শাসনব্যবস্থার ধারণা : তুলনামূলক পাঠ MCQ প্রশ্ন উত্তর | ক্লাস 11 সেমিস্টার 1 ইতিহাস | Shasonbybosthar Dharona : Tulonamulok Path MCQ PDF Class 11 1st Semester

১। হেলেনীয় সভ্যতা’ কোন্ সভ্যতাকে বলা হয়?
A. গ্রিক
B. মিশরীয়
C. সুমেরীয়
D. মেসোপটেমিয়া।
উত্তরঃ A. গ্রিক ✓
২। ‘ম্যাগনাগ্রিসিয়া’ কাকে বলা হয়?
A. রোমকে
B. বৃহত্তর গ্রিক-কে
C. ভারতকে
D. এথেন্সকে।
উত্তরঃ B. বৃহত্তর গ্রিক-কে ✓
৩। পৃথিবীতে প্রথম গণতান্ত্রিক শাসনব্যবস্থা গড়ে ওঠে-
A. ইংল্যান্ডে
B. আমেরিকায়
C. গ্রিসে
D. রোমে।
উত্তরঃ C. গ্রিসে ✓
৪। গ্রিক শব্দ পলিস (Polis) কথাটির অর্থ-
A. জনগণ
B. রাষ্ট্র
C. নগররাষ্ট্র
D. সংঘ।
উত্তরঃ C. নগররাষ্ট্র ✓
❖ আমাদের কাছ থেকে সংগ্রহ করুন
আপনার পছন্দের সাজেশন
- ✅ আমাদের প্রথম অগ্রাধিকার আপনার রেজাল্ট
- ✅ পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত পূর্ণ সহযোগিতা
- ✅ বিনামূল্যে অনলাইন মক টেস্টের সুবিধা
- ✅ Watermark-মুক্ত পরিষ্কার ও পরিচ্ছন্ন PDF
- ✅ সিলেবাস ও বোর্ডের নির্দেশিকা অনুযায়ী প্রস্তুত
৫। প্রাচীন কালে পলিসের বিকাশ ঘটে-
A. পাকিস্তানে
B. গ্রিসে
C. রাশিয়ায়
D. পারস্যে।
উত্তরঃ B. গ্রিসে ✓
৬। গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের মতে, পলিসের উপাদান হল-
A. ৩টি
B. ৪টি
C. ৬টি
D. ৫টি।
উত্তরঃ D. ৫টি ✓
৭। গ্রিসের দুটি গুরুত্বপূর্ণ পলিস হল-
A. করিখ ও থিবস
B. এথেন্স ও ক্রিট
C. আরগস ও সাইরাকিউজ
D. ইরিথ্রিয়া ও স্পার্টা।
উত্তরঃ B. এথেন্স ও ক্রিট ✓
৮। গ্রিক পলিসগুলির অন্যতম বৈশিষ্ট্য ছিল-
A. ক্ষুদ্রত্ব ও অখণ্ডতা
B. নাগরিক ও বিদেশিদের মধ্যে সমানাধিকার
C. শক্তিশালী সেনাবাহিনী
D. স্থাপত্য।
উত্তরঃ A. ক্ষুদ্রত্ব ও অখণ্ডতা ✓
৯। ‘Politics’ গ্রন্থটি কার লেখা?
A. হেরোডোটাস
B. হোমার
C. অ্যারিস্টটল
D. সক্রেটিস।
উত্তরঃ C. অ্যারিস্টটল ✓
📚 একাদশ ও দ্বাদশ শ্রেণির স্টুডেন্টদের জন্য দারুণ সুযোগ!
আপনি কি কম সময়ে ভালোভাবে পড়াশোনা শেষ করতে চান?
পরীক্ষার আগে রিভিশন করতে সমস্যা হচ্ছে?
👉 তাহলে এখনই নিয়ে নিন আমাদের Complete PDF eBook Package
✨ এই eBook-এ যা পাচ্ছেন:
✔ সহজ ভাষায় পুরো সিলেবাস
✔ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
✔ পরীক্ষার জন্য সাজানো নোটস
✔ শর্ট টেকনিক ও সাজেশন
🎯 কার জন্য উপযোগী?
👉 একাদশ ও দ্বাদশ শ্রেণির সকল ছাত্র-ছাত্রী
👉 বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যারা
💡 মোবাইলেই পড়ুন, যেকোনো সময়, যেকোনো জায়গায়!
🔥 মাত্র ২৫ টাকা প্রতিটা সাবজেক্ট
১০। ‘রিপাবলিক’ গ্রন্থের লেখক হলেন-
A. প্লেটো
B. সক্রেটিস
C. অ্যারিস্টটল
D. হোমার।
উত্তরঃ A. প্লেটো ✓
১১। প্লেটোর মতে, আদর্শ পলিসের জনসংখ্যা হবে-
A. ১০,০০০
B. ২০,০০০
C. ৪,০০০
D. ৫,০০০।
উত্তরঃ D. ৫,০০০ ✓
১২। পেলোপনেসীয় যুদ্ধ কাদের মধ্যে চলেছিল?
A. স্পার্টা ও থিবস
B. এথেন্স ও স্পার্টা
C. এথেন্স ও করিন্থ
D. করিখ ও থিবস।
উত্তরঃ B. এথেন্স ও স্পার্টা ✓
১৩। পলিসের মূল কেন্দ্র যে নামে পরিচিত ছিল, তা হল-
A. অ্যাগোরা
B. অ্যাক্রোপলিস
C. কাউন্সিল
D. মেটিক।
উত্তরঃ B. অ্যাক্রোপলিস ✓
১৪। অ্যাক্রোপলিস কী?
A. গ্রিসের নগররাষ্ট্র
B. স্পার্টার সমাধিস্থল
C. গ্রিসের পাহাড়ের উপর দুর্গের মতো সুদৃঢ় শাসনকেন্দ্র
D. ইটালির একটি বিশ্ববিদ্যালয়।
উত্তরঃ C. গ্রিসের পাহাড়ের উপর দুর্গের মতো সুদৃঢ় শাসনকেন্দ্র ✓
১৫। এথেন্সের শাসনকাঠামো ছিল-
A. রাজতান্ত্রিক
B. প্রজাতান্ত্রিক
C. অভিজাততান্ত্রিক
D. গণতান্ত্রিক।
উত্তরঃ D. গণতান্ত্রিক ✓
১৬। প্রাচীন এথেন্সের গণ আদালতগুলিকে বলা হত—
A. অ্যাপেলা
B. একলেসিয়া
C. গেরুসিয়া
D. হেলাইয়া।
উত্তরঃ D. হেলাইয়া ✓
১৭। এথেন্সের পরিষদকে বলা হত-
A. বাউলি
B. আরকন
C. একলেসিয়া
D. থিটিস।
উত্তরঃ A. বাউলি ✓
১৮। প্রাচীন এথেন্সে সংসদ বা গণপরিষদ যে নামে পরিচিত ছিল-
A. একলেসিয়া
B. অ্যাপেলা
C. গেরুসিয়া
D. হেলাইয়া।
উত্তরঃ A. একলেসিয়া ✓
১৯। এথেন্সে ম্যাজিস্ট্রেটরা যে নামে পরিচিত ছিলেন তা হল-
A. আরকন
B. ইফর
C. গেরুসিয়া
D. একলেসিয়া।
উত্তরঃ A. আরকন ✓
২০। কে এথেন্সে গণতন্ত্রের ভিত্তি প্রতিষ্ঠা করেন?
A. সোলন
B. ক্লিসথিনিস
C. অ্যারিস্টটল
D. সফোক্লিস।
উত্তরঃ A. সোলন ✓
২১। আইন বিশেষজ্ঞ সোলন ছিলেন-
A. চিনের
B. ভারতের
C. এথেন্সের
D. মিশরের।
উত্তরঃ C. এথেন্সের ✓
২২। স্পার্টায় শাসন পরিষদ বা সিনেট যে নামে পরিচিত ছিল-
A. গেরুসিয়া
B. আরকন
C. অ্যারিওপাগাসের কাউন্সিল
D. ইফর।
উত্তরঃ A. গেরুসিয়া ✓
২৩। স্পার্টায় ম্যাজিস্ট্রেটরা যে নামে পরিচিত ছিল তা হল-
A. ইফর
B. আরকন
C. গেরুসিয়া
D. একলেসিয়া।
উত্তরঃ A. ইফর ✓
২৪। স্পার্টায় শাসনকাঠামো ছিল-
A. গণতান্ত্রিক
B. অভিজাততান্ত্রিক
C. সামন্ততান্ত্রিক
D. প্রজাতান্ত্রিক।
উত্তরঃ B. অভিজাততান্ত্রিক ✓
২৫। স্পার্টার সমিতির নাম কী ছিল?
A. গেরুসিয়া
B. অ্যাপেলা
C. অ্যারিওপাগাসের কাউন্সিল
D. আরকন।
উত্তরঃ B. অ্যাপেলা ✓
২৬। ‘অ্যাগোরা’ শব্দের অর্থ হল-
A. জনগণ
B. কর্মকেন্দ্র
C. জনগণের মিলনস্থল
D. অধিবাসী।
উত্তরঃ C. জনগণের মিলনস্থল ✓
২৭। বেশিরভাগ পলিসে জনসাধারণের জন্য একটি বাজার ছিল, যাকে বলা হত-
A. অ্যাক্রোপলিস
B. অ্যাগোরা
C. চোরা
D. থিটিস।
উত্তরঃ B. অ্যাগোরা ✓
২৮। পলিসের নগরপ্রাচীরের বাইরের গ্রামীণ অঞ্চল যেখানে দরিদ্রদের বসতি, পশুচারণ ভূমি ছিল, তা পরিচিত ছিল-
A. চোরা
B. থিটিস
C. হেলট
D. অ্যাগোরা।
উত্তরঃ A. চোরা ✓
২৯। এথেন্সে বিদেশিরা কী নামে পরিচিত ছিল?
A. মেটিকা
B. মেটিক
C. থিটিস
D. হেলট।
উত্তরঃ B. মেটিক ✓
৩০। এথেন্সে ক্রীতদাসদের বলা হত-
A. হেলট
B. থিটিস
C. পেরিওকয়
D. মেটিক।
উত্তরঃ B. থিটিস ✓
৩১। স্পার্টার সমাজে সর্বোচ্চ স্থানে প্রতিষ্ঠিত ছিল-
A. হেলট
B. পেরিওসি
C. স্পার্টান
D. মেটিক।
উত্তরঃ C. স্পার্টান ✓
৩২। স্পার্টার স্বাধীন নাগরিকদের বলা হত-
A. পেরিওকয়
B. হেলট
C. স্পার্টিয়েট
D. মেটিক।
উত্তরঃ C. স্পার্টিয়েট ✓
৩৩। স্পার্টার ক্রীতদাসদের বলা হত-
A. হেলট
B. পেনেসটাই
C. মেটিক
D. পেরিওকয়।
উত্তরঃ A. হেলট ✓
৩৪। গ্রিক পলিসে যুদ্ধের দেবী ছিলেন-
A. এথেনা
B. হ্যাডেস
C. জিউস
D. ডিমিটার।
উত্তরঃ A. এথেনা ✓
৩৫। এথেন্সের দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন-
A. এথেনা
B. ডিমিটার
C. জিউস
D. অ্যাপোলো।
উত্তরঃ C. জিউস ✓
৩৬। ‘ইলিয়াড’ ও ‘ওডিসি’ কাব্যের লেখক হলেন-
A. হোমার
B. অ্যারিস্টটল
C. থুকিডিডিস
D. সিজার।
উত্তরঃ A. হোমার ✓
৩৭। অলিম্পিক খেলা প্রথম কবে শুরু হয়েছিল?
