ভূসংস্থান প্রশ্ন উত্তর ক্লাস 12 চতুর্থ সেমিস্টার ভূগোল | Vusongsthan Question Answer Class 12 4th Semester Geography

Table of Contents

ভূসংস্থান প্রশ্ন উত্তর ক্লাস 12 চতুর্থ সেমিস্টার ভূগোল | Vusongsthan Question Answer Class 12 4th Semester Geography

ভূসংস্থান প্রশ্ন উত্তর
ভূসংস্থান প্রশ্ন উত্তর

ভূসংস্থান প্রশ্ন উত্তর (মান ৫)

১. সমুদ্র তলদেশের সম্প্রসারণ সম্পর্কিত হ্যারি হেসের ধারণাটি বর্ণনা করো। অথবা, পাতসংস্থান তত্ত্বের সাপেক্ষে সমুদ্রবক্ষের বিস্তৃতি সম্পর্কে আলোচনা করো।

ভূমিকা: সমুদ্রবক্ষের সম্প্রসারণ তত্ত্ব মহাসাগরীয় ভূত্বকের সৃষ্টি, সঞ্চালন ও বিনাশের একটি গুরুত্বপূর্ণ ধারণা। মার্কিন ভূবিজ্ঞানী হ্যারি হেস ১৯৬০ সালে এই তত্ত্বটি প্রকাশ করেন। ১৯৬২ সালে তাঁর History of Ocean Basin গ্রন্থে এই মতবাদ বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়। পরবর্তীকালে রবার্ট সিনক্লেয়ার ডেটজ এই ধারণাকে Seafloor Spreading বা সমুদ্রবক্ষের সম্প্রসারণ নাম দেন।

১. নতুন সামুদ্রিক ভূত্বকের সৃষ্টি: মধ্য-মহাসাগরীয় শৈলশিরার (Mid-Oceanic Ridge) শীর্ষদেশের ফাটল দিয়ে ভূ-অভ্যন্তরের উত্তপ্ত ম্যাগমা ক্রমাগত উপরে উঠে আসে। এই ম্যাগমা শীতল ও কঠিন হয়ে নতুন সামুদ্রিক ভূত্বক গঠন করে।

২. নতুন ভূত্বকের দুইদিকে সঞ্চালন: শৈলশিরায় সৃষ্ট নতুন ভূত্বক দুটি বিপরীত দিকে সরে যেতে থাকে। ফলে শৈলশিরার দুই পাশে নতুন থেকে পুরোনো শিলাস্তর পরপর অবস্থান করে। এই অঞ্চলকে বিস্তার অঞ্চল বা স্প্রেডিং জোন বলা হয়।

৩. সমুদ্রবক্ষের সম্প্রসারণ: নতুন ম্যাগমা ক্রমাগত নির্গত হয়ে শৈলশিরার মাঝখানের ফাটল পূরণ করে। ফলে নতুন ভূত্বক তৈরি হয় এবং পুরোনো ভূত্বক দুইদিকে সরে যায়। এই প্রক্রিয়ায় সমুদ্রের তলদেশ ক্রমশ বিস্তৃত হয়।

৪. পুরোনো ভূত্বকের বিনাশ: নতুন ভূত্বক সৃষ্টির ফলে পুরোনো সামুদ্রিক ভূত্বক সমুদ্রের প্রান্তের দিকে সরে যায়। অবশেষে সমুদ্রখাত বরাবর ভারী সামুদ্রিক ভূত্বক নিমজ্জিত হয়ে অ্যাসথেনোস্ফিয়ারে প্রবেশ করে এবং গলে যায়। এই অঞ্চলকে সাবডাকশন জোন বা অবনমন অঞ্চল বলে।

৫. পরিচলন স্রোতের ভূমিকা: হ্যারি হেসের মতে, গুরুমণ্ডলের পরিচলন স্রোতের প্রভাবে সামুদ্রিক ভূত্বকের সঞ্চালন ঘটে। পরিচলন স্রোতের ঊর্ধ্বমুখী শাখা নতুন ম্যাগমাকে শৈলশিরা বরাবর উপরে তুলে আনে এবং নিম্নমুখী শাখা পুরোনো ভূত্বককে সমুদ্রখাত বরাবর নিচে নামিয়ে দেয়।

উপসংহার: মধ্য-মহাসাগরীয় শৈলশিরায় নতুন ভূত্বকের সৃষ্টি এবং সমুদ্রখাত বরাবর পুরোনো ভূত্বকের বিনাশের মাধ্যমে সমুদ্রবক্ষের সম্প্রসারণ ঘটে। এই তত্ত্ব মহীসঞ্চরণ তত্ত্বের পক্ষে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত হয়।

২. প্রতিসারী পাতসীমানায় কী কী প্রকার ভূমিরূপ গঠিত হয়? চিত্রসহ আলোচনা করো। অথবা, প্রতিসারী পাতসীমানার ভূগাঠনিক বৈশিষ্ট্য ও গঠিত ভূমিরূপগুলি সম্পর্কে আলোচনা করো।

ভূমিকা: যে পাতসীমানা বরাবর দুটি পাত পরস্পর থেকে বিপরীত দিকে সরে যায়, তাকে প্রতিসারী পাতসীমানা (Divergent Plate Boundary) বলে। এই সীমানায় গুরুমণ্ডল থেকে উত্তপ্ত ব্যাসল্টিক ম্যাগমা উপরে উঠে এসে জমাট বেঁধে নতুন ভূত্বক সৃষ্টি করে। তাই একে গঠনকারী পাতসীমানা (Constructive Plate Boundary) বলা হয়।

প্রতিসারী পাতসীমানার বৈশিষ্ট্য:

