ন্যায়সম্মত প্রত্যক্ষের লক্ষণ MCQ প্রশ্ন উত্তর | Class 11 Philosophy PDF

ন্যায়সম্মত প্রত্যক্ষের লক্ষণ MCQ প্রশ্ন উত্তর | Class 11 Philosophy PDF | Nyay Sommoto protyokkher Lakkhan MCQ  PDF Class 11 1st Semester

ন্যায়সম্মত প্রত্যক্ষের লক্ষণ MCQ প্রশ্ন উত্তর
ন্যায়সম্মত প্রত্যক্ষের লক্ষণ MCQ প্রশ্ন উত্তর

১। ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা হলেন—
(ক) মহর্ষি গৌতম
(খ) মহর্ষি জৈমিনি
(গ) মহর্ষি কপিল
(ঘ) আচার্য শঙ্কর।
উত্তরঃ (ক) মহর্ষি গৌতম ✓

২। মহর্ষি গৌতমের আবির্ভাব হয়—
(ক) ৪০০ খ্রিস্টপূর্বাব্দে
(খ) ২৫০ খ্রিস্টপূর্বাব্দে
(গ) ৩০০ খ্রিস্টপূর্বাব্দে
(ঘ) ৬০০ খ্রিস্টপূর্বাব্দে।
উত্তরঃ (গ) ৩০০ খ্রিস্টপূর্বাব্দে ✓

৩। ন্যায় দর্শনের আকর গ্রন্থের নাম কী?
(ক) ন্যায়ভাষ্য
(খ) ন্যায়সূত্র
(গ) ন্যায়মঞ্জুরী
(ঘ) ন্যায়কন্দলী।
উত্তরঃ (খ) ন্যায়সূত্র ✓

৪। ন্যায় দর্শনের মূল উৎস কী?
(ক) ন্যায়সূত্র
(খ) ন্যায়ভাষ্য
(গ) ন্যায়সংগ্রহ
(ঘ) ন্যায়মঞ্জুরী।
উত্তরঃ (ক) ন্যায়সূত্র ✓

৫। ন্যায়সূত্র রচনা করেন—
(ক) মহর্ষি কণাদ
(খ) মহর্ষি গৌতম
(গ) মহর্ষি কপিল
(ঘ) মহর্ষি পতঞ্জলি।
উত্তরঃ (খ) মহর্ষি গৌতম ✓

৬। ন্যায় দর্শনের ভাষ্যকার হলেন মহর্ষি—
(ক) গৌতম
(খ) বাৎস্যায়ন
(গ) কপিল
(ঘ) গঙ্গেশ।
উত্তরঃ (খ) বাৎস্যায়ন ✓

৭। ন্যায় দর্শনের অপর নাম হল—
(ক) বেদান্ত দর্শন
(খ) যোগ দর্শন
(গ) সাংখ্য দর্শন
(ঘ) অক্ষপাদ দর্শন।
উত্তরঃ (ঘ) অক্ষপাদ দর্শন ✓

৮। কে ন্যায় দর্শনকে অক্ষপাদ দর্শন বলেছেন?
(ক) বেদব্যাস
(খ) বাৎস্যায়ন
(গ) মাধবাচার্য
(ঘ) গৌতম।
উত্তরঃ (গ) মাধবাচার্য ✓

৯। যে দর্শনকে প্রমাণশাস্ত্র বলা হয় সেটি হল—
(ক) ন্যায়
(খ) মীমাংসা
(গ) বেদান্ত
(ঘ) সাংখ্য দর্শন।
উত্তরঃ (ক) ন্যায় ✓

১০। সর্বশাস্ত্রপ্রদীপ কোন্ দর্শনকে বলা হয়?
(ক) বৌদ্ধ দর্শন
(খ) ন্যায় দর্শন
(গ) চার্বাক দর্শন
(ঘ) বেদান্ত দর্শন।
উত্তরঃ (খ) ন্যায় দর্শন ✓

১১। ‘তত্ত্বচিন্তামণি’ গ্রন্থটি কার লেখা?
(ক) বর্ধমান উপাধ্যায়
(খ) গঙ্গেশ উপাধ্যায়
(গ) জয়ন্তভট্ট
(ঘ) শ্রীধর ভট্ট।
উত্তরঃ (খ) গঙ্গেশ উপাধ্যায় ✓

