পোটরাজ গল্পের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 তৃতীয় সেমিস্টার | Potraj Golper MCQ Question Answer Class 12 3rd Semester

১। পোটরাজ গল্পটি লিখেছেন
(ক) শঙ্কর রাও বরাট
(খ) শঙ্কর রাজ খারাট
(গ) শম্ভুনাথ খারাট
(ঘ) শঙ্কর রাও খারাট
উত্তরঃ (ঘ) শঙ্কর রাও খারাট
২। পোটরাজ গল্পটি অনুবাদ করেন
(ক) সুরঞ্জন চক্রবর্তী
(খ) শক্তি চট্টোপাধ্যায়
(গ) সুনন্দন চক্রবর্তী
(ঘ) মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
উত্তরঃ (গ) সুনন্দন চক্রবর্তী
৩। ‘পোটরাজ’ মূল গল্পটি কোন্ ভাষায় রচিত?
(ক) তেলুগু
(খ) মারাঠি
(গ) তামিল
(ঘ) মালয়ালম
উত্তরঃ (খ) মারাঠি
৪। শঙ্কর রাও খারাট কোন্ ভাষার সাহিত্যিক ছিলেন?
(ক) মারাঠি
(খ) কন্নড়
(গ) তেলুগু
(ঘ) তামিল
উত্তরঃ (ক) মারাঠি
৫। ‘পোটরাজ’ গল্পটি কোন্ গ্রন্থ থেকে গৃহীত?
(ক) ‘তাদিপার’
(খ) ‘গাভ-চি-শিব’
(গ) ‘বড় বালুতেদার’
(ঘ) ‘তিতভিচা ফেরা’
উত্তরঃ (গ) ‘বড় বালুতেদার’
৬। অনুবাদক সুনন্দন চক্রবর্তীর কোন্ গ্রন্থসংকলনে ‘পোটরাজ’-গল্পের বঙ্গানুবাদটি প্রকাশিত হয়?
(ক) ‘ভ্রমি বিস্ময়ে’
(খ) ‘সুন্দরবন নিশীথে জ্বলে ওঠে’
(গ) ‘অন্তহীন আলোর অপেরা’
(ঘ) ‘বাঙাল দেখল জোনাকি’
উত্তরঃ (খ) ‘সুন্দরবন নিশীথে জ্বলে ওঠে’
৭। গল্পে কোন্ সম্প্রদায়ের মানুষদের কথা আছে?
(ক) পোটরাজদের
(খ) লামাদের
(গ) রাজবংশীদের
(ঘ) বহুরূপীদের
উত্তরঃ (ক) পোটরাজদের
৮। পোটরাজ-রা কোন্ দেবীর উপাসক?
(ক) মাতঙ্গী
(খ) মারাংবুরু
(গ) মারীয়াই
(ঘ) পর্ণশবরী
উত্তরঃ (গ) মারীয়াই
৯। ‘মারী-আই’ মূলত কোন্ অঞ্চলের দেবী?
(ক) উত্তর ভারতীয় গ্রাম্যদেবী
(খ) দক্ষিণ ভারতীয় ও মহারাষ্ট্রীয় গ্রাম্যদেবী
(গ) বাংলার অন্ত্যজ সম্প্রদায়ের দেবী
(ঘ) সুন্দরবনের অপ্রধান দেবী
উত্তরঃ (খ) দক্ষিণ ভারতীয় ও মহারাষ্ট্রীয় গ্রাম্যদেবী
১০। মারাঠি লেখক শঙ্কর রাও খারাট কার জীবনাদর্শ দ্বারা প্রভাবিত হয়েছিলেন?
(ক) মহাত্মা গান্ধি
(খ) মাদার টেরেসা
(গ) জ্যোতিবা ফুলে
(ঘ) ড. বি. আর. আম্বেদকর
উত্তরঃ (ঘ) ড. বি. আর. আম্বেদকর
১১। শঙ্কর রাও খারাটের আত্মজীবনীটির নাম হল-
(ক) ‘তারাল অন্তরাল’
(খ) ‘বড় বালুতেদার’
(গ) ‘মানুস্কি-চি-হক’
(ঘ) ‘সাতুচি পদ জামিন’
উত্তরঃ (ক) ‘তারাল অন্তরাল’
১২। গল্পে বর্ণিত গ্রামের পোটরাজের নাম হল-
(ক) দুরপত
(খ) আনন্দ
(গ) দামা
(ঘ) বঞ্চলা
উত্তরঃ (গ) দামা
১৩। পোটরাজ কে?
