বুলীয় ভাষ্য ও ভেনচিত্র প্রশ্ন উত্তর | ক্লাস 12 চতুর্থ সেমিস্টার দর্শন দ্বিতীয় অধ্যায়

Table of Contents

বুলীয় ভাষ্য ও ভেনচিত্র প্রশ্ন উত্তর | ক্লাস 12 চতুর্থ সেমিস্টার দর্শন দ্বিতীয় অধ্যায় | Buliyo Vashya O Vencitra Queastion Answer | Class 12 4th Semester Philosophy

বুলীয় ভাষ্য ও ভেনচিত্র প্রশ্ন উত্তর
বুলীয় ভাষ্য ও ভেনচিত্র প্রশ্ন উত্তর

অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (মান ২)

১। বুলীয় ভাষ্য কাকে বলে? অথবা, নিরপেক্ষ বচনের বুলীয় ব্যাখ্যা কী?

অ্যারিস্টটলীয় যুক্তিবিজ্ঞানে সামান্য ও বিশেষ বচনকে সমজাতীয় বা সমগোত্রীয় বচন বলে মনে করা হয়। কিন্তু নব্য যুক্তিবিজ্ঞানী জর্জ বুল এই মতকে সম্পূর্ণরূপে অস্বীকার করেন। তিনি সামান্য ও বিশেষকে ভিন্ন জাতীয় দুটি বচন বলে স্বীকার করেন। তিনি বলেন সামান্য বচনে যে জাতির কথা বলা হয়, সেই জাতির বাস্তবে কোনো অস্তিত্ব নেই। অন্যদিকে বিশেষ বচনে যে জাতির উল্লেখ করা হয় সেই জাতির অস্তিত্ব বাস্তবে বর্তমান। তাই সামান্য বচনকে জর্জ বুল শূন্য শ্রেণি বলে দাবি করেন। এই শূন্য শ্রেণির ধারণার পরিপ্রেক্ষিতেই নিরপেক্ষ বচনের অস্তিত্বমূলক তাৎপর্য ব্যাখ্যা করার জন্য সাবেকি যুক্তিবিজ্ঞানের উপর যে নতুন ভাষ্য তিনি প্রণয়ন করেন, তা বুলীয় ভাষ্য বা বুলীয় লিপি নামে পরিচিত। অস্তিত্বমূলক তাৎপর্যের নিরিখে জর্জ বুল চার প্রকার নিরপেক্ষ বচনের গাণিতিক রূপ দিয়েছিলেন।

২। শূন্যগর্ভ বা শূন্য শ্রেণি বা অসাত্ত্বিক শ্রেণি কাকে বলে? শূন্যগর্ভ শ্রেণির দুটি উদাহরণ দাও।

যে শ্রেণির অন্তর্গত কোনো বস্তু বা ব্যক্তির বাস্তব অস্তিত্ব নেই – তাকে শূন্যগর্ভ শ্রেণি বা শূন্য শ্রেণি বা অসাত্ত্বিক শ্রেণি বলে। যেমন-পক্ষীরাজ ঘোড়া, আকাশকুসুম, সোনার পাথরবাটি, ভূত ইত্যাদি। শূন্যগর্ভ শ্রেণির অন্তর্গত অন্তত একটি বা একজন সদস্যেরও বাস্তব অস্তিত্ব থাকে না। তবে ভূত, পক্ষীরাজ ঘোড়া, আকাশকুসুম-এইসব শব্দ বা শব্দগুচ্ছের বাস্তব অস্তিত্ব না থাকলেও শ্রেণি হিসেবে এদের একটি ধারণার অস্তিত্ব আছে।

৩। শূন্যগর্ভ শ্রেণির প্রতীক বলতে কী বোঝো?