১২। নব্য ন্যায়ের প্রতিষ্ঠাতা হলেন—
(ক) গৌতম বুদ্ধ
(খ) কণাদ
(গ) গৌতম মুনি
(ঘ) গঙ্গেশ।
উত্তরঃ (ঘ) গঙ্গেশ ✓

১৩। ন্যায়সূত্রের প্রথম ভাষ্য রচনা করেন কে?
(ক) বাচস্পতি মিশ্র
(খ) বাৎস্যায়ন
(গ) জয়ন্তভট্ট
(ঘ) শ্রীধর ভট্ট।
উত্তরঃ (খ) বাৎস্যায়ন ✓

১৪। বাৎস্যায়ন কোন্ সম্প্রদায়ের দার্শনিক?
(ক) প্রাচীন নৈয়ায়িক
(খ) বেদান্তি
(গ) নব্য নৈয়ায়িক
(ঘ) বৈশেষিক দার্শনিক।
উত্তরঃ (ক) প্রাচীন নৈয়ায়িক ✓

১৫। ন্যায়মঞ্জরী গ্রন্থটি কার লেখা?
(ক) শ্রীধর ভট্ট
(খ) উদয়নাচার্য
(গ) জয়ন্তভট্ট
(ঘ) বাৎস্যায়ন।
উত্তরঃ (গ) জয়ন্তভট্ট ✓

১৬। তর্কসংগ্রহ গ্রন্থটির রচনাকার—
(ক) শঙ্করাচার্য
(খ) বেদব্যাস
(গ) অন্নংভট্ট
(ঘ) বিশ্বনাথ।
উত্তরঃ (গ) অন্নংভট্ট ✓

১৭। ন্যায় মতে প্রমাণ হল—
(ক) তিনটি
(খ) চারটি
(গ) পাঁচটি
(ঘ) ছয়টি।
উত্তরঃ (ক) তিনটি ✓

১৮। ন্যায় মতে অনুমিতি হল—
(ক) প্রমাণ
(খ) প্রমা
(গ) প্রমেয়
(ঘ) প্রমাতা।
উত্তরঃ (খ) প্রমা ✓

১৯। ন্যায় মতে ‘শাব্দ’ হল—
(ক) প্রমা
(খ) প্রমাণ
(গ) প্রমেয়
(ঘ) প্রমাতা।
উত্তরঃ (ক) প্রমা ✓

২০। ‘অব্যপদেশ্যম্’ বলতে বোঝায়—
(ক) অশাব্দ
(খ) শব্দ
(গ) সন্নিকর্ষ
(ঘ) অব্যভিচারী।
উত্তরঃ (ক) অশাব্দ ✓

❖ আমাদের কাছ থেকে সংগ্রহ করুন
আপনার প্রয়োজনীয় সাজেশন

  • ✅ আমাদের প্রথম অগ্রাধিকার আপনার রেজাল্ট
  • ✅ পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত পূর্ণ সহযোগিতা
  • ✅ বিনামূল্যে অনলাইন মক টেস্টের সুবিধা
  • ✅ Watermark-মুক্ত পরিষ্কার ও পরিচ্ছন্ন PDF
  • ✅ সিলেবাস ও বোর্ডের নির্দেশিকা অনুযায়ী প্রস্তুত
⭐ এতসব সুবিধা পাবেন মাত্র ২৫ টাকার বিনিময়ে। আমাদের মূল লক্ষ্য শুধু সাজেশন বিক্রি করা নয়; বরং ছাত্রছাত্রীদের উপকৃত করা, তাদের ভালো ফলাফল করতে সাহায্য করা এবং সঠিক প্রস্তুতির মাধ্যমে সাফল্যের পথে এগিয়ে দেওয়া।

আরো পড়ুন : জ্ঞানলাভের ছয়টি পদ্ধতি-প্রমাণ সম্পর্কে ভারতীয় তত্ত্বসমূহ MCQ প্রশ্ন উত্তর

