ভারতের পরিবহণ ও যোগাযোগ MCQ প্রশ্ন উত্তর | ক্লাস 12 তৃতীয় সেমিস্টার ভূগোল

ভারতের পরিবহণ ও যোগাযোগ MCQ প্রশ্ন উত্তর | ক্লাস 12 তৃতীয় সেমিস্টার ভূগোল | Varoter Poribohan O Jogajog MCQ Class 12 Geography 3rd Semester

ভারতের পরিবহণ ও যোগাযোগ MCQ প্রশ্ন উত্তর
ভারতের পরিবহণ ও যোগাযোগ MCQ প্রশ্ন উত্তর

1. দামি এবং পচনশীল দ্রব্য পরিবহণে যে ধরনের পরিবহণ ব্যবস্থার সাহায্য নেওয়া হয়-
ক) রেলপথ
খ) জলপথ
গ) সড়কপথ
ঘ) বিমানপথ
উত্তরঃ ঘ) বিমানপথ। ✓

2. রেলপথ পরিবহণে পৃথিবীতে ভারতের স্থান-
ক) প্রথম
খ) দ্বিতীয়
গ) তৃতীয়
ঘ) চতুর্থ
উত্তরঃ খ) দ্বিতীয়। ✓

3. আন্তর্জাতিক বাণিজ্যের জন্য যে ধরনের পরিবহণ ব্যবস্থা সবচেয়ে সভা-
ক) রেলপথ
খ) বিমানপথ
গ) সড়কপথ
ঘ) জলপথ
উত্তরঃ ঘ) জলপথ। ✓

4. ভারতের আন্তর্জাতিক বিমান বন্দরের সংখ্যা-
ক) ১০ টি
খ) ১২ টি
গ) ১৫টি
ঘ) ২০ টি
উত্তরঃ খ) ১২ টি। ✓

5. কোন্ ধরনের প্রযুক্তির মাধ্যমে আমরা ভূপৃষ্ঠের অবস্থান নির্ণয় করি-
ক) রাডার
খ) স্যাটেলাইট
গ) জিপিএস
ঘ) সিসিটিভি
উত্তরঃ গ) জিপিএস। ✓

6. ভারতের দীর্ঘতম রেলপথ-
ক) পূর্ব রেলপথ
খ) দক্ষিণ রেলপথ
গ) পশ্চিম রেলপথ
ঘ) উত্তর রেলপথ
উত্তরঃ ঘ) উত্তর রেলপথ। ✓

7. মিটার গেজে দুটি রেল লাইনের মধ্যে দূরত্ব হয়-
ক) ০.৮৫ মিটার
খ) ১ মিটার
গ) ১.২৫ মিটার
ঘ) ১.৬৮ মিটার
উত্তরঃ খ) ১ মিটার। ✓

8. সড়কপথে পণ্য পরিবহণের সবচেয়ে বড় সুবিধা হল-
ক) খরচ কম
খ) দ্রুত গতি
গ) অধিক মাল পরিবহণ
ঘ) প্রত্যন্ত অঞ্চলে পরিবহণ
উত্তরঃ ঘ) প্রত্যন্ত অঞ্চলে পরিবহণ। ✓

9. রেলপথের বিস্তারে ভারতের স্থান এশিয়ায়-
ক) দ্বিতীয়
খ) তৃতীয়
গ) প্রথম
ঘ) চতুর্থ
উত্তরঃ গ) প্রথম। ✓

10. পাকা সড়কপথের দৈর্ঘ্যে সারা পৃথিবীতে ভারতের স্থান-
ক) প্রথম
খ) দ্বিতীয়
গ) তৃতীয়
ঘ) চতুর্থ
উত্তরঃ খ) দ্বিতীয়। ✓

11. পৃথিবীর দীর্ঘতম রেলপথ হল-
ক) ট্রান্স-আফ্রিকান
খ) ট্রান্স-ইউরেশিয়ান
গ) ট্রান্স-সাইবেরিয়ান
ঘ) ইউরেশিয়া-চীন
উত্তরঃ গ) ট্রান্স-সাইবেরিয়ান। ✓

12. ব্রডগেজ রেলপথে দুটি রেল লাইনের মধ্যে দূরত্ব হয়-
ক) ১.২৫ মিটার
খ) ১.৪ মিটার
গ) ১.৬৮ মিটার
ঘ) ২ মিটার
উত্তরঃ গ) ১.৬৮ মিটার। ✓