A. খ্রিস্টপূর্ব ৭৭৬ অব্দে
B. খ্রিস্টপূর্ব ৬৭৬ অব্দে
C. খ্রিস্টপূর্ব ৭০০ অব্দে
D. খ্রিস্টপূর্ব ৮৬৭ অব্দে।
উত্তরঃ A. খ্রিস্টপূর্ব ৭৭৬ অব্দে ✓
৩৮। ‘আমিই রাষ্ট্র’ (I am the state)-কার উক্তি?
A. চতুর্দশ লুই
B. পঞ্চদশ লুই
C. ষোড়শ লুই
D. সপ্তদশ লুই।
উত্তরঃ A. চতুর্দশ লুই ✓
৩৯। কয়েকটি গ্রাম নিয়ে গঠিত হয়-
A. জন
B. বিশ
C. পরিবার
D. গোত্র।
উত্তরঃ B. বিশ ✓
৪০। ‘জনপদ’ বলতে বোঝায়-
A. কোনও উপজাতি গোষ্ঠীর নির্দিষ্ট বসতি এলাকা
B. ছোটো ছোটো জায়গায় থাকা অনেক জনতা
C. অনেক পরিবার একসাথে যখন থাকে
D. জনসংখ্যা যেখানে অনেক বেশি।
উত্তরঃ A. কোনও উপজাতি গোষ্ঠীর নির্দিষ্ট বসতি এলাকা ✓
৪১। অর্থশাস্ত্র কার লেখা?
A. কৌটিল্য
B. মনু
C. বাৎস্যায়ন
D. কালিদাস।
উত্তরঃ A. কৌটিল্য ✓
৪২। কবে বহিরাগত আর্যরা ভারতে প্রবেশ করে?
A. খ্রিস্টপূর্ব ১৫০০ অব্দে
B. খ্রিস্টপূর্ব ১৪০০ অব্দে
C. খ্রিস্টপূর্ব ১৩০০ অব্দে
D. খ্রিস্টপূর্ব ১২০০ অব্দে।
উত্তরঃ A. খ্রিস্টপূর্ব ১৫০০ অব্দে ✓
৪৩। আর্যরা প্রথমে কোথায় বসতি স্থাপন করেছিল?
A. দক্ষিণ ভারতে
B. রাজস্থানে
C. সপ্তসিন্ধু অঞ্চলে
D. গুজরাটে।
উত্তরঃ C. সপ্তসিন্ধু অঞ্চলে ✓
৪৪। রামায়ণে কতগুলি জনপদের উল্লেখ রয়েছে?
A. ১৬
B. ১৮
C. ২৫
D. ২৭।
উত্তরঃ D. ২৭ ✓
৪৫। অষ্টাধ্যায়ী কার লেখা?
A. পাণিনি
B. শূদ্রক
C. কালিদাস
D. যদু।
উত্তরঃ A. পাণিনি ✓
৪৬। বিশ-এর দায়িত্বে ছিলেন-
A. বিশপতি
B. প্রভু
C. বিশপ্রধান
D. রাজা।
উত্তরঃ A. বিশপতি ✓
৪৭। বৌদ্ধ ধর্মগ্রন্থ অনুযায়ী ধনী বণিকদের কী বলা হত?
A. শেঠঠি
B. শেঠ
C. ধনপতি
D. কারবারি।
উত্তরঃ A. শেঠঠি ✓
৪৮। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে প্রধানত আফগানিস্তানের কাবুল থেকে দক্ষিণ ভারতের গোদাবরী পর্যন্ত অঞ্চলে উত্থান হয়েছিল-
A. জনপদ-এর
B. মহাজনপদ-এর
C. জন-এর
D. বিশ-এর।
উত্তরঃ B. মহাজনপদ-এর ✓
৪৯। মহাজনপদগুলির উত্থান হয়-
A. খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে
B. খ্রিস্টপূর্ব সপ্তম শতকে
C. খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে
D. খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে।
উত্তরঃ A. খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ✓
৫০। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে প্রাচীন ভারতে মহাজনপদ ছিল-
A. ১২টি
B. ১৬টি
C. ১৮টি
D. ২০টি।
উত্তরঃ B. ১৬টি ✓
৫১। মহাজনপদের কথা জানা যায়-
A. ইলিয়াড থেকে
B. ওডিসি থেকে
C. জৈন পরিশিষ্টপার্বণ থেকে
D. মেঘদূত থেকে।
উত্তরঃ C. জৈন পরিশিষ্টপার্বণ থেকে ✓
৫২। ষোড়শ মহাজনপদের মধ্যে ক-টি দক্ষিণ ভারতে অবস্থিত ছিল?
A. ১টি
B. ২টি
C. ৪টি
D. একটি ও নয়।
উত্তরঃ A. ১টি ✓
৫৩। কাশী মহাজনপদের রাজধানী ছিল-
A. চম্পা
B. শ্রাবস্তী
C. বারাণসী
D. মথুরা।
উত্তরঃ C. বারাণসী ✓
৫৪। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মূলত উত্তর ভারতে সামান্য যে ক-টি গঠনমূলক মহাজনপদ গড়ে উঠেছিল, তার মধ্যে অন্যতম হল-
A. মগধ
B. মল্ল
C. গান্ধার
D. অবন্তী।
উত্তরঃ A. মগধ ✓
৫৫। পাটলিপুত্র রাজধানী ছিল-
A. অবন্তীর
B. কোশলের
C. বৃজির
D. মগধের।
উত্তরঃ D. মগধের ✓
৫৬। দুটি অরাজতান্ত্রিক মহাজনপদের নাম হল-
A. কাশী ও কোশল
B. বৎস ও মৎস্য
C. কুরু ও পাঞ্চাল
D. বৃজি ও মল্ল।
উত্তরঃ D. বৃজি ও মল্ল ✓
৫৭। ষোড়শ মহাজনপদের মধ্যে একমাত্র যে মহাজনপদটি দক্ষিণ ভারতে অবস্থিত, সেটি হল-
A. বৃজি
B. কোশল
C. অশ্মক
D. মগধ।
উত্তরঃ C. অশ্মক ✓
৫৮। অবন্তী রাজ্যের রাজধানী ছিল-
A. কৌশাম্বী
B. উজ্জয়িনী
C. মাহিশ্মতী
D. খ ও গ উভয়ই।
উত্তরঃ D. খ ও গ উভয়ই ✓
৫৯। প্রাচীন ভারতে কখন ‘দ্বিতীয় নগরায়ণ’ শুরু হয়েছিল?
A. খ্রিস্টপূর্ব প্রথম শতকে
B. খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে
C. খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে
D. খ্রিস্টীয় ষষ্ঠ শতকে।
উত্তরঃ C. খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ✓
৬০। হর্যঙ্ক বংশের প্রথম শাসক ছিলেন-
A. অশোক
B. অজাতশত্রু
C. বিম্বিসার
D. বিন্দুসার।
উত্তরঃ C. বিম্বিসার ✓
৬১। মগধে সাম্রাজ্যবাদের সূচনা করেছিলেন-
A. চন্দ্রগুপ্ত মৌর্য
B. বিম্বিসার (হর্যঙ্ক বংশ)
C. অজাতশত্রু
D. অশোক।
উত্তরঃ B. বিম্বিসার (হর্যঙ্ক বংশ) ✓
৬২। লিচ্ছবি রাজকন্যা চেল্লনা ও বিম্বিসারের পুত্র ছিলেন-
A. অজাতশত্রু
B. উদয়িন
C. অনিরুদ্ধ
D. শিশুনাগ।
উত্তরঃ A. অজাতশত্রু ✓
৬৩। হর্যঙ্ক বংশের শেষ রাজা ছিলেন-
A. উদয়িন
B. নাগদশক
C. অজাতশত্রু
D. বিম্বিসার।
উত্তরঃ B. নাগদশক ✓
৬৪। শৈশুনাগ বংশের প্রতিষ্ঠা করেন-
A. শিশুনাগ
B. উদয়িন
C. বিম্বিসার
D. অজাতশত্রু।
উত্তরঃ A. শিশুনাগ ✓
৬৫। নন্দবংশের প্রতিষ্ঠাতা ছিলেন-
A. পদ্মনন্দ
B. ধননন্দ
C. মহাপদ্মনন্দ
D. ভূতপাল।
উত্তরঃ C. মহাপদ্মনন্দ ✓
৬৬। উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট হলেন-
A. অজাতশত্রু
B. মহাপদ্মনন্দ
C. বিম্বিসার
D. চন্দ্রগুপ্ত মৌর্য।
উত্তরঃ B. মহাপদ্মনন্দ ✓
৬৭। নন্দবংশের শেষ রাজা ছিলেন-
A. মহাপদ্মনন্দ
B. ধননন্দ
C. পদ্মনন্দ
D. উগ্রনন্দ।
উত্তরঃ B. ধননন্দ ✓
৬৮। মেসোপটেমীয় সভ্যতা কোন্ দুই নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল?
A. ইয়াং-সি-কিয়াং ও হোয়াং-হো
B. টেমস ও নীলনদ
C. টাইগ্রিস ও ইউফ্রেটিস
D. রাইন ও দানিয়ুব।
উত্তরঃ C. টাইগ্রিস ও ইউফ্রেটিস ✓
৬৯। প্রাচীন ভারতে প্রতিষ্ঠিত সর্বপ্রথম সাম্রাজ্যটির নাম হল-
A. গুপ্ত সাম্রাজ্য
B. সাতবাহন সাম্রাজ্য
C. মৌর্য সাম্রাজ্য
D. কুষাণ সাম্রাজ্য।
উত্তরঃ C. মৌর্য সাম্রাজ্য ✓
৭০। ‘মুদ্রারাক্ষস’ নাটকটির রচয়িতা-
A. বিশাখদত্ত
B. ভাস
C. কালিদাস
D. ভারবি।
উত্তরঃ A. বিশাখদত্ত ✓
৭১। ‘ইন্ডিকা’-র রচয়িতা ছিলেন-
A. মেগাস্থিনিস
B. কৌটিল্য
C. চন্দ্রগুপ্ত মৌর্য
D. সেলুকাস।
উত্তরঃ A. মেগাস্থিনিস ✓
৭২। ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট হলেন-
A. বিম্বিসার
B. অজাতশত্রু
C. চন্দ্রগুপ্ত মৌর্য
D. অশোক।
উত্তরঃ C. চন্দ্রগুপ্ত মৌর্য ✓
৭৩। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন-
A. চন্দ্রগুপ্ত মৌর্য
B. বিন্দুসার
C. অশোক
D. বিম্বিসার।
উত্তরঃ A. চন্দ্রগুপ্ত মৌর্য ✓
৭৪। কাকে পরাজিত করে খ্রিষ্টপূর্ব ৩২৪ অব্দে চন্দ্রগুপ্ত মৌর্য সিংহাসনে বসেন?