শূন্যগর্ভ শ্রেণিকে বোঝানোর জন্য জর্জ বুল একটি প্রতীক বা সংকেতের ব্যবহার করেছেন। ধরা যাক, S জাতির অন্তর্গত কোনো বিষয়ের বাস্তব অস্তিত্ব নেই। এক্ষেত্রে ‘S দ্বারা নির্দেশিত শ্রেণিটি শূন্যগর্ভ’-এটি বোঝানোর জন্য বুলীয় নীতি অনুসারে ১ এবং ০ (শূন্য)-এর মধ্যে একটি সমীকরণ চিহ্ন (=) ব্যবহার করে যে সংকেতটি লেখা হয়, তা হল S = ০। সুতরাং শূন্যগর্ভ শ্রেণির প্রতীক হল ‘=’। উদাহরণস্বরূপ আকাশকুসুম শ্রেণিটি শূন্যগর্ভ, এর প্রতীকীকরণ হবে আকাশকুসুম (S) = 0

৪। অশূন্য শ্রেণি বা সাত্ত্বিক বা নিঃশূন্য শ্রেণি কাকে বলে? অশূন্য শ্রেণির দুটি উদাহরণ দাও।

যে শ্রেণির অন্তর্গত অন্তত একজন সদস্যের বাস্তব অস্তিত্ব আছে বলে স্বীকার করা হয় সেই শ্রেণিকে বলা হয় অশূন্য শ্রেণি বা নিঃশূন্য শ্রেণি বা সাত্ত্বিক শ্রেণি বা অস্তিত্বসূচক শ্রেণি। যেমন-মানুষ, ফুল, ফল, কুকুর, ঘোড়া ইত্যাদি হল অশূন্য শ্রেণির উদাহরণ। কারণ এই সব শ্রেণিগুলিতে কমপক্ষে একজন সদস্যের বাস্তব অস্তিত্ব আছে বলে দাবি করা হয়।

৫। পরিপূরক শ্রেণি কাকে বলে?

মূল শ্রেণির বিরুদ্ধ শ্রেণিকে মূল শ্রেণির পরিপূরক শ্রেণি বা অনুপূরক শ্রেণি বলা হয়। কোনো শ্রেণিবাচক মূল পদের পূর্বে ‘অ’ (non) যোগ করলে ওই শ্রেণির পরিপূরক শ্রেণিকে পাওয়া যায়। আসলে পরিপূরক শ্রেণি বলতে সেই শ্রেণিকে বোঝানো হয় যা নির্দিষ্ট শ্রেণির বাইরে সকল বস্তুকে সূচিত করে। যেমন- ডাক্তার শ্রেণিকে যদি মূল শ্রেণি ধরা হয় তাহলে ডাক্তার শ্রেণির পরিপূরক শ্রেণি হল অ-ডাক্তার। এখানে অ-ডাক্তার বলতে ডাক্তার ছাড়া অন্য সকল কিছুকে নির্দেশ করে। এক্ষেত্রে ডাক্তার শ্রেণিটির পরিপূরক শ্রেণির প্রতীকীকরণ হবে ডাক্তার অ-ডাক্তার)। ডাক্তার বাদে সকল বিষয়কে বোঝানোর জন্য ‘ডাক্তার’ পদের মাথায় বার বা অনুভূমিক সরলরেখা দেওয়া হয়েছে।

৬। সদর্থক শ্রেণির পরিপূরক শ্রেণিটি কী হবে? P শ্রেণির পরিপূরক শ্রেণি কী?

সদর্থক শ্রেণির পরিপূরক শ্রেণিটি হবে অ-S (non-S) এবং এর প্রতীকীকরণ করলে হবে S (অ-S)।
P শ্রেণিটি যদি মূল শ্রেণি হয় তাহলে এর পরিপূরক শ্রেণিটি হল অ-P (non-P) এবং এর প্রতীকীরূপটি হবে P (অ-P)।

৭। অস্তিত্বমূলক তাৎপর্য বলতে জর্জ বুল কী বুঝেছেন?

