বাঙালির বিজ্ঞানচর্চা MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 তৃতীয় সেমিস্টার বাংলা | Bangalir Biggancorca MCQ Question Answer HS 3rd Semester Bangla

১। শিবপুর বোটানিক্যাল গার্ডেনের আদি নাম কী ছিল?
(ক) রয়্যাল বোটানিক্যাল গার্ডেন
(খ) রয়্যাল বেঙ্গল গার্ডেন
(গ) ন্যাশনাল গার্ডেন
(ঘ) বোটানিক গার্ডেন।
উত্তরঃ (ক) রয়্যাল বোটানিক্যাল গার্ডেন
২। শিবপুর বোটানিক্যাল গার্ডেনের অপর নাম কী?
(ক) আচার্য প্রফুল্লচন্দ্র রায় বোটানিক্যাল গার্ডেন
(খ) আচার্য জগদীশচন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেন
(গ) মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর বোটানিক্যাল গার্ডেন
(ঘ) আচার্য প্রফুল্লচন্দ্র চাকী বোটানিক্যাল গার্ডেন।
উত্তরঃ (খ) আচার্য জগদীশচন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেন
৩। শিবপুর ‘বোটানিক্যাল গার্ডেন’ কবে প্রতিষ্ঠিত হয়েছিল?
(ক) ১৮৮৭ খ্রিস্টাব্দে
(খ) ১৮৮৫ খ্রিস্টাব্দে
(গ) ১৭৭৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৭৮৭ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (ঘ) ১৭৮৭ খ্রিস্টাব্দে
৪। ইস্ট ইন্ডিয়া কোম্পানির অন্যতম বাণিজ্যকেন্দ্র ও বন্দর কোথায় ছিল?
(ক) শ্রীরামপুরে
(খ) কলকাতায়
(গ) দিল্লিতে
(ঘ) চন্দননগরে।
উত্তরঃ (খ) কলকাতায়
৫। ইস্ট ইন্ডিয়া কোম্পানির জলযান মেরামত করার জন্য প্রয়োজন হত-
(ক) শাল কাঠের
(খ) সেগুন কাঠের
(গ) মেহগনি কাঠের
(ঘ) শিরীষ কাঠের।
উত্তরঃ (খ) সেগুন কাঠের
৬। সেগুন কাঠ কোন্ দেশ থেকে ভারতে আসত?
(ক) ব্রহ্মদেশ
(খ) চীন দেশ
(গ) ঘানা
(ঘ) শ্যাম দেশ।
উত্তরঃ (ক) ব্রহ্মদেশ
৭। বোটানিক্যাল গার্ডেনের মতো কৃত্রিম অরণ্য স্থাপনের মূল উদ্দেশ্য কী ছিল?
(ক) উৎকৃষ্ট মানের কাঠ পাওয়া
(খ) মশলাপাতি সহজে পাওয়া
(গ) ক ও খ উভয়ই সঠিক
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (গ) ক ও খ উভয়ই সঠিক
৮। কোম্পানির বাগান বলা হত
(ক) ন্যাশনাল গার্ডেনকে
(খ) ইস্ট ইন্ডিয়া গার্ডেনকে
(গ) রয়্যাল গার্ডেনকে
(ঘ) রয়্যাল বোটানিক্যাল গার্ডেনকে।
উত্তরঃ (ঘ) রয়্যাল বোটানিক্যাল গার্ডেনকে
৯। কোম্পানির বাগানের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
(ক) কর্নেল রবার্ট কিড
(খ) কর্নেল রবার্ট উইলিয়াম
(গ) কর্নেল রবার্ট ফ্রস্ট
(ঘ) কর্নেল রবার্ট জ্যাকসন।
উত্তরঃ (ক) কর্নেল রবার্ট কিড
১০। কোম্পানির বাগানের প্রথম অবৈতনিক সুপার ছিলেন –
(ক) কর্নেল উইলিয়াম বাকনার
(খ) কর্নেল উইলিয়াম রকসবার্গ
(গ) কর্নেল রবার্ট কিড
(ঘ) কর্নেল রবার্ট উইলিয়াম।
উত্তরঃ (গ) কর্নেল রবার্ট কিড
১১। ‘ভারতীয় উদ্ভিদবিদ্যার জনক’ কাকে বলা হয়?
(ক) ড. উইলিয়াম কিড-কে
(খ) ড. উইলিয়াম ব্যোম-কে
(গ) ড. উইলিয়াম ফকনার-কে
(ঘ) ড. উইলিয়াম রকসবার্গ-কে।
উত্তরঃ (ঘ) ড. উইলিয়াম রকসবার্গ-কে
১২। রবার্ট কিডের পর কে কোম্পানির বাগানের দায়িত্বে এসেছিলেন?
(ক) ড. উইলিয়াম রকসবার্গ
(খ) ড. উইলিয়াম বার্ক
(গ) স্যার জর্জ কিং
(ঘ) স্যার উইলিয়াম জোন্স
উত্তরঃ (ক) ড. উইলিয়াম রকসবার্গ
১৩। উইলিয়াম রকসবার্গ কোন্ দেশের মানুষ ছিলেন?
(ক) স্কটল্যান্ড
(খ) ভারত
(গ) চিলি
(ঘ) হংকং।
উত্তরঃ (ক) স্কটল্যান্ড
কোম্পানির বাগানের বিশেষ উন্নতিসাধন হয়েছিল কার মাধ্যমে?
(ক) স্যার জর্জ কিং
(খ) স্যার মার্টিন লুথার কিং
(গ) স্যার ক্লিফ রিচার্ড
(ঘ) স্যার উইলিয়াম রকসবার্গ।
উত্তরঃ (ক) স্যার জর্জ কিং
১৪। ‘Annals of the Royal Botanic Garden, Calcutta’ নামক সাময়িকপত্রটি কার প্রযত্নে প্রথম প্রকাশিত হয়?