13. স্বল্প দূরত্বের জন্য সবচেয়ে উপযোগী পরিবহণের মাধ্যম-
ক) জলপথ
খ) সড়কপথ
গ) রেলপথ
ঘ) বিমানপথ
উত্তরঃ খ) সড়কপথ। ✓

14. ভারতে প্রথম বিমান পরিসেবা চালু হয়-
ক) ১৯১১ সালে
খ) ১৯২০ সালে
গ) ১৯৪৭ সালে
ঘ) ১৯৫০ সালে
উত্তরঃ ক) ১৯১১ সালে। ✓

15. আকাশপথে পণ্য ও যাত্রী পরিবহণে কোন্ দেশ পৃথিবীতে প্রথম-
ক) ভারত
খ) চীন
গ) আমেরিকা যুক্তরাষ্ট্র
ঘ) রাশিয়া
উত্তরঃ গ) আমেরিকা যুক্তরাষ্ট্র। ✓

16. সোনালি চতুর্ভুজ প্রকল্পটি যে ধরনের পরিবহণ ব্যবস্থার সাথে যুক্ত-
ক) জলপথ
খ) সড়কপথ
গ) বিমানপথ
ঘ) রেলপথ
উত্তরঃ খ) সড়কপথ। ✓

17. ভারতে প্রথম রেলপথ চালু হয়-
ক) ১৮৩০ সালে
খ) ১৮৫৩ সালে
গ) ১৮৭০ সালে
ঘ) ১৮৯০ সালে
উত্তরঃ খ) ১৮৫৩ সালে। ✓

18. ভারতের মোট রেলওয়ে ট্র্যাকের দৈর্ঘ্য কত?
a) 1.25 লক্ষ কিমি
b) 1.15 লক্ষ কিমি
c) 1.10 লক্ষ কিমি
d) 1.30 লক্ষ কিমি
উত্তরঃ b) 1.15 লক্ষ কিমি। ✓

19. ভারতে কত খ্রিস্টাব্দে বিমান চলাচল আরম্ভ হয়?
a) 1920
b) 1911
c) 1930
d) 1940
উত্তরঃ b) 1911। ✓

20. ভারতে প্রথম Email পরিষেবা চালু হয় কত সালে?
a) 1970
b) 1972
c) 1980
d) 1990
উত্তরঃ a) 1970। ✓

❖ আমাদের কাছ থেকে সংগ্রহ করুন
আপনার প্রয়োজনীয় সাজেশন

  • ✅ আমাদের প্রথম অগ্রাধিকার আপনার রেজাল্ট
  • ✅ পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত পূর্ণ সহযোগিতা
  • ✅ বিনামূল্যে অনলাইন মক টেস্টের সুবিধা
  • ✅ Watermark-মুক্ত পরিষ্কার ও পরিচ্ছন্ন PDF
  • ✅ সিলেবাস ও বোর্ডের নির্দেশিকা অনুযায়ী প্রস্তুত
⭐ এতসব সুবিধা পাবেন মাত্র ২৫ টাকার বিনিময়ে। আমাদের মূল লক্ষ্য শুধু সাজেশন বিক্রি করা নয়; বরং ছাত্রছাত্রীদের উপকৃত করা, তাদের ভালো ফলাফল করতে সাহায্য করা এবং সঠিক প্রস্তুতির মাধ্যমে সাফল্যের পথে এগিয়ে দেওয়া।

21. ভারতে কত খ্রিস্টাব্দে ইন্টারনেট ব্যবস্থা চালু হয়?
a) 1985
b) 1991
c) 1972
d) 1975
উত্তরঃ c) 1972। ✓

22. ভারতের বৃহত্তম বন্দর কোনটি?
a) চেন্নাই বন্দর
b) মুম্বই বন্দর
c) কলকাতা বন্দর
d) কোচিন বন্দর
উত্তরঃ b) মুম্বই বন্দর। ✓

23. ভারতের একটি পুনঃরপ্তানি বন্দর কোনটি?
a) মুম্বই বন্দর
b) চেন্নাই বন্দর
c) কলকাতা বন্দর
d) কোচিন বন্দর
উত্তরঃ c) কলকাতা বন্দর। ✓