তর্কবিজ্ঞানী জর্জ বুল শর্তনিরপেক্ষ বচনের অস্তিত্বমূলক তাৎপর্যের কথা প্রথম উল্লেখ করেন। কোনো বচন যখন কোনো বিশেষ শ্রেণির বস্তু বা বিষয়ের বাস্তব অস্তিত্ব সম্পর্কে কিছু ঘোষণা করে তখন সেই বচনটির সাত্ত্বিক ব্যঞ্জনা বা অস্তিত্বমূলক তাৎপর্য আছে বলা হয়। যেমন-আমার ঘরে একটি টেবিল আছে-এই বচনটিতে কোনো বিশেষ বিষয় বা বস্তু (টেবিল)-এর বাস্তব অস্তিত্ব আছে এমন ঘোষণা করা হয়েছে। এই ধরনের বচনকে অস্তিত্ব নির্দেশক বচন বা সাত্ত্বিক বচন বলা হয়। আবার মৎস্যকন্যা নেই, পক্ষীরাজ ঘোড়া নেই-এই বচনগুলির অস্তিত্বমূলক তাৎপর্য নেই। কেন-না মৎস্যকন্যা, পক্ষীরাজ ঘোড়া এগুলির বাস্তবে কোনো অস্তিত্ব নেই।

৮। জর্জ বুলের ব্যাখ্যা অনুসারে কোন্ নিরপেক্ষ বচন শূন্য বচন এবং কোন্ নিরপেক্ষ বচন নিঃশূন্য বচন নামে পরিচিত?

জর্জ বুলের ব্যাখ্যা অনুসারে সামান্য বচন অর্থাৎ A এবং E বচন দুটি হল শূন্য বচন। কারণ বুলীয় মতে সামান্য বচনের অস্তিত্বমূলক তাৎপর্য স্বীকার করা হয় না। তাই সামান্য বচনে উদ্দেশ্য নির্দেশিত শ্রেণির বাস্তব অস্তিত্ব সম্পর্কে কোনো কিছু ঘোষণা করা হয় না। আর বিশেষ বচন অর্থাৎ 1 এবং ০ বচন দুটি হল নিঃশূন্য বা অশূন্য বচন। কারণ বুলীয় মতে বিশেষ বচনের অস্তিত্বমূলক তাৎপর্য রয়েছে। তাই বিশেষ বচনে উদ্দেশ্য নির্দেশিত শ্রেণিতে কমপক্ষে একজন সদস্যের বাস্তব অস্তিত্বের কথা ঘোষণা করা হয়।

৯। অস্তিত্বমূলক দোষ বলতে কী বোঝায়?

বুলীয় মতে বৈধ যুক্তিতে সামান্য হেতুবাক্য (A, E) থেকে বিশেষ সিদ্ধান্ত (I, O) নিঃসৃত হতে পারে না। তাই যে যুক্তিবাক্যে অস্তিত্বমূলক তাৎপর্য নেই (A এবং E) সেই যুক্তিবাক্য থেকে যদি অস্তিত্বমূলক তাৎপর্য আছে (1 এবং ০) এমন বচন সিদ্ধান্ত হিসেবে নিঃসৃত হয় তাহলে যুক্তিতে যে দোষ ঘটে তাকে অস্তিত্বমূলক দোষ বা সাত্ত্বিকতার দোষ বলে।

১০। জর্জ বুলের ব্যাখ্যা স্বীকার করলে A বচনের আবর্তনকে বৈধ বলা যায় না কেন?

প্রচলিত বা সাবেকি যুক্তিবিজ্ঞানে A বচনের সীমিত বা অসরল আবর্তনকে বৈধ বলে গণ্য করা হয়। কিন্তু বুলীয় ভাষ্য অনুসারে A বচনের অসরল আবর্তনকে বৈধ বলা যায় না। কারণ জর্জ বুলের মতে সামান্য বচনের অস্তিত্বমূলক তাৎপর্য বা সাত্ত্বিক ব্যঞ্জনা নেই। কিন্তু বিশেষ বচনের অস্তিত্বমূলক তাৎপর্য আছে। তাই অস্তিত্বমূলক তাৎপর্যবিহীন সামান্য বচন (A. E) থেকে অস্তিত্বমূলক তাৎপর্যযুক্ত বিশেষ বচনের (I, O) নিষ্কাশন অবৈধ বলে গণ্য করা হয়।

আরো পড়ুন : সত্যাপেক্ষক ও সত্যসারণি প্রশ্ন উত্তর 

১১। জর্জ বুলের ভাষ্য স্বীকার করলে নিরপেক্ষ ন্যায়ের কোন্ কোন্ মূর্তি অবৈধ হয়ে থাকে?