(ক) স্যার জর্জ কিং
(খ) উইলিয়াম রকসবার্গ
(গ) উইলিয়াম কিড
(ঘ) উইলিয়াম রিচার্ড।
উত্তরঃ (ক) স্যার জর্জ কিং
১৫। ‘বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া’ নামক প্রশাসনিক বিভাগ গঠিত হয়–
(ক) ১৮৯০ খ্রিস্টাব্দে
(খ) ১৮৯১ খ্রিস্টাব্দে
(গ) ১৮৯২ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৯৩ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (ক) ১৮৯০ খ্রিস্টাব্দে
১৬। ‘Record of the Botanical Survey of India’ কবে প্রথম প্রকাশিত হয়?
(ক) ১৮৯১ সালে
(খ) ১৮৯২ সালে
(গ) ১৮৯৩ সালে
(ঘ) ১৮৯৪ সালে।
উত্তরঃ (গ) ১৮৯৩ সালে
১৭। কোম্পানির বাগানের নাম পরিবর্তন করে ‘ইন্ডিয়ান বোটানিক গার্ডেন’ রাখা হয় –
(ক) ১৯৫২ সালে
(খ) ১৯৫৩ সালে
(গ) ১৯৫৪ সালে
(ঘ) ১৯৫৫ সালে।
উত্তরঃ (ক) ১৯৫২ সালে
১৮। কত সালে ইন্ডিয়ান বোটানিক গার্ডেন ‘বোটানিক্যাল সার্ভে অব ইন্ডিয়া’-র আওতায় চলে আসে?
(ক) ১৯৬১ সালে
(খ) ১৯৬৩ সালে
(গ) ১৯৬৫ সালে
(ঘ) ১৯৬৭ সালে।
উত্তরঃ (খ) ১৯৬৩ সালে
১৯। প্রাচ্যের জ্ঞানবিজ্ঞানের ঐতিহ্যচর্চার ক্ষেত্রে এশিয়াটিক সোসাইটি ছিল–
(ক) বিশ্বের সর্বপ্রথম প্রতিষ্ঠান
(খ) বিশ্বের সর্বশেষ প্রতিষ্ঠান
(গ) বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম প্রতিষ্ঠান
(ঘ) বিশ্বের চতুর্থ প্রাচীনতম প্রতিষ্ঠান।
উত্তরঃ (গ) বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম প্রতিষ্ঠান
২০। কলকাতায় কবে এশিয়াটিক সোসাইটি স্থাপিত হয়?
(ক) ১৭৮৪ সালের ১২ জানুয়ারি
(খ) ১৭৮৪ সালের ১৩ জানুয়ারি
(গ) ১৭৮৪ সালের ১৪ জানুয়ারি
(ঘ) ১৭৮৪ সালের ১৫ জানুয়ারি
উত্তরঃ (ঘ) ১৭৮৪ সালের ১৫ জানুয়ারি
২১। এশিয়াটিক সোসাইটির প্রাণপুরুষ কে ছিলেন?
(ক) উইলিয়াম জোন্স
(খ) উইলিয়াম রকসবার্গ
(গ) উইলিয়াম স্টিভ্
(ঘ) উইলিয়াম জনসন
উত্তরঃ (ক) উইলিয়াম জোন্স
২২। তৎকালীন সুপ্রিম কোর্টের গ্র্যান্ড জুরি রুমে স্যার রবার্ট চেম্বার্সের অনুষ্ঠিত সভায় স্যার উইলিয়াম জোনস্ কোন্ প্রতিষ্ঠান নির্মানের প্রস্তাব পেশ করেন?
(ক) এশিয়াটিক সোসাইটি
(খ) শ্রীরামপুর মিশন
(গ) হিন্দু কলেজ
(ঘ) স্কুল বুক সোসাইটি।
উত্তরঃ (ক) এশিয়াটিক সোসাইটি
২৩। এশিয়াটিক সোসাইটি ও ফোর্ট উইলিয়াম কলেজের জন্ম হয় –
(ক) ফেলিক্স কেরির পৃষ্ঠপোষকতায়
(খ) বড়োলাট ওয়ারেন হেস্টিংসের পৃষ্ঠপোষকতায়
(গ) বিচারপতি জন হাইডের পৃষ্ঠপোষকতায়
(ঘ) বড়োলাট অ্যান্ড্রু ডিউকের পৃষ্ঠপোষকতায়।
উত্তরঃ (খ) বড়োলাট ওয়ারেন হেস্টিংসের পৃষ্ঠপোষকতায়
২৪। এশীয় খন্ডের কোন্ বিষয় বিশ্লেষণ করা এশিয়াটিক সোসাইটির প্রাথমিক লক্ষ্য ছিল?
(ক) মানুষ ও প্রকৃতি সংক্রান্ত বিষয়
(খ) আদিম মানুষ ও কল্পবিজ্ঞান সংক্রান্ত বিষয়
(গ) রন্ধন প্রণালী সংক্রান্ত বিষয়
(ঘ) আইন সংক্রান্ত বিষয়।
উত্তরঃ (ক) মানুষ ও প্রকৃতি সংক্রান্ত বিষয়
২৫। এশিয়াটিক সোসাইটির জন্য সংগৃহীত ভূতত্ত্ব, নৃতত্ত্ব, প্রাণীবিদ্যা, উদ্ভিদবিদ্যা ইত্যাদির নমুনার বিপুল সংগ্রহ দিয়ে
(ক) ন্যাশনাল লাইব্রেরীর কাজ শুরু হয়
(খ) ভারতীয় জাদুঘরের কাজ শুরু হয়
(গ) সায়েন্স সিটির কাজ শুরু হয়
(ঘ) রাজভবনের কাজ শুরু হয়।
উত্তরঃ (খ) ভারতীয় জাদুঘরের কাজ শুরু হয়
২৬। এশিয়াটিক সোসাইটির প্রথম ভারতীয় সভাপতি কে ছিলেন?
(ক) হরপ্রসাদ শাস্ত্রী
(খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(গ) রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
(ঘ) রাজা রাজেন্দ্রলাল মিত্র।
উত্তরঃ (ঘ) রাজা রাজেন্দ্রলাল মিত্র
২৭। বাংলা ভাষায় গদ্যচর্চার পথিকৃৎ কাকে বলা হয়?