(ক) গাঁয়ের মোড়ল
(খ) দুরপত
(গ) আনন্দ
(ঘ) দামা
উত্তরঃ (ঘ) দামা
১৪। কার বাড়ির আবহাওয়া ভারী?
(ক) গ্রামের মোড়লের
(খ) পোটরাজ দামার
(গ) বঞ্চলাবাঈয়ের
(ঘ) বঞ্চলা
উত্তরঃ (খ) পোটরাজ দামার
১৫। পোটরাজ দামার বাড়ির আবহাওয়া কীরূপ?
(ক) হালকা
(খ) ফুরফুরে
(গ) ভারী
(ঘ) রহস্যজনক
উত্তরঃ (গ) ভারী
১৬। গ্রামের সমস্ত লোকেরা কীভাবে বসে?
(ক) হাঁটুর উপর মাথা রেখে
(খ) নতজানু হয়ে
(গ) মুখ আকাশের দিকে তুলে
(ঘ) হাত জড়ো করে
উত্তরঃ (ক) হাঁটুর উপর মাথা রেখে
১৭। গ্রামের সমস্ত লোকেরা হাঁটুর উপর মাথা রেখে বসে আছে কারণ-
(ক) তারা মন দিয়ে পোটরাজের নাচ দেখছে
(খ) তারা মারীয়াই দেবীর পুজো করছে
(গ) তারা প্রার্থনা করছে
(ঘ) গ্রামে মহামারি লাগায় তারা দুশ্চিন্তাগ্রস্ত
উত্তরঃ (ঘ) গ্রামে মহামারি লাগায় তারা দুশ্চিন্তাগ্রস্ত
১৮। কার চোখে জল?
(ক) দামার ছেলের
(খ) দামার বৌয়ের
(গ) গ্রামের মোড়লের
(ঘ) দামার প্রতিবেশিনীর
উত্তরঃ (খ) দামার বৌয়ের
১৯। দামার বউ-এর নাম কী?
(ক) বঞ্চলা
(খ) দুরপত
(গ) খুশবু
(ঘ) আনন্দী
উত্তরঃ (খ) দুরপত
২০। দামার বউ কী দিয়ে চোখ মুছছে?
(ক) হাত
(খ) ধুতির কোঁচা
(গ) গামছা
(ঘ) শাড়ির আঁচল
উত্তরঃ (ঘ) শাড়ির আঁচল
❖ আমাদের কাছ থেকে সংগ্রহ করুন
আপনার প্রয়োজনীয় সাজেশন
- ✅ আমাদের প্রথম অগ্রাধিকার আপনার রেজাল্ট
- ✅ পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত পূর্ণ সহযোগিতা
- ✅ বিনামূল্যে অনলাইন মক টেস্টের সুবিধা
- ✅ Watermark-মুক্ত পরিষ্কার ও পরিচ্ছন্ন PDF
- ✅ সিলেবাস ও বোর্ডের নির্দেশিকা অনুযায়ী প্রস্তুত
২১। থেকে থেকেই শাড়ির আঁচল দিয়ে চোখ মুছছে কে?
(ক) দামা
(খ) দামার ছেলে
(গ) দামার বউ
(ঘ) পাড়ার বউঝিরা
উত্তরঃ (গ) দামার বউ
২২। পাড়া থেকে কারা, দামা পোেটরাজের বাড়িতে আসছে?
(ক) অসুস্থরা
(খ) পোটরাজরা
(গ) পুরোহিতরা
(ঘ) পাড়ার বউঝিরা
উত্তরঃ (ঘ) পাড়ার বউঝিরা
২৩। একটুক্ষণ থেকেই চলে যাচ্ছে-
(ক) পাশের পাড়ার পোটরাজরা
(খ) পাড়ার বালক-বালিকারা
(গ) গ্রামের মোড়ল ও গাঁওবুড়োরা
(ঘ) পাড়ার বউঝিরা
উত্তরঃ (ঘ) পাড়ার বউঝিরা
২৪। মাঝে-মাঝেই কেউ না কেউ এসে দাঁড়াচ্ছে দামা পোেটরাজের বাড়ির-
(ক) উঠোনে
(খ) দোরে
(গ) চাতালে
(ঘ) অন্দরে
উত্তরঃ (খ) দোরে
২৫। লোকে এসে দুরপতের কাছে কার কথা শুধোচ্ছে?