গতানুগতিক বা সাবেকি যুক্তিবিজ্ঞানে স্বীকৃত ন্যায় অনুমানের 19টি বৈধ মূর্তির মধ্যে তৃতীয় সংস্থানের DARAPTI (AAI), FELAPTON (EAO) এবং চতুর্থ সংস্থানের BRAMANTIP (AAI), FESAPO (EAO)- এই চারটি মূর্তি বুলীয় মতে বৈধ নয়। কারণ উল্লিখিত যুক্তিগুলিতে প্রতিটির আশ্রয়বাক্য হল সামান্য বচন এবং সিদ্ধান্ত হল বিশেষ বচন। বুলীয় মতে সামান্য বচনের কোনো অস্তিত্বমূলক তাৎপর্য নেই এবং বিশেষ বচনের অস্তিত্বমূলক তাৎপর্য আছে। তাই উল্লিখিত যুক্তিগুলিতে সামান্য আশ্রয়বাক্যের যে জাতির অন্তর্গত ব্যক্তির বাস্তব অস্তিত্ব ঘোষিত হয় না, বিশেষ সিদ্ধান্তে সেই জাতির অন্তর্গত ব্যক্তির বাস্তব অস্তিত্ব ঘোষণা করা হয়-যা অস্তিত্বমূলক দোষে দুষ্ট হয়।

১২। s উদ্দেশ্য ও p বিধেয়যুক্ত চারটি নিরপেক্ষ বচনের বুলীয় ভাষ্য উল্লেখ করো। অথবা, নিরপেক্ষ বচনের আধুনিক বা বুলীয় ভাষ্য ব্যাখ্যা করো।

চারটি নিরপেক্ষ বচন হল- A, E, I এবং O। ‘S’ উদ্দেশ্য ও ‘P’ বিধেয়যুক্ত এই চারটি নিরপেক্ষ বচনের বুলীয় ভাষ্যভিত্তিক সাংকেতিক আকার হবে-
A – ‘সকল S হয় P’-এর বুলীয় ভাষ্যের রূপটি হল SP ̅ = 0
E – ‘কোনো S নয় P’-এর বুলীয় ভাষ্যের রূপটি হল SP = 0
1- ‘কোনো কোনো S হয় P’-এর বুলীয় ভাষ্যের রূপটি হল SP ≠ 0
O- ‘কোনো কোনো S নয় P’-এর বুলীয় ভাষ্যের রূপটি হল SP ̅ ≠ 0

১৩। A নিরপেক্ষ বচনের বুলীয় ব্যাখ্যা কী? অথবা, বুলীয় ভাষ্যানুযায়ী A বচনের প্রতীকায়িত আকার লেখো।

‘সকল মানুষ হয় বুদ্ধিমান’ (A)-এই সামান্য সদর্থক বচনটির অর্থ হল, ‘মানুষ’ (S) শ্রেণির সব সদস্যই ‘বুদ্ধিমান’ (P) শ্রেণির অন্তর্ভুক্ত। অর্থাৎ বিবর্তন পদ্ধতির মাধ্যমে বলা যায় ‘মানুষ’ শ্রেণির অন্তর্গত এমন একজনও সদস্য বাস্তবে নেই যে অ-বুদ্ধিমান। এই বচনটির প্রতীকীরূপ হবে কোনো S নয় অ-P (P)। ‘বাস্তবে নেই’ বলার অর্থ হল শূন্যগর্ভ। অর্থাৎ ‘S’ এবং ‘অ-P’ এই দুটি শ্রেণির গুণফল হবে ০ (শূন্য)। কাজেই ‘সকল মানুষ হয় বুদ্ধিমান’ (A)-এই বচনটির বুলীয় ভাষ্যের রূপটি হল SP ̅ = 0।

১৪। বুলীয় ভাষ্যানুযায়ী E বচনের প্রতীকায়িত আকার লেখো। অথবা, E বচনের বুলীয় ভাষ্যটি আলোচনা করো।