(ক) উইলিয়াম কেরিকে
(খ) উইলিয়াম জেমস্কে
(গ) জন টমাসকে
(ঘ) উইলিয়াম ওয়ার্ডকে।
উত্তরঃ (ক) উইলিয়াম কেরিকে
২৮। উইলিয়াম কেরিকে উপমহাদেশে আনার ব্যাপারে কার ভূমিকা অগ্রগণ্য?
(ক) উইলিয়াম ওয়ার্ডের
(খ) জন টমাসের
(গ) ফেলিক্স কেরির
(ঘ) জোসুয়া মার্শম্যানের।
উত্তরঃ (খ) জন টমাসের
২৯। শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠা করেন –
(ক) উইলিয়াম হ্যালহেড
(খ) উইলিয়াম কেরি
(গ) উইলিয়াম ব্রুক
(ঘ) উইলিয়াম মার্শম্যান।
উত্তরঃ (খ) উইলিয়াম কেরি
৩০। শ্রীরামপুর মিশনের পৃষ্ঠপোষকতায় সর্বপ্রথম বাংলা মুদ্রাক্ষর কে খোদাই করেন?
(ক) জন টমাস
(খ) উইলিয়াম জোন্স
(গ) পঞ্চানন কর্মকার
(ঘ) হরপ্রসাদ শাস্ত্রী
উত্তরঃ (গ) পঞ্চানন কর্মকার
৩১। পঞ্চানন কর্মকারের পরিবার সুনিপুণ ডিজাইন ও লিপিকরণে পারদর্শী ছিল –
(ক) পাথরের তৈরি বস্তুতে
(খ) ধাতব বস্তুতে
(গ) মাটির তৈরি বস্তুতে
(ঘ) পোড়ামাটির তৈরি বস্তুতে।
উত্তরঃ (খ) ধাতব বস্তুতে।
৩২। শিষ্য ও সহকর্মী হিসেবে উইলকিনসকে বাংলা হরফ নির্মাণে সাহায্য করেন –
(ক) হরপ্রসাদ শাস্ত্রী
(গ) রাজেন্দ্রলাল মিত্র
(খ) পঞ্চানন কর্মকার
(ঘ) পঞ্চানন্দ কর্মকার।
উত্তরঃ (খ) পঞ্চানন কর্মকার
৩৩। যে গ্রন্থের আলোকে ‘বিদ্যাহারাবলী’ রচিত হয় –
(ক) এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা
(খ) নলেজ এনসাইক্লোপিডিয়া
(গ) অ্যাটমিক হ্যাবিস্
(ঘ) রুল্ল্স ফর লাইফ।
উত্তরঃ (ক) এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা
৩৪। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা-র কোন্ সংস্করণের আলোকে ‘বিদ্যাহারাবলী’ রচিত হয়?
(ক) চতুর্থ
(খ) তৃতীয়
(গ) পঞ্চম
(ঘ) অষ্টম।
উত্তরঃ (গ) পঞ্চম
৩৫। ‘বিদ্যাহারাবলী’ রচনা করেন –
(ক) উইলিয়াম কেরি
(খ) জন্মন্ কেরি
(গ) রবার্ট কেরি
(ঘ) ফেলিক্স কেরি।
উত্তরঃ (ঘ) ফেলিক্স কেরি
৩৬। কোন্ গ্রন্থকে বাংলায় প্রথম অস্থি ও শারীরবিদ্যার গ্রন্থের মর্যাদা দেওয়া হয়েছে-
(ক) ‘বিদ্যাহারাবলী’-কে
(খ) ‘দানবাক্যাবলী’-কে
(গ) ‘সর্বস্বসার’-কে
(ঘ) ‘অস্থিবিদ্যা’-কে।
উত্তরঃ (ক) ‘বিদ্যাহারাবলী’-কে
৩৭। ‘বিদ্যাহারাবলী’-তে ফেলিক্স কেরি শেষ করতে পেরেছিলেন –
(ক) A অক্ষরের শ্রেণিতে Anabiotic-এর অংশটুকু
(খ) A অক্ষরের শ্রেণিতে Anatomy-এর অংশটুকু
(গ) A অক্ষরের শ্রেণিতে Alkylamine-এর অংশটুকু
(ঘ) A অক্ষরের শ্রেণিতে Autism-এর অংশটুকু।
উত্তরঃ (খ) A অক্ষরের শ্রেণিতে Anatomy-এর অংশটুকু
৩৮। ইংরেজি ভাষায় প্রকাশিত বই বা সংবাদপত্র থেকে পাশ্চাত্য জ্ঞানবিজ্ঞানমূলক নানা রচনা বাংলায় অনূদিত হতে শুরু করে কোন্ সময় থেকে?
(ক) উনিশ শতকের সূচনালগ্ন থেকে
(খ) উনিশ শতকের মাঝামাঝি সময় থেকে
(গ) উনিশ শতকের অন্তিম লগ্নে
(ঘ) বিংশ শতকের শুরু থেকে।
উত্তরঃ (ক) উনিশ শতকের সূচনালগ্ন থেকে
৩৯। বাংলা ভাষায় রচিত প্রথম সাময়িকপত্র কোনটি-
(ক) হিতবাদী
(খ) বঙ্গদর্শন
(গ) দিগদর্শন
(ঘ) সম্বাদ প্রভাকর।
উত্তরঃ (গ) দিগদর্শন
৪০। ‘দিগদর্শন’ পত্রিকাটি সম্পাদনা করেন
(ক) জোসুয়া মার্শম্যান
(খ) হ্যালহেড
(গ) কোলবুক
(ঘ) জন ক্লার্ক।
উত্তরঃ (ঘ) জন ক্লার্ক
৪১। ‘দিগদর্শন’ পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হত?
(ক) এশিয়াটিক সোসাইটি থেকে
(খ) শ্রীরামপুর মিশন থেকে
(গ) স্কুল বুক সোসাইটি থেকে
(ঘ) ফোর্ট উইলিয়াম কলেজ থেকে।
উত্তরঃ (খ) শ্রীরামপুর মিশন থেকে
৪২। দিগদর্শন পত্রিকায় প্রকাশিত প্রবন্ধগুলি ছিল
(ক) কৃষকদের উপযোগী
(খ) ছাত্রদের উপযোগী
(গ) শ্রমিকদের উপযোগী
(ঘ) গৃহবধূদের উপযোগী।
উত্তরঃ (খ) ছাত্রদের উপযোগী
৪৩। উনিশ শতকের শুরু থেকে কলকাতায় সম্ভ্রান্ত ও ধনী বাঙালি হিন্দুদের মধ্যে কোন্ ভাষা শেখার আগ্রহ বিশেষ বৃদ্ধি পেয়েছিল?
