বাঙালির ক্রীড়াসংস্কৃতি MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 তৃতীয় সেমিস্টার বাংলা | Bangalir Krirasongskriti MCQ HS Third Semester Bengali

১। বাঙালির আদি ক্রীড়াসংস্কৃতির সংক্ষিপ্ত পরিচয় পাওয়া যায় কোন্ গ্রন্থে?
(ক) ‘বাঙালির সংস্কৃতি (আদিপর্ব)’
(খ) ‘বাঙ্গালীর ইতিহাস (আদিপর্ব)’
(গ) ‘বাংলার ইতিহাস (আধুনিক পর্ব)’
(ঘ) ‘বাঙালির খেলাধূলা (আধুনিক পর্ব)’
উত্তরঃ (খ) ‘বাঙ্গালীর ইতিহাস (আদিপর্ব)’
২। ‘বাঙ্গালীর ইতিহাস (আদিপর্ব)’ গ্রন্থটির রচয়িতা কে?
(ক) নীহাররঞ্জন রায়
(খ) জ্ঞানেন্দ্রমোহন ঠাকুর
(গ) রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
(ঘ) রাখালদাস বন্দ্যোপাধ্যায়
উত্তরঃ (ক) নীহাররঞ্জন রায়
৩। পাহাড়পুর ও ময়নামতীর ফলকগুলিতে যে খেলাগুলির ছবি পাওয়া যায় সেগুলি হল–
(ক) শিকার ও দাবা
(খ) দাবা ও কুস্তি
(গ) নৌচালনা ও দাবা
(ঘ) কুস্তি ও শিকার
উত্তরঃ (ঘ) কুস্তি ও শিকার
৪। ‘বাঙ্গালীর ইতিহাস’ গ্রন্থ অনুযায়ী রাজা-মহারাজ-সামন্ত-মহাসামন্তদের প্রধান বিহার বা ক্রীড়া কী ছিল?
(ক) শিকার বা মৃগয়া
(খ) জলক্রীড়া ও উদ্যানরচনা
(গ) কুস্তি ও মল্লযুদ্ধ
(ঘ) লাঠি ও তলোয়ার খেলা
উত্তরঃ (ক) শিকার বা মৃগয়া
৫। অন্ত্যজ, ম্লেচ্ছ, শবর, চন্ডাল প্রভৃতি অরণ্যচারী কৌমদের প্রধান উপজীব্য কী ছিল?
(ক) মল্লযুদ্ধ
(খ) শিকার
(গ) নৌকাবাইচ
(ঘ) লাঠিখেলা
উত্তরঃ (খ) শিকার
৬। কোন্ গ্রন্থে নারীদের জলক্রীড়া এবং উদ্যানরচনার উল্লেখ আছে?
(ক) গীতগোবিন্দ-এ
(খ) মেঘদূত-এ
(গ) পবনদূত-এ
(ঘ) রঘুবংশ-এ
উত্তরঃ (গ) পবনদূত-এ
৭। নীহাররঞ্জন রায় বাঙালির আদি ক্রীড়াসংস্কৃতির পরিচয় দিতে গিয়ে প্রাচীনকালে কোন্ কোন্ খেলার প্রচলন বেশি ছিল বলে উল্লেখ করেছেন?
(ক) শিকার ও নৌচালনা
(খ) লাঠিখেলা ও ষাঁড়ের লড়াই
(গ) দাবা ও পাশাখেলা
(ঘ) মল্লযুদ্ধ ও লাঠিচালনা
উত্তরঃ (গ) দাবা ও পাশাখেলা
৮। বিবাহ উৎসবের প্রধান অঙ্গ বলে বিবেচিত হত কোন্ খেলা?
(ক) দাবা
(খ) পাশা
(গ) কুস্তি
(ঘ) হা-ডু-ডু
উত্তরঃ (খ) পাশা
৯। দ্যুত কোন্ খেলার অপর নাম?