‘কোনো মানুষ নয় বিড়াল (E)’-এই সামান্য নঞর্থক বচনটির অর্থ হল ‘মানুষ’ শ্রেণির কোনো সদস্যই ‘বিড়াল’ শ্রেণির সদস্য নয়। অর্থাৎ বলা যায় এমন একটিও বস্তুর বাস্তব অস্তিত্ব নেই যা ‘মানুষ’ ও ‘বিড়াল’ উভয় শ্রেণির অন্তর্ভুক্ত হতে পারে। তাই মানুষ ও বিড়াল শ্রেণির গুণফল হল ০ (শূন্য)। কাজেই কোনো মানুষ নয় বিড়াল (E)-এই বচনটির আকার হবে ‘কোনো S নয় P’ এবং এর বুলীয় ভাষ্যের রূপটি হল SP = 0 ।

১৫। বুলীয় ভাষ্যানুযায়ী I বচনের প্রতীকায়িত আকার লেখো। অথবা, I বচনের বুলীয় ভাষ্যটি আলোচনা করো।

‘কোনো কোনো আম হয় টক (I)-এই বিশেষ সদর্থক বচনটির অর্থ হল ‘আম’ শ্রেণির অন্তর্গত অন্তত একটি আম আছে যা ‘টক’ শ্রেণির অন্তর্ভুক্ত। অর্থাৎ অন্তত একটি আম আছে যা ‘আম’ ও ‘টক’ উভয় শ্রেণির অন্তর্ভুক্ত। কাজেই এক্ষেত্রে ‘আম’ ও ‘টক’ উভয় শ্রেণির গুণফল ০ (শূন্য) নয়। তাহলে কোনো কোনো আম হয় টক (I)- এই বচনটির আকার হবে ‘কোনো কোনো S হয় P’ এবং এর বুলীয় ভাষ্যের রূপটি হল SP ≠ 0

১৬। বুলীয় ভাষ্যানুযায়ী O বচনের প্রতীকায়িত আকার লেখো। অথবা, O বচনের বুলীয় ভাষ্যটি আলোচনা করো।

‘কোনো কোনো কবি নয় দার্শনিক (O)’-এই বিশেষ নঞর্থক বচনটির অর্থ হল ‘কবি’ শ্রেণির অন্তত একজন সদস্য আছে যে ‘দার্শনিক’ শ্রেণির সদস্য নয়। অর্থাৎ বিবর্তন পদ্ধতির মাধ্যমে বলা যায় অন্তত একজন ‘কবি’ আছে যে ‘অ-দার্শনিক’। এই বচনটির প্রতীকীকরণ হবে ‘কোনো কোনো S নয় অ-P (P)’ এটি শূন্যগর্ভ নয়। এ কথার অর্থ হল ‘S’ এবং ‘অ-P’ (P)-এই দুটি শ্রেণির গুণফল O (শূন্য) নয়। কাজেই কোনো কোনো কবি নয় দার্শনিক (O)- এই বচনটির বুলীয় ভাষ্যের রূপটি হবে SP ≠ 0।

১৭। বুলীয় মতে A বচনের অস্তিত্বমূলক তাৎপর্য ব্যাখ্যা করো।

বুলীয় ভাষ্য অনুযায়ী A বচনের অস্তিত্বমূলক তাৎপর্য নেই। এটি অনস্তিত্বমূলক বচন। জর্জ বুলের মতে A বচন (সামান্য বচন) আসলে প্রাকল্পিক বচন যা শর্তনির্ভর। আর শর্তনির্ভর বচনে উদ্দেশ্য শ্রেণিতে কোনো বস্তু বা ব্যক্তির বাস্তব অস্তিত্ব স্বীকার করা হয় না। তাই A বচনের অস্তিত্বমূলক তাৎপর্য নেই।
যেমন- ‘সকল ফল হয় স্বাস্থ্যকর’ (A)-এই সামান্য সদর্থক বচনটির অর্থ হল যদি ফল শ্রেণি থাকে তবে তার অন্তর্গত সকল ফল স্বাস্থ্যকর হবে। অর্থাৎ ‘ফল’ কিন্তু ‘স্বাস্থ্যকর নয়’ এমন হতে পারে না। সুতরাং বচনটিতে ‘স্বাস্থ্যকর নয়’ এমন ‘ফল’-এর অনস্তিত্ব ঘোষণা করা হচ্ছে। এইকারণে A বচনের কোনো অস্তিত্বমূলক তাৎপর্য নেই।

১৮। জর্জ বুল বিপরীত বিরোধিতাকে স্বীকার করেননি কেন?