(ক) ফরাসি ভাষা
(খ) ফারসি ভাষা
(গ) ইংরেজি ভাষা
(ঘ) জার্মান ভাষা।
উত্তরঃ (গ) ইংরেজি ভাষা
৪৪। বাঙালির ইংরেজি শেখার আগ্রহ থেকে কোন্ কলেজ নির্মিত হয় –
(ক) স্কটিশ চার্চ কলেজ
(খ) রিপন কলেজ
(গ) হিন্দু কলেজ
(ঘ) বেথুন কলেজ।
উত্তরঃ (গ) হিন্দু কলেজ
৪৫। ‘হিন্দু কলেজ’ প্রতিষ্ঠিত হয়
(ক) ১৮৪৭ খ্রিস্টাব্দে
(খ) ১৮২৭ খ্রিস্টাব্দে
(গ) ১৮১৭ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৩৭ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (গ) ১৮১৭ খ্রিস্টাব্দে
৪৬। ‘স্কুল বুক সোসাইটি’ প্রতিষ্ঠা করেন –
(ক) ডেভিড হেয়ার
(খ) ডেভিড ম্যাককুলাম
(গ) ডেভিড জ্যাকসন
(ঘ) ডেভিড জন্মন্।
উত্তরঃ (ক) ডেভিড হেয়ার
৪৭। বঙ্গদেশে ইংরেজি শিক্ষার প্রসারে বিরাট ভূমিকা পালন করে
(ক) হিন্দু কলেজ ও কলকাতা স্কুল বুক সোসাইটি
(খ) হিন্দু কলেজ ও এশিয়াটিক সোসাইটি
(গ) হিন্দু কলেজ ও থিওসফিক্যাল সোসাইটি
(ঘ) হিন্দু কলেজ ও বেদান্ত সোসাইটি।
উত্তরঃ (ক) হিন্দু কলেজ ও কলকাতা স্কুল বুক সোসাইটি
৪৮। স্কুল বুক সোসাইটির বাংলা ও ইংরেজি ভাষায় বই প্রকাশনার উদ্দেশ্য ছিল
(ক) পাঠকের কাছে সুলভে বাংলা ও ইংরেজি বই পৌঁছে দেওয়া
(খ) প্রশাসনিক কাজে ইংরেজ সিভিলিয়ানদের দক্ষতা বাড়ানো
(গ) খ্রিস্টধর্ম প্রচার
(ঘ) উপরোক্ত সবকটিই।
উত্তরঃ (ঘ) উপরোক্ত সবকটিই
৪৯। স্কুল বুক সোসাইটি ১৮২২ খ্রিস্টাব্দে যে মাসিকপত্র চালু করে তার নাম কী?
(ক) ‘রত্নাবলী’
(খ) ‘পশ্বাবলী’
(গ) ‘বিদ্যাহারাবলী’
(ঘ) ‘কবিতাবলী’।
উত্তরঃ (খ) ‘পশ্বাবলী’
৫০। ‘অ্যানিম্যাল এনসাইক্লোপিডিয়া’ বইয়ের সঙ্গে সাদৃশ্য রয়েছে
(ক) ‘পশ্বাবলী’-র
(খ) ‘রত্নাবলী’-র
(গ) ‘বিদ্যাহারাবলী’-র
(ঘ) ‘সর্বস্বসার’-এর।
উত্তরঃ (ক) ‘পশ্বাবলী’-র
৫১। ‘বিদ্যাহারাবলী’-কে বাদ দিলে বাংলা ভাষায় প্রথম বিশ্বকোশীয় রচনা হল
(ক) সম্ভবত ‘বিজ্ঞান সেবধি’
(খ) সম্ভবত ‘পশ্বাবলী’
(গ) সম্ভবত ‘বিবিধার্থ সংগ্রহ’
(ঘ) সম্ভবত ‘সমাচার দর্পণ’।
উত্তরঃ (খ) সম্ভবত ‘পশ্বাবলী’
৫২। রামমোহন রায়ের উদ্যোগে আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয়েছিল
(ক) ১৮১৩ খ্রিস্টাব্দে
(খ) ১৮১৪ খ্রিস্টাব্দে
(গ) ১৮১৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮১৬ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (গ) ১৮১৫ খ্রিস্টাব্দে
৫৩। রামমোহন রায়, ডেভিড হেয়ার ও বৈদ্যনাথ মুখোপাধ্যায় কলেজ গড়ার উদ্দেশে কার কাছে পৌঁছেছিলেন?
(ক) স্যার হাইড ইস্ট
(খ) স্যার রবার্ট জোন্স
(গ) নীলরতন সরকার
(ঘ) জব চার্নক।
উত্তরঃ (ক) স্যার হাইড ইস্ট
৫৪। হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় –
(ক) ১৮১৫ খ্রিস্টাব্দের ২০ জানুয়ারি
(খ) ১৮১৭ খ্রিস্টাব্দের ২০ জানুয়ারি
(গ) ১৮১৮ খ্রিস্টব্দের ২০ জানুয়ারি
(ঘ) ১৮১৯ খ্রিস্টাব্দের ২০ জানুয়ারি।
উত্তরঃ (খ) ১৮১৭ খ্রিস্টাব্দের ২০ জানুয়ারি
৫৫। উদ্বোধনের দিনে হিন্দু কলেজের ছাত্রসংখ্যা ছিল –
(ক) ১৭
(খ) ১৮
(গ) ১৯
(ঘ) ২০
উত্তরঃ (ঘ) ২০
৫৬। হিন্দু কলেজ প্রথম কোথায় শুরু হয়েছিল?
(ক) কলেজ স্ট্রিটে
(খ) গরানহাটায়
(গ) শ্রীরামপুরে
(ঘ) চন্দননগরে।
উত্তরঃ (খ) গরানহাটায়
৫৭। কার বাড়িতে প্রথম হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়?