(ক) পোটরাজের
(খ) দেবী মারীয়াইয়ের যাত্রার
(গ) আনন্দর
(ঘ) স্বয়ং দুরপতের
উত্তরঃ (ক) পোটরাজের
২৬। লোকে এসে পোটরাজের কথা কাকে শুধোচ্ছে?
(ক) আনন্দকে
(খ) বঞ্চলাকে
(গ) দুরপতকে
(ঘ) পোটরাজের ছোটো ছেলেকে
উত্তরঃ (গ) দুরপতকে
২৭। “এখনও প্রাণটুকু আছে খালি বাবা।” বক্তা হলেন-
(ক) পোটরাজ
(খ) দুরপত
(গ) আনন্দ
(ঘ) গ্রামের মোড়ল
উত্তরঃ (খ) দুরপত
২৮। কার, খালি প্রাণটুকু রয়েছে?
(ক) দুরপতের
(খ) গাঁওবুড়োর
(গ) আনন্দর
(ঘ) দামা পোটরাজের
উত্তরঃ (ঘ) দামা পোটরাজের
২৯। গ্রামের প্রায় প্রত্যেক বাড়িতেই অন্তত একজন করে-
(ক) বিদেশে
(খ) বেকার
(গ) বিছানায়
(ঘ) বিকলাঙ্গ
উত্তরঃ (গ) বিছানায়
৩০। গ্রামের প্রায় প্রত্যেক বাড়ির অন্তত ক-জন করে বিছানায় শয্যাশায়ী?
(ক) একজন
(খ) দুজন
(গ) তিন-চার জন
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (ক) একজন
৩১। “তাও ভয় লাগে।”-কার?
(ক) দুরপতের
(খ) পোটরাজের
(গ) আনন্দর
(ঘ) গ্রামবাসীদের
উত্তরঃ (ক) দুরপতের
৩২। “তাও ভয় লাগে”- কীসের ভয়?
(ক) দুরগতের নিজের অসুস্থ হয়ে পড়ার ভয়
(খ) দেবীর প্রকোপ ও দামা পোটরাজের মৃত্যুর আশঙ্কাজনিত ভয়
(গ) অমঙ্গলের ভয়
(ঘ) অভিশাপের ভয়
উত্তরঃ (খ) দেবীর প্রকোপ ও দামা পোটরাজের মৃত্যুর আশঙ্কাজনিত ভয়
৩৩। “… সে যাবে”- কে যাবে?
(ক) দামা পোটরাজ
(খ) দুরপত
(গ) সকল শয্যাশায়ী অসুস্থ ব্যক্তিরা
(ঘ) যার যাওয়ার সময় হবে
উত্তরঃ (ঘ) যার যাওয়ার সময় হবে
৩৪। “আর যার সময় হয়নি,”-তার কী হবে?
(ক) সে টিকে যাবে
(খ) সেও মারা যাবে
(গ) সে পোটরাজ হয়ে যাবে
(ঘ) সে দেবীর দয়াপ্রাপ্ত হবে
উত্তরঃ (ক) সে টিকে যাবে
৩৫। “কেউ না বলেছে?”- কোন্ কথায় কেউ দ্বিমত পোষণ করেননি?
(ক) গ্রামের উপর মারীয়াই দেবীর শুভদৃষ্টি পড়ার কথায়
(খ) আনন্দর পোটরাজ হওয়ার কথায়
(গ) মারীয়াইয়ের যাত্রা করার কথায়
(ঘ) দামা পোটরাজের কঠিন রোগ হওয়ার কথায়
উত্তরঃ (গ) মারীয়াইয়ের যাত্রা করার কথায়
HS Class 12
সেমিস্টার প্রস্তুতি
WhatsApp গ্রুপ৩৬। ‘এখন’- কীসের সময়?