24. স্থলপথ পরিবহণের শ্রেষ্ঠ মাধ্যম কোনটি?
a) সড়কপথ
b) রেলপথ
c) ট্রলি
d) নৌপথ
উত্তরঃ a) সড়কপথ। ✓

25. উত্তর ভারতীয় রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত?
a) দিল্লি
b) কলকাতা
c) কানপুর
d) লখনউ
উত্তরঃ a) দিল্লি। ✓

26. ভারতের পূর্ব রেলপথের সদর দপ্তর কোথায়?
a) দিল্লি
b) হাওড়া
c) কলকাতা
d) পটনা
উত্তরঃ c) কলকাতা। ✓

27. দৈর্ঘ্যের ভিত্তিতে ভারতীয় রেলপথের পৃথিবীতে স্থান কত?
a) তৃতীয়
b) চতুর্থ
c) দ্বিতীয়
d) পঞ্চম
উত্তরঃ b) চতুর্থ। ✓

28. ভারতের জীবনরেখা কোন পরিবহণ ব্যবস্থাকে বলা হয়?
a) সড়কপথ
b) জলপথ
c) রেলপথ
d) বিমান
উত্তরঃ c) রেলপথ। ✓

29. খনি অঞ্চল থেকে দ্রব্যাদি পরিবহণ করা হয় কোন মাধ্যমে?
a) ট্রাক
b) ট্রেন
c) রোপওয়ে
d) নৌকা
উত্তরঃ c) রোপওয়ে। ✓

30. ভারতে সর্বপ্রথম কম্পিউটারকে দিল্লি পরিষেবা চালু হয় কোন শহরে?
a) দিল্লি
b) মুম্বই
c) কলকাতা
d) চেন্নাই
উত্তরঃ c) কলকাতা। ✓

31. কোন শহরে মেট্রো “Namma Metro” নামে পরিচিত?
a) দিল্লি
b) বেঙ্গালুরু
c) মুম্বই
d) চেন্নাই
উত্তরঃ b) বেঙ্গালুরু। ✓

32. ভারতের প্রাচীনতম মেট্রোরেল কোথায় অবস্থিত?
a) দিল্লি
b) কলকাতা
c) মুম্বই
d) চেন্নাই
উত্তরঃ b) কলকাতা। ✓

33. বর্তমানে ভারতের কতটি শহরে মেট্রোরেল ব্যবস্থা চালু আছে?
a) ৫
b) ৭
c) ৯
d) ১০
উত্তরঃ c) ৯। ✓

34. সোনালি চতুর্ভুজ কোন সংস্থার তত্ত্বাবধানে নির্মাণ করা হয়?
a) IRCTC
b) BHEL
c) NTPC
d) NHAI
উত্তরঃ d) NHAI। ✓

35. সোনালি চতুর্ভুজের মোট দৈর্ঘ্য কত?
a) 5800 কিমি
b) 5846 কিমি
c) 6000 কিমি
d) 5900 কিমি
উত্তরঃ b) 5846 কিমি। ✓

HS Class 12

সেমিস্টার প্রস্তুতি

WhatsApp গ্রুপ

36. সোনালি চতুর্ভুজের মাধ্যমে কয়টি মেট্রো শহর যুক্ত হয়েছে?
a) ৩টি
b) ৫টি
c) ৪টি
d) ৬টি
উত্তরঃ c) ৪টি। ✓

37. কোন সড়কপথের মাধ্যমে দিল্লি, মুম্বই, চেন্নাই ও কলকাতা যুক্ত হয়েছে?
a) পূর্ব-পশ্চিম করিডোর
b) উত্তর-দক্ষিণ করিডোর
c) সোনালি চতুর্ভুজ
d) রিং রোড
উত্তরঃ c) সোনালি চতুর্ভুজ। ✓

38. ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ কোনটি?
a) NH2
b) NH7
c) NH8
d) NH44
উত্তরঃ d) NH44। ✓

39. রাজ্য সড়কপথের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকে কে?
a) কেন্দ্রীয় সরকার
b) রাজ্য সরকার
c) NHAI
d) মিউনিসিপ্যাল কর্পোরেশন
উত্তরঃ b) রাজ্য সরকার। ✓

40. পশ্চিমবঙ্গে মোট কটি রাজ্য সড়কপথ রয়েছে?
a) ১৮
b) ১৭
c) ১৯
d) ২০
উত্তরঃ c) ১৯। ✓