(ক) রামমোহন রায়
(খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(গ) গোরাচাঁদ বসাক
(ঘ) ডেভিড হেয়ার।
উত্তরঃ (গ) গোরাচাঁদ বসাক
৫৮। হিন্দু কলেজ পরিচালনা ও তার ব্যয়ভারের দায়িত্ব নিয়েছিলেন-
(ক) রাধাকান্ত দেব
(খ) রামকমল সেন
(গ) প্রসন্ন কুমার ঠাকুর
(ঘ) উপরোক্ত সকলেই।
উত্তরঃ (ঘ) উপরোক্ত সকলেই
৫৯। হিন্দু কলেজের প্রথম গভর্নর ছিলেন –
(ক) বর্ধমানের মহারাজ তেজ চন্দ্র বাহাদুর এবং বাবু গোপী মোহন ঠাকুর
(খ) বাবু গোপী মোহন ঠাকুর এবং রাজা রামমোহন রায়
(গ) বর্ধমানের মহারাজ তেজ চন্দ্র বাহাদুর এবং রাজা রামমোহন রায়
(ঘ) ডেভিড হেয়ার এবং রাজা রামমোহন রায়।
উত্তরঃ (গ) বর্ধমানের মহারাজ তেজ চন্দ্র বাহাদুর এবং রাজা রামমোহন রায়
৬০। হিন্দু কলেজের নাম পরিবর্তিত হয়ে হয়-
(ক) বেথুন কলেজ
(খ) হেয়ার কলেজ
(গ) শ্রীরামপুর কলেজ
(ঘ) প্রেসিডেন্সি কলেজ।
উত্তরঃ (ঘ) প্রেসিডেন্সি কলেজ
৬১। হিন্দু কলেজের নতুন নামকরণ হয় প্রেসিডেন্সি কলেজ
(ক) ১৮৫৩ খ্রিস্টাব্দে
(খ) ১৮৫৪ খ্রিস্টাব্দে
(গ) ১৮৫৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৫৬ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (গ) ১৮৫৫ খ্রিস্টাব্দে
৬২। হিন্দু কলেজের উল্লেখযোগ্য ছাত্র হলেন-
(ক) কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়
(খ) রাধানাথ শিকদার
(গ) প্যারীচাঁদ মিত্র
(ঘ) উপরোক্ত সকলেই
উত্তরঃ (ঘ) উপরোক্ত সকলেই
৬৩। কত সালে ড. নীলরতন সরকার কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফেলো নির্বাচিত হন?
(ক) ১৮৯০ খ্রিস্টাব্দে
(গ) ১৮৯৩ খ্রিস্টাব্দে
(খ) ১৮৯১ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯২৮ খ্রিস্টাব্দে
উত্তরঃ (গ) ১৮৯৩ খ্রিস্টাব্দে
৬৪। ১৯১৭ থেকে ১৯১৯ সাল পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন –
(ক) রাধাগোবিন্দ কর
(খ) বিধানচন্দ্র রায়
(গ) লালমাধব মুখোপাধ্যায়
(ঘ) নীলরতন সরকার
উত্তরঃ (ঘ) নীলরতন সরকার
৬৫। নীলরতন সরকার কার সঙ্গে প্রতিষ্ঠা করেন? যৌথভাবে কলিকাতা মেডিকেল স্কুল
(ক) সুরেশপ্রসাদ সর্বাধিকারী
(গ) সুরেশচন্দ্র অধিকারী
(খ) সুরেশচন্দ্র সর্বাধিকারী
(ঘ) সুরেশপ্রসাদ অধিকারী
উত্তরঃ (ক) সুরেশপ্রসাদ সর্বাধিকারী
৬৬। নীলরতন সরকার কোন্ সময়ে বঙ্গীয় ব্যবস্থাপক সভার সদস্য ছিলেন?
(ক) ১৯১১ থেকে ১৯২৭ সাল পর্যন্ত
(খ) ১৯১২ থেকে ১৯২৭সাল পর্যন্ত
(গ) ১৯১৭ থেকে ১৯২৭ সাল পর্যন্ত
(ঘ) ১৯১৬ থেকে ১৯২৭ সাল পর্যন্ত
উত্তরঃ (খ) ১৯১২ থেকে ১৯২৭সাল পর্যন্ত
৬৭। ভারতে প্রথম বিজ্ঞানসম্মত দূষণমুক্ত ট্যানারি এবং সার ও সাবানের কারখানা কে স্থাপন করেছিলেন?
(ক) সুরেশপ্রসাদ সর্বাধিকারী
(খ) রাধাগোবিন্দ কর
(গ) প্রফুল্লচন্দ্র রায়
(ঘ) নীলরতন সরকার
উত্তরঃ (ঘ) নীলরতন সরকার
৬৮। বেঙ্গল টেকনিক্যাল স্কুল, যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ কার প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয়?
(ক) বিধানচন্দ্র রায়
(গ) নীলরতন সরকার
(খ) রসিকলাল রায়
(ঘ) শিবচন্দ্র নন্দী
উত্তরঃ (গ) নীলরতন সরকার
৬৯। ‘সিরোসিস অব লিভার ইন চিলড্রেন’- কার উল্লেখযোগ্য গবেষণা?
(ক) রাধাগোবিন্দ কর
(খ) নীলরতন সরকার
(গ) মহেন্দ্রলাল সরকার
(ঘ) কাদম্বিনী (বসু) গঙ্গোপাধ্যায়
উত্তরঃ (খ) নীলরতন সরকার
৭০। কলকাতায় প্রথমবার প্লেগ রোেগ কবে দেখা দেয়?