(ক) মারীয়াইয়ের যাত্রা করার সময়
(খ) ঠাকুরের মুখে চাওয়ার সময়
(গ) প্রিয় ফুল খেলবার সময়
(ঘ) নবান্ন উৎসবের সময়
উত্তরঃ (খ) ঠাকুরের মুখে চাওয়ার সময়
৩৭। “হয়তো এবার মা ঝেটিয়ে নিয়ে যাবেন।”- এই ‘ঝেটিয়ে’ নিয়ে যাওয়ার অর্থ হল-
(ক) ঝাঁটা দিয়ে প্রহার করতে করতে নিয়ে যাওয়া
(খ) রোগে-ভোগে প্রাণটুকু বাঁচিয়ে রাখা মাত্র
(গ) মহামারিতে গ্রামের অধিকাংশ জনবসতি সাফ হয়ে যাওয়া
(ঘ) আরোগ্য দান করা
উত্তরঃ (গ) মহামারিতে গ্রামের অধিকাংশ জনবসতি সাফ হয়ে যাওয়া
৩৮। কার কাছে সকলে সমান?
(ক) পোটরাজের কাছে
(খ) দেবী মারীয়াইয়ের কাছে
(গ) বিচারকের কাছে
(ঘ) হত্যাকারীর কাছে
উত্তরঃ (খ) দেবী মারীয়াইয়ের কাছে
৩৯। দামা পোটরাজের বাড়ির সামনের নিম গাছে চেঁচিয়ে ওঠে একটা-
(ক) কোকিল
(খ) শকুন
(গ) শালিক
(ঘ) কাক
উত্তরঃ (ঘ) কাক
৪০। পোটরাজের বাড়ির সামনে কাকটি কোন্ গাছে বসে চেঁচিয়েছিল?
(ক) তেঁতুল গাছ
(খ) আম গাছ
(গ) নিম গাছ
(ঘ) বাবলা গাছ
উত্তরঃ (গ) নিম গাছ
৪১। আশঙ্কাগ্রস্ত দুরপত কাককে কী বলে ডেকেছিল?
(ক) বেজম্মা
(খ) বাচ্চা
(গ) কুজম্মা
(ঘ) ডাইনি
উত্তরঃ (ক) বেজম্মা
৪২। ‘বেজম্মা’ বলা হয়েছিল-
(ক) কুকুরকে
(খ) বিড়ালকে
(গ) শকুনকে
(ঘ) কাককে
উত্তরঃ (ঘ) কাককে
৪৩। কাককে বেজম্মা বলেছে-
(ক) গাঁওবুড়ো
(খ) দামা পোটরাজ
(গ) দুরপত
(ঘ) আনন্দ
উত্তরঃ (গ) দুরপত
৪৪। ‘বেজম্মা’ কাক চেঁচিয়ে কাকে ডাকছে বলে দুরপতের ধারণা?
(ক) দেবী মারীয়াইকে
(খ) অসুস্থ দামা পোটরাজকে
(গ) আনন্দকে
(ঘ) দুরপতকেই
উত্তরঃ (খ) অসুস্থ দামা পোটরাজকে
৪৫। “পোটরাজকে ডাকে রে।”-কে ডাকে?
(ক) শকুন
(খ) চিল
(গ) কাক
(ঘ) কুকুর
উত্তরঃ (গ) কাক
৪৬। কে, কাকের দিকে ঢিল ছোঁড়ে?
(ক) দুরপত
(খ) গ্রামের ছেলেরা
(গ) পাড়ার বউঝিরা
(ঘ) দুরপতের ছেলে
উত্তরঃ (ঘ) দুরপতের ছেলে
৪৭। বেজন্মা কাক পোটরাজের পরিবারকে কী করে?
(ক) গালিগালাজ
(খ) কটূক্তি
(গ) শাপমন্যি
(ঘ) উপহাস
উত্তরঃ (গ) শাপমন্যি
৪৮। ‘শাপমন্যি’ শব্দের অর্থ হল-
(ক) শাপমুক্তি
(খ) অভিশাপ দেওয়া
(গ) আশীর্বাদ দেওয়া
(ঘ) নজর দেওয়া
উত্তরঃ (খ) অভিশাপ দেওয়া
৪৯। ‘পোটরাজ’ গল্পটা কোন্ সময়ের?
(ক) শ্রাবণ মাসের
(খ) জ্যৈষ্ঠ মাসের
(গ) পৌষ মাসের
(ঘ) আষাঢ় মাসের
উত্তরঃ (ঘ) আষাঢ় মাসের
৫০। আষাঢ় মাসে সারা আকাশ ঢাকা রয়েছে –
(ক) কুয়াশায়
(খ) রঙে
(গ) মেঘে
(ঘ) ধোঁয়ায়
উত্তরঃ (গ) মেঘে
৫১। আষাঢ় মাসে গ্রামের মাটির অবস্থা হয় কীরূপ?
