতি ২ সঠিক
(ঘ) বিবৃতি ১ ও বিবৃতি ২ পরস্পর বিরোধী।
উত্তরঃ (গ) বিবৃতি ১ ভুল কিন্তু বিবৃতি ২ সঠিক ✓

৫০। বিবৃতি (A): এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে।
কারণ (R): প্রকৃত ধর্মের মূল বৈশিষ্ট্যই হল সহাবস্থান।
বিকল্পসমূহ :
(ক) A সঠিক কিন্তু R ভুল
(খ) A এবং ৭ উভয়ই সঠিক ও R, A-এর যথার্থ কারণ
(গ) A ভুল কিন্তু R সঠিক
(ঘ) A এবং R উভয়ই সঠিক কিন্তু R, A-এর যথার্থ কারণ নয়।
উত্তরঃ (খ) A এবং ৭ উভয়ই সঠিক ও R, A-এর যথার্থ কারণ ✓

৫১। বিবৃতি (A): লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা।
কারণ (R): লেনিন প্রথম রাজনৈতিক ক্ষেত্রে সমন্বয় ও ঐক্যবদ্ধতার বাণী শুনিয়েছিলেন।
বিকল্পসমূহ :
(ক) A সঠিক কিন্তু R ভুল
(খ) A এবং R উভয়ই সঠিক কিন্তু R, A-এর যথার্থ কারণ নয়
(গ) A ভুল কিন্তু । সঠিক
(ঘ) A এবং R উভয়ই সঠিক এবং R, A-এর যথার্থ কারণ।
উত্তরঃ (ঘ) A এবং R উভয়ই সঠিক এবং R, A-এর যথার্থ কারণ। ✓

৫২। এক বিশ্ববিখ্যাত নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানীর নাম পাঠ্য ‘অন্ধকার লেখাগুচ্ছ কবিতায় উল্লেখ করা আছে। আপেক্ষিকতার তত্ত্ব ও ভর-শক্তি সমতুল্যতার সূত্র-র মতো আধুনিক বিজ্ঞানের অতি প্রয়োজনীয় আবিষ্কার তাঁর অবদান। বলতে পারবে এই মহান বিজ্ঞানী কে?
(ক) আইনস্টাইন
(খ) গ্যালিলিও
(গ) গার্সিয়া লোরকা
(ঘ) গিলবার্ট লুইস।
উত্তরঃ (ক) আইনস্টাইন ✓

৫৩। ‘The Starry Night’- একটি বিখ্যাত তৈলচিত্র। এটি পশ্চিমি শিল্পকলার অন্যতম সৃষ্টি, যা সারা বিশ্বজুড়ে সমাদৃত। শোনা যায়, এই চিত্রটির শিল্পী নাকি মানসিক হাসপাতালের শয়নকক্ষের জানালা থেকে দেখা গ্রামের সূর্যোদয়ের কল্পনা এই ছবিতে তুলে ধরেছিলেন। বলতে পারবে এই বিখ্যাত চিত্রশিল্পীর নাম কী?
(ক) পিকাসো
(খ) লিওনার্দো দ্য ভিঞ্চি
(গ) জোহানেস ভার্মার
(ঘ) ভিনসেন্ট ভ্যান গঘ।
উত্তরঃ (ঘ) ভিনসেন্ট ভ্যান গঘ। ✓

 

===========================

File Details :

PDF Name : ধর্ম (অন্ধকার লেখাগুচ্ছ) কবিতার MCQ প্রশ্ন উত্তর

Size : 505 KB

No. of Pages : 3

Mode : Read-only (Online)

Download Link : Click here To Download PDF

বিঃদ্রঃ – উপরের PDF-এ কিছু নমুনা প্রশ্নোত্তর তুলে ধরা হয়েছে। সম্পূর্ণ সেট পেতে চাইলে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। পোস্টের মধ্যে এবং শেষে হোয়াটসঅ্যাপ বাটন দেখতে পাবেন, ওখানে ক্লিক করুন।
আরও পড়ুন প্রয়োজনে
ধর্ম (অন্ধকার লেখাগুছ) কবিতার MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 তৃতীয় সেমিস্টার বাংলা| Dharma (Ondhokar Lekhaguccha) Kobitar MCQ Question Answer Click here
বাঙ্গালা ভাষা প্রবন্ধের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 তৃতীয় সেমিস্টার । Bangala Vasha Probondher Question Answer Click here
আজব শহর কলকেতা প্রশ্ন উত্তর | ক্লাস 12 চতুর্থ সেমিস্টার বাংলা Click here
নানা রঙের দিন নাটকের প্রশ্ন উত্তর (অজিতেশ বন্দ্যোপাধ্যায়) | ক্লাস 12 চতুর্থ সেমিস্টার বাংলা Click here

Leave a Comment