আরো পড়ুন : ভারতের কৃষিকাজ MCQ প্রশ্ন উত্তর

41. একমাত্র কোন্ কেন্দ্রশাসিত অঞ্চলে কোনো জাতীয় সড়কপথ নেই?
a) আন্দামান-নিকোবর
b) দিল্লি
c) লাক্ষাদ্বীপ ও মিনিকয় দ্বীপপুঞ্জ
d) দাদরা-নগর হাভেলি
উত্তরঃ c) লাক্ষাদ্বীপ ও মিনিকয় দ্বীপপুঞ্জ। ✓

শূন্যস্থান পূরণ করো

1. সোনালি চতুর্ভুজে অন্তর্ভুক্ত চারটি মেগাসিটি হল ____ , ____ , ____ ও ____।
উত্তরঃ দিল্লি, কলকাতা, মুম্বাই, চেন্নাই। ✓

2. পরিবহণে যাতায়াতের খরচ সবচেয়ে কম ____।
উত্তরঃ জলপথ পরিবহণ। ✓

❖ টিউশন টিচারদের জন্য বিশেষ অফার :

আপনি কি একজন টিউশন টিচার? স্টুডেন্টদের পরীক্ষা নিতে চান কিন্তু সময়ের অভাবে প্রশ্ন তৈরি করতে পারছেন না? আমাদের কাছ থেকে সংগ্রহ করুন আপনার কোচিং সেন্টারের নামে কাস্টমাইজড প্রশ্নপত্রের প্যাকেজ। ✅ প্রতি সাবজেক্টের প্যাকেজে থাকবে ১০টি প্রশ্নপত্রের সেট। ✅ সঙ্গে আলাদা উত্তরপত্র (Answer Sheet) দেওয়া হবে। ✅ সাথে OMR শীট পেয়ে যাচ্ছেন একদম বিনামূল্যে। 💰দাম মাত্র 25 টাকা
📲 WhatsApp-এ যোগাযোগ করুন

3. পরিবহণে যাতায়াতের খরচ সবচেয়ে বেশি ____।
উত্তরঃ আকাশপথে পরিবহণ। ✓

4. ভারতের যেসব রাজ্যে রেলপথ নেই, তারা হল ____ , ____ , ____ , ____ , ____।
উত্তরঃ অরুণাচল প্রদেশ, মিজোরাম, মণিপুর, সিকিম, মেঘালয়। ✓

5. ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম ____ এ অবস্থিত।
উত্তরঃ খড়গপুর (৮৩৩ মি./২৭৩৩ ফুট)। ✓

6. ভারতের আধুনিক প্রযুক্তি (Hi Tech) বন্দর হল ____।
উত্তরঃ নভসেবা / জওহরলাল নেহরু বন্দর (মহারাষ্ট্র)। ✓

7. ভারতের দীর্ঘতম রেলপথ অঞ্চল হল ____।
উত্তরঃ উত্তর রেলপথ (Northern Railway)। ✓

8. কোঙ্কন রেলওয়ের সদর দপ্তর ____ শহরে অবস্থিত।
উত্তরঃ মুম্বাই। ✓

9. গোয়াতে অবস্থিত একটি স্বাভাবিক পোতাশ্রয়যুক্ত বন্দর হল ____।
উত্তরঃ মার্মাগাঁও বন্দর। ✓

10. ভারতের প্রধান বন্দরের সংখ্যা ____ টি।
উত্তরঃ মোট ১৩ টি প্রধান বন্দর। ✓

11. ভারতে প্রাচীনতম বন্দর হল ____।
উত্তরঃ চেন্নাই বন্দর (তামিলনাডু)। ✓

12. ভারতের মধ্যে গভীরতম পোতাশ্রয় যুক্ত বন্দর হল ____।
উত্তরঃ ওড়িশার পারাদ্বীপ। ✓

13. ভারতের মধ্যে সর্বোত্তম বন্দর হল ____।
উত্তরঃ মুম্বাই। ✓

14. ভারতের একটি বহিঃবন্দর হল ____।
উত্তরঃ হলদিয়া বন্দর হল কলকাতা বন্দরের বহিঃবন্দর। ✓