(ক) মাটি শুকনো খটখটে
(খ) মাটি কাদায় আঠালো
(গ) মাটি বন্যাধৌত
(ঘ) মাটি খরায় ফেটে চৌচির
উত্তরঃ (খ) মাটি কাদায় আঠালো
৫২। “গাছের পাতা একটুও নড়ছে না, স্থির।” – কারণ আবহাওয়া-
(ক) গুমোট
(খ) ফুরফুরে
(গ) দমবন্ধ করা
(ঘ) ভ্যাপসা
উত্তরঃ (ক) গুমোট
৫৩। দামার বাড়ির দরজায় টানা চিৎকার জুড়ে দিল একটা-
(ক) কাক
(খ) বাচ্চা
(গ) কুকুর
(ঘ) বিড়াল
উত্তরঃ (গ) কুকুর
৫৪। “শুনে দূরপতের প্রাণ শুকোয়।” – কী শুনে?
(ক) কাকের চিৎকার
(খ) কুকুরের চিৎকার
(গ) মোড়লের পদশব্দ
(ঘ) পাড়ার বউঝিদের বিলাপ
উত্তরঃ (খ) কুকুরের চিৎকার
৫৫। আশঙ্কাগ্রস্ত দূরপত চিৎকাররত কুকুরটিকে কী করতে বলে?
(ক) তাড়িয়ে দিতে
(খ) ঢিল ছুঁড়তে
(গ) শাপমন্যি করতে
(ঘ) গোর দিতে
উত্তরঃ (ঘ) গোর দিতে
৫৬। কাকে, গোর দিতে বলে দূরপত?
(ক) মহামারিতে মৃত্যু হওয়া ব্যক্তিদের
(খ) কাককে
(গ) কুকুরকে
(ঘ) শকুনকে
উত্তরঃ (গ) কুকুরকে
৫৭। “ছেড়ে দাও। ভবিষ্যতের কথা বলছে গো।”- বক্তা হলেন-
(ক) বঞ্চলাবাঈ
(খ) দুরপত
(গ) দামা পোটরাজ
(ঘ) দুরপতের পাশে বসা বউটি
উত্তরঃ (ঘ) দুরপতের পাশে বসা বউটি
৫৮। “ভবিষ্যতের কথা বলছে গো।”- কে ভবিষ্যতের কথা বলছে?
(ক) দামা পোটরাজ
(খ) দুরপত
(গ) কাক
(ঘ) কুকুর
উত্তরঃ (ঘ) কুকুর
৫৯। দুরপতের অন্য পাশে বসেছিল-
(ক) দামা পোটরাজ
(খ) বঞ্চলাবাঈ
(গ) পাড়ার একটি বউ
(ঘ) আনন্দ
উত্তরঃ (খ) বঞ্চলাবাঈ
৬০। বঞ্চলাবাঈ, দূরপতকে কোন্ নামে সম্বোধন করে?
(ক) বউ
(খ) পোটরাজ বউ
(গ) আনন্দর মা
(ঘ) দুরপা
উত্তরঃ (ঘ) দুরপা
৬১। বঞ্চলাবাঈ, দূরপতকে কোন্ যাত্রায় যাওয়ার কথা জিজ্ঞেস করে?
(ক) দেবী মারীয়াইয়ের যাত্রায়
(খ) দামা পোটরাজের যাত্রায়
(গ) দেবী মারাংবুরুর যাত্রায়
(ঘ) গ্রামের মেলায় আয়োজিত যাত্রায়
উত্তরঃ (ক) দেবী মারীয়াইয়ের যাত্রায়
৬২। “যেতে ভুলি কী করে?” – কোথায় যেতে না ভোলার কথা বলা হয়েছে?
(ক) দামা পোটরাজের সঙ্গে ভিক্ষা করতে
(খ) গ্রামের মোড়লের মেয়ের বিয়েতে
(গ) গ্রামের দেবী মারীয়াইয়ের যাত্রায়
(ঘ) গ্রামের সীমানায় দেবীমূর্তি প্রতিষ্ঠার মিছিলে
উত্তরঃ (গ) গ্রামের দেবী মারীয়াইয়ের যাত্রায়
৬৩। মা মারীয়াইকে দূরপত কোন্ বিশেষণে বিশেষিত করেছিল?