(ক) দাবা
(খ) ফুটবল
(গ) তাস
(ঘ) পাশা
উত্তরঃ (ঘ) পাশা
১০। গ্রামবাংলায় প্রচলিত কিছু খেলা যেগুলিকে ইংরেজিতে Folk Games বলে, বাংলায় তাদের কী বলে?
(ক) গ্রাম্য খেলা
(খ) গ্রাম্য ক্রীড়া
(গ) লোকক্রীড়া
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (গ) লোকক্রীড়া
১১। অতীতে প্রচলিত দেশীয় খেলা কোন্টি?
(ক) দড়ি খেলা
(খ) হা-ডু-ডু
(গ) গোলক চুরি
(ঘ) ফুটবল
উত্তরঃ (খ) হা-ডু-ডু
১২। কোন্ ক্রিয়াকৌশল মহরমের অন্তর্গত?
(ক) দড়িখেলা ও কুস্তি
(খ) লাঠি ও তলোয়ার খেলা
(গ) কুস্তি ও মল্লযুদ্ধ
(ঘ) শিকার ও বাদ্যোদ্যম
উত্তরঃ (খ) লাঠি ও তলোয়ার খেলা
১৩। বাঙালিদের উল্লেখযোগ্য লোকক্রীড়া কোগুলি?
(ক) গোলাপ-টগর
(খ) কানামাছি
(গ) এক্কা দোক্কা
(ঘ) উপরোক্ত সবকটি
উত্তরঃ (ঘ) উপরোক্ত সবকটি
১৪। বাংলায় প্রচলিত দেশি খেলা কোগুলি?
(ক) কুমির-কুমির, হরি-হরি
(খ) গাদাগাদি, বাঁশি চোর
(গ) সাঁকো ডিঙ্গাডিঙ্গি, নৌডুবি
(ঘ) উপরোক্ত সবকটি
উত্তরঃ (ঘ) উপরোক্ত সবকটি
১৫। আঞ্চলিক খেলার মধ্যে উল্লেখযোগ্য কোন্টি?
(ক) নুড়ো ছোঁড়াছুঁড়ি
(খ) ইকির মিকির
(গ) জলক্রীড়া
(ঘ) গোল্লাছুট
উত্তরঃ (খ) ইকির মিকির
১৬। বাংলায় উপাদানবহুল ও ব্যয়সাপেক্ষ খেলাধুলার আবির্ভাব ঘটে কাদের হাত ধরে?
(ক) ইংরেজদের
(খ) রাজা-মহারাজাদের
(গ) সামন্তদের
(ঘ) উচ্চবিত্ত বাঙালিদের
উত্তরঃ (ক) ইংরেজদের
১৭। কোন্ শতক বাংলার জ্যোতিষ্কের শতক বলে মনে করা হয়?
(ক) ষোড়শ শতক
(খ) অষ্টাদশ শতক
(গ) উনিশ শতক
(ঘ) বিংশ শতক
উত্তরঃ (গ) উনিশ শতক
১৮। ‘মধ্যস্থ’ পত্রিকার সম্পাদক ছিলেন–
(ক) মনোমোহন বসু
(খ) দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়
(গ) রামগোপাল ঘোষ
(ঘ) জ্ঞানেন্দ্রমোহন ঠাকুর
উত্তরঃ (ক) মনোমোহন বসু
১৯। ধর্মনিরপেক্ষভাবে ভারতবাসীকে ঐক্যবদ্ধ করার জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সহযোগী ছিলেন কারা?
(ক) ক্ষুদিরাম বসু ও বিপিন চন্দ্র পাল
(খ) বাঘাযতীন ও অরবিন্দ
(গ) প্রীতিলতা ওয়াদ্দেদার ও বাঘাযতীন
(ঘ) সুভাষচন্দ্র বসু ও রাসবিহারী বসু
উত্তরঃ (খ) বাঘাযতীন ও অরবিন্দ
২০। কলকাতায় কবে প্রথম হিন্দুমেলা আয়োজিত হয়েছিল?