(ক) ১৮৯৫ খ্রিস্টাব্দে
(খ) ১৮৯৪ খ্রিস্টাব্দে
(গ) ১৮৯৭ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৯৮ খ্রিস্টাব্দে
উত্তরঃ (গ) ১৮৯৭ খ্রিস্টাব্দে
৭১। দেশীয় ভাষায় চিকিৎসাশাস্ত্র অধ্যয়ন ও অধ্যাপনার প্রচলন করা যাঁর প্রধান স্বপ্ন ও জীবনের অন্যতম লক্ষ্য ছিল, তিনি হলেন-
(ক) নীলরতন সরকার
(খ) রাধাগোবিন্দ কর
(গ) লালমাধব মুখোপাধ্যায়
(ঘ) কাদম্বিনী গঙ্গোপাধ্যায় (বসু)
উত্তরঃ (খ) রাধাগোবিন্দ কর
৭২। অতীতে আর জি কর মেডিকেল কলেজের কী নাম ছিল?
(ক) বেলগাছিয়া আলবার্ট রবিনসন কলেজ
(খ) বেলগাছিয়া আলবার্ট ভিক্টর কলেজ
(গ) বেলগাছিয়া হারবার্ট ভিক্টর কলেজ
(ঘ) বেলগাছিয়া রবার্ট ভিক্টর কলেজ
উত্তরঃ (খ) বেলগাছিয়া আলবার্ট ভিক্টর কলেজ
৭৩। “বাল্যকাল হইতে আমার বিশ্বাস বদ্ধমূল হইয়াছে যে, দেশে শিক্ষাবিস্তার করিতে হইলে মাতৃভাষার আশ্রয় লওয়া ভিন্ন উপায় নাই” – এটি কার উক্তি?
(ক) রাধাগোবিন্দ কর
(গ) লালমাধব মুখোপাধ্যায়
(খ) মহেন্দ্রলাল সরকার
(ঘ) নীলরতন সরকার
উত্তরঃ (ক) রাধাগোবিন্দ কর
৭৪। বর্তমান আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের নাম আগে কী ছিল?
(ক) কারমেডিকেল কলেজ
(খ) কারমাইকেল কলেজ
(গ) ন্যাশনাল কলেজ
(ঘ) সিভার্স কলেজ
উত্তরঃ (খ) কারমাইকেল কলেজ
৭৫। ‘ধাত্রীসহায়’ এবং ‘অ্যানাটমি গ্রন্থ’ দুটি কার রচিত?
(ক) নীলরতন সরকার
(খ) মহেন্দ্রলাল সরকার
(গ) রাধাগোবিন্দ কর
(ঘ) লালমাধব মুখোপাধ্যায়
উত্তরঃ (গ) রাধাগোবিন্দ কর
৭৬। এশিয়ার প্রথম সরকার স্বীকৃত বালিকা বিদ্যালয় কোনটি?
(ক) অ্যালবার্ট স্কুল
(খ) ফোর্ট উইলিয়াম স্কুল
(গ) বেথুন স্কুল
(ঘ) ন্যাশনাল স্কুল
উত্তরঃ (গ) বেথুন স্কুল
৭৭। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিনেট, নারীদের জন্য বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি লাভের দাবি মেনে নিয়েছিল কবে?
(ক) ১৮৭৮ খ্রিস্টাব্দের ১৬ এপ্রিল
(খ) ১৮৭৮ খ্রিস্টাব্দের ২৭ এপ্রিল
(গ) ১৮৭৯ খ্রিস্টাব্দের ২৭ এপ্রিল
(ঘ) ১৮৭৯ খ্রিস্টাব্দের ২৬ এপ্রিল
উত্তরঃ (খ) ১৮৭৮ খ্রিস্টাব্দের ২৭ এপ্রিল
৭৮। কত খ্রিস্টাব্দে কাদম্বিনী বসু ও চন্দ্রমুখী বসু প্রথম মহিলা স্নাতক হন?
(ক) ১৮২২ খ্রিস্টাব্দে
(খ) ১৮৩২ খ্রিস্টাব্দে
(গ) ১৮৭২ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৮২ খ্রিস্টাব্দে
উত্তরঃ (ঘ) ১৮৮২ খ্রিস্টাব্দে
৭৯। কাদম্বিনী (বস) গঙ্গোপাধ্যায় চিকিৎসকরূপে তাঁর যাত্রা শুরু করেন-
(ক) ১৮৯০ খ্রিস্টাব্দ থেকে
(খ) ১৮৮১ খ্রিস্টাব্দ থেকে
(গ) ১৯০০ খ্রিস্টাব্দ থেকে
(ঘ) ১৮৮৭ খ্রিস্টাব্দ থেকে
উত্তরঃ (ক) ১৮৯০ খ্রিস্টাব্দ থেকে
৮০। কাদম্বিনী বসু কোথায় প্রথম চিকিৎসকরূপে নিযুক্ত হন?
(ক) আলবার্ট ভিক্টর মেডিকেল
(খ) লেডি ডাফরিন হাসপাতাল
(গ) কলকাতা মেডিকেল কলেজ
(ঘ) কারমাইকেল মেডিকেল কলেজ
উত্তরঃ (খ) লেডি ডাফরিন হাসপাতাল
৮১। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠা কার শ্রেষ্ঠ কীর্তি?
(ক) মহেন্দ্রলাল সাহা
(খ) মহেন্দ্রলাল সেন
(গ) মহেন্দ্রলাল সরকার
(ঘ) মহেন্দ্রলাল সামন্ত
উত্তরঃ (গ) মহেন্দ্রলাল সরকার
৮২। কার পরামর্শে সরকার বিবাহ বিধি প্রণয়নে মেয়েদের বিবাহের ন্যূনতম বয়স ১৬ বছর নির্ধারণ করেছিল?
(ক) অমৃতলাল সরকার
(খ) মহেন্দ্রলাল সরকার
(গ) কিশোরীচাঁদ মিত্র
(ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তরঃ (ক) অমৃতলাল সরকার
৮৩। এন আর এস হসপিটালের অতীতে কী নাম ছিল?
(ক) কারমাইকেল কলেজ
(খ) কার্নিভাল কলেজ
(গ) ক্যাম্বেল মেডিকেল স্কুল
(ঘ) ফ্রি চার্চ কলেজ
উত্তরঃ (গ) ক্যাম্বেল মেডিকেল স্কুল
৮৪। লালমাধব মুখোপাধ্যায় ছিলেন –
(ক) চক্ষুরোগ বিশেষজ্ঞ
(খ) দন্তরোগ বিশেষজ্ঞ
(গ) চর্মরোগ বিশেষজ্ঞ
(ঘ) মনোরোগ বিশেষজ্ঞ
উত্তরঃ (ক) চক্ষুরোগ বিশেষজ্ঞ
৮৫। ক্যালকাটা মেডিকেল অ্যাসোসিয়েশনের পরবর্তীকালে কী নাম হয়?