(ক) নিঠুর
(খ) নিদয়া
(গ) নির্ভর
(ঘ) জগতজননী
উত্তরঃ (খ) নিদয়া
৬৪। দুরপত, মারীয়াই-কে নিদয়া বলেছে, কারণ-
(ক) মারীয়াইয়ের কোপেই গ্রামে মহামারির প্রাদুর্ভাব হয়েছে এবং পোটরাজ দামাও ‘মায়ের দয়া’-য় রোগক্লিষ্ট
(খ) মারীয়াই অবলা প্রাণীর বলি চান
(গ) মারীয়াই কেবল দামা পোটরাজের প্রাণের বলি চান
(ঘ) মারীয়াই ভক্তের দুঃখে কষ্ট পান
উত্তরঃ (ক) মারীয়াইয়ের কোপেই গ্রামে মহামারির প্রাদুর্ভাব হয়েছে এবং পোটরাজ দামাও ‘মায়ের দয়া’-য় রোগক্লিষ্ট
৬৫। “সব দেবতার মধ্যে ওঁরে তুচ্ছি করি সাধ্যি কী।”- কাকে তুচ্ছ করার সাধ্য দুরপতের নেই?
(ক) দামা পোটরাজকে
(খ) গ্রামের মোড়লকে
(গ) গাঁওবুড়োদের
(ঘ) গ্রামের দেবী মারীয়াইকে
উত্তরঃ (ঘ) গ্রামের দেবী মারীয়াইকে
৬৬। কার ক্রোধ বর্ণনাতীত?
(ক) মোড়লের
(খ) দামা পোটরাজের
(গ) মারীয়াইয়ের
(ঘ) দুরপতের
উত্তরঃ (গ) মারীয়াইয়ের
৬৭। “ওঁরে তুষ্ট রেখে ভালো করেছিস। এবার…”- এবার কী হবে?
(ক) এবার গ্রামে বৃষ্টি হবে
(খ) এবার দামা পোটরাজ ভালো হয়ে যাবে
(গ) এবার গ্রামে দুর্ভিক্ষের অবসান ঘটবে
(ঘ) এবার অন্যান্য দেবতারা রুষ্ট হবেন
উত্তরঃ (খ) এবার দামা পোটরাজ ভালো হয়ে যাবে
৬৮। দেবী মারীয়াইকে তুষ্ট রাখার ফলে, পোটরাজের আরোগ্যলাভের আশ্বাসবাণীটি ছিল-
(ক) দুরপতের
(খ) আনন্দর
(গ) মোড়লের
(ঘ) বঞ্চলাবাঈয়ের
উত্তরঃ (ঘ) বঞ্চলাবাঈয়ের
৬৯। দেবী মারীয়াইকে তুষ্ট রেখেছিল-
(ক) দুরপত
(খ) দামা পোটরাজ
(গ) আনন্দ
(ঘ) বঞ্চলা
উত্তরঃ (ক) দুরপত
৭০। কাঁদলে কী হয়?
(ক) চোখে ব্যথা হয়
(খ) অভিশাপ লাগে
(গ) অমঙ্গল হয়
(ঘ) অকল্যাণ হয়
উত্তরঃ (গ) অমঙ্গল হয়
৭১। “মা ওকে দেখবেন।”- কাকে?
(ক) দুরপতের ছেলেকে
(খ) দুরপতের স্বামীকে
(গ) দুরপতকে
(ঘ) আনন্দকে
উত্তরঃ (খ) দুরপতের স্বামীকে
৭২। মারীয়াই দেবীর কাছে মানত করে জন্ম হয়েছিল-
(ক) দামার
(খ) আনন্দর
(গ) দুরপতের
(ঘ) বঞ্চলার
উত্তরঃ (ক) দামার
৭৩। দামা কেন পোটরাজ হয়েছে?
(ক) দামা ছেলেবেলায় দেবীকে ঘাড়ে করে গ্রামে এনেছিল বলে
(খ) দামার বাবাও পোটরাজ ছিলেন বলে
(গ) দামার বাবা-মা দেবী মারীয়াইয়ের কাছে মানত করে তাকে পেয়েছিল বলে
(ঘ) মারীয়াইয়ের দয়ায় দামা পুনর্জীবন লাভ করেছিল বলে
উত্তরঃ (গ) দামার বাবা-মা দেবী মারীয়াইয়ের কাছে মানত করে তাকে পেয়েছিল বলে
৭৪। দামা পোটরাজ নিত্য কী করে?