15. ভারতের একটি অন্তদেশীয় বন্দর হল ____।
উত্তরঃ কলকাতা বন্দর (হুগলি নদী)। ✓

16. ভারতের মোট সড়কপথের ____ শতাংশ জাতীয় সড়কপথ।
উত্তরঃ ১৭%। ✓

বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর

1. বিবৃতি (A): জাহাজের আশ্রয়স্থল হল পোতাশ্রয়।
কারণ (R): পোতাশ্রয় হল একটি প্ল্যাটফর্ম যেখান থেকে যাত্রী জাহাজে ওঠে বা নামে।
A) A ও R দুটিই সঠিক এবং R, A এর সঠিক ব্যাখ্যা
B) A ও R দুটিই সঠিক এবং R, A এর সঠিক ব্যাখ্যা নয়
C) A সঠিক, R ভুল
D) A ভুল, R সঠিক
উত্তর: (C) A সঠিক, R ভুল। ✓

2. ভারতের সড়কপথের গুরুত্ব সম্পর্কিত সঠিক তথ্য নির্বাচন করো-
(1) দুর্গম অঞ্চলে সড়কপথের মাধ্যমে পরিবহণ সম্ভব।
(ii) স্বল্প দূরত্বে সড়কপথে পণ্য ও যাত্রী পরিবহণ সর্বাধিক উপযোগী।
(iii) সড়কপথের নির্মাণ ও রক্ষণাবেক্ষণের ব্যয় রেলপথ অপেক্ষা কম।
A) i ও ii সঠিক
B) ii ও iii সঠিক
C) i ও iii সঠিক
D) i, ii ও iii সঠিক
উত্তর: (D) i, ii ও iii সঠিক। ✓

3. বিবৃতি (A): বিমান পরিবহণ ব্যবস্থা সর্বাধিক আরামদায়ক।
কারণ (R): বিমান পরিবহণে কোনোরূপ যানজট হয় না এবং বিমানে খাদ্য, পানীয়, শৌচাগার, শীতাতপ নিয়ন্ত্রক ব্যবস্থা থাকে।
A) A ও R দুটিই সঠিক এবং R, A এর সঠিক ব্যাখ্যা
B) A ও R দুটিই সঠিক এবং R, A এর সঠিক ব্যাখ্যা নয়
C) A সঠিক, R ভুল
D) A ভুল, R সঠিক
উত্তর: (A) A ও R দুটিই সঠিক এবং R, A এর সঠিক ব্যাখ্যা। ✓

4. বিবৃতি (A): জলপথকে উন্নয়নের জীবনরেখা বলা হয়।
কারণ (R): জলপথ পরিবহণ হল সুলভ ও উন্মুক্ত পরিবহণ যা আন্তর্জাতিক বাণিজ্যের প্রসার ঘটায়, শিল্পোন্নতি ও পর্যটন শিল্পের বিকাশ ঘটায়।
A) A ও R দুটিই সঠিক এবং R, A এর সঠিক ব্যাখ্যা
B) A ও R দুটিই সঠিক এবং R, A এর সঠিক ব্যাখ্যা নয়
C) A সঠিক, R ভুল
D) A ভুল, R সঠিক
উত্তর: (A) A ও R দুটিই সঠিক এবং R, A এর সঠিক ব্যাখ্যা। ✓

5. বিবৃতি (A): NH-7-এর বর্তমান নাম NH-44।
কারণ (R): NH-44 উত্তরে শ্রীনগর থেকে দক্ষিণে কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তৃত।
A) A ও R দুটিই সঠিক এবং R, A এর সঠিক ব্যাখ্যা
B) A ও R দুটিই সঠিক এবং R, A এর সঠিক ব্যাখ্যা নয়
C) A সঠিক, R ভুল
D) A ভুল, R সঠিক
উত্তর: (B) A ও R দুটিই সঠিক এবং R, A এর সঠিক ব্যাখ্যা নয়। ✓