১. এই পাতসীমানায় দুটি পাত পরস্পর থেকে দূরে সরে যায়।

২. পরিচলন স্রোতের ঊর্ধ্বমুখী প্রবাহের ফলে ম্যাগমা উপরে উঠে আসে।

৩. ম্যাগমা শীতল হয়ে নতুন ভূত্বক সৃষ্টি করে।

৪. এই অঞ্চলে অসংখ্য ফাটল, চ্যুতি ও গ্রস্ত উপত্যকা দেখা যায়।

৫. এখানে সাধারণত অগভীর বা স্বল্প গভীরতার ভূমিকম্প সংঘটিত হয়।

প্রতিসারী পাতসীমানায় গঠিত প্রধান ভূমিরূপ:

১. মধ্য-মহাসাগরীয় শৈলশিরা: দুটি মহাসাগরীয় পাত পরস্পর থেকে দূরে সরে গেলে মধ্যবর্তী ফাটল দিয়ে ম্যাগমা বেরিয়ে এসে জমাট বাঁধে। এর ফলে সমুদ্রের তলদেশে দীর্ঘ ও বিস্তৃত নিমজ্জিত পর্বতশ্রেণি সৃষ্টি হয়। উদাহরণ—মধ্য আটলান্টিক শৈলশিরা।

২. গ্রস্ত উপত্যকা: দুটি মহাদেশীয় পাত পরস্পর থেকে দূরে সরে গেলে ভূত্বকে টানজনিত ফাটল ও চ্যুতি সৃষ্টি হয়। এই চ্যুতির মধ্যবর্তী ভূভাগ নিচে বসে গিয়ে গ্রস্ত উপত্যকা সৃষ্টি করে। উদাহরণ—পূর্ব আফ্রিকার গ্রেট রিফট ভ্যালি।

৩. নতুন সমুদ্রপৃষ্ঠ: দুটি মহাদেশীয় পাত পরস্পর থেকে দূরে সরে গেলে মধ্যবর্তী ভূভাগ অবনমিত হয়। পরবর্তীকালে সেই অবনমিত অংশ সমুদ্রের জলে পূর্ণ হয়ে নতুন সমুদ্রপৃষ্ঠ সৃষ্টি করে। উদাহরণ—লোহিত সাগর ও এডেন উপসাগর।

উপসংহার: প্রতিসারী পাতসীমানায় প্রধানত মধ্য-মহাসাগরীয় শৈলশিরা, গ্রস্ত উপত্যকা ও নতুন সমুদ্রপৃষ্ঠ গঠিত হয়। এই প্রক্রিয়ায় নতুন ভূত্বক সৃষ্টি হয়ে পৃথিবীর ভূ-গাঠনিক পরিবর্তন ঘটায়।

❖ আমাদের কাছ থেকে সংগ্রহ করুন
আপনার প্রয়োজনীয় সাজেশন

  • ✅ আমাদের প্রথম অগ্রাধিকার আপনার রেজাল্ট
  • ✅ পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত পূর্ণ সহযোগিতা
  • ✅ বিনামূল্যে অনলাইন মক টেস্টের সুবিধা
  • ✅ Watermark-মুক্ত পরিষ্কার ও পরিচ্ছন্ন PDF
  • ✅ সিলেবাস ও বোর্ডের নির্দেশিকা অনুযায়ী প্রস্তুত
⭐ এতসব সুবিধা পাবেন মাত্র ২৫ টাকার বিনিময়ে। আমাদের মূল লক্ষ্য শুধু সাজেশন বিক্রি করা নয়; বরং ছাত্রছাত্রীদের উপকৃত করা, তাদের ভালো ফলাফল করতে সাহায্য করা এবং সঠিক প্রস্তুতির মাধ্যমে সাফল্যের পথে এগিয়ে দেওয়া।

৩. অভিসারী পাতসীমান্তে গঠিত তিনটি ভূমিরূপ সম্পর্কে আলোচনা করো।

ভূমিকা: যে পাতসীমানা বরাবর দুটি পাত পরস্পরের দিকে অগ্রসর হয়ে সংঘর্ষে লিপ্ত হয়, তাকে অভিসারী পাতসীমানা (Convergent Plate Boundary) বলে। এই সীমানায় সাধারণত একটি পাত অন্য পাতের নিচে প্রবেশ করে। ফলে ভূত্বকের বিনাশ ঘটে বলে একে বিনাশকারী পাতসীমানা (Destructive Plate Boundary) বলা হয়।

১. ভঙ্গিল পর্বত: দুটি মহাদেশীয় পাত পরস্পরের দিকে এগিয়ে এসে সংঘর্ষে লিপ্ত হলে মধ্যবর্তী মহীখাতে সঞ্চিত পলিরাশি প্রবল পার্শ্বচাপের ফলে ভাঁজপ্রাপ্ত হয়। ক্রমাগত সংকোচনের ফলে এই পলিরাশি উত্থিত হয়ে ভঙ্গিল পর্বতের সৃষ্টি করে। উদাহরণ—ইন্দো-অস্ট্রেলীয় ও ইউরেশীয় পাতের সংঘর্ষে হিমালয় এবং আফ্রিকা ও ইউরেশীয় পাতের সংঘর্ষে আল্পস পর্বত সৃষ্টি হয়েছে।

২. সমুদ্রখাত: মহাসাগরীয় ও মহাদেশীয় পাতের সংঘর্ষে অপেক্ষাকৃত ভারী মহাসাগরীয় পাতটি হালকা মহাদেশীয় পাতের নিচে প্রবেশ করে। এর ফলে সমুদ্রের তলদেশে দীর্ঘ, সংকীর্ণ ও অত্যন্ত গভীর অবনমিত অংশ সৃষ্টি হয়। একে সমুদ্রখাত বলে। উদাহরণ—প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত।

৩. কর্ডিলেরা বা পর্বতশৃঙ্খল: মহাসাগরীয় পাত ও মহাদেশীয় পাতের সংঘর্ষের ফলে মহাসাগরীয় পাতটি মহাদেশীয় পাতের নিচে প্রবেশ করে। এর ফলে প্রবল পার্শ্বচাপ, ভাঁজ ও আগ্নেয়ক্রিয়ার মাধ্যমে একাধিক পর্বতশ্রেণি পাশাপাশি গড়ে ওঠে। এই ধরনের জটিল পর্বতশ্রেণিকে কর্ডিলেরা বলে। উদাহরণ—উত্তর আমেরিকার রকি এবং দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালা।