(ক) মারীয়াইয়ের পুজো করে
(খ) খালি পায়ে হেঁটে মায়ের থানে যায়
(গ) ছাগল বলি দেয়
(ঘ) উপোস করে
উত্তরঃ (ক) মারীয়াইয়ের পুজো করে
৭৫। দুরপত কোন্ দিন দেবীর জন্য উপোস করেছে?
(ক) শনিবারে
(খ) মঙ্গলবারে
(গ) বৃহস্পতি-শুক্রবারে
(ঘ) মঙ্গল-শুক্রবারে
উত্তরঃ (ঘ) মঙ্গল-শুক্রবারে
৭৬। দেবী মারীয়াইকে, দূরপত স্নান করায়-
(ক) জল দিয়ে
(খ) দুধ-দই দিয়ে
(গ) গঙ্গাজল দিয়ে
(ঘ) রক্তের ছিটা দিয়ে
উত্তরঃ (খ) দুধ-দই দিয়ে
৭৭। মারীয়াইকে কোন্ রঙের শাড়ি পরানো হয়?
(ক) লাল
(খ) হলুদ
(গ) সবুজ
(ঘ) সাদা
উত্তরঃ (গ) সবুজ
৭৮। দেবীর কপালে দেওয়া হয়-
(ক) রক্তচন্দন
(খ) সিঁদুর
(গ) সিঁদুর, কুমকুম
(ঘ) হলুদ, কুমকুম
উত্তরঃ (ঘ) হলুদ, কুমকুম
৭৯। দেবী মারীয়াইকে দূরপত কোন্ জিনিসটি দেয়নি?
(ক) ভোগ
(খ) নারকেল
(গ) কুঁকড়ো
(ঘ) কুমড়ো
উত্তরঃ (ঘ) কুমড়ো
৮০। প্রতি আষাঢ়ে অমাবস্যায় দুরপত, মারীয়াইয়ের সম্মুখে কী করে?
(ক) ছাগল বা কুঁকড়ো বলি দেয়
(খ) স্নানের পর ভেজা শাড়িতে গড়ান দেয়
(গ) উপোস করে
(ঘ) দেবীকে স্নান করায়
উত্তরঃ (খ) স্নানের পর ভেজা শাড়িতে গড়ান দেয়
আরও পড়ুন : আদরিণী গল্পের MCQ
৮১। দুরপত, দেবী মারীয়াইয়ের কাছে গড়ান দেয়-
(ক) কৌশিকী অমাবস্যায়
(খ) বুদ্ধ পূর্ণিমায়
(গ) মাঘী পূর্ণিমায়
(ঘ) আষাঢ়ে অমাবস্যায়
উত্তরঃ (ঘ) আষাঢ়ে অমাবস্যায়
৮২। দূরপত, ছাগল বলি দিতে না পারলে দেবী মারীয়াইয়ের কাছে কীসের বলি দেয়?
(ক) মোষ
(খ) কুঁকড়ো
(গ) লাউ
(ঘ) হাঁস
উত্তরঃ (খ) কুঁকড়ো
৮৩। মারীয়াই দেবীর দোরে দূরপত কীসের ছড়া দেয়?
(ক) ধানের
(খ) গমের
(গ) রক্তের
(ঘ) কোনোটিরই নয়
উত্তরঃ (গ) রক্তের
৮৪। দামা পোটরাজের বৌ হয়ে আসা ইস্তক দূরপত প্রত্যহ দেবী মারীয়াইয়ের সামনে জ্বালিয়েছে-
(ক) ধূপ
(খ) ধুনো
(গ) মোম
(ঘ) পিদিম।
উত্তরঃ (ঘ) পিদিম।
৮৫। দূরপত কখনোই দেবীকে কোথায় রাখেনি?
(ক) ঘরে
(খ) আঁধারে
(গ) আলোয়
(ঘ) মন্দিরে।
উত্তরঃ (খ) আঁধারে
৮৬। “তার গলায় আর্তি”- কার?