(ক) The Indian Medical Association
(খ) Central Institute of Medical Science
(গ) School of Medical Technology
(ঘ) Paramedical Institute of Kolkatal
উত্তরঃ (ক) The Indian Medical Association
৮৬। জয়পুরের মহারাজার চোখের সফল অপারেশন কে করেন?
(ক) লালমাধব ভট্টাচার্য
(খ) লালমাধব মুখোপাধ্যায়
(গ) লালমাধব চট্টোপাধ্যায়
(ঘ) লালমাধব গঙ্গোপাধ্যায়
উত্তরঃ (গ) লালমাধব চট্টোপাধ্যায়
৮৭। ‘বেপরোয়া’ নামক গোষ্ঠী কোন্ চিকিৎসক-কবি-কার্টুনিস্টকে কেন্দ্র করে গড়ে ওঠে?
(ক) স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী
(খ) চুনীলাল বসু
(গ) বনবিহারী মুখোপাধ্যায়
(ঘ) বিনোদবিহারী মুখোপাধ্যায়
উত্তরঃ (ঘ) বিনোদবিহারী মুখোপাধ্যায়
৮৮। কালাজ্বরের প্রতিষেধক কে আবিষ্কার করেন?
(ক) সুরেশপ্রসাদ সর্বাধিকারী
(খ) উপেন্দ্রনাথ ব্রহ্মচারী
(গ) বিধানচন্দ্র রায়
(ঘ) গিরীন্দ্রশেখর বসু
উত্তরঃ (খ) উপেন্দ্রনাথ ব্রহ্মচারী
৮৯। স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী কত সালে নাইট উপাধি পেয়েছিলেন?
(ক) ১৯৩১
(খ) ১৯৩২
(গ) ১৯৩৩
(ঘ) ১৯৩৪
উত্তরঃ (ঘ) ১৯৩৪
৯০। কোন্ চিকিৎসক বাঘের সঙ্গে লড়াইয়ে গুরুতর আহত কিশোর যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের নাম রেখেছিলেন বাঘাযতীন?
(ক) সুরেশপ্রসাদ সর্বাধিকারী
(খ) সুরেশচন্দ্র সর্বাধিকারী
(গ) সুরেশ অধিকারী
(ঘ) সুরেশচন্দ্র অধিকারী
উত্তরঃ (খ) সুরেশচন্দ্র সর্বাধিকারী
৯১। ইন্ডিয়ান মেডিকেল সার্ভিসের অসামরিক ব্যক্তি হলেন-লেফটেন্যান্ট কর্নেল উপাধিপ্রাপ্ত একজন
(ক) বিধানচন্দ্র রায়
(গ) বনবিহারী মুখোপাধ্যায়
(খ) চুনীলাল বসু
(ঘ) সুরেশপ্রসাদ সর্বাধিকারী
উত্তরঃ (ঘ) সুরেশপ্রসাদ সর্বাধিকারী
৯২। ভারতীয় বিজ্ঞানীদের মধ্যে কে প্রথম রসায়নের অধ্যাপক পদে নিযুক্ত হন?
(ক) চুনীলাল বসু
(গ) গিরীন্দ্রশেখর বসু
(খ) বিধানচন্দ্র রায়
(ঘ) বনবিহারী মুখোপাধ্যায়
উত্তরঃ (ক) চুনীলাল বসু
৯৩। কোন্ ফুলের রাসায়নিক ক্রিয়া ও বিষক্রিয়ার বিশ্লেষণ চুনীলাল বসুর একটি উল্লেখযোগ্য গবেষণা?
(ক) করবী
(খ) গাঁদা
(গ) রজনীগন্ধা
(ঘ) জুঁই
উত্তরঃ (ক) করবী
৯৪। বিধানচন্দ্র রায় কবে ক্যালকাটা মেডিকেল কলেজে শিক্ষকতার দায়িত্ব নেন?
(ক) ১৯০৫ সালে
(খ) ১৯০৯ সালে
(গ) ১৯১১ সালে
(ঘ) ১৯১৪ সালে
উত্তরঃ (গ) ১৯১১ সালে
৯৫। বিধানচন্দ্র রায় কবে স্বরাজ্য পার্টির পক্ষে প্রার্থী হয়ে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছিলেন?
(ক) ১৯২০ সালে
(খ) ১৯২১ সালে
(গ) ১৯২২ সালে
(ঘ) ১৯২৩ সালে
উত্তরঃ (ঘ) ১৯২৩ সালে
৯৬। জাতীয় শিক্ষা পরিষদের সভাপতি হয়ে বিধানচন্দ্র রায় কোন্ বিশ্ববিদ্যালয়ের বিল পাস করিয়ে শিক্ষাক্ষেত্রে বিপ্লব এনেছিলেন?
(ক) যাদবপুর বিশ্ববিদ্যালয়
(খ) কলকাতা বিশ্ববিদ্যালয়
(গ) রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়
(ঘ) বর্ধমান বিশ্ববিদ্যালয়
উত্তরঃ (ক) যাদবপুর বিশ্ববিদ্যালয়
৯৭। ডা. বিধানচন্দ্র রায় কোন্ গুরুত্বপূর্ণ পদে কর্মজীবনে আসীন ছিলেন?
(ক) কলকাতা পুরসভার মেয়র
(খ) কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
(গ) পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী
(ঘ) উপরোক্ত সবকটিই
উত্তরঃ (ঘ) উপরোক্ত সবকটিই
৯৮। আই আই টি খড়গপুর এবং দামোদর ভ্যালি কর্পোরেশনের সদর দফতর পশ্চিমবঙ্গে স্থাপন করার জন্য জওহরলাল নেহরুকে রাজি করানোর কৃতিত্ব কার প্রাপ্য?