(ক) ১৮৬৫ খ্রিস্টাব্দে
(খ) ১৮৬৭ খ্রিস্টাব্দে
(গ) ১৮৬৮ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৬৯ খ্রিস্টাব্দে
উত্তরঃ (খ) ১৮৬৭ খ্রিস্টাব্দে
২১। কোন্ পরিবারের সহযোগিতায় কলকাতায় প্রথম হিন্দুমেলা অনুষ্ঠিত হয়?
(ক) রায়চৌধুরী পরিবার
(খ) বসু পরিবার
(গ) ঠাকুর পরিবার
(ঘ) মুখোপাধ্যায় পরিবার
উত্তরঃ (গ) ঠাকুর পরিবার
২২। প্রথম দিকের হিন্দুমেলা কবে উদ্বোধিত হত?
(ক) রথযাত্রার দিন
(খ) পয়লা বৈশাখের দিন
(গ) চৈত্র সংক্রান্তির দিন
(ঘ) রাখি পূর্ণিমার দিন
উত্তরঃ (গ) চৈত্র সংক্রান্তির দিন
২৩। ‘হিন্দুমেলা’-র প্রধান কর্ণধার কে ছিলেন?
(ক) দেবেন্দ্রনাথ ঠাকুর
(খ) রাজনারায়ণ বসু
(গ) প্যারীচরণ মিত্র
(ঘ) নবগোপাল মিত্র
উত্তরঃ (ঘ) নবগোপাল মিত্র
২৪। হিন্দুমেলা উপলক্ষে কাদের মধ্যে কুস্তি প্রতিযোগিতা আয়োজিত হত?
(ক) ইংরেজ ও ভারতীয়
(খ) বাঙালি ও পাঞ্জাবি ছাত্র
(গ) বর্তমান ছাত্র ও প্রাক্তন ছাত্র
(ঘ) হিন্দু ও ভিন্ন ধর্ম সম্প্রদায়ের ছাত্র
উত্তরঃ (খ) বাঙালি ও পাঞ্জাবি ছাত্র
২৫। ভারতবাসীকে ঐক্যবদ্ধ করার জন্য হিন্দুমেলার নাম বদলে কী নাম রাখার প্রস্তাব দেওয়া হয়েছিল?
(ক) ভারতমেলা
(খ) মিলনমেলা
(গ) জীবনমেলা
(ঘ) আনন্দমেলা
উত্তরঃ (ক) ভারতমেলা
২৬। কে ‘হিন্দুমেলা’-র নাম বদলে ‘ভারতমেলা’ রাখার প্রস্তাব করেন?
(ক) যোগেন্দ্রনাথ বিদ্যাভূষণ
(খ) রামনারায়ণ তর্কবাগীশ
(গ) পঞ্চানন তর্করত্ন
(ঘ) জ্ঞানেন্দ্রমোহন ঠাকুর
উত্তরঃ (ক) যোগেন্দ্রনাথ বিদ্যাভূষণ
২৭। হিন্দুমেলার দ্বিতীয় অধিবেশনে হয়েছিল কোন্ বিশেষ খেলার প্রদর্শন?
(ক) ব্যায়াম
(খ) লাঠিখেলা
(গ) উপরোক্ত দুটোই
(ঘ) উপরোক্ত কোনোটিই নয়
উত্তরঃ (গ) উপরোক্ত দুটোই
২৮। মেসোপটেমিয়ায় ৫০০০ বছর আগেকার এক পাথরখোদাই করা কুস্তির ছবি প্রত্নতত্ত্ববিদরা আবিষ্কার করেন-
(ক) ১৯৩৩ সালে
(খ) ১৯৩৫ সালে
(গ) ১৯৩৮ সালে
(ঘ) ১৯৩৯ সালে
উত্তরঃ (গ) ১৯৩৮ সালে
২৯। প্রায় পাঁচ হাজার বছরের প্রাচীন কুস্তির ছবি কোথায় আবিষ্কৃত হয়েছিল?