(ক) দামা পোটরাজের
(খ) বঞ্চলার
(গ) আনন্দর
(ঘ) দুরপতের।
উত্তরঃ (ঘ) দুরপতের।
৮৭। দূরপত কোন্ দিকে মুখ করে প্রার্থনা করে?
(ক) সূর্যদেবতার দিকে
(খ) পশ্চিম পাহাড়ের দিকে
(গ) মারীয়াইয়ের মন্দিরের দিকে
(ঘ) গ্রামের সীমানার দিকে।
উত্তরঃ (গ) মারীয়াইয়ের মন্দিরের দিকে।
৮৮। দূরপত তার স্বামীর কী বন্ধ করে তাকে বাঁচানোর প্রার্থনা করেছে?
(ক) কাশি
(খ) হাগা বমি
(গ) রক্তবমি
(ঘ) রক্তপাত।
উত্তরঃ (খ) হাগা বমি
৮৯। গাঁয়ের সর্বত্র কীসের আওয়াজ?
(ক) কান্না-চিৎকারের
(খ) হাসির
(গ) শাঁখের
(ঘ) নহবতের।
উত্তরঃ (ক) কান্না-চিৎকারের।
৯০। “শুনে তার হাত-পা স্থির।”- কী শুনে?
(ক) নিম গাছে বসা কাকের ডাক
(খ) দেবীর ক্রোধের কথা
(গ) ভবিষ্যদ্বাণী
(ঘ) মৃতের পরিজনের কান্না।
উত্তরঃ (ক) নিম গাছে বসা কাকের ডাক
===========================
File Details :
PDF Name : পোটরাজ গল্পের MCQ প্রশ্ন উত্তর
Size : 736 KB
No. of Pages : 4
Mode : Read-only (Online)
Download Link : Click here To Download PDF
| আরও পড়ুন | প্রয়োজনে |
|---|---|
| লালন শাহ ফকিরের গান কবিতার প্রশ্ন উত্তর ক্লাস 11 বাংলা দ্বিতীয় সেমিস্টার | Lalan Shah Fokirer Gaan Kobitar Question Answer | Click here |
| ভাবসম্মিলন কবিতার প্রশ্ন উত্তর ক্লাস 11 বাংলা দ্বিতীয় সেমিস্টার | Vaabsommilon Kobitar Question Answer | Click here |
| তেলেনাপোতা আবিষ্কার গল্পের প্রশ্ন উত্তর ক্লাস 11 বাংলা দ্বিতীয় সেমিস্টার | Telenapota Abishkar Golper Question Answer | Click here |
| ছুটি গল্পের প্রশ্ন উত্তর ক্লাস 11 বাংলা দ্বিতীয় সেমিস্টার | Chuti Golper Question Answer | Click here |
Our Latest Products
উচ্চমাধ্যমিক
All Subject দেখুন →
উচ্চমাধ্যমিক ৪র্থ সেম বাংলা সাজেশন
উচ্চমাধ্যমিক English সাজেশন
উচ্চমাধ্যমিক ৪র্থ সেম ইতিহাস সাজেশন
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন
উচ্চমাধ্যমিক দর্শন সাজেশন
উচ্চমাধ্যমিক ভূগোল সাজেশন
উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান সাজেশন
উচ্চমাধ্যমিক সংস্কৃত সাজেশন
একাদশ শ্রেণি
All Subject দেখুন →
একাদশ শ্রেণি বাংলা সাজেশন
একাদশ শ্রেণি ইতিহাস সাজেশন
একাদশ শ্রেণি দর্শন সাজেশন
একাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান সাজেশন
একাদশ শ্রেণি ভূগোল সাজেশন
একাদশ শ্রেণি শিক্ষাবিজ্ঞান সাজেশন
I am suman Barman. I am student i study this website
যদি এই প্রশ্ন গুলো শিক্ষা পরিষদ পরীক্ষা তে দেয় তা হলে আমি খুব উপকৃত ও লাভবান হবো
আর আমার এই প্রশ্ন গুলো পড়তে ভালই লাগলো । আমি দ্বাদশ শ্রেণীর ছাত্র আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ।
আপনাকেও শুভেচ্ছা রইল।
This question are given in very systematic way. This helps me lot to practice. Thank you
This question are given in very systematic way. Thank you
I am very much helpful for this type of question and answer. It makes our study better .thank you for providing it
Thank You
Ami 12 class se pamar ai question gulo porte valo lage
Thank You.