A. ধননন্দ
B. মহাপদ্মনন্দ
C. অজাতশত্রু
D. উদয়িন।
উত্তরঃ A. ধননন্দ ✓
৭৫। সেলুকাস নিজ কন্যা হেলেনের সঙ্গে যে মৌর্য সম্রাটের বিবাহ দেন, তিনি হলেন-
A. বিন্দুসার
B. চন্দ্রগুপ্ত মৌর্য
C. অশোক
D. অজাতশত্রু।
উত্তরঃ B. চন্দ্রগুপ্ত মৌর্য ✓
৭৬। গ্রিক দূত মেগাস্থিনিস মৌর্য যুগে ভারতীয় সমাজে ক-টি জাতির উল্লেখ করেছেন?
A. ৪টি
B. ৫টি
C. ৬টি
D. ৭টি।
উত্তরঃ D. ৭টি ✓
৭৭। ‘অমিত্রঘাত’ কার উপাধি ছিল?
A. বিন্দুসার
B. বিম্বিসার
C. অশোক
D. চন্দ্রগুপ্ত মৌর্য।
উত্তরঃ A. বিন্দুসার ✓
৭৮। মৌর্য সাম্রাজ্যের তৃতীয় ও শ্রেষ্ঠ শাসক ছিলেন-
A. অশোক
B. বিন্দুসার
C. বিম্বিসার
D. চন্দ্রগুপ্ত মৌর্য।
উত্তরঃ A. অশোক ✓
৭৯। ‘দেবানাং পিয় পিয়দসি’ কার উপাধি?
A. অশোক
B. বিম্বিসার
C. চন্দ্রগুপ্ত মৌর্য
D. বিন্দুসার।
উত্তরঃ A. অশোক ✓
৮০। অশোকের আমলে কলিঙ্গ রাজ্যের রাজধানী ছিল-
A. তোষালি
B. পাটলিপুত্র
C. বৈশালী
D. গান্ধার।
উত্তরঃ A. তোষালি ✓
৮১। অশোক পরবর্তীকালে কোন্ ধর্মে দীক্ষিত হন?
A. বৌদ্ধ
B. শৈব
C. প্রতিবাদী
D. আজীবিক।
উত্তরঃ A. বৌদ্ধ ✓
৮২। অশোক তাঁর পুত্র মহেন্দ্র এবং কন্যা সংঘমিত্রাকে ধর্মপ্রচারের জন্য কোথায় প্রেরণ করেছিলেন?
A. সিংহলে
B. তক্ষশিলায়
C. নেপালে
D. মহারাষ্ট্রে।
উত্তরঃ A. সিংহলে ✓
৮৩। ‘সবে মুনিষে পজা মমা’— উক্তিটি কোন্ সম্রাটের?
A. চন্দ্রগুপ্ত মৌর্যের
B. অশোকের
C. কনিষ্কের
D. বিন্দুসারের।
উত্তরঃ B. অশোকের ✓
৮৪। ‘ধম্মমহামাত্র’ পদ কোন্ সম্রাটের সৃষ্টি?
A. অজাতশত্রু
B. অশোক
C. সমুদ্রগুপ্ত
D. এঁদের মধ্যে কেউ নন।
উত্তরঃ B. অশোক ✓
৮৫। ‘সংগীতি’ কথার অর্থ হল –
A. সম্মেলন
B. সংগঠন
C. জনগণ
D. সঙ্গীত।
উত্তরঃ A. সম্মেলন ✓
৮৬। প্রথম বৌদ্ধসংগীতি কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
A. রাজগৃহ
B. বৈশালী
C. পাটলিপুত্র
D. কাশ্মীর।
উত্তরঃ A. রাজগৃহ ✓
৮৭। প্রথম বৌদ্ধসংগীতি কার রাজত্বকালে অনুষ্ঠিত হয়েছিল?
A. অজাতশত্রু
B. কালাশোক
C. অশোক
D. কনিষ্ক।
উত্তরঃ A. অজাতশত্রু ✓
৮৮। দ্বিতীয় বৌদ্ধসংগীতি কোথায় হয়েছিল?
A. বৈশালীতে
B. রাজগৃহে
C. পাটলিপুত্রে
D. কাশ্মীরে।
উত্তরঃ A. বৈশালীতে ✓
৮৯। কার রাজত্বকালে তৃতীয় বৌদ্ধসংগীতি অনুষ্ঠিত হয়েছিল?
A. অজাতশত্রুর
B. কালাশোকের
C. অশোকের
D. কনিষ্কের।
উত্তরঃ C. অশোকের ✓
৯০। কোন্ সম্রাটের রাজত্বকালে চতুর্থ বৌদ্ধসংগীতি অনুষ্ঠিত হয়েছিল?
A. কনিষ্ক
B. অশোক
C. অজাতশত্রু
D. কালাশোক।
উত্তরঃ A. কনিষ্ক ✓
৯১। মৌর্য বংশের শেষ সম্রাট ছিলেন-
A. বৃহদ্রথ
B. অশোক
C. চন্দ্রগুপ্ত মৌর্য
D. বিন্দুসার।
উত্তরঃ A. বৃহদ্রথ ✓
৯২। মৌর্য বংশের শেষ শাসক বৃহদ্রথকে হত্যা করেন-
A. দ্বিতীয় চন্দ্রগুপ্ত
B. কনিষ্ক
C. পুষ্যমিত্র শুঙ্গ
D. বাসুদেব।
উত্তরঃ C. পুষ্যমিত্র শুঙ্গ ✓
৯৩। আলেকজান্ডারের রাজধানীর নাম ছিল –
A. থিবস
B. করিখ
C. ম্যাসিডন
D. এথেন্স।
উত্তরঃ C. ম্যাসিডন ✓
৯৪। আলেকজান্ডার ভারত আক্রমণ করেন কত খ্রিস্টপূর্বাব্দে?
A. ৩২৩
B. ৩২৬
C. ৩৩১
D. ৩৩৩।
উত্তরঃ B. ৩২৬ ✓
৯৫। কত খ্রিস্টপূর্বাব্দে তৃতীয় আলেকজান্ডারের মৃত্যু হয়েছিল?
A. ৩২০ খ্রিস্টপূর্বাব্দে
B. ৩২৩ খ্রিস্টপূর্বাব্দে
C. ৩২৬ খ্রিস্টপূর্বাব্দে
D. ৩১০ খ্রিস্টপূর্বাব্দে।
উত্তরঃ B. ৩২৩ খ্রিস্টপূর্বাব্দে ✓
৯৬। কোথায় গ্রিকবীর আলেকজান্ডার মারা যান?
A. ব্যাবিলনে
B. এথেন্সে
C. রোমে
D. সিসিলিতে।
উত্তরঃ A. ব্যাবিলনে ✓
৯৭। কোন্ গ্রিক দার্শনিক হেমলক বিষ পান করে মৃত্যুবরণ করেন?
A. প্লেটো
B. সক্রেটিস
C. অ্যারিস্টটল
D. সফোক্লিস।
উত্তরঃ B. সক্রেটিস ✓
৯৮। ‘রোম’ নগরটির নামকরণ হয় কোন্ সম্রাটের নামানুসারে?
A. রোমানা
B. রোমুলাস
C. রমিউস
D. রেমাস।
উত্তরঃ B. রোমুলাস ✓
৯৯। রোম নগরী ও রোম রাজ্যটির প্রতিষ্ঠাতা ছিলেন-
A. এথেনিয়ান
B. রোমুলাস
C. সোলন
D. রোমানা।
উত্তরঃ B. রোমুলাস ✓
১০০। রোমের প্রথম ঐতিহাসিক রাজা ছিলেন-
A. জুলিয়াস সিজার
B. অগাস্টাস সিজার
C. রোমুলাস
D. সারভিয়াস টুল্লিয়াস।
উত্তরঃ C. রোমুলাস ✓
১০১। “আমি এলাম, আমি দেখলাম, আমি জয় করলাম” (Veni, Vidi, Vici) — উক্তিটি কার?
A. আলেকজান্ডার দ্য গ্রেট-এর
B. দ্বিতীয় ফিলিপ-এর
C. জুলিয়াস সিজার-এর
D. সুলেমান-এর।
উত্তরঃ C. জুলিয়াস সিজার-এর ✓
১০২। রোমে বসবাসকারী আদি নাগরিকদের বংশধরদের বলা হত-
A. প্লেবিয়ান
B. প্যাট্রিসিয়ান
C. ক্রীতদাস
D. অ্যাট্রিসিয়ান।
উত্তরঃ B. প্যাট্রিসিয়ান ✓
১০৩। ইটালির বিভিন্ন স্থান থেকে এসে যারা রোমে বাস করত, তাদের কী বলা হত?
A. প্লেবিয়ান
B. প্যাট্রিসিয়ান
C. স্লেবিয়ান
D. র্যাট্রিসিয়ান।
উত্তরঃ A. প্লেবিয়ান ✓
১০৪। প্রথম দাস বিদ্রোহ হয়-
A. সিসিলিতে
B. ইটালিতে
C. ফ্লোরেন্সে
D. মিশরে।
উত্তরঃ A. সিসিলিতে ✓
১০৫। কার নেতৃত্বে ৭৩ খ্রিস্টপূর্বাব্দে রোমের সবচেয়ে বড়ো দাস বিদ্রোহ সংঘটিত হয়?
A. স্পার্টাকাস
B. ইউনাস
C. ট্রাইফন
D. এ্যাটিকান।
উত্তরঃ A. স্পার্টাকাস ✓
১০৬। রোমে অ্যাম্ফিথিয়েটারে হিংস্র পশুর সঙ্গে যেসব দাস যোদ্ধারা লড়াই করত, তাদের কী বলা হত?
A. প্যাট্রিসিয়ান
B. গ্ল্যাডিয়েটর
C. প্লেবিয়ান
D. লুসিয়াস।
উত্তরঃ B. গ্ল্যাডিয়েটর ✓
১০৭। কবে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন হয়েছিল?
A. ৪৭৬ খ্রিস্টাব্দে
B. ৪৮০ খ্রিস্টাব্দে
C. ৮৭৬ খ্রিস্টাব্দে
D. ৮৫০ খ্রিস্টাব্দে।
উত্তরঃ A. ৪৭৬ খ্রিস্টাব্দে ✓
১০৮। গুপ্ত রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন-
A. শ্রীগুপ্ত
B. স্কন্দগুপ্ত
C. কুমারগুপ্ত
D. জীবগুপ্ত।
উত্তরঃ A. শ্রীগুপ্ত ✓
১০৯। গুপ্ত সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন-
A. শ্রীগুপ্ত
B. প্রথম চন্দ্রগুপ্ত
C. দ্বিতীয় চন্দ্রগুপ্ত
D. সমুদ্রগুপ্ত।
উত্তরঃ B. প্রথম চন্দ্রগুপ্ত ✓
১১০। গুপ্তাব্দ গণনা যাঁর সিংহাসন আরোহণের সময় থেকে শুরু হয়-
A. শ্রীগুপ্তের
B. প্রথম চন্দ্রগুপ্তের
C. সমুদ্রগুপ্তের
D. দ্বিতীয় চন্দ্রগুপ্তের।
উত্তরঃ B. প্রথম চন্দ্রগুপ্তের ✓
১১১। ‘এলাহাবাদ প্রশস্তি’ কে রচনা করেন?
A. রবিকীর্তি
B. হরিষেণ
C. চন্দ্রবর্মন
D. অচ্যুত।
উত্তরঃ B. হরিষেণ ✓
১১২। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ ‘ভারতের নেপোলিয়ন’ বলে অভিহিত করেছেন-
A. অশোককে
B. আকবরকে
C. চন্দ্রগুপ্তকে
D. সমুদ্রগুপ্তকে।
উত্তরঃ D. সমুদ্রগুপ্তকে ✓
১১৩। কোন্ গুপ্তরাজার মধ্যে নেপোলিয়ন এবং ম্যাকিয়াভেলির গুণাবলি খুঁজে পাওয়া যায়?