২১। ন্যায় মতে ‘সন্নিকর্ষ’ বলতে বোঝায়—
(ক) ইন্দ্রিয়ের সঙ্গে শরীরের সংযোগ
(খ) ইন্দ্রিয়ের সঙ্গে অর্থের সংযোগ
(গ) ইন্দ্রিয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগ
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (খ) ইন্দ্রিয়ের সঙ্গে অর্থের সংযোগ ✓

২২। ন্যায় মতে সন্নিকর্ষ হল—
(ক) দুই প্রকার
(খ) তিন প্রকার
(গ) ছয় প্রকার
(ঘ) সাত প্রকার।
উত্তরঃ (ক) দুই প্রকার ✓

২৩। ন্যায় মতে লৌকিক সন্নিকর্ষ কয় প্রকার?
(ক) তিন
(খ) পাঁচ
(গ) ছয়
(ঘ) চার।
উত্তরঃ (গ) ছয় ✓

২৪। চক্ষুরিন্দ্রিয়ের দ্বারা ঘট দ্রব্যের প্রত্যক্ষে যে সন্নিকর্ষ ঘটে তাকে বলে—
(ক) সংযোগ সন্নিকর্ষ
(খ) সংযুক্ত-সমবায় সন্নিকর্ষ
(গ) সংযুক্ত-সমবেত-সমবায় সন্নিকর্ষ
(ঘ) সমবায় সন্নিকর্ষ।
উত্তরঃ (ক) সংযোগ সন্নিকর্ষ ✓

২৫। আপেলের লাল রং প্রত্যক্ষের জন্য যে সন্নিকর্ষের প্রয়োজন তা হল—
(ক) সংযোগ
(খ) সংযুক্ত-সমবায়
(গ) সমবায়
(ঘ) সমবেত-সমবায়।
উত্তরঃ (খ) সংযুক্ত-সমবায় ✓

২৬। বস্তুর ‘গুণ’ প্রত্যক্ষে যে সন্নিকর্ষটি হয় তা হল—
(ক) সংযোগ
(খ) সমবায়
(গ) সমবেত-সমবায়
(ঘ) সংযুক্ত-সমবায়।
উত্তরঃ (ঘ) সংযুক্ত-সমবায় ✓

২৭। রূপত্ব জাতির প্রত্যক্ষে কীরূপ সন্নিকর্ষ হয়?
(ক) সমবায়
(খ) সংযোগ
(গ) সংযুক্ত-সমবায়
(ঘ) সংযুক্ত-সমবেত-সমবায়।
উত্তরঃ (ঘ) সংযুক্ত-সমবেত-সমবায় ✓

শূন্যস্থান পূরণ করো

১। আচার্য গঙ্গেশ হলেন ________ দার্শনিক।
(ক) বৈশেষিক
(খ) বেদান্ত
(গ) ন্যায়
(ঘ) সাংখ্য।
উত্তরঃ (গ) ন্যায় ✓

২। আচার্য বিশ্বনাথ হলেন ________ দার্শনিক।
(ক) বৈশেষিক
(খ) বেদান্ত
(গ) ন্যায়
(ঘ) সাংখ্য।
উত্তরঃ (গ) ন্যায় ✓

৩। মহর্ষি গৌতমের প্রত্যক্ষের লক্ষণে ব্যবহৃত ‘অব্যভিচারী’ শব্দের অর্থ হল ________ বা ভ্রমশূন্য জ্ঞান।
(ক) সন্নিকর্ষ
(খ) অব্যপদেশ্য
(গ) অব্যভিচারী
(ঘ) ব্যবসায়াত্মক।
উত্তরঃ (গ) অব্যভিচারী ✓

৪। ________ প্রত্যক্ষের লক্ষণ দিতে গিয়ে বলেছেন প্রত্যক্ষ হল সাক্ষাৎ প্রতীতি বা সাক্ষাৎ জ্ঞান।
(ক) গঙ্গেশ
(খ) বিশ্বনাথ
(গ) অন্নংভট্ট
(ঘ) কেউই নয়।
উত্তরঃ (ক) গঙ্গেশ ✓