উপসংহার: অভিসারী পাতসীমানায় পাতের সংঘর্ষ ও অধোগমনের ফলে ভঙ্গিল পর্বত, সমুদ্রখাত এবং কর্ডিলেরার মতো গুরুত্বপূর্ণ ভূমিরূপ সৃষ্টি হয়।

৪. পাতসংস্থান তত্ত্বের আলোকে ভঙ্গিল পর্বতের উৎপত্তি বিশ্লেষণ করো। অথবা, পাতসংস্থানের ফলে অভিসারী পাতসীমানায় কীভাবে ভঙ্গিল পর্বত গঠিত হয় তা উদাহরণসহ লেখো।

ভূমিকা: ভূ-অভ্যন্তরীণ শক্তির প্রভাবে দুটি পাত পরস্পরের দিকে অগ্রসর হয়ে সংঘর্ষে লিপ্ত হলে প্রবল পার্শ্বচাপের সৃষ্টি হয়। এই চাপের ফলে ভূত্বকের পাললিক শিলাস্তরে ভাঁজ পড়ে এবং ভঙ্গিল পর্বতের উৎপত্তি ঘটে।

পাতসংস্থান তত্ত্ব অনুসারে হিমালয় পর্বতের উৎপত্তি:

১. টেথিস সাগরের অবস্থান: বর্তমানে যেখানে হিমালয় পর্বত অবস্থিত, সেখানে কয়েক কোটি বছর আগে টেথিস নামে একটি অগভীর সমুদ্র বা মহীখাত ছিল। এর উত্তরে ইউরেশীয় পাত এবং দক্ষিণে ইন্দো-অস্ট্রেলীয় পাতের অবস্থান ছিল।

২. পলির সঞ্চয়: ইউরেশীয় ও ইন্দো-অস্ট্রেলীয় পাতের অন্তর্গত বিভিন্ন নদ-নদী ক্ষয়কার্যের মাধ্যমে বিপুল পরিমাণ পলি টেথিস সাগরে বহন করে নিয়ে আসত। দীর্ঘকাল ধরে এই পলি সঞ্চিত হয়ে টেথিস সাগরের তলদেশ ভরাট করে।

৩. পাতের সংঘর্ষ: পরবর্তীকালে ইন্দো-অস্ট্রেলীয় পাত উত্তরের দিকে অগ্রসর হয়ে ইউরেশীয় পাতের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এর ফলে টেথিস সাগর সংকুচিত হতে থাকে।

৪. প্রবল পার্শ্বচাপ ও ভাঁজের সৃষ্টি: দুটি পাতের সংঘর্ষের ফলে সৃষ্ট প্রবল পার্শ্বচাপের কারণে টেথিস সাগরের সঞ্চিত পলিরাশিতে ভাঁজ পড়ে। ক্রমাগত সংকোচনের ফলে এই ভাঁজগুলি আরও উঁচু হয়ে ওঠে।

৫. হিমালয়ের উত্থান: এইভাবে টেথিস সাগরের পলিরাশি ভাঁজপ্রাপ্ত ও উত্থিত হয়ে সুবিশাল হিমালয় পর্বতমালার সৃষ্টি করে। ভূতত্ত্ববিদদের মতে, এই উত্থান প্রক্রিয়া এখনও সক্রিয় রয়েছে।

হিমালয়ের উত্থানের পর্যায়:

১. প্রথম পর্যায়: অলিগোসিন যুগে টেথিস, হিমাদ্রি ও মধ্য হিমালয়ের উত্থান ঘটে।

২. দ্বিতীয় পর্যায়: মায়োসিন যুগের প্রথম ভাগে হিমাদ্রি হিমালয়ের উচ্চতা বৃদ্ধি পায় এবং শিবালিক পর্বতের উত্থান ঘটে।

HS Class 12

সেমিস্টার প্রস্তুতি

WhatsApp গ্রুপ

৩. তৃতীয় পর্যায়: প্লিয়োসিন যুগের শেষভাগ থেকে প্লিস্টোসিন যুগের মধ্যভাগ পর্যন্ত হিমালয়ের উত্থান প্রক্রিয়া অব্যাহত থাকে।

উপসংহার: পাতসংস্থান তত্ত্ব অনুসারে দুটি মহাদেশীয় পাতের অভিসারী চলন, সংঘর্ষ ও প্রবল পার্শ্বচাপের ফলে টেথিস সাগরের পলিরাশি ভাঁজপ্রাপ্ত হয়ে হিমালয় পর্বতের সৃষ্টি করেছে।

৫. বিভিন্ন প্রকার পাতসীমান্তের উদাহরণ চিত্রসহ ব্যাখ্যা দাও।

ভূমিকা: পাতসংস্থান তত্ত্ব অনুসারে পৃথিবীর কঠিন বহিরাবরণ কতকগুলি বৃহৎ ও ক্ষুদ্র পাতের সমন্বয়ে গঠিত। এই পাতগুলি সর্বদা গতিশীল। দুটি পাতের পারস্পরিক গতির প্রকৃতি অনুসারে পাতসীমান্তকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়।

১. প্রতিসারী পাতসীমান্ত (Divergent Plate Boundary): যে পাতসীমান্ত বরাবর দুটি পাত পরস্পর থেকে বিপরীত দিকে সরে যায়, তাকে প্রতিসারী পাতসীমান্ত বলে। এই সীমানায় গুরুমণ্ডল থেকে ম্যাগমা উপরে উঠে এসে জমাট বেঁধে নতুন ভূত্বক সৃষ্টি করে। উদাহরণ—মধ্য আটলান্টিক শৈলশিরা এবং পূর্ব আফ্রিকার গ্রস্ত উপত্যকা।