6. বিবৃতি (A): নলপথের মাধ্যমে ভারতের বিভিন্ন পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র, শহর, নগর, বন্দরে তেল, প্রাকৃতিক গ্যাস পরিবহণ করা হয়।
কারণ (R): প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়াম বা বিভিন্ন রাসায়নিক দ্রব্যের পাইপলাইনে ছিন্ন সৃষ্টি হলে বড়ো দুর্ঘটনা ঘটতে পারে।
A) A ও R দুটিই সঠিক এবং R, A এর সঠিক ব্যাখ্যা
B) A ও R দুটিই সঠিক এবং R, A এর সঠিক ব্যাখ্যা নয়
C) A সঠিক, R ভুল
D) A ভুল, R সঠিক
উত্তর: (B) A ও R দুটিই সঠিক এবং R, A এর সঠিক ব্যাখ্যা নয়। ✓

7. নিচের বিবৃতিগুলি সত্য (T) / মিথ্যা (F) নির্বাচন করো-
(i) পবনহল লিমিটেড হল অন্তর্দেশীয় বিমান সংস্থা।
(ii) এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার সদর দপ্তর কলকাতায় অবস্থিত।
(iii) ভারতের প্রথম বিমানবন্দর স্থাপিত হয় মহারাষ্ট্রের জুহুতে।
A) i-F, ii-F, iii-T
B) i-T, ii-F, iii-T
C) i-F, ii-T, iii-T
D) i-T, ii-T, iii-F
উত্তর: (B) i-T, ii-F, iii-T। ✓

8. বিবৃতি (A): রেলপথকে বলা হয় ‘অগ্রগতির অগ্রদূত’।
কারণ (R): রেলপথ দ্বারা ভারী পণ্য, অধিক যাত্রী, স্বল্প ব্যয়ে অধিক দূরত্বে দ্রুত পরিবহণ করা সম্ভব।
A) A ও R দুটিই সঠিক এবং R, A এর সঠিক ব্যাখ্যা
B) A ও R দুটিই সঠিক এবং R, A এর সঠিক ব্যাখ্যা নয়
C) A সঠিক, R ভুল
D) A ভুল, R সঠিক
উত্তর: (A) A ও R দুটিই সঠিক এবং R, A এর সঠিক ব্যাখ্যা। ✓

9. বিবৃতিগুলো পড়ে সত্য (T) / মিথ্যা (F) নির্বাচন করো-
(i) NH-48 হল ব্যস্ততম জাতীয় সড়ক।
(ii) ভারতীয় রেল দেশের বৃহত্তম কর্মসংস্থানের উৎস।
(iii) ঝালদা-দিঘা হল পশ্চিমবঙ্গের দীর্ঘতম জাতীয় সড়কপথ।
A) i-T, ii-F, iii-F
B) i-F, ii-T, iii-T
C) i-F, ii-F, iii-T
D) i-T, ii-T, iii-F
উত্তর: (D) i-T, ii-T, iii-F। ✓

10. ভারতের আকাশপথ পরিবহণের গুরুত্ব সম্পর্কিত তথ্যগুলি সঠিক নির্বাচন করো-
(i) আকাশপথ পরিবহণ সর্বাপেক্ষা দ্রুতগতিসম্পন্ন।
(ii) আকাশপথ পরিবহণের মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক পর্যটনের বিকাশ ঘটে।
(iii) নির্জন দ্বীপে পৌঁছোনোর জন্য আকাশপথ উপযুক্ত নয়।
A) i সঠিক
B) ii ও iii সঠিক
C) i ও ii সঠিক
D) i, ii ও iii সঠিক
উত্তর: (C) i ও ii সঠিক। ✓

আমাদের যে কোনো E-Book সরাসরি WhatsApp-এর মাধ্যমে কিনতে বা কোনো সমস্যা হলে নিচের বাটনে ক্লিক করে মেসেজ করুন -
আরও পড়ুন প্রয়োজনে
ভারতের বানিজ্য ও অর্থনীতি MCQ প্রশ্ন উত্তর | ক্লাস 12 তৃতীয় সেমিস্টার ভূগোল Click here
ভারতের কৃষিকাজ MCQ প্রশ্ন উত্তর | ক্লাস 12 তৃতীয় সেমিস্টার ভূগোল Click here
ভারতের খনিজ ও শক্তিসম্পদ MCQ প্রশ্ন উত্তর | ক্লাস 12 তৃতীয় সেমিস্টার ভূগোল Click here
জলসম্পদ MCQ প্রশ্ন উত্তর (ভারতের ভূগোল) | ক্লাস 12 তৃতীয় সেমিস্টার ভূগোল Click here

Leave a Comment

PDF সাজেশন নিতে ক্লিক করুন