(ক) গ্রীসে
(খ) ভারত
(গ) রোমে
(ঘ) মেসোপটেমিয়ায়
উত্তরঃ (ঘ) মেসোপটেমিয়ায়
৩০। কোন্ দেশের জাতীয় খেলা কুস্তি?
(ক) চিন
(খ) মিশরে
(গ) জাপান
(ঘ) আমেরিকা যুক্তরাষ্ট্র
উত্তরঃ (গ) জাপান
৩১। ভারত থেকে কোথায় কোথায় কুস্তির প্রচার হয়েছিল?
(ক) রোম
(খ) গ্রিস
(গ) জার্মানি
(ঘ) ‘ক’ ও ‘খ’ উভয়ই
উত্তরঃ (ঘ) ‘ক’ ও ‘খ’ উভয়ই
৩২। মহাভারতের যুগের পর শ্রেষ্ঠ মল্লযোদ্ধা হিসেবে আন্তর্জাতিক পরিচিতি লাভ করেন-
(ক) সোরাব
(খ) বুস্তম
(গ) উপরোক্ত দুজনেই
(ঘ) উপরোক্ত কেউই নন
উত্তরঃ (গ) উপরোক্ত দুজনেই
৩৩। ‘রুস্তম-ই-হিন্দ’ উপাধি কোন্ খেলার সঙ্গে জড়িত?
(ক) হকি
(খ) কুস্তি
(গ) ফুটবল
(ঘ) বক্সিং
উত্তরঃ (খ) কুস্তি
৩৪। আধুনিক ভারতে কুস্তিচর্চা শুরু হয়-
(ক) গুজরাটে
(খ) তামিলনাডুতে
(গ) দিল্লিতে
(ঘ) বরোদায়
উত্তরঃ (ঘ) বরোদায়
৩৫। বরোদার কোন্ মহারাজ একজন বড়ো পালোয়ান ছিলেন?
(ক) খান্ডেরাম
(খ) সায়াজিরাও
(গ) মালহাররাও
(ঘ) মাধব রাও
উত্তরঃ (ক) খান্ডেরাম
৩৬। বরোদায় আধুনিক কুস্তিচর্চা শুরু হওয়ার পর ভারতের আর কোথায় কুস্তিচর্চা শুরু হয়?
(ক) যোধপুর
(খ) মথুরা
(গ) কোলাপুর
(ঘ) উপরোক্ত সবকটি জায়গাতেই
উত্তরঃ (ঘ) উপরোক্ত সবকটি জায়গাতেই
৩৭। বাংলায় ও ভারতে প্রথম শৌখিন কুস্তি প্রতিযোগিতা প্রচলিত হয়-
(ক) ১৯৩৪ সালে
(খ) ১৯৩৮ সালে
(গ) ১৯৪২ সালে
(ঘ) ১৯৪৮ সালে
উত্তরঃ (ক) ১৯৩৪ সালে
৩৮। “ভারতীয় কুস্তি ফেডারেশন’ বা ‘রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া’ গড়ে ওঠে-
(ক) ১৯৩৪ সালে
(খ) ১৯৪৮ সালে
(গ) ১৯৫৩ সালে
(ঘ) ১৯৬৩ সালে
উত্তরঃ (খ) ১৯৪৮ সালে
৩৯। কত সালে প্রথম বেসরকারি আন্তর্জাতিক কুস্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়?
(ক) ১৯৫৩ সালে
(খ) ১৯৫৬ সালে
(গ) ১৯৬৯ সালে
(ঘ) ১৯৬৩ সালে
উত্তরঃ (ক) ১৯৫৩ সালে
৪০। কোন্ সময়ে বুখারেস্টে ‘বিশ্ব যুবসম্মেলন’ হয়েছিল?
(ক) ১৯৩৯ সালে
(খ) ১৯৪৬ সালে
(গ) ১৯৫৩ সালে
(ঘ) ১৯৫৮ সালে
উত্তরঃ (গ) ১৯৫৩ সালে
৪১। ১৯৫৩ সালের বুখারেস্টের বিশ্ব যুবসম্মেলনে কোন্ ভারতীয় কুস্তিগিররা অংশগ্রহণ করেছিলেন?