প্রচলিত বিরোধিতার চার প্রকার বিরোধিতার মধ্যে A ও E বচনের বিরোধিতা হল বিপরীত বিরোধিতা। সাবেকি ব্যাখ্যা অনুযায়ী বিপরীত বিরোধিতার (A – E) নিয়ম হল— দুটি বচন একইসঙ্গে সত্য হতে পারে না। অর্থাৎ একটি বচন সত্য হলে অপর বচনটি মিথ্যা হবে। কিন্তু বুলীয় ব্যাখ্যানুসারে অস্তিত্বমূলক তাৎপর্যের দিক থেকে উদ্দেশ্য নির্দেশিত শ্রেণিটি যদি শূন্য হয় তাহলে উভয় সামান্য বচনই (A, E) একসঙ্গে সত্য হতে পারে।
উদাহরণ :
সকল পক্ষীরাজ ঘোড়া হয় উড়ন্ত (A) – সত্য।
∴ কোনো পক্ষীরাজ ঘোড়া নয় উড়ন্ত (E) – সত্য।

❖ আমাদের কাছ থেকে সংগ্রহ করুন
আপনার প্রয়োজনীয় সাজেশন

  • ✅ আমাদের প্রথম অগ্রাধিকার আপনার রেজাল্ট
  • ✅ পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত পূর্ণ সহযোগিতা
  • ✅ বিনামূল্যে অনলাইন মক টেস্টের সুবিধা
  • ✅ Watermark-মুক্ত পরিষ্কার ও পরিচ্ছন্ন PDF
  • ✅ সিলেবাস ও বোর্ডের নির্দেশিকা অনুযায়ী প্রস্তুত
⭐ এতসব সুবিধা পাবেন মাত্র ২৫ টাকার বিনিময়ে। আমাদের মূল লক্ষ্য শুধু সাজেশন বিক্রি করা নয়; বরং ছাত্রছাত্রীদের উপকৃত করা, তাদের ভালো ফলাফল করতে সাহায্য করা এবং সঠিক প্রস্তুতির মাধ্যমে সাফল্যের পথে এগিয়ে দেওয়া।

এখানে উদ্দেশ্য শ্রেণি অর্থাৎ ‘পক্ষীরাজ ঘোড়া’-র বাস্তবে কোনো অস্তিত্ব না থাকায় এই শ্রেণি সম্বন্ধে ‘উড়ন্ত’ বলা যেমন সত্য তেমনই ‘উড়ন্ত নয়’ এই কথাটি বলাও সত্য হতে পারে। কাজেই A ও E এই সামান্য বচনের মধ্যে বিপরীত বিরোধিতার নিয়মটি খাটে না বলেই বুলীয় মতে বচনের বিপরীত বিরোধিতাকে স্বীকার করা হয়নি।

১৯। জর্জ বুল অধীন-বিপরীত বিরোধিতাকে স্বীকার করেননি কেন?