A. সমুদ্রগুপ্ত
B. শ্রীগুপ্ত
C. স্কন্দগুপ্ত
D. দ্বিতীয় চন্দ্রগুপ্ত।
উত্তরঃ A. সমুদ্রগুপ্ত ✓
১১৪। কোন্ গুপ্ত সম্রাট ‘পরাক্রমাঙ্ক’ ও ‘কবিরাজ’ নামে পরিচিত ছিলেন?
A. প্রথম চন্দ্রগুপ্ত
B. দ্বিতীয় চন্দ্রগুপ্ত
C. সমুদ্রগুপ্ত
D. স্কন্দগুপ্ত।
উত্তরঃ C. সমুদ্রগুপ্ত ✓
১১৫। কোন্ গুপ্ত সম্রাট দক্ষিণ ভারতের মোট ১২ জন রাজাকে পরাজিত করেছিলেন?
A. সমুদ্রগুপ্ত
B. শ্রীগুপ্ত
C. দ্বিতীয় চন্দ্রগুপ্ত
D. স্কন্দগুপ্ত।
উত্তরঃ A. সমুদ্রগুপ্ত ✓
১১৬। ‘গ্রহণ-পরিমোক্ষ-অনুগ্রহ’ নীতি কে গ্রহণ করেন?
A. প্রথম চন্দ্রগুপ্ত
B. স্কন্দগুপ্ত
C. সমুদ্রগুপ্ত
D. শ্রীগুপ্ত।
উত্তরঃ C. সমুদ্রগুপ্ত ✓
১১৭। সমুদ্রগুপ্তের মৃত্যুর পর কে সম্রাট হয়েছিলেন?
A. প্রথম চন্দ্রগুপ্ত
B. কুমারগুপ্ত
C. দ্বিতীয় চন্দ্রগুপ্ত
D. পুরুগুপ্ত।
উত্তরঃ C. দ্বিতীয় চন্দ্রগুপ্ত ✓
১১৮। কোন্ গুপ্ত সম্রাট ‘শকারি’ উপাধি গ্রহণ করেন?
A. দ্বিতীয় চন্দ্রগুপ্ত
B. প্রথম চন্দ্রগুপ্ত
C. সমুদ্রগুপ্ত
D. শ্রীগুপ্ত।
উত্তরঃ A. দ্বিতীয় চন্দ্রগুপ্ত ✓
১১৯। কোন্ গুপ্তরাজার আমলে হুন আক্রমণ হয়েছিল?
A. স্কন্দগুপ্ত
B. সমুদ্রগুপ্ত
C. প্রথম কুমারগুপ্ত
D. দ্বিতীয় চন্দ্রগুপ্ত।
উত্তরঃ A. স্কন্দগুপ্ত ✓
১২০। কাকে ‘ভারতের রক্ষাকর্তা’ বলা হয়?
A. সমুদ্রগুপ্ত
B. দ্বিতীয় চন্দ্রগুপ্ত
C. প্রথম চন্দ্রগুপ্ত
D. স্কন্দগুপ্ত।
উত্তরঃ D. স্কন্দগুপ্ত ✓
১২১। কোন্ ঐতিহাসিক স্কন্দগুপ্তকে Saviour of India বা ভারতের রক্ষাকারী বলেছেন?
A. ড. ভিনসেন্ট স্মিথ
B. ড. রমেশচন্দ্র মজুমদার
C. ড. রোমিলা থাপার
D. ড. রণবীর চক্রবর্তী।
উত্তরঃ A. ড. ভিনসেন্ট স্মিথ ✓
১২২। গুপ্ত বংশের সর্বশেষ শক্তিশালী রাজা ছিলেন-
A. স্কন্দগুপ্ত
B. সমুদ্রগুপ্ত
C. প্রথম কুমারগুপ্ত
D. দ্বিতীয় চন্দ্রগুপ্ত।
উত্তরঃ A. স্কন্দগুপ্ত ✓
১২৩। উচ্চবর্ণের পুরুষ এবং নিম্নবর্ণের স্ত্রীর মধ্যে বিবাহ হলে সেই রীতিকে বলা হত-
A. অনুলোম
B. পৈশাচ
C. প্রতিলোম
D. গান্ধর্ব।
উত্তরঃ A. অনুলোম ✓
১২৪। উচ্চবর্ণের স্ত্রী এবং নিম্নবর্ণের পুরুষের বিবাহ হলে সেই রীতি হল-
A. প্রতিলোম
B. অনুলোম
C. গান্ধর্ব
D. রাক্ষস।
উত্তরঃ A. প্রতিলোম ✓
১২৫। আর্যভট্ট ও বরাহমিহির ছিলেন-
A. মৌর্য যুগের
B. গুপ্ত যুগের
C. পাল যুগের
D. সেন যুগের।
উত্তরঃ B. গুপ্ত যুগের ✓
১২৬। কাকে ‘ভারতীয় শেকস্পিয়র’ বলা হয়?
A. নাগার্জুন
B. বিয়ুগুপ্ত
C. কালিদাস
D. অশ্বঘোষ।
উত্তরঃ C. কালিদাস ✓
১২৭। ‘দশকুমারচরিত’ কার লেখা?
A. বিষ্ণুশর্মা
B. বিশাখদত্ত
C. দণ্ডী
D. শূদ্রক।
উত্তরঃ C. দণ্ডী ✓
১২৮। ‘মেঘদূতম্’-এর রচয়িতা ছিলেন-
A. কালিদাস
B. মেগাস্থিনিস
C. প্লিনি
D. মার্কোপোলো।
উত্তরঃ A. কালিদাস ✓
১২৯। মোঙ্গল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন-
A. কুবলাই খাঁ
B. চেঙ্গিস খান
C. হুলাগু খান
D. তৈমুর লং।
উত্তরঃ B. চেঙ্গিস খান ✓
১৩০। ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন-
A. হুমায়ুন
B. আকবর
C. জহিরউদ্দিন মহম্মদ বাবর
D. ঔরঙ্গজেব।
উত্তরঃ C. জহিরউদ্দিন মহম্মদ বাবর ✓
১৩১। ‘পানিপতের প্রথম যুদ্ধ’ হয়-
A. ১৫২৬ খ্রিস্টাব্দে
B. ১৫৫৬ খ্রিস্টাব্দে
C. ১৭৬১ খ্রিস্টাব্দে
D. ১৮৫৭ খ্রিস্টাব্দে।
উত্তরঃ A. ১৫২৬ খ্রিস্টাব্দে ✓
১৩২। পানিপতের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?
A. বাবর ও ইব্রাহিম লোদি
B. রানা সংগ্রাম সিংহ ও বাবর
C. শের শাহ ও বাবর
D. শের শাহ ও হুমায়ুন।
উত্তরঃ A. বাবর ও ইব্রাহিম লোদি ✓
১৩৩। খানুয়ার যুদ্ধে বাবর কাকে পরাজিত করেন?
A. শের খাঁ
B. রানা সংগ্রাম সিংহ
C. নসরত শাহ
D. ইব্রাহিম লোদি।
উত্তরঃ B. রানা সংগ্রাম সিংহ ✓
১৩৪। ‘দীন-ই-ইলাহি’ প্রবর্তিত হয়-
A. ১৫৮২ খ্রিস্টাব্দে
B. ১৫৭৮ খ্রিস্টাব্দে
C. ১৫৮০ খ্রিস্টাব্দে
D. ১৫৭৯ খ্রিস্টাব্দে।
উত্তরঃ A. ১৫৮২ খ্রিস্টাব্দে ✓
১৩৫। ‘দীন-ই-ইলাহি’ শব্দের অর্থ কী?
A. স্বর্গীয় একেশ্বরবাদ
B. সকলের প্রতি বন্ধুত্ব ও সহমর্মিতা
C. সর্বজনীন ভ্রাতৃত্ব
D. সর্বজনীন প্রীতি ও শান্তি।
উত্তরঃ A. স্বর্গীয় একেশ্বরবাদ ✓
১৩৬। বাংলার বারো-ভূঁইয়াদের বিদ্রোহ দমন করেন-
A. বাবর
B. আকবর
C. জাহাঙ্গির
D. শাহজাহান।
উত্তরঃ C. জাহাঙ্গির ✓
১৩৭। শিখগুরু অর্জুনকে প্রাণদণ্ডে দণ্ডিত করেন মুঘল সম্রাট-
A. আকবর
B. জাহাঙ্গির
C. শাহজাহান
D. ঔরঙ্গজেব।
উত্তরঃ B. জাহাঙ্গির ✓
১৩৮। পুরন্দরের সন্ধি (১৬৬৫ খ্রিস্টাব্দ) স্বাক্ষরিত হয়-
A. হুমায়ুন ও শের শাহের মধ্যে
B. বাবর ও সংগ্রাম সিংহের মধ্যে
C. শাহজাহান ও শিবাজির মধ্যে
D. ঔরঙ্গজেব ও শিবাজির মধ্যে।
উত্তরঃ D. ঔরঙ্গজেব ও শিবাজির মধ্যে ✓
১৩৯। ঔরঙ্গজেবের মৃত্যু হয় কত খ্রিস্টাব্দে?
A. ১৭০২ খ্রিস্টাব্দে
B. ১৭০৭ খ্রিস্টাব্দে
C. ১৭০৯ খ্রিস্টাব্দে
D. ১৭২০ খ্রিস্টাব্দে।
উত্তরঃ B. ১৭০৭ খ্রিস্টাব্দে ✓
১৪০। শেষ মুঘল সম্রাট কে ছিলেন?
A. দ্বিতীয় বাহাদুর শাহ
B. আকবর
C. ঔরঙ্গজেব
D. ফাররুখশিয়র।
উত্তরঃ A. দ্বিতীয় বাহাদুর শাহ ✓
১৪১। ‘কবুলিয়ত’ ও ‘পাট্টা’ কে প্রবর্তন করেন?
A. বাবর
B. আকবর
C. শের শাহ
D. শাহজাহান।
উত্তরঃ C. শের শাহ ✓
১৪২। ‘সুলহ-ই-কুল’ কথার অর্থ হল-
A. বিধর্মীর দেশ
B. শত্রুর দেশ
C. ধর্ম সহিষ্ণুতা
D. খলিফা।
উত্তরঃ C. ধর্ম সহিষ্ণুতা ✓
১৪৩। কোন্ মুঘল সম্রাট জিজিয়া কর তুলে নেন?
A. আকবর
B. কাফি খাঁ
C. শাহজাহান
D. বাণভট্ট।
উত্তরঃ A. আকবর ✓
১৪৪। আকবরের আমলে রাজস্বমন্ত্রী ছিলেন-
A. টোডরমল
B. শের শাহ
C. বীরবল
D. কালিদাস।
উত্তরঃ A. টোডরমল ✓
১৪৫। ভারতে মনসবদারি ব্যবস্থার প্রবর্তক ছিলেন-
A. শের শাহ
B. আকবর
C. হুমায়ুন
D. ঔরঙ্গজেব।
উত্তরঃ B. আকবর ✓
১৪৬। ‘মনসব’ কথাটির অর্থ কী?