৫। মহর্ষি গৌতমের প্রত্যক্ষের লক্ষণের বিরুদ্ধে ________ দোষের আপত্তি উত্থাপন করা হয়ে থাকে।
(ক) অব্যাপ্তি
(খ) সাধ্যদোষ
(গ) অসম্ভব
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (ক) অব্যাপ্তি ✓

৬। সন্নিকর্ষ হল ________-এর কারণ।
(ক) প্রত্যক্ষ
(খ) অনুমান
(গ) উপমান
(ঘ) শব্দ।
উত্তরঃ (ক) প্রত্যক্ষ ✓

HS Class 12

সেমিস্টার প্রস্তুতি

WhatsApp গ্রুপ

৭। ‘রূপ’-এর প্রত্যক্ষে ________ সন্নিকর্ষ স্বীকৃত হয়।
(ক) সংযোগ
(খ) সংযুক্ত-সমবায়
(গ) সমবায়
(ঘ) সমবেত-সমবায় সন্নিকর্ষ।
উত্তরঃ (খ) সংযুক্ত-সমবায় ✓

৮। ‘শব্দ’ কে জানা যায় ________ সন্নিকর্ষের দ্বারা।
(ক) সংযোগ
(খ) সংযুক্ত-সমবায়
(গ) সমবায়
(ঘ) সমবেত-সমবায়।
উত্তরঃ (গ) সমবায় ✓

৯। ‘শব্দত্ব’-এর প্রত্যক্ষে ________ সন্নিকর্ষ স্বীকৃত হয়।
(ক) সংযোগ
(খ) সংযুক্ত-সমবায়
(গ) সমবায়
(ঘ) সমবেত-সমবায়।
উত্তরঃ (ঘ) সমবেত-সমবায় ✓

১০। ন্যায় মতে, অভাব প্রত্যক্ষে ________ সন্নিকর্ষ হয়।
(ক) সংযোগ
(খ) সংযুক্ত-সমবায়
(গ) সমবেত-সমবায়
(ঘ) বিশেষ্য-বিশেষণভাব।
উত্তরঃ (ঘ) বিশেষ্য-বিশেষণভাব ✓

১১। ন্যায় মতে, অলৌকিক সন্নিকর্ষ হল ________ টি।
(ক) ৪
(খ) ৫
(গ) ৩
(ঘ) ৬।
উত্তরঃ (গ) ৩ ✓

বিবৃত্তি (A) এবং কারণ (R)-এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো

১। বিবৃতি (A): প্রাচীন ন্যায় মতে বৃক্ষচ্ছেদন নামক কার্যটির করণ হল কুঠার-বৃক্ষ-সংযোগ।
কারণ (R): প্রাচীন ন্যায় মতে ‘ফলাযোগ ব্যবচ্ছিন্নং কারণং করণম্।
সংকেত :
(ক) বিবৃতি (A) এবং কারণ (R) উভয়ই সত্য এবং কারণটি (R), বিবৃতি (A)-এর সঠিক ব্যাখ্যা।
(খ) বিবৃতি (A) এবং কারণ (R) উভয়ই সত্য কিন্তু কারণ (R), বিবৃতি (A)-এর সঠিক ব্যাখ্যা নয়।
(গ) বিবৃতি (A) সত্য কিন্তু কারণ (R) মিথ্যা।
(ঘ) বিবৃতি (A) মিথ্যা কিন্তু কারণ (R) সত্য।
উত্তর : (ক) বিবৃতি (A) এবং কারণ (R) উভয়ই সত্য এবং কারণটি (R), বিবৃতি (A)-এর সঠিক ব্যাখ্যা। ✓

২। বিবৃত্তি (A): চক্ষুরিন্দ্রিয় শুধুমাত্র রূপ প্রত্যক্ষ করে।
কারণ (R): চক্ষুরিন্দ্রিয় তেজ পরমাণু দ্বারা গঠিত। তেজ পরমাণুর বিশেষ ধর্ম হয় রূপ।
সংকেত :
(ক) বিবৃতি (A) এবং কারণ (R) উভয়ই সত্য এবং কারণটি (R), বিবৃতি (A)-এর সঠিক ব্যাখ্যা।
(খ) বিবৃতি (A) এবং কারণ (R) উভয়ই সত্য কিন্তু কারণ (R), বিবৃতি (A)-এর সঠিক ব্যাখ্যা নয়।
(গ) বিবৃতি (A) সত্য কিন্তু কারণ (R) মিথ্যা।
(ঘ) বিবৃতি (A) মিথ্যা কিন্তু কারণ (R) সত্য।
উত্তর : (ক) বিবৃতি (A) এবং কারণ (R) উভয়ই সত্য এবং কারণটি (R), বিবৃতি (A)-এর সঠিক ব্যাখ্যা। ✓