২. অভিসারী পাতসীমান্ত (Convergent Plate Boundary): যে পাতসীমান্ত বরাবর দুটি পাত পরস্পরের দিকে অগ্রসর হয়ে সংঘর্ষে লিপ্ত হয়, তাকে অভিসারী পাতসীমান্ত বলে। এই সীমানায় সাধারণত ভারী পাতটি হালকা পাতের নিচে প্রবেশ করে। ফলে সমুদ্রখাত, ভঙ্গিল পর্বত ও আগ্নেয়গিরির সৃষ্টি হয়। উদাহরণ—হিমালয়, আন্দিজ পর্বতমালা ও মারিয়ানা খাত।

৩. নিরপেক্ষ পাতসীমান্ত (Conservative Plate Boundary): যে পাতসীমান্ত বরাবর দুটি পাত পাশাপাশি বিপরীত বা একই দিকে সঞ্চালিত হয় এবং তাদের মধ্যে কোনো নতুন ভূত্বক সৃষ্টি বা পুরোনো ভূত্বকের বিনাশ ঘটে না, তাকে নিরপেক্ষ পাতসীমান্ত বলে। এই সীমানায় প্রধানত চ্যুতি ও ভূমিকম্পের সৃষ্টি হয়। উদাহরণ—উত্তর আমেরিকার সান আন্দ্রিয়াস চ্যুতি।

উপসংহার: পাতের পারস্পরিক গতির প্রকৃতি অনুসারে প্রতিসারী, অভিসারী ও নিরপেক্ষ—এই তিন ধরনের পাতসীমান্ত গড়ে উঠেছে। পৃথিবীর বিভিন্ন ভূ-প্রাকৃতিক পরিবর্তনের জন্য এই পাতসীমান্তগুলি বিশেষভাবে দায়ী।

ভূসংস্থান প্রশ্ন উত্তর (মান ৩)

১. সমুদ্র তলদেশের সম্প্রসারণের সপক্ষে যুক্তি দাও।

উত্তর: হ্যারি হেসের সমুদ্রবক্ষের সম্প্রসারণ তত্ত্বের সপক্ষে কয়েকটি গুরুত্বপূর্ণ যুক্তি রয়েছে। যেমন—

১. মধ্য-মহাসাগরীয় শৈলশিরার অবস্থান: প্রায় প্রতিটি মহাসাগরের মধ্যভাগে দীর্ঘ মধ্য-মহাসাগরীয় শৈলশিরা রয়েছে। এই শৈলশিরার ফাটল দিয়ে ম্যাগমা নির্গত হয়ে নতুন সামুদ্রিক ভূত্বক সৃষ্টি করে।

২. শিলার বয়সের পার্থক্য: শৈলশিরার কাছাকাছি শিলার বয়স অপেক্ষাকৃত কম এবং দূরে অবস্থিত শিলার বয়স ক্রমশ বেশি। এটি সমুদ্রবক্ষের সম্প্রসারণের প্রমাণ।

৩. চৌম্বকীয় প্রমাণ: সমুদ্রবক্ষের উভয় পাশে শিলার মধ্যে বিপরীত মেরুর সমান্তরাল চৌম্বকীয় বলয় দেখা যায়। এটি নতুন ভূত্বকের দুইদিকে ছড়িয়ে পড়ার প্রমাণ দেয়।

৪. সমুদ্রখাতের অবস্থান: মহাসাগরের প্রান্তে অবস্থিত গভীর সমুদ্রখাত বরাবর পুরোনো সামুদ্রিক ভূত্বক নিমজ্জিত হয়ে বিনাশপ্রাপ্ত হয়।

সুতরাং, নতুন ভূত্বকের সৃষ্টি ও পুরোনো ভূত্বকের বিনাশ সমুদ্রবক্ষের সম্প্রসারণ তত্ত্বকে সমর্থন করে।

২. পাতসংস্থান তত্ত্ব অনুসারে পাত সঞ্চালনের কারণ ব্যাখ্যা করো।

উত্তর: পাতসংস্থান তত্ত্ব অনুসারে ভূত্বকীয় পাতগুলি বিভিন্ন প্রাকৃতিক শক্তির প্রভাবে গতিশীল। পাত সঞ্চালনের প্রধান কারণগুলি হলো—

১. গুরুমণ্ডলে সৃষ্ট পরিচলন কোশ ও স্রোত: ভূবিজ্ঞানীদের মতে, আর্থার হোমস বর্ণিত পরিচলন স্রোত পাত সঞ্চালনের অন্যতম প্রধান কারণ। গুরুমণ্ডলের উত্তপ্ত পদার্থ উপরে উঠে ভূত্বকের তলায় অনুভূমিকভাবে ছড়িয়ে পড়ে এবং পরে নিচে নেমে পরিচলন কোশ সৃষ্টি করে। এর ঊর্ধ্বমুখী স্রোত পাতগুলিকে দূরে সরিয়ে দেয় এবং নিম্নমুখী স্রোত পাতগুলিকে পরস্পরের দিকে নিয়ে আসে।

২. অভিকর্ষজ টানের প্রভাব বা রিজ পুশ (Ridge Push): মধ্য-মহাসাগরীয় শৈলশিরায় নতুন ভূত্বক সৃষ্টি হওয়ায় অঞ্চলটি অপেক্ষাকৃত উঁচু হয়। ফলে অভিকর্ষজ শক্তির প্রভাবে পাত উঁচু স্থান থেকে নিচু স্থানের দিকে, অর্থাৎ সমুদ্রখাতের দিকে সরে যায়। একে রিজ পুশ বলে।

৩. নিমজ্জনজনিত টান বা স্ল্যাব পুল (Slab Pull): সমুদ্রখাত বরাবর ভারী সামুদ্রিক পাতটি হালকা পাতের নিচে নিমজ্জিত হলে নিমজ্জিত পাতের ওজনের কারণে সংলগ্ন পাতের উপর নিম্নমুখী টান সৃষ্টি হয়। একে স্ল্যাব পুল বলে।