A. পদমর্যাদা
B. জাট
C. সওয়ার
D. তাকাভি।
উত্তরঃ A. পদমর্যাদা ✓
১৪৭। ‘আইন-ই-আকবরি’ ও ‘আকবরনামা’-র রচয়িতা হলেন-
A. আমির খসরু
B. গুলবদন বেগম
C. আবুল ফজল
D. ইসামি।
উত্তরঃ C. আবুল ফজল ✓
১৪৮। চৈতন্যদেবের জীবনী বিষয়ে প্রথম বাংলা গ্রন্থ ‘চৈতন্যভাগবত’-এর রচয়িতা-
A. বৃন্দাবন দাস
B. কৃষ্ণদাস কবিরাজ
C. বিজয় গুপ্ত
D. জয়ানন্দ।
উত্তরঃ A. বৃন্দাবন দাস ✓
১৪৯। কৃষ্ণদাস কবিরাজের লেখা গ্রন্থটি হল-
A. চৈতন্যভাগবত
B. চণ্ডীমঙ্গল
C. চৈতন্যচরিতামৃত
D. অন্নদামঙ্গল।
উত্তরঃ C. চৈতন্যচরিতামৃত ✓
১৫০। ‘চণ্ডীমঙ্গল’ গ্রন্থের রচয়িতা হলেন-
A. বৃন্দাবন দাস
B. ভারতচন্দ্র
C. কবিরাজ
D. মুকুন্দরাম চক্রবর্তী।
উত্তরঃ D. মুকুন্দরাম চক্রবর্তী ✓
১৫১। ‘অন্নদামঙ্গল’ গ্রন্থের লেখক হলেন-
A. ভারতচন্দ্র
B. বৃন্দাবন দাস
C. কবিরাজ
D. মুকুন্দরাম চক্রবর্তী।
উত্তরঃ A. ভারতচন্দ্র ✓
১৫২। অটোমান শাসকদের বলা হত-
A. সুলতান
B. সম্রাট
C. জার
D. নিজাম।
উত্তরঃ A. সুলতান ✓
১৫৩। অটোমান সাম্রাজ্যের শ্রেষ্ঠ সুলতান ছিলেন-
A. সালাদিন
B. প্রথম মহম্মদ
C. সুলেমান
D. চতুর্থ মুরাদ।
উত্তরঃ C. সুলেমান ✓
১৫৪। ‘খলিফা’ শব্দের অর্থ-
A. প্রতিনিধি
B. অনুগামী
C. রাষ্ট্র
D. প্রধান।
উত্তরঃ A. প্রতিনিধি ✓
১৫৫। প্রথম খলিফা কে ছিলেন?
A. হজরত আলি
B. হজরত আবুবকর
C. হজরত ওমর ফারুক
D. হজরত উসমান।
উত্তরঃ B. হজরত আবুবকর ✓
শূন্যস্থান পূরণ করো
১। নগররাষ্ট্র বা পলিস ছিল ______ সভ্যতার মূল বৈশিষ্ট্য।
A. গ্রিক
B. চিনা
C. মিশরীয়
D. রোমান।
উত্তরঃ A. গ্রিক ✓
২। ‘পলিস’ শব্দটি ______ নামেও পরিচিত।
A. City
B. State City
C. Modern State
D. City-State।
উত্তরঃ D. City-State ✓
৩। ______ কে ‘এথেনীয় গণতন্ত্রের জনক’ বলা হয়।
A. সোলন
B. অ্যারিস্টটল
C. ক্লিসথিনিস
D. সফোক্লিস।
উত্তরঃ C. ক্লিসথিনিস ✓
৪। পেরিক্লিস ছিলেন ______-এর নেতা।
A. এথেন্স
B. স্পার্টা
C. ফ্লোরেন্স
D. ম্যাসিডন।
উত্তরঃ A. এথেন্স ✓
৫। স্পার্টায় শিক্ষাব্যবস্থা ছিল মূলত ______।
A. সামরিক
B. ধর্মীয়
C. সার্বজনীন
D. বহুমুখী।
উত্তরঃ A. সামরিক ✓
৬। হেলটদের প্রধান জীবিকা ছিল ______।
A. কৃষিকাজ
B. পশুপালন
C. শিল্পোৎপাদন
D. ব্যবসা-বাণিজ্য।
উত্তরঃ A. কৃষিকাজ ✓
৭। মূলত ______ আক্রমণে পলিসগুলির পতন ঘটে।
A. ম্যাসিডনের
B. পারস্যের
C. মিশরের
D. ইরানের।
উত্তরঃ A. ম্যাসিডনের ✓
৮। মহাজনপদের শাসকরা কৃষকদের কাছ থেকে ______ আদায় করতেন।
A. বলি
B. ভাগ
C. করহ
D. পাণি।
উত্তরঃ B. ভাগ ✓
৯। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে গৌতম বুদ্ধের সমসাময়িক কোশলরাজ ছিলেন ______।
A. উদয়িন
B. প্রসেনজিৎ
C. বিম্বিসার
D. অজাতশত্রু।
উত্তরঃ B. প্রসেনজিৎ ✓
১০। মগধের রাজধানী পরবর্তীকালে রাজগৃহ থেকে স্থানান্তরিত হয় ______।
A. শ্রাবস্তীতে
B. চম্পাতে
C. পাটলিপুত্রে
D. কাম্পিল্যে।
উত্তরঃ C. পাটলিপুত্রে ✓
আরো পড়ুন : দর্শন শব্দের অর্থ MCQ
১১। বৃজির অন্তর্গত ______ বংশে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন।
A. লিচ্ছবি
B. জ্ঞাতৃক
C. শাক্য
D. উগ্র।
উত্তরঃ C. শাক্য ✓
১২। বৃজির অন্তর্গত ______ বংশে মহাবীর জন্মগ্রহণ করেছিলেন।
A. বজ্জি
B. বিদেহ
C. উগ্র
D. জ্ঞাতৃক।
উত্তরঃ D. জ্ঞাতৃক ✓
১৩। মল্লদেরকে ‘ব্রাত্য ক্ষত্রিয়’ বলে উল্লেখ করা হয়েছে ______।
A. অর্থশাস্ত্রে
B. মনুসংহিতায়
C. অষ্টাধ্যায়ীতে
D. মহাভাষ্যতে।
উত্তরঃ B. মনুসংহিতায় ✓
১৪। কথাসরিৎসাগরের রচয়িতা হলেন ______।
A. কালহন
B. পতঞ্জলি
C. সোমদেব
D. পাণিনি।
উত্তরঃ C. সোমদেব ✓
১৫। পাঞ্চাল রাজ্যের প্রতিবেশী রাজ্যটি হল ______।
A. অশ্মক
B. অবন্তী
C. গান্ধার
D. কুরু।
উত্তরঃ D. কুরু ✓
১৬। নন্দ বংশের শেষ সম্রাট ______ কে উচ্ছেদ করে চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য বংশের প্রতিষ্ঠা করেন।
A. মহাপদ্মনন্দ
B. ধননন্দ
C. বিম্বিসার
D. নাগদশক।
উত্তরঃ B. ধননন্দ ✓
১৭। চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিলেন ______।
A. কৌটিল্য
B. ধননন্দ
C. রাধাগুপ্ত
D. বাস্সাকর।
উত্তরঃ A. কৌটিল্য ✓
১৮। কৌটিল্যের অর্থশাস্ত্র রচিত হয়েছিল ______ ভাষায়।
A. পালি
B. বাংলা
C. সংস্কৃত
D. প্রাকৃত।
উত্তরঃ C. সংস্কৃত ✓
১৯। ‘ইন্ডিকা’ গ্রন্থের রচয়িতা হলেন ______।
A. প্লিনি
B. মেগাস্থিনিস
C. কৌটিল্য
D. জাস্টিন।
উত্তরঃ B. মেগাস্থিনিস ✓
২০। মৌর্য সম্রাট অশোকের মন্ত্রী ছিলেন ______।
A. বাস্সাকর
B. রাধাগুপ্ত
C. উপগুপ্ত
D. কৌটিল্য।
উত্তরঃ B. রাধাগুপ্ত ✓
২১। মৌর্য সম্রাট অশোক কলিঙ্গ আক্রমণ ও তা জয় করেন ______ খ্রিস্টপূর্বাব্দে।
A. ২৫১
B. ২৫৭
C. ২৬১ (মতান্তরে ২৬০)
D. ২৭৩।
উত্তরঃ C. ২৬১ (মতান্তরে ২৬০) ✓
২২। ______ কে ‘বৌদ্ধ ধর্মের কনস্ট্যানটাইন’ বলা হয়।
A. অশোক
B. বিম্বিসার
C. অজাতশত্রু
D. গৌতম বুদ্ধ।
উত্তরঃ A. অশোক ✓
২৩। ম্যাসিডন রাজ্যের প্রাথমিক পর্বের রাজধানী ছিল ______।
A. আইগাই বা অ্যাগাই
B. আলেকজান্দ্রিয়া
C. অ্যাম্ফিপলিস
D. ভেলেস।
উত্তরঃ A. আইগাই বা অ্যাগাই ✓
২৪। গ্রিকবীর অলেকজান্ডারের ______ গৃহশিক্ষক ছিলেন।
A. থুকিডিডিস
B. সক্রেটিস
C. প্লেটো
D. অ্যারিস্টটল।
উত্তরঃ D. অ্যারিস্টটল ✓
২৫। হিদাসপিসের অপর নাম হল ______।
A. ঝিলামের যুদ্ধ
B. মিরাটের যুদ্ধ
C. ধৌলির যুদ্ধ
D. গুজরাটের যুদ্ধ।
উত্তরঃ A. ঝিলামের যুদ্ধ ✓
২৬। আলেকজান্ডার কর্তৃক ভারতে প্রতিষ্ঠিত নগরটির নাম হল ______।
A. আলেকজান্দ্রিয়া
B. বুকিফালা
C. মিলান
D. নেপলস।
উত্তরঃ B. বুকিফালা ✓
২৭। ______ ‘ইটালির রানি’ নামে পরিচিত নগরী।
A. আলেকজান্দ্রিয়া
B. মিলান
C. রোম
D. সিসিলি।
উত্তরঃ C. রোম ✓
২৮। জুলিয়াস সিজার কনসাল পদ লাভ করেন ______ খ্রিস্টপূর্বাব্দে।
A. ৫৭
B. ৫৮
C. ৫৯
D. ৬০।
উত্তরঃ C. ৫৯ ✓
২৯। ইংরেজি জুলাই মাসের নামকরণ করা হয় রোমান সম্রাট ______-এর নামানুসারে।
A. অগাস্টাস সিজার
B. জুলিয়াস সিজার
C. নিরো
D. ট্রাজান।
উত্তরঃ B. জুলিয়াস সিজার ✓
৩০। রোমান অ্যাম্ফিথিয়েটার হল একধরনের ______।
A. স্নানাগার
B. শস্যাগার
C. আবাসস্থল
D. স্টেডিয়াম।
উত্তরঃ D. স্টেডিয়াম ✓
৩১। সবচেয়ে বেশি দর্শকাসনযুক্ত ও রোমের সবচেয়ে বড়ো অ্যাম্ফিথিয়েটারটির নাম হল ______।
A. কলোসিয়াম
B. পার্থেনন
C. এটিলা
D. রোমানা।
উত্তরঃ A. কলোসিয়াম ✓
৩২। ভারতীয় সাম্রাজ্যের অর্থনীতিতে ‘পোতিন’ নামক ধাতব মুদ্রার উল্লেখ পাওয়া যায় ______।
A. গুপ্ত
B. মৌর্য
C. সাতবাহন
D. কুষাণ।