সাবেকি বিরোধিতায় I এবং O বচনের বিরোধিতা হল অধীন-বিপরীত বিরোধিতা। গতানুগতিক যুক্তিবিজ্ঞানের ব্যাখ্যা অনুযায়ী অধীন-বিপরীত বিরোধীতার (I-O) নিয়মটি হল দুটি বচন একইসঙ্গে মিথ্যা হতে পারে না। অর্থাৎ একটি বচন মিথ্যা হলে অপরটি সত্য হবে। কিন্তু বুলীয় মতে উদ্দেশ্য নির্দেশিত শ্রেণি শূন্য হলে উভয় বিশেষ বচনই (I, O) একইসঙ্গে মিথ্যা হতে পারে।
উদাহরণ :
কোনো কোনো মৎস্যকন্যা হয় সুন্দরী (1) মিথ্যা।
∴ কোনো কোনো মৎস্যকন্যা নয় সুন্দরী (O) – মিথ্যা।
এখানে উদ্দেশ্য শ্রেণি অর্থাৎ ‘মৎস্যকন্যা’-র বাস্তবে কোনো সদস্য না থাকায় এটি শূন্য শ্রেণি। কাজেই ‘মৎস্যকন্যা’ সম্বন্ধে ‘সুন্দরী’ ধারণাটি মিথ্যা হলে ‘সুন্দরী নয়’- এই ধারণাটিও মিথ্যা হতে পারে। ফলে I এবং O বচনের মধ্যে অধীন-বিপরীত বিরোধিতার নিয়মটি ঘটে না বলেই বুলীয় মতে অধীন-বিপরীত বিরোধিতার সম্বন্ধকে স্বীকার করা হয় না।

২০। জর্জ বুল কেন অসম বিরোধিতাকে স্বীকার করেননি?

সাবেকি যুক্তিবিজ্ঞান অনুযায়ী চার প্রকার বিরোধিতার মধ্যে A এবং I ও E এবং ০ বচনের মধ্যে অসম বিরোধিতার সম্বন্ধ বর্তমান। অসম বিরোধিতার (A এবং I ও E এবং ০) নিয়মটি হল- A এবং I ও E এবং ০ বচনে আমরা A বচনের সত্যতা থেকে। বচনের সত্যতাকে এবং E বচনের সত্যতা থেকে ০ বচনের সত্যতাকে অনুমান করে থাকি। কিন্তু বুলীয় ব্যাখ্যানুসারে অস্তিত্বমূলক তাৎপর্যের দিক থেকে অসম বিরোধিতাকে বৈধ বলা যায় না। কেন-না অসম বিরোধিতার ক্ষেত্রে সামান্য বচন (A, E) যার অস্তিত্বমূলক তাৎপর্য নেই এমন বচনের সত্যতা থেকে বিশেষ বচন (I, O) যার অস্তিত্বমূলক তাৎপর্য আছে এমন বচনের সত্যতা অনুমান করা হয়। যার ফলে অস্তিত্বমূলক দোষ ঘটে। যেমন-

সকল বানর হয় বন্যপ্রাণী (A) – সত্য
∴ কোনো কোনো বানর হয় বন্যপ্রাণী (1) সত্য
এখানে সামান্য বচনের সত্যতা থেকে বিশেষ বচনের সত্যতা অনুমান করা হয়েছে, যার ফলে অস্তিত্বমূলক দোষ ঘটেছে। তাই বুলীয় মতে অসম বিরোধিতাকে স্বীকার করা হয়নি।

২১। শূন্য শ্রেণির ভেনচিত্র বলতে কী বোঝো?

যে শ্রেণির অন্তর্গত কোনো বস্তু বা ব্যক্তির বাস্তব অস্তিত্ব নেই তাকে শূন্যগর্ভ বা শূন্য শ্রেণি বলে। S শ্রেণিটি যদি শূন্য শ্রেণি হয়, তাহলে S শ্রেণির অন্তর্গত কোনো সদস্য বা ব্যক্তির বাস্তবে কোনো অস্তিত্ব নেই-এ কথা বোঝাতে অঙ্কিত বৃত্তটির ভিতরের অংশটি পুরোপুরি ছায়াবৃত করে দেওয়া হবে। এর দ্বারা বোঝানো হল- S = 0| অর্থাৎ ‘S শ্রেণিটি শূন্য’।

২২। অশূন্য শ্রেণির ভেনচিত্র বলতে কী বোঝো?