৪. ভূ-অভ্যন্তর থেকে প্লিউমের উত্থান: ভূ-অভ্যন্তর থেকে উত্তপ্ত ম্যাগমা ঊর্ধ্বমুখী হয়ে প্লিউম সৃষ্টি করে। এর ফলে ভূত্বক ফুলে ওঠে এবং চারদিকে অনুভূমিক চাপের সৃষ্টি হয়। এই চাপ পাতের সঞ্চালনে সাহায্য করে।

৩. বিভিন্ন ধরনের পাতসীমান্তের সংজ্ঞা দাও।

উত্তর: দুটি ভূত্বকীয় পাতের পারস্পরিক গতির প্রকৃতি অনুসারে পাতসীমান্তকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়।

১. প্রতিসারী পাতসীমান্ত: যে পাতসীমান্ত বরাবর দুটি পাত পরস্পর থেকে বিপরীত দিকে সরে যায়, তাকে প্রতিসারী পাতসীমান্ত (Divergent Plate Boundary) বলে। উদাহরণ—মধ্য আটলান্টিক শৈলশিরা।

২. অভিসারী পাতসীমান্ত: যে পাতসীমান্ত বরাবর দুটি পাত পরস্পরের দিকে অগ্রসর হয়ে সংঘর্ষে লিপ্ত হয়, তাকে অভিসারী পাতসীমান্ত (Convergent Plate Boundary) বলে। উদাহরণ—হিমালয় পর্বত অঞ্চল।

৩. নিরপেক্ষ পাতসীমান্ত: যে পাতসীমান্ত বরাবর দুটি পাত পাশাপাশি সঞ্চালিত হয়, কিন্তু নতুন ভূত্বক সৃষ্টি বা পুরোনো ভূত্বকের বিনাশ ঘটে না, তাকে নিরপেক্ষ পাতসীমান্ত (Conservative Plate Boundary) বলে। উদাহরণ—সান আন্দ্রিয়াস চ্যুতি।

৪. হিমালয় পার্বত্য অঞ্চল অত্যন্ত ভূমিকম্পপ্রবণ হওয়ার কারণ কী? অথবা, নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চল ভূমিকম্পপ্রবণ কেন?

উত্তর: হিমালয় একটি নবীন ভঙ্গিল পর্বত। এই অঞ্চল অত্যন্ত ভূমিকম্পপ্রবণ হওয়ার প্রধান কারণগুলি হলো—

১. পাতের সংঘর্ষ: ইন্দো-অস্ট্রেলীয় পাত ও ইউরেশীয় পাতের মধ্যে এখনও অভিসারী সঞ্চালন অব্যাহত রয়েছে। ফলে এই অঞ্চলে প্রবল চাপের সৃষ্টি হয়।

২. ভূ-অভ্যন্তরীণ চাপ: দুটি পাতের সংঘর্ষের ফলে ভূত্বকে প্রচুর চাপ সঞ্চিত হয়। এই চাপ হঠাৎ মুক্ত হলে ভূমিকম্পের সৃষ্টি হয়।

৩. চ্যুতি ও ভাঁজের উপস্থিতি: হিমালয় অঞ্চলে অসংখ্য ভাঁজ ও চ্যুতি রয়েছে। এই চ্যুতিগুলিতে শিলাস্তরের আকস্মিক সঞ্চালনের ফলে ভূমিকম্প ঘটে।

৪. পর্বতের উত্থান: হিমালয়ের উত্থান প্রক্রিয়া এখনও সক্রিয় থাকায় এই অঞ্চলে ভূ-আন্দোলন অব্যাহত রয়েছে।

৫. পাতসংস্থান তত্ত্বের সাহায্যে আগ্নেয়গিরির অগ্ন্যুদ্গমের কারণ ব্যাখ্যা করো। অথবা, “অভিসারী পাতসীমান্তে প্রায়শই অগ্ন্যুৎপাত ঘটে”—কারণ ব্যাখ্যা করো।

উত্তর: পাতসংস্থান তত্ত্ব অনুসারে অভিসারী পাতসীমান্তে দুটি পাতের সংঘর্ষের ফলে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে। এর কারণগুলি হলো—

১. পাতের সংঘর্ষ: অভিসারী পাতসীমান্তে দুটি পাত পরস্পরের দিকে এগিয়ে এসে সংঘর্ষে লিপ্ত হয়। সাধারণত ভারী মহাসাগরীয় পাতটি হালকা মহাদেশীয় পাতের নিচে প্রবেশ করে।

২. ম্যাগমার সৃষ্টি: নিমজ্জিত পাতের জল ও অন্যান্য পদার্থের প্রভাবে উপরিভাগের গুরুমণ্ডলের শিলার গলনাঙ্ক কমে যায় এবং আংশিক গলনের ফলে ম্যাগমা সৃষ্টি হয়।

৩. ম্যাগমার ঊর্ধ্বগমন: উৎপন্ন ম্যাগমা ভূ-অভ্যন্তরে চাপের সৃষ্টি করে এবং ভূত্বকের দুর্বল অংশ বা ফাটল বরাবর উপরে উঠে আসে।

৪. অগ্ন্যুৎপাত: ম্যাগমা ভূপৃষ্ঠে বেরিয়ে এসে লাভা, ছাই ও বিভিন্ন শিলাখণ্ডের সঞ্চয় ঘটায়। এর ফলে আগ্নেয়গিরির সৃষ্টি হয়। উদাহরণ—আন্দিজ ও রকি পর্বতমালা অঞ্চল।

৬. প্রতিসারী ও অভিসারী পাতসীমান্তে ভূমিকম্প সৃষ্টি হয় কেন? অথবা, পাত সঞ্চালনের ফলে বিভিন্ন পাতসীমানায় ভূমিকম্পের কারণগুলি উল্লেখ করো।