উত্তরঃ C. সাতবাহন ✓
৩৩। পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানী কনস্ট্যান্টিনোপলের বর্তমান নাম ______।
A. দামাস্কাস
B. বাগদাদ
C. আলেকজান্দ্রিয়া
D. ইস্তাম্বুল।
উত্তরঃ D. ইস্তাম্বুল ✓
৩৪। পূর্ব রোমান সাম্রাজ্যের পতন হয় ______ খ্রিস্টাব্দে।
A. ১৪৩৫
B. ১৪৫০
C. ১৪৫৩
D. ১৪০০।
উত্তরঃ C. ১৪৫৩ ✓
৩৫। গুপ্তাব্দ প্রচলন করেন গুপ্ত সম্রাট ______।
A. সমুদ্রগুপ্ত
B. দ্বিতীয় চন্দ্রগুপ্ত
C. প্রথম চন্দ্রগুপ্ত
D. বুধগুপ্ত।
উত্তরঃ C. প্রথম চন্দ্রগুপ্ত ✓
৩৬। সমুদ্রগুপ্ত গ্রহণ-পরিমোক্ষ-অনুগ্রহ নীতিকে প্রয়োগ করেন ______ এবং ______ প্রদানের প্রতিশ্রুতি আদায় করেন।
A. পূর্ব ভারতে, কর
B. পশ্চিম ভারতে, কর
C. উত্তর ভারতে, কর
D. দক্ষিণ ভারতে, কর।
উত্তরঃ D. দক্ষিণ ভারতে, কর ✓
৩৭। এরান শিলালেখ থেকে ______ কীর্তিকাহিনি জানা যায়।
A. দ্বিতীয় চন্দ্রগুপ্তের
B. কনিষ্কের
C. অশোকের
D. প্রথম চন্দ্রগুপ্তের।
উত্তরঃ A. দ্বিতীয় চন্দ্রগুপ্তের ✓
৩৮। দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে ভারতে আগত চিনা পরিব্রাজক ছিলেন ______।
A. ফা সিয়েন
B. সুয়ান জাং
C. ই-ৎসিং
D. সি-মা-কিয়েন।
উত্তরঃ A. ফা সিয়েন ✓
৩৯। অজন্তা ও ইলোরার গুহামন্দিরগুলি ______ যুগের শিল্পকলার নির্দশন।
A. মৌর্য
B. কুষাণ
C. গুপ্ত
D. পাল।
উত্তরঃ C. গুপ্ত ✓
৪০। মোঙ্গল সাম্রাজ্যের চরম প্রসার ঘটেছিল ______ নেতৃত্বে।
A. কুবলাই খাঁ-র
B. চেঙ্গিস খান-এর
C. হলাগু খান-এর
D. তৈমুরলং-এর।
উত্তরঃ A. কুবলাই খাঁ-র ✓
৪১। ভারতের প্রথম আগ্নেয়াস্ত্রের ব্যবহার করেন ______।
A. বাবর
B. হুমায়ুন
C. আকবর
D. শাহ জাহান।
উত্তরঃ A. বাবর ✓
৪২। দিল্লিতে ‘পুরানা কিল্লা’ এবং ‘গ্র্যান্ড ট্রাঙ্ক রোড’ (GT Road) নির্মাণ করেছিলেন ______।
A. শাহ জাহান
B. নূরজাহান
C. শের শাহ
D. ইসলাম শাহ।
উত্তরঃ C. শের শাহ ✓
৪৩। ‘দীন-ই-ইলাহি’ প্রবর্তন করেন ______।
A. শের শাহ
B. বাবর
C. আকবর
D. ঔরঙ্গজেব।
উত্তরঃ C. আকবর ✓
৪৪। মুঘল সম্রাট ঔরঙ্গজেব প্রাণদণ্ডের আদেশ দেন শিখগুরু ______-কে।
A. অর্জুনদেব
B. তেগবাহাদুর
C. গোবিন্দ সিং
D. রামদাস।
উত্তরঃ B. তেগবাহাদুর ✓
৪৫। ‘দ্য ম্যাগনিফিসেন্ট’ (The Magnificent) নামে পরিচিত ______।
A. সুলতান উসমান
B. সুলতান সালাদিন
C. সুলতান সুলেমান
D. সুলতান মহম্মদ।
উত্তরঃ C. সুলতান সুলেমান ✓
৪৬। অটোমান প্রদেশে ইয়ালেত (Eyalet)-এর শাসনকর্তা বেলারবে (Beylerbey)-এর অর্থ হল ______।
A. প্রভুদের প্রভু
B. খলিফাদের প্রধান
C. উলেমাদের প্রভু
D. জগতের প্রভু।
উত্তরঃ A. প্রভুদের প্রভু ✓
বাক্য/ঘটনাগুলিকে ক্রমানুসারে সাজাও
১। ঘটনাক্রম অনুসারে সাজাও –
(1) হিদাসপিসের যুদ্ধ
(2) তক্ষশিলার রাজা অম্ভির আত্মসমর্পণ
(3) হিন্দুকুশ পর্বত অতিক্রম করে ভারতে প্রবেশ আলেকজান্ডারের
(4) ম্যাসিডন রাজ্যের সূচনা
A. 1-2-3-4
B. 4-3-2-1
C. 2-1-4-3
D. 3-4-2-1
উত্তরঃ B. 4-3-2-1 ✓
২। ঘটনাক্রম অনুসারে সাজাও –
(1) আর্যরা ভারতে প্রবেশ করে সপ্তসিন্ধু অঞ্চলে বসতি গড়ে তোলে।
(2) চন্দ্রগুপ্ত মৌর্য ধননন্দকে পরাজিত করে মৌর্য শাসন প্রতিষ্ঠা করেন।
(3) জনপদ থেকে মহাজনপদের উত্থান ঘটে।
(4) সিরিয়ার রাজা প্রথম অ্যান্টিওকাস মগধের রাজসভায় ডাইমাকাস নামক এক দূত প্রেরণ করেন।
A. 4-3-2-1
B. 2-1-4-3
C. 3-2-1-4
D. 1-3-2-4
উত্তরঃ D. 1-3-2-4 ✓
৩। গুপ্ত সম্রাটদের সঠিক ক্রমটি হল –
A. প্রথম চন্দ্রগুপ্ত – সমুদ্রগুপ্ত – শ্রীগুপ্ত – দ্বিতীয় চন্দ্রগুপ্ত
B. শ্রীগুপ্ত – প্রথম চন্দ্রগুপ্ত – সমুদ্রগুপ্ত – দ্বিতীয় চন্দ্রগুপ্ত
C. শ্রীগুপ্ত – প্রথম চন্দ্রগুপ্ত – দ্বিতীয় চন্দ্রগুপ্ত – সমুদ্রগুপ্ত
D. শ্রীগুপ্ত – সমুদ্রগুপ্ত – প্রথম চন্দ্রগুপ্ত – দ্বিতীয় চন্দ্রগুপ্ত
উত্তরঃ B. শ্রীগুপ্ত – প্রথম চন্দ্রগুপ্ত – সমুদ্রগুপ্ত – দ্বিতীয় চন্দ্রগুপ্ত ✓
৪। রাজত্বকালের ক্রম অনুযায়ী সাজাও –
A. আকবর – হুমায়ুন – বাবর – জাহাঙ্গির
B. বাবর – হুমায়ুন – আকবর – জাহাঙ্গির
C. জাহাঙ্গির – আকবর – হুমায়ুন – বাবর
D. হুমায়ুন – জাহাঙ্গির – আকবর – বাবর
উত্তরঃ B. বাবর – হুমায়ুন – আকবর – জাহাঙ্গির ✓
৫। সময়কাল অনুযায়ী যুদ্ধগুলিকে সঠিক ক্রমে সাজাও –
A. পানিপতের প্রথম যুদ্ধ – পানিপতের দ্বিতীয় যুদ্ধ – খানুয়ার যুদ্ধ – হলদিঘাটির যুদ্ধ
B. পানিপতের প্রথম যুদ্ধ – হলদিঘাটির যুদ্ধ – পানিপতের দ্বিতীয় যুদ্ধ – খানুয়ার যুদ্ধ
C. পানিপতের প্রথম যুদ্ধ – খানুয়ার যুদ্ধ – পানিপতের দ্বিতীয় যুদ্ধ – হলদিঘাটির যুদ্ধ
D. খানুয়ার যুদ্ধ – পানিপতের প্রথম যুদ্ধ – হলদিঘাটির যুদ্ধ – পানিপতের দ্বিতীয় যুদ্ধ
উত্তরঃ C. পানিপতের প্রথম যুদ্ধ – খানুয়ার যুদ্ধ – পানিপতের দ্বিতীয় যুদ্ধ – হলদিঘাটির যুদ্ধ ✓
৬। ঘটনাক্রম অনুসারে সাজাও –
(1) দ্বিতীয় পানিপতের যুদ্ধ
(2) সিরহিন্দের যুদ্ধ
(3) আসিরগড় দুর্গ জয়
(4) দীন-ই-ইলাহি প্রবর্তন
A. 4-3-1-2
B. 1-3-2-4
C. 2-1-4-3
D. 1-4-3-2
উত্তরঃ C. 2-1-4-3 ✓
৭। অটোমান সুলতানদের সঠিক ক্রমটি হল –
A. উসমান – প্রথম মহম্মদ – প্রথম মুরাদ – সুলেমান
B. সুলেমান – প্রথম মুরাদ – প্রথম মহম্মদ – উসমান
C. উসমান – প্রথম মুরাদ – প্রথম মহম্মদ – সুলেমান
D. প্রথম মুরাদ – প্রথম মহম্মদ – উসমান – সুলেমান
উত্তরঃ C. উসমান – প্রথম মুরাদ – প্রথম মহম্মদ – সুলেমান ✓
৮। ঘটনাক্রম অনুসারে সাজাও –
(1) দ্বিতীয় মহম্মদ কনস্ট্যান্টিনোপল দখল করেন।
(2) প্রথম সেলিম পূর্ব আনাতোলিয়া, সিরিয়া, মিশর ইত্যাদি অঞ্চল জয় করেন।
(3) উসমান অটোমান সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন।
(4) দ্বিতীয় মুরাদ জানিসারি নামে একটি শক্তিশালী সেনাবাহিনী গঠন করেন।
A. 3-4-1-2
B. 3-2-1-4
C. 2-1-4-3
D. 4-3-1-2
উত্তরঃ A. 3-4-1-2 ✓
৯। ঘটনাক্রম অনুসারে সাজাও –
(1) ওরহান কর্তৃক নিকিয়াপলিস জয়।
(2) দ্বিতীয় মহম্মদ কর্তৃক কনস্ট্যান্টিনোপল দখল।
(3) আঙ্কারার যুদ্ধে তৈমুর লঙ-এর কাছে প্রথম বায়াজিদ-এর পরাজয়।
(4) সুলতান সুলেমানের কাছে মোলডাভিয়া ও ট্রানসিলভানিয়ার শাসকের বশ্যতা স্বীকার।
A. 4-3-2-1
B. 1-3-2-4
C. 3-2-1-4
D. 2-3-4-1
উত্তরঃ B. 1-3-2-4 ✓
ঠিক-ভুল নির্ণয় করো
১। গ্রিকের প্রধান পলিসগুলি হল –
(i) এথেন্স
(ii) গেরুসিয়া
(iii) ক্রিট
(iv) হেলাইয়া
A. i, iii – সঠিক এবং ii, iv – ভুল
B. i, ii – সঠিক এবং iii, iv – ভুল
C. i, iii, iv – সঠিক এবং ii – ভুল
D. i, iv – সঠিক এবং ii, iii – ভুল।
উত্তরঃ A. i, iii – সঠিক এবং ii, iv – ভুল ✓