যে শ্রেণির অন্তর্গত অন্তত একজন সদস্যের বাস্তব অস্তিত্ব আছে বলে স্বীকার করে নেওয়া হয় সেই শ্রেণিকে অশূন্য শ্রেণি বলা হয়। S শ্রেণিটি যদি অশূন্য শ্রেণি হয় তাহলে S শ্রেণির অন্তর্গত অন্তত একজন সদস্যের অস্তিত্ব আছে— এ কথা বোঝাতে অঙ্কিত বৃত্তটির মধ্যবর্তী অংশে একটি ব্যক্তি নির্দেশক চিহ্ন ‘’ বসাতে হবে। এর দ্বারা বোঝানো হবে S ≠ 0 অর্থাৎ ‘S শ্রেণিটি শূন্য নয়’।

আমাদের যে কোনো E-Book সরাসরি WhatsApp-এর মাধ্যমে কিনতে বা কোনো সমস্যা হলে নিচের বাটনে ক্লিক করে মেসেজ করুন -
আরও পড়ুন প্রয়োজনে
সত্যাপেক্ষক ও সত্যসারণি প্রশ্ন উত্তর | ক্লাস 12 চতুর্থ সেমিস্টার দর্শন প্রথম অধ্যায় Click here
জ্ঞানের উৎসসমূহ MCQ PDF | Class 11 1st Semester Philosophy Click here
দর্শনের স্বরূপ ও শাখাসমূহ MCQ PDF | Class 11 1st Semester Philosophy Click here
ন্যায় দর্শনের অনুমান সম্পর্কে বক্তব্য MCQ প্রশ্ন উত্তর | Class 11 Philosophy PDF Click here

Our Latest Products

উচ্চমাধ্যমিক

উচ্চমাধ্যমিক বাংলা সাজেশন

উচ্চমাধ্যমিক ৪র্থ সেম বাংলা সাজেশন

★★★★★
₹49.00 ₹25.00
উচ্চমাধ্যমিক English সাজেশন

উচ্চমাধ্যমিক English সাজেশন

★★★★★
₹49.00 ₹25.00
উচ্চমাধ্যমিক ইতিহাস সাজেশন

উচ্চমাধ্যমিক ৪র্থ সেম ইতিহাস সাজেশন

★★★★★
₹49.00 ₹25.00
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন

উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন

★★★★★
₹49.00 ₹25.00
উচ্চমাধ্যমিক দর্শন সাজেশন

উচ্চমাধ্যমিক দর্শন সাজেশন

★★★★★
₹49.00 ₹35.00
উচ্চমাধ্যমিক ভূগোল সাজেশন

উচ্চমাধ্যমিক ভূগোল সাজেশন

★★★★★
₹49.00 ₹35.00
উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান সাজেশন

উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান সাজেশন

★★★★★
₹49.00 ₹35.00
উচ্চমাধ্যমিক সংস্কৃত সাজেশন

উচ্চমাধ্যমিক সংস্কৃত সাজেশন

★★★★★
₹49.00 ₹35.00

একাদশ শ্রেণি

একাদশ শ্রেণি বাংলা সাজেশন

একাদশ শ্রেণি বাংলা সাজেশন

★★★★★
₹49.00 ₹25.00
একাদশ শ্রেণি ইতিহাস সাজেশন

একাদশ শ্রেণি ইতিহাস সাজেশন

★★★★★
₹49.00 ₹35.00
একাদশ শ্রেণি দর্শন সাজেশন

একাদশ শ্রেণি দর্শন সাজেশন

★★★★★
₹49.00 ₹35.00
একাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান সাজেশন

একাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান সাজেশন

★★★★★
₹49.00 ₹35.00
একাদশ শ্রেণি ভূগোল সাজেশন

একাদশ শ্রেণি ভূগোল সাজেশন

★★★★★
₹49.00 ₹35.00
একাদশ শ্রেণি শিক্ষাবিজ্ঞান সাজেশন

একাদশ শ্রেণি শিক্ষাবিজ্ঞান সাজেশন

★★★★★
₹49.00 ₹35.00
একাদশ শ্রেণি English সাজেশন

একাদশ শ্রেণি English সাজেশন

★★★★★
₹49.00 ₹25.00
একাদশ শ্রেণি সাজেশন SALE

একাদশ শ্রেণি সাজেশন

★★★★★
₹49.00 ₹35.00

Leave a Comment

PDF সাজেশন নিতে ক্লিক করুন