উত্তর: ভূত্বকীয় পাতের সঞ্চালনের ফলে পাতসীমান্তে চাপ ও ঘর্ষণের সৃষ্টি হয়। এই চাপ হঠাৎ মুক্ত হলে ভূমিকম্প ঘটে।

প্রতিসারী পাতসীমান্তে: দুটি পাত পরস্পর থেকে দূরে সরে যাওয়ার ফলে ভূত্বকে টানজনিত চাপ সৃষ্টি হয়। এর ফলে ফাটল ও চ্যুতির সৃষ্টি হয় এবং শিলাস্তরের আকস্মিক সঞ্চালনে ভূমিকম্প ঘটে। এই অঞ্চলে সাধারণত অগভীর ভূমিকম্প হয়।

অভিসারী পাতসীমান্তে: দুটি পাত পরস্পরের দিকে এগিয়ে এসে সংঘর্ষে লিপ্ত হলে প্রবল সংকোচন ও ঘর্ষণ বলের সৃষ্টি হয়। একটি পাত অন্যটির নিচে প্রবেশ করার সময় প্রচুর চাপ সঞ্চিত হয়। এই চাপ হঠাৎ মুক্ত হলে শক্তিশালী ভূমিকম্পের সৃষ্টি হয়।

সুতরাং, পাতের পারস্পরিক সঞ্চালন ও সঞ্চিত চাপের আকস্মিক মুক্তিই এই দুই ধরনের পাতসীমান্তে ভূমিকম্পের প্রধান কারণ।

৭. পাত ভূগঠন তত্ত্বের মাধ্যমে বৃত্তচাপীয় দ্বীপমালার উৎপত্তি আলোচনা করো।

উত্তর: অসংখ্য আগ্নেয় দ্বীপ ও দ্বীপপুঞ্জ একটি বা দুটি বৃত্তচাপের আকারে সমুদ্রখাতের সমান্তরালে অবস্থান করলে তাদের বৃত্তচাপীয় দ্বীপমালা (Island Arcs) বলে। উদাহরণ—কিউরাইল, অ্যালুশিয়ান, জাপান, আন্দামান ও নিকোবর এবং সুন্দা দ্বীপপুঞ্জ।

উৎপত্তি: বৃত্তচাপীয় দ্বীপমালার উৎপত্তি অগ্ন্যুৎপাত ও গিরিজনি প্রক্রিয়ার সম্মিলিত প্রভাবে ঘটে।

১. পাতের সংঘর্ষ: দুটি মহাসাগরীয় পাত অথবা একটি মহাদেশীয় ও একটি মহাসাগরীয় পাত অভিসারী পাতসীমান্তে পরস্পরের দিকে এগিয়ে আসে।

২. অধোগমন: অপেক্ষাকৃত ভারী মহাসাগরীয় পাতটি অন্য পাতের নিচে প্রবেশ করে। এর ফলে নিমজ্জিত পাতের সম্মুখভাগ ভূ-অভ্যন্তরের দিকে নেমে যায়।

৩. ম্যাগমার সৃষ্টি: ভূ-অভ্যন্তরের প্রচণ্ড তাপ ও চাপের প্রভাবে শিলার আংশিক গলন ঘটে এবং ম্যাগমা সৃষ্টি হয়।

৪. আগ্নেয় দ্বীপের সৃষ্টি: উৎপন্ন ম্যাগমা ভূত্বকের দুর্বল অংশ বা ফাটল দিয়ে উপরে উঠে এসে অগ্ন্যুৎপাত ঘটায়। এর ফলে সমুদ্রের তলদেশে আগ্নেয় দ্বীপের সৃষ্টি হয়।

৫. দ্বীপমালার গঠন: পরপর বহু আগ্নেয় দ্বীপ বৃত্তচাপের মতো অবস্থান করে দ্বীপমালা গঠন করে। উদাহরণ—জাপান, অ্যালুশিয়ান, ফিলিপাইনস ও সলোমন দ্বীপপুঞ্জ।

৮. সমুদ্রবক্ষের বিস্তৃতি ও মহীসঞ্চরণ তত্ত্বের পার্থক্য লেখো।

পার্থক্যের বিষয় সমুদ্রবক্ষের বিস্তৃতি তত্ত্ব মহীসঞ্চরণ তত্ত্ব
১. প্রবক্তা হ্যারি হেস এই তত্ত্বের প্রবক্তা। আলফ্রেড ওয়েগনার এই তত্ত্বের প্রবক্তা।
২. মূল ধারণা মধ্য-মহাসাগরীয় শৈলশিরায় ম্যাগমা নির্গত হয়ে নতুন সমুদ্রবক্ষ সৃষ্টি করে এবং পুরোনো সামুদ্রিক ভূত্বক সমুদ্রখাতে নিমজ্জিত হয়ে বিনাশপ্রাপ্ত হয়। মহাদেশগুলি একসময় একত্রে প্যানজিয়া নামে একটি মহাদেশ গঠন করেছিল। পরবর্তীকালে সেগুলি বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন দিকে সরে যায়।
৩. অবস্থান সামুদ্রিক ভূত্বকের সৃষ্টি ও বিস্তারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। মহাদেশগুলির স্থান পরিবর্তনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
৪. সঞ্চালনের কারণ গুরুমণ্ডলের পরিচলন স্রোত ও অন্যান্য ভূ-অভ্যন্তরীণ শক্তির প্রভাবে সমুদ্রবক্ষের বিস্তার ঘটে। মহাদেশগুলির সঞ্চালনের কারণ হিসেবে ওয়েগনার জোয়ার-ভাটা ও মেরু-পলায়ন শক্তির কথা উল্লেখ করেন।
৫. সঞ্চালনের দিক সামুদ্রিক ভূত্বক মহাসাগরের মধ্যভাগ থেকে ক্রমশ প্রান্তভাগের দিকে সরে যায়। মহাদেশগুলি বিভিন্ন দিকে সঞ্চালিত হয়।