২। গ্রিসের নগররাষ্ট্রগুলির অন্যতম অংশ ছিল –
(i) অক্টোপলিস
(ii) নেক্রোপলিস
(iii) পার্সেপোলিস
(iv) অ্যাগোরা
A. i, iv – সঠিক এবং ii, iii – ভুল
B. i, ii, iv – সঠিক এবং iii – ভুল
C. i, iii, iv – সঠিক এবং ii – ভুল
D. i, ii – সঠিক এবং iii, iv – ভুল।
উত্তরঃ A. i, iv – সঠিক এবং ii, iii – ভুল ✓
৩। পলিসগুলির শাসনকাঠামোর সঙ্গে যুক্ত ছিল –
(i) হেলাইয়া
(ii) একলেসিয়া
(iii) অ্যাপেলা
(iv) নেক্রোপলিস
A. i, ii, iv – সঠিক এবং iii – ভুল
B. i, iii, iv – সঠিক এবং ii – ভুল
C. i, ii, iii – সঠিক এবং iv – ভুল
D. ii, iii, iv – সঠিক এবং i – ভুল।
উত্তরঃ C. i, ii, iii – সঠিক এবং iv – ভুল ✓
৪। স্পার্টার সমাজ ছিল –
(i) হেলট
(ii) পেরিওকয়
(iii) প্যাট্রিসিয়ান
(iv) স্পার্টান
A. i – সঠিক এবং ii, iii, iv – ভুল
B. ii, iii – সঠিক এবং i, iv – ভুল
C. i, ii, iii – সঠিক এবং iv – ভুল
D. i, ii, iv – সঠিক এবং iii – ভুল।
উত্তরঃ D. i, ii, iv – সঠিক এবং iii – ভুল ✓
৫। প্রাচীন ভারতের খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের অন্যতম ঘটনা ছিল –
(i) মগধ সাম্রাজ্যের উত্থান
(ii) রামায়ণ ও মহাভারতের রচনা
(iii) জনপদের উত্থান
(iv) মহাজনপদের উত্থান
A. i, iv – সঠিক এবং ii, iii – ভুল
B. i, ii – সঠিক এবং iii, iv – ভুল
C. ii, iii, iv – সঠিক এবং i – ভুল
D. ii, iii – সঠিক এবং i, iv – ভুল।
উত্তরঃ C. ii, iii, iv – সঠিক এবং i – ভুল ✓
৬। গান্ধার শিল্প যে সকল অঞ্চলে বিস্তৃত ছিল –
(i) জালালাবাদ
(ii) তক্ষশীলা
(iii) নালন্দা
(iv) চিরান্দ
A. i, ii, iii – সঠিক এবং iv – ভুল
B. ii, iii, iv – সঠিক এবং i – ভুল
C. i, ii – সঠিক এবং iii, iv – ভুল
D. i, iii, iv – সঠিক এবং ii – ভুল।
উত্তরঃ C. i, ii – সঠিক এবং iii, iv – ভুল ✓
৭। বাবর যে যুদ্ধগুলিতে জয়লাভ করেছিলেন, সেগুলি হল –
(i) পানিপতের প্রথম যুদ্ধ
(ii) আর্চিয়ানের যুদ্ধ
(iii) ঘর্ঘরার যুদ্ধ
(iv) খানুয়ার যুদ্ধ
A. i, iii – সঠিক এবং ii, iv – ভুল
B. i, ii – সঠিক এবং iii, iv – ভুল
C. i, iii, iv – সঠিক এবং ii – ভুল
D. ii, iii – সঠিক এবং i, iv – ভুল।
উত্তরঃ C. i, iii, iv – সঠিক এবং ii – ভুল ✓
নীচের বিবৃতিগুলির মধ্যে সম্পর্ক নিরূপণ করো
১। বিবৃতি (A) প্রাচীন গ্রিসের এথেন্সে দাস প্রথা ছিল।
কারণ (R) অ্যাগোরা নামক বাজারে ক্রীতদাস কেনাবেচা হত।
A. বিবৃতি (A) এবং কারণ (R) দুটিই সঠিক এবং কারণ (R) হল বিবৃতি (A)-এর সঠিক ব্যাখ্যা
B. বিবৃতি (A) এবং কারণ (R) দুটিই সঠিক কিন্তু কারণ (R) বিবৃতি (A)-এর সঠিক ব্যাখ্যা নয়
C. বিবৃতি (A) সঠিক কিন্তু কারণ (R) ভুল
D. বিবৃতি (A) ভুল কিন্তু কারণ (R) সঠিক।
উত্তরঃ A. বিবৃতি (A) এবং কারণ (R) দুটিই সঠিক এবং কারণ (R) হল বিবৃতি (A)-এর সঠিক ব্যাখ্যা ✓
২। বিবৃতি ১ চন্দ্রগুপ্ত মৌর্যের অন্যতম কৃতিত্ব ছিল উত্তর-পশ্চিম ভারত থেকে গ্রিক শাসনের অবসান ঘটানো।
বিবৃতি ২ চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় সেলুকাস মেগাস্থিনিস নামক এক দূতকে পাঠান।
A. বিবৃতি ২ হল বিবৃতি ১-এর বিরোধী
B. বিবৃতি ২ হল বিবৃতি ১-এর সঠিক কারণ
C. বিবৃতি ১ সঠিক কিন্তু বিবৃতি ২ ভুল
D. বিবৃতি ১ এবং বিবৃতি ২ একে অপরের থেকে আলাদা।
উত্তরঃ D. বিবৃতি ১ এবং বিবৃতি ২ একে অপরের থেকে আলাদা ✓
৩। বিবৃতি (A) চন্দ্রগুপ্ত মৌর্যকে চন্ডাশোক বলা হয়।
কারণ (R) ৯৯ জন ভ্রাতাকে হত্যা করে অশোক সিংহাসনে অভিষিক্ত হন।
A. বিবৃতি (A) এবং কারণ (R) দুটিই সঠিক এবং কারণ (R) হল বিবৃতি (A)-এর সঠিক ব্যাখ্যা
B. বিবৃতি (A) এবং কারণ (R) দুটিই সঠিক কিন্তু কারণ (R) বিবৃতি (A)-এর সঠিক ব্যাখ্যা নয়
C. বিবৃতি (A) সঠিক কিন্তু কারণ (R) ভুল
D. বিবৃতি (A) ভুল কিন্তু কারণ (R) সঠিক।
উত্তরঃ D. বিবৃতি (A) ভুল কিন্তু কারণ (R) সঠিক ✓
৪। বিবৃতি ১ চন্দ্রগুপ্ত মৌর্য বিশাল মৌর্য সাম্রাজ্যকে প্রাচ্য, উত্তরাপথ, অবন্তী ও দক্ষিণাপথ—এই চারটি প্রদেশে ভাগ করেছিলেন।
বিবৃতি ২ সম্রাট অশোক চারটি প্রদেশের সঙ্গে পঞ্চম প্রদেশ হিসেবে কলিঙ্গকে মৌর্য সাম্রাজ্যভুক্ত করেছিলেন।
A. বিবৃতি ২ হল বিবৃতি ১-এর বিরোধী
B. বিবৃতি ১ হল বিবৃতি ২-এর সঠিক কারণ
C. বিবৃতি ১ সঠিক কিন্তু বিবৃতি ২ ভুল
D. বিবৃতি ১ এবং বিবৃতি ২ একে অপরের থেকে আলাদা।
উত্তরঃ D. বিবৃতি ১ এবং বিবৃতি ২ একে অপরের থেকে আলাদা ✓
৫। বিবৃতি (A) সম্রাট অশোক স্বৈরতান্ত্রিক শাসন কাঠামোর সঙ্গে পিতৃতান্ত্রিক রাষ্ট্রীয় আদর্শ যুক্ত করে, শাসক ও শাসিতের মধ্যে পিতা-পুত্রের সম্পর্ক স্থাপন করেন।
কারণ (R) তিনি তাঁর প্রজাদের উদ্দেশ্যে বলতেন, ‘সব প্রজাই আমার সন্তান।’
A. বিবৃতি (A) এবং কারণ (R) দুটিই সঠিক এবং কারণ (R) হল বিবৃতি (A)-এর সঠিক ব্যাখ্যা
B. বিবৃতি (A) এবং কারণ (R) দুটিই সঠিক কিন্তু কারণ (R) বিবৃতি (A)-এর সঠিক ব্যাখ্যা নয়
C. বিবৃতি (A) সঠিক কিন্তু কারণ (R) ভুল
D. বিবৃতি (A) ভুল কিন্তু কারণ (R) সঠিক।
উত্তরঃ A. বিবৃতি (A) এবং কারণ (R) দুটিই সঠিক এবং কারণ (R) হল বিবৃতি (A)-এর সঠিক ব্যাখ্যা ✓
৬। বিবৃতি (A) প্রথম চন্দ্রগুপ্ত বৈশালীর লিচ্ছবির রাজকন্যা কুমারদেবীকে বিবাহ করেন।
কারণ (R) সমুদ্রগুপ্তকে বলা হত লিচ্ছবি দৌহিত্র।
A. বিবৃতি (A) এবং কারণ (R) দুটিই সঠিক এবং কারণ (R) হল বিবৃতি (A)-এর সঠিক ব্যাখ্যা
B. বিবৃতি (A) এবং কারণ (R) দুটিই সঠিক কিন্তু কারণ (R) বিবৃতি (A)-এর সঠিক ব্যাখ্যা নয়
C. বিবৃতি (A) সঠিক কিন্তু কারণ (R) ভুল
D. বিবৃতি (A) ভুল কিন্তু কারণ (R) সঠিক।
উত্তরঃ A. বিবৃতি (A) এবং কারণ (R) দুটিই সঠিক এবং কারণ (R) হল বিবৃতি (A)-এর সঠিক ব্যাখ্যা ✓
৭। বিবৃতি ১ সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারতের বিজিত রাজ্যগুলিতে তাঁর প্রত্যক্ষ শাসন প্রতিষ্ঠা করেননি।
বিবৃতি ২ দক্ষিণ ভারতের রাজাদের বশ্যতা ও কর প্রদানের দাবিতে সমুদ্রগুপ্ত গ্রহণ-পরিমোক্ষ নীতি গ্রহণ করেন।
A. বিবৃতি ২ হল বিবৃতি ১-এর বিরোধী
B. বিবৃতি ১ হল বিবৃতি ২-এর সঠিক কারণ
C. বিবৃতি ১ সঠিক কিন্তু বিবৃতি ২ ভুল
D. বিবৃতি ১ এবং বিবৃতি ২ একে অপরের থেকে আলাদা।
উত্তরঃ B. বিবৃতি ১ হল বিবৃতি ২-এর সঠিক কারণ ✓
৮। বিবৃতি ১ গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত ‘শকারি’ উপাধি ধারণ করেন।
বিবৃতি ২ দ্বিতীয় চন্দ্রগুপ্ত পশ্চিম ভারতে দীর্ঘ চারশো বছরের শক শাসনের অবসান ঘটান।
A. বিবৃতি ২ হল বিবৃতি ১-এর বিরোধী
B. বিবৃতি ২ হল বিবৃতি ১-এর সঠিক কারণ
C. বিবৃতি ১ সঠিক কিন্তু বিবৃতি ২ ভুল