(ক) বিধানচন্দ্র রায়
(খ) নীলরতন সরকার
(গ) রাধাগোবিন্দ কর
(ঘ) বনবিহারী মুখোপাধ্যায়
উত্তরঃ (ক) বিধানচন্দ্র রায়
৯৯। ডা. বিধানচন্দ্র রায়কে ভারতরত্নে ভূষিত করা হয় –
(ক) ১৯৬০ সালে
(খ) ১৯৬১ সালে
(গ) ১৯৬৩ সালে
(ঘ) ১৯৬৫ সালে
উত্তরঃ (খ) ১৯৬১ সালে
১০০। বিধানচন্দ্র রায় প্রয়াত হন
(ক) ১৯৬২ সালে
(খ) ১৯৬৩ সালে
(গ) ১৯৬৯ সালে
(ঘ) ১৯৭০ সালে
উত্তরঃ (ক) ১৯৬২ সালে
১০১। কোন্ দিনটিকে ‘চিকিৎসক দিবস’ হিসেবে পালন করা হয়ে থাকে?
(ক) ১ জানুয়ারি
(খ) ১ মার্চ
(গ) ১ জুলাই
(ঘ) ১ নভেম্বর
উত্তরঃ (গ) ১ জুলাই
১০২। প্রথম বাঙালি মনোবৈজ্ঞানিক, তথা এশিয়ার প্রথম মনোরোগ চিকিৎসক ছিলেন –
(ক) বিধানচন্দ্র রায়
(খ) উপেন্দ্রনাথ ব্রহ্মচারী
(গ) গিরীন্দ্রশেখর বসু
(ঘ) চুনীলাল বসু
উত্তরঃ (গ) গিরীন্দ্রশেখর বসু
১০৩। ভারতবর্ষে ‘সাইকো-আন্যালিটিক্যাল সোসাইটি’-কে স্থাপন করেছিলেন?
(ক) বিধানচন্দ্র রায়
(খ) গিরীন্দ্রশেখর বসু
(গ) নীলরতন সরকার
(ঘ) চুনীলাল বসু
উত্তরঃ (খ) গিরীন্দ্রশেখর বসু
১০৪। কার উদ্যোগে কলকাতার উপকণ্ঠে মানসিক রোগীদের চিকিৎসার্থে ‘লুম্বিনি পার্ক’ প্রতিষ্ঠিত হয়েছিল?
(ক) গিরীন্দ্রশেখর বসু
(খ) বিধানচন্দ্র রায়
(গ) বনবিহারী মুখোপাধ্যায়
(ঘ) উপেন্দ্রনাথ ব্রহ্মচারী
উত্তরঃ (ক) গিরীন্দ্রশেখর বসু
১০৫। ডা. গিরীন্দ্রশেখর বসুর নেতৃত্বে এশিয়ায় সাধারণ হাসপাতালে প্রথম কবে মনোরোগ বিভাগ চালু হয়?
(ক) ১৯৩১ সালে
(খ) ১৯৩৩ সালে
(গ) ১৯৩৫ সালে
(ঘ) ১৯৩৭ সালে
উত্তরঃ (খ) ১৯৩৩ সালে
১০৬। গিরীন্দ্রশেখর বসুর লেখা মনোবিশ্লেষণ বিষয়ক প্রথম বাংলা বইটির নাম হল
(ক) স্বপ্ন
(খ) মন
(গ) মন নিয়ে
(ঘ) স্বপ্ন ও মন
উত্তরঃ (ক) স্বপ্ন
১০৭। গিরীন্দ্রশেখর বসু কর্মজীবনে কোন্ পদ সামলেছেন?
(ক) মেডিকেল কলেজের শারীরবিদ্যার অধ্যাপকের পদ
(খ) কলকাতা বিশ্ববিদ্যালয়ের ‘অ্যাবনর্মাল সাইকোলজি’ বিভাগের অধ্যাপকের পদ
(গ) উপরোক্ত দুটিই
(ঘ) উপরোক্ত কোনোটিই নয়
উত্তরঃ (গ) উপরোক্ত দুটিই
১০৮। ক্যালকাটা মেডিকেল স্কুলের প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন
(ক) রাধাগোবিন্দ কর
(খ) কুমুদনাথ ভট্টাচার্য
(গ) মহেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
(ঘ) উপরোক্ত সকলেই
উত্তরঃ (ঘ) উপরোক্ত সকলেই
১০৯। কোন্ কলেজের ছাত্রদের সঙ্গে কারমাইকেল কলেজের ছাত্রদের প্রতিদ্বন্দ্বিতা চলত?
(ক) মেডিকেল কলেজ
(খ) আর জি কর মেডিকেল কলেজ
(গ) এন আর এস মেডিকেল কলেজ
(ঘ) ডাফরিন হাসপাতাল
উত্তরঃ (ক) মেডিকেল কলেজ
১১০। ‘কলিকাতার লব্ধপ্রতিষ্ঠ সকল ডাক্তারই নিঃস্বার্থভাবে কাজ করিতেছেন বলিয়াই গুরুতর টাকার অভাবেও কাজ চলিতেছে।’ – কারমাইকেল কলেজ সম্পর্কে কোন্ পত্রিকায় এই কথা লেখা হয়েছিল?
(ক) অমৃতবাজার
(খ) বঙ্গবাণী
(গ) হিতবাদী
(ঘ) সমাচারদর্পণ
উত্তরঃ (খ) বঙ্গবাণী
আরও পড়ুন : আদরিণী গল্পের MCQ
আরও পড়ুন : অন্ধকার লেখাগুছ MCQ প্রশ্ন উত্তর
আরও পড়ুন : পোটরাজ গল্পের MCQ প্রশ্ন উত্তর
আরও পড়ুন : তার সঙ্গে কবিতার MCQ প্রশ্ন উত্তর
আরও পড়ুন : ভাষাবিজ্ঞান ও তার শাখাপ্রশাখা MCQ প্রশ্ন উত্তর
আরও পড়ুন : ধ্বনিতত্ত্ব MCQ প্রশ্ন উত্তর
আরও পড়ুন : শব্দার্থতত্ত্ব MCQ প্রশ্ন উত্তর
আরও পড়ুন : বাংলা গানের ধারা MCQ প্রশ্ন উত্তর