 

৯. মহাদেশীয় পাত ও মহাসাগরীয় পাতের পার্থক্য লেখো।

পার্থক্যের বিষয় মহাদেশীয় পাত মহাসাগরীয় পাত
১. গঠন প্রধানত গ্রানাইট জাতীয় আগ্নেয়শিলা দিয়ে গঠিত। এটি সিলিকাসমৃদ্ধ ও তুলনামূলক হালকা প্রকৃতির। প্রধানত ব্যাসল্ট, গ্যাব্রো ও পেরিডোটাইট জাতীয় শিলা দিয়ে গঠিত। এটি তুলনামূলক ভারী প্রকৃতির।
২. ঘনত্ব ঘনত্ব অপেক্ষাকৃত কম, প্রায় ২.৭ গ্রাম/ঘনসেমি। ঘনত্ব অপেক্ষাকৃত বেশি, প্রায় ৩ গ্রাম/ঘনসেমি।
৩. বেধ সাধারণত গড়ে প্রায় ৩৫ কিমি। সাধারণত গড়ে প্রায় ৫ কিমি।
৪. গভীরতা মহাদেশীয় ভূত্বকের গভীরতা বা বিস্তার সাধারণত ২০–৭০ কিমি পর্যন্ত হতে পারে। মহাসাগরীয় ভূত্বকের বেধ সাধারণত ৫–৭ কিমি।
৫. বয়স এই পাত বয়সে অনেক প্রাচীন। প্রাচীনতম শিলার বয়স প্রায় ৩৮০ কোটি বছর। এই পাত তুলনামূলক নবীন। প্রাচীনতম মহাসাগরীয় ভূত্বকের বয়স প্রায় ১৮ কোটি বছর।
৬. নমনীয়তা তুলনামূলকভাবে কম ঘন ও ভাসমান প্রকৃতির। তুলনামূলকভাবে বেশি ঘন ও দৃঢ় প্রকৃতির।
৭. ভূত্বকে স্থায়িত্ব এই ধরনের ভূত্বক অধিক স্থায়ী। এই ধরনের ভূত্বক অপেক্ষাকৃত কম স্থায়ী এবং সাবডাকশন অঞ্চলে বিনাশপ্রাপ্ত হয়।

 

ভূসংস্থান প্রশ্ন উত্তর (মান ২)

১. পাতসীমান্তের অভিসারী চলন বলতে কী বোঝো? অথবা, অভিসারী পাতসীমানার সংজ্ঞা দাও।

উত্তর: যে পাতসীমান্ত বরাবর দুটি ভূত্বকীয় পাত পরস্পরের দিকে অগ্রসর হয়ে সংঘর্ষে লিপ্ত হয়, তাকে অভিসারী পাতসীমান্ত (Convergent Plate Boundary) বলে। এই সীমানায় সাধারণত ভারী পাতটি হালকা পাতের নিচে প্রবেশ করে।

২. সমুদ্রবক্ষের বিস্তৃতির দুটি কারণ উল্লেখ করো।

উত্তর: সমুদ্রবক্ষের বিস্তৃতির দুটি প্রধান কারণ হলো— (১) মধ্য-মহাসাগরীয় শৈলশিরার ফাটল দিয়ে ক্রমাগত ম্যাগমা নির্গত হয়ে নতুন সামুদ্রিক ভূত্বক সৃষ্টি করে। (২) গুরুমণ্ডলের পরিচলন স্রোতের প্রভাবে নতুন সৃষ্ট সামুদ্রিক ভূত্বক শৈলশিরার উভয় দিকে সরে যায়।

৩. প্রতিসারী পাতসীমানার সংজ্ঞা দাও।

উত্তর: যে পাতসীমান্ত বরাবর দুটি ভূত্বকীয় পাত পরস্পর থেকে বিপরীত দিকে সরে যায়, তাকে প্রতিসারী পাতসীমানা (Divergent Plate Boundary) বলে। এই সীমানায় ম্যাগমা নির্গত হয়ে নতুন ভূত্বক সৃষ্টি করে।

৪. বৃত্তচাপীয় দ্বীপমালা বলতে কী বোঝো?

উত্তর: সমুদ্রখাতের সমান্তরালে এক বা একাধিক বৃত্তচাপের আকারে অসংখ্য আগ্নেয় দ্বীপ ও দ্বীপপুঞ্জ অবস্থান করলে তাকে বৃত্তচাপীয় দ্বীপমালা (Island Arc) বলে। উদাহরণ—জাপান, অ্যালুশিয়ান ও কিউরাইল দ্বীপপুঞ্জ।

আরো পড়ুন : বুদ্ধি, সৃজনশীলতা ও ব্যক্তিত্ব প্রশ্ন উত্তর

৫. বেনিঅফ জোন কী?

উত্তর: অভিসারী পাতসীমান্তে একটি পাত অন্য পাতের নিচে তির্যকভাবে প্রবেশ করার ফলে যে ঢালু ভূমিকম্পপ্রবণ অঞ্চল সৃষ্টি হয়, তাকে বেনিঅফ জোন (Benioff Zone) বলে। এই অঞ্চলে অগভীর থেকে গভীর ভূমিকম্প সংঘটিত হয়।

৬. ত্রিপাত সীমান্ত কাকে বলে? অথবা, ত্রিপাত সংযোগ কী?

উত্তর: পৃথিবীর ভূত্বকের যে নির্দিষ্ট বিন্দুতে তিনটি ভূত্বকীয় পাতের সীমান্ত এসে মিলিত হয়, তাকে ত্রিপাত সীমান্ত বা ত্রিপাত সংযোগ (Triple Junction) বলে। এই সংযোগস্থলে তিনটি পাতের পারস্পরিক সঞ্চালন ঘটে।

৭. নিরপেক্ষ পাতসীমানা কাকে বলে? অথবা, নিরপেক্ষ পাতসঞ্চালন বলতে কী বোঝো?