D. বিবৃতি ১ এবং বিবৃতি ২ একে অপরের থেকে আলাদা।
উত্তরঃ B. বিবৃতি ২ হল বিবৃতি ১-এর সঠিক কারণ ✓
৯। বিবৃতি (A) মুঘল সম্রাট ঔরঙ্গজেবের আমলে রাজপুত, জাঠ, বুন্দেলা, সৎনামী প্রভৃতি বিভিন্ন জাতি মুঘল সাম্রাজ্যের বিভিন্ন প্রান্তে বিদ্রোহের আগুন জ্বালিয়ে দেয়।
কারণ (R) ভারতের মুঘল সম্রাট ঔরঙ্গজেব দাক্ষিণাত্য নীতি গ্রহণ করেছিলেন।
A. বিবৃতি (A) এবং কারণ (R) দুটিই সঠিক এবং কারণ (R) হল বিবৃতি (A)-এর সঠিক ব্যাখ্যা
B. বিবৃতি (A) এবং কারণ (R) দুটিই সঠিক কিন্তু কারণ (R) বিবৃতি (A)-এর সঠিক ব্যাখ্যা নয়
C. বিবৃতি (A) সঠিক কিন্তু কারণ (R) ভুল
D. বিবৃতি (A) ভুল কিন্তু কারণ (R) সঠিক।
উত্তরঃ A. বিবৃতি (A) এবং কারণ (R) দুটিই সঠিক এবং কারণ (R) হল বিবৃতি (A)-এর সঠিক ব্যাখ্যা ✓
নীচের বিবৃতিগুলির সঙ্গে তার নীচের কোন্ ব্যাখ্যাটি সবচেয়ে মানানসই খুঁজে নাও
১। বিবৃতি : ভিনসেন্ট স্মিথ মৌর্য শাসনব্যবস্থাকে ‘বলগাহীন স্বৈরতন্ত্র’ (Untempered Autocracy) বলেছেন।
A. কেন্দ্রীয় শাসনব্যবস্থার তিনি ছিলেন শীর্ষে।
B. আইন, বিচার ও শাসন তাঁর নির্দেশেই চলত।
C. তাঁর নির্দেশেই সেনাপতিরা রণকৌশল ঠিক করত।
D. সমস্ত মৌর্য সম্রাট ছিলেন অসীম ক্ষমতার অধিকারী।
উত্তরঃ D. সমস্ত মৌর্য সম্রাট ছিলেন অসীম ক্ষমতার অধিকারী ✓
২। বিবৃতি : সম্রাট অশোক ধর্মবিজয় নীতি গ্রহণ করেছিলেন।
A. তিনি অহিংস নীতিতে বিশ্বাস করতেন।
B. তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন।
C. তাঁর সামরিক বাহিনী ছিল দুর্বল।
D. কলিঙ্গ যুদ্ধের রক্তক্ষয় দেখে ব্যথিত হয়েছিলেন।
উত্তরঃ D. কলিঙ্গ যুদ্ধের রক্তক্ষয় দেখে ব্যথিত হয়েছিলেন ✓
৩। বিবৃতি : ভারত ইতিহাসে পানিপতের প্রথম যুদ্ধের তুলনায় খানুয়ার যুদ্ধ ছিল অধিক তাৎপর্যপূর্ণ।
A. খানুয়ার যুদ্ধে হতাহতের সংখ্যা ছিল পানিপতের প্রথম যুদ্ধের তুলনায় অনেক বেশি।
B. খানুয়ার যুদ্ধে রাজপুত ও আফগান জোটশক্তির মোকাবিলায় বাবর সমর্থ হলে মুঘল সাম্রাজ্যবিস্তারের পথ প্রশস্ত হয়।
C. বেশিরভাগ ঐতিহাসিক খানুয়ার যুদ্ধকেই বেশি তাৎপর্যপূর্ণ বলে মনে করেন।
D. পানিপতের প্রথম যুদ্ধে বাবর পরাস্ত হয়েছিলেন।
উত্তরঃ B. খানুয়ার যুদ্ধে রাজপুত ও আফগান জোটশক্তির মোকাবিলায় বাবর সমর্থ হলে মুঘল সাম্রাজ্যবিস্তারের পথ প্রশস্ত হয় ✓
বেমানান শব্দটি নির্বাচন করো
১। নীচের কোন্ রাজা গুপ্ত রাজা নন?
A. দ্বিতীয় চন্দ্রগুপ্ত
B. চন্দ্রগুপ্ত মৌর্য
C. সমুদ্রগুপ্ত
D. কুমারগুপ্ত।
উত্তরঃ B. চন্দ্রগুপ্ত মৌর্য ✓
কারণঃ চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন মৌর্য বংশের শাসক, গুপ্ত বংশের নন।
২। নীচের শাসকদের মধ্যে কে বেমানান?
A. হুমায়ুন
B. শাহ জাহান
C. আকবর
D. সুলেমান।
উত্তরঃ D. সুলেমান ✓
কারণঃ সুলেমান ছিলেন অটোমান তুর্কি সাম্রাজ্যের সুলতান। বাকি সবাই মুঘল সম্রাট।
ক্ষেত্রভিত্তিক প্রশ্নগুলির সমাধান করো
১। প্রাচীন গ্রিসে A এবং B ছিল দুটি বড়ো পলিস। A-এর আয়তন ছিল ৩২০০ বর্গমাইল। A-এর নিয়ন্ত্রণে ছিল ল্যাকোনিয়া ও মেসেনিয়া অর্থাৎ পেলোপনেসাস-এর দক্ষিণ ভাগ। B-এর শাসনব্যবস্থা ছিল গণতান্ত্রিক। B-এর ক্রীতদাসরা ‘থিটিস’ এবং A-এর ক্রীতদাসরা ‘হেলট’ নামে পরিচিত ছিল।
A. A হল স্পার্টা, B হল এথেন্স
B. A হল এথেন্স, B হল স্পার্টা
C. A হল মাইসিনি, B হল করিন্থ
D. A হল কিয়স, B হল মাইসিনি।
উত্তরঃ A. A হল স্পার্টা, B হল এথেন্স ✓
কারণঃ স্পার্টার অধীনে ল্যাকোনিয়া ও মেসেনিয়া অঞ্চল ছিল এবং স্পার্টার ক্রীতদাসদের হেলট বলা হত। এথেন্স ছিল গণতান্ত্রিক পলিস।
২। A হল ষোড়শ মহাজনপদের অন্তর্গত একটি প্রজাতান্ত্রিক মহাজনপদ। A-এর রাজধানী হল পাবা। উত্তরপ্রদেশের গোরক্ষপুর ও তার সন্নিহিত এলাকায় ছিল এর অবস্থান। এর অধিবাসীদের মনুসংহিতায় ‘ব্রাত্য ক্ষত্রিয়’ বলে উল্লেখ করা হয়েছে। A হল-
A. বৃজি
B. মগধ
C. বৎস
D. মল্ল।
উত্তরঃ B. মগধ ✓
কারণঃ মল্ল ছিল একটি প্রজাতান্ত্রিক মহাজনপদ, যার রাজধানী ছিল পাবা এবং কুশীনগর। মনুসংহিতায় মল্লদের ‘ব্রাত্য ক্ষত্রিয়’ বলা হয়েছে।
৩। ভারতে আফগান শাসনের সূত্রপাত করেন এই শাসক। ইনি ‘রূপি’ নামক রৌপ্যমুদ্রা ও ‘দাম’ নামক তাম্রমুদ্রার প্রবর্তন করেন এবং সেনাবাহিনীতে ‘দাগ’ ও ‘হুলিয়া’ ব্যবস্থার প্রচলনও করেন। এই শাসক হলেন-
A. আকবর
B. আলাউদ্দিন খলজি
C. বাবর
D. শের শাহ।
উত্তরঃ D. শের শাহ ✓
কারণঃ শের শাহ ‘রূপি’ ও ‘দাম’ মুদ্রার প্রচলন করেন এবং সেনাবাহিনীতে ‘দাগ’ ও ‘হুলিয়া’ ব্যবস্থা চালু করেন। তাঁর শাসনকাল আফগান শাসনের গুরুত্বপূর্ণ পর্ব। ✓
❖ আমাদের সাজেশন আপনি কেন কিনবেন?
অসংখ্য ছাত্রছাত্রী আমাদের সাজেশন অনুসরণ করে 90% থেকে 99% পর্যন্ত নম্বর অর্জন করেছে। তাদের মার্কশিটের কপিও আমাদের কাছে সংরক্ষিত আছে। তাই 90%-এর বেশি নম্বরের লক্ষ্য থাকলে নিশ্চিন্তে আমাদের সাজেশন সংগ্রহ করতে পারেন।
সাজেশন সংগ্রহ করার পর থেকে পরীক্ষার শেষ দিন পর্যন্ত যেকোনো প্রয়োজনীয় সহযোগিতা, পরামর্শ ও গাইডেন্স প্রদান করা হবে। আপনার সফল প্রস্তুতির জন্য আমরা সর্বদা পাশে থাকব।
আমাদের সাজেশন নিলে ঘরে বসেই সম্পূর্ণ বিনামূল্যে অনলাইন মক টেস্ট দেওয়ার সুযোগ পাবেন। এর মাধ্যমে নিয়মিত নিজের প্রস্তুতি যাচাই করতে পারবেন এবং দুর্বল দিকগুলি সহজেই চিহ্নিত করতে পারবেন।
ছাত্রছাত্রীদের পড়ার সুবিধার কথা মাথায় রেখে আমাদের PDF-এ কোনো Watermark ব্যবহার করা হয়নি। প্রতিটি পৃষ্ঠা অত্যন্ত স্বচ্ছ, পরিচ্ছন্ন ও সহজপাঠ্যভাবে তৈরি করা হয়েছে।
সংশ্লিষ্ট বোর্ড/বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ সিলেবাস ও নির্দেশিকা অনুসরণ করে প্রতিটি সাজেশন অত্যন্ত যত্নসহকারে প্রস্তুত করা হয়েছে। প্রতিটি প্রশ্ন গুরুত্বপূর্ণ ও বাছাইকৃত।
আমাদের মূল লক্ষ্য শুধু সাজেশন বিক্রি করা নয়; বরং ছাত্রছাত্রীদের উপকৃত করা, তাদের ভালো ফলাফল করতে সাহায্য করা এবং সঠিক প্রস্তুতির মাধ্যমে সাফল্যের পথে এগিয়ে দেওয়া।
| আরও পড়ুন | প্রয়োজনে |
|---|---|
| ইতিহাস পাঠ MCQ প্রশ্ন উত্তর (প্রথম অধ্যায়) ক্লাস 11 প্রথম সেমিস্টার ইতিহাস | Click here |
| ঔপনিবেশিক নিয়ন্ত্রণের যন্ত্রাদি MCQ প্রশ্ন উত্তর | ক্লাস 12 তৃতীয় সেমিস্টার ইতিহাস | Click here |
| ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ MCQ প্রশ্ন উত্তর | ক্লাস-12 তৃতীয় সেমিস্টার ইতিহাস চতুর্থ অধ্যায় | Click here |
| ভারতীয় রাজনীতিতে চরমপন্থী আন্দোলনের উদ্ভবের কারণ গুলি আলোচনা করো | Click here |