৩। বিবৃতি (A): ন্যায় মতে যোগীদের আত্মায় এক বিশেষ প্রকারের ক্ষমতা থাকে যাকে যোগজ ধর্ম বলে।
কারণ (R): যোগজ সন্নিকর্ষ একপ্রকার লৌকিক সন্নিকর্ষ।
সংকেত :
(ক) বিবৃতি (A) এবং কারণ (R) উভয়ই সত্য এবং কারণটি (R), বিবৃতি (A)-এর সঠিক ব্যাখ্যা।
(খ) বিবৃতি (A) এবং কারণ (R) উভয়ই সত্য কিন্তু কারণ (R), বিবৃতি (A)-এর সঠিক ব্যাখ্যা নয়।
(গ) বিবৃতি (A) সত্য কিন্তু কারণ (R) মিথ্যা।
(ঘ) বিবৃতি (A) মিথ্যা কিন্তু কারণ (R) সত্য।
উত্তর : (গ) বিবৃতি (A) সত্য কিন্তু কারণ (R) মিথ্যা। ✓

===========================
File Details :
PDF Name : ন্যায়সম্মত প্রত্যক্ষের লক্ষণ MCQ প্রশ্ন উত্তর
Size : 591 KB
No. of Pages : 4
Mode : Read-only (Online)
Download Link : Click here To Download PDF

❖ টিউশন টিচারদের জন্য বিশেষ অফার :

আপনি কি একজন টিউশন টিচার? স্টুডেন্টদের পরীক্ষা নিতে চান কিন্তু সময়ের অভাবে প্রশ্ন তৈরি করতে পারছেন না? আমাদের কাছ থেকে সংগ্রহ করুন আপনার কোচিং সেন্টারের নামে কাস্টমাইজড প্রশ্নপত্রের প্যাকেজ। ✅ প্রতি সাবজেক্টের প্যাকেজে থাকবে ১০টি প্রশ্নপত্রের সেট। ✅ সঙ্গে আলাদা উত্তরপত্র (Answer Sheet) দেওয়া হবে। ✅ সাথে OMR শীট পেয়ে যাচ্ছেন একদম বিনামূল্যে। 💰দাম মাত্র 25 টাকা
📲 WhatsApp-এ যোগাযোগ করুন
বিঃদ্রঃ – উপরের PDF-এ কিছু নমুনা প্রশ্নোত্তর তুলে ধরা হয়েছে। সম্পূর্ণ সেট পেতে চাইলে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। পোস্টের মধ্যে এবং শেষে হোয়াটসঅ্যাপ বাটন দেখতে পাবেন, ওখানে ক্লিক করুন।
আমাদের যে কোনো E-Book সরাসরি WhatsApp-এর মাধ্যমে কিনতে বা কোনো সমস্যা হলে নিচের বাটনে ক্লিক করে মেসেজ করুন -
আরও পড়ুন প্রয়োজনে
জ্ঞানের উৎসসমূহ MCQ PDF | Class 11 1st Semester Philosophy Click here
দর্শনের স্বরূপ ও শাখাসমূহ MCQ PDF | Class 11 1st Semester Philosophy Click here
ন্যায় দর্শনের অনুমান সম্পর্কে বক্তব্য MCQ প্রশ্ন উত্তর | Class 11 Philosophy PDF Click here
নির্বিকল্পক ও সবিকল্পক প্রত্যক্ষের পার্থক্য MCQ প্রশ্ন উত্তর PDF | Class 11 Philosophy PDF Click here

Leave a Comment

PDF সাজেশন নিতে ক্লিক করুন