উত্তর: যে পাতসীমান্ত বরাবর দুটি পাত পাশাপাশি সঞ্চালিত হয়, কিন্তু নতুন ভূত্বক সৃষ্টি বা পুরোনো ভূত্বকের বিনাশ ঘটে না, তাকে নিরপেক্ষ পাতসীমানা (Conservative Plate Boundary) বলে। উদাহরণ—সান আন্দ্রিয়াস চ্যুতি।

৮. Geosyncline বা মহীখাত কাকে বলে? অথবা, মহীখাত বা জিওসিনক্লাইন কীভাবে গঠিত হয়?

উত্তর: দুটি মহাদেশের মধ্যবর্তী দীর্ঘ, সংকীর্ণ ও অবনমিত সামুদ্রিক অববাহিকাকে মহীখাত বা জিওসিনক্লাইন (Geosyncline) বলে। পার্শ্ববর্তী উচ্চভূমি থেকে নদীবাহিত পলি দীর্ঘকাল ধরে এই অবনমিত অঞ্চলে সঞ্চিত হয়ে মহীখাত গঠন করে।

৯. সূচার লাইন কাকে বলে?

উত্তর: দুটি মহাদেশীয় পাতের সংঘর্ষের ফলে তাদের মধ্যবর্তী প্রাচীন মহাসাগরীয় ভূত্বক বিলুপ্ত হয়ে যে সংযোগরেখা সৃষ্টি হয়, তাকে সূচার লাইন (Suture Line) বলে। এই রেখা বরাবর দুটি মহাদেশীয় পাত যুক্ত হয়।

১০. পুরাচুম্বকত্ব বলতে কী বোঝো?

উত্তর: প্রাচীন শিলার মধ্যে সংরক্ষিত পৃথিবীর অতীত চৌম্বকক্ষেত্রের দিক ও মেরু সম্পর্কিত তথ্যকে পুরাচুম্বকত্ব (Palaeomagnetism) বলে। এর সাহায্যে মহাদেশের অতীত অবস্থান ও ভূত্বকীয় পাতের সঞ্চালন সম্পর্কে ধারণা পাওয়া যায়।

আমাদের যে কোনো E-Book সরাসরি WhatsApp-এর মাধ্যমে কিনতে বা কোনো সমস্যা হলে নিচের বাটনে ক্লিক করে মেসেজ করুন -
আরও পড়ুন প্রয়োজনে
ভারতের বানিজ্য ও অর্থনীতি MCQ প্রশ্ন উত্তর | ক্লাস 12 তৃতীয় সেমিস্টার ভূগোল Click here
ভারতের পরিবহণ ও যোগাযোগ MCQ প্রশ্ন উত্তর | ক্লাস 12 তৃতীয় সেমিস্টার ভূগোল Click here
ভারতের কৃষিকাজ MCQ প্রশ্ন উত্তর | ক্লাস 12 তৃতীয় সেমিস্টার ভূগোল Click here
ভারতের খনিজ ও শক্তিসম্পদ MCQ প্রশ্ন উত্তর | ক্লাস 12 তৃতীয় সেমিস্টার ভূগোল Click here

Our Latest Products

উচ্চমাধ্যমিক

উচ্চমাধ্যমিক বাংলা সাজেশন

উচ্চমাধ্যমিক ৪র্থ সেম বাংলা সাজেশন

★★★★★
₹49.00 ₹25.00
উচ্চমাধ্যমিক English সাজেশন

উচ্চমাধ্যমিক English সাজেশন

★★★★★
₹49.00 ₹25.00
উচ্চমাধ্যমিক ইতিহাস সাজেশন

উচ্চমাধ্যমিক ৪র্থ সেম ইতিহাস সাজেশন

★★★★★
₹49.00 ₹25.00
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন

উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন

★★★★★
₹49.00 ₹25.00
উচ্চমাধ্যমিক দর্শন সাজেশন

উচ্চমাধ্যমিক দর্শন সাজেশন

★★★★★
₹49.00 ₹35.00
উচ্চমাধ্যমিক ভূগোল সাজেশন

উচ্চমাধ্যমিক ভূগোল সাজেশন

★★★★★
₹49.00 ₹35.00
উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান সাজেশন

উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান সাজেশন

★★★★★
₹49.00 ₹35.00
উচ্চমাধ্যমিক সংস্কৃত সাজেশন

উচ্চমাধ্যমিক সংস্কৃত সাজেশন

★★★★★
₹49.00 ₹35.00

একাদশ শ্রেণি

একাদশ শ্রেণি বাংলা সাজেশন

একাদশ শ্রেণি বাংলা সাজেশন

★★★★★
₹49.00 ₹25.00
একাদশ শ্রেণি ইতিহাস সাজেশন

একাদশ শ্রেণি ইতিহাস সাজেশন

★★★★★
₹49.00 ₹35.00
একাদশ শ্রেণি দর্শন সাজেশন

একাদশ শ্রেণি দর্শন সাজেশন

★★★★★
₹49.00 ₹35.00
একাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান সাজেশন

একাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান সাজেশন

★★★★★
₹49.00 ₹35.00
একাদশ শ্রেণি ভূগোল সাজেশন

একাদশ শ্রেণি ভূগোল সাজেশন

★★★★★
₹49.00 ₹35.00
একাদশ শ্রেণি শিক্ষাবিজ্ঞান সাজেশন

একাদশ শ্রেণি শিক্ষাবিজ্ঞান সাজেশন

★★★★★
₹49.00 ₹35.00
একাদশ শ্রেণি English সাজেশন

একাদশ শ্রেণি English সাজেশন

★★★★★
₹49.00 ₹25.00
একাদশ শ্রেণি সাজেশন SALE

একাদশ শ্রেণি সাজেশন

★★★★★
₹49.00 ₹35.00

Leave a Comment

PDF সাজেশন নিতে ক্লিক করুন