(ক) কে ডি যাদব
(খ) সূর্যবংশী
(গ) শ্যামসুন্দর চট্টোপাধ্যায়
(ঘ) উপরোক্ত সকলেই
উত্তরঃ (ঘ) উপরোক্ত সকলেই
৪২। বাংলায় কুস্তির প্রচলন ও প্রসারে প্রভূত সাহায্য করেন কারা?
(ক) গোবর গুহ ও অম্বিকাচরণ গুহ
(খ) ফণীন্দ্রকৃষ্ণ গুপ্ত ও দারা সিং
(গ) মহারাজা নৃপেন্দ্রনারায়ণ ও মুরশিদাবাদের নবাব
(ঘ) সারদারঞ্জন রায়চৌধুরী ও সূর্যবংশী
উত্তরঃ (গ) মহারাজা নৃপেন্দ্রনারায়ণ ও মুরশিদাবাদের নবাব
৪৩। ভারতে প্রথম বিশ্ব কুস্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়–
(ক) ১৮৯২-১৮৯৪ সালে
(খ) ১৮৯৬-১৯৯৮ সালে
(গ) ১৯০০-১৯৩০ সালে
(ঘ) ১৯৩০-১৯৩২ সালে
উত্তরঃ (ক) ১৮৯২-১৮৯৪ সালে
৪৪। ভারতের প্রথম বিশ্ব কুস্তি প্রতিযোগিতায় বিশ্বের শ্রেষ্ঠ কুস্তিগির হিসেবে স্বীকৃতি লাভ করেন–
(ক) করিম বক্স
(খ) টম ক্যানন
(গ) গোবর গুহ
(ঘ) দারা সিং
উত্তরঃ (ক) করিম বক্স
৪৫। বিখ্যাত কুস্তিগির গোবর গুহ-এর প্রকৃত নাম কী?
(ক) অম্বিকাচরণ গুহ
(খ) রামচরণ গুহ
(গ) যতীন্দ্রচরণ গুহ
(ঘ) ক্ষেত্রমোহন গুহ
উত্তরঃ (গ) যতীন্দ্রচরণ গুহ
৪৬। কোন্ মহাকাব্যে কুস্তির কাহিনির উল্লেখ রয়েছে?
(ক) রামায়ণ
(খ) মহাভারত
(গ) উপরোক্ত দুটিই
(ঘ) উপরোক্ত কোনোটিই নয়
উত্তরঃ (গ) উপরোক্ত দুটিই
৪৭। বালিকাদের মল্লযুদ্ধ হত–
(ক) নন্দলাল ঠাকুরের বাড়ির দালানে
(খ) সিমলা ব্যায়াম সমিতিতে
(গ) শ্রীনাথবাবুর আখড়ায়
(ঘ) ঝামাপুকুরের মিত্রবাড়িতে
উত্তরঃ (ক) নন্দলাল ঠাকুরের বাড়ির দালানে
৪৮। একজন প্রসিদ্ধ ভারোত্তোলক হলেন–
(ক) ধিক্কর সিং
(খ) রাজীব তমার
(গ) শামসের সিং
(ঘ) শ্যামাকান্ত নন্দী
উত্তরঃ (ঘ) শ্যামাকান্ত নন্দী
৪৯। কোন্ মহাকাব্যে গ্রিকদের মল্লযুদ্ধের প্রসঙ্গ রয়েছে?
(ক) ইলিয়াডে
(খ) ওডিসিতে
(গ) উপরোক্ত দুটিতেই
(ঘ) উপরোক্ত কোনোটিতেই নয়
উত্তরঃ (গ) উপরোক্ত দুটিতেই
৫০। ইউজিন স্যান্ডো যে দেশ থেকে এসেছিলেন সেই দেশের নাম কী?
(ক) অস্ট্রিয়া
(খ) জার্মানি
(গ) ইংল্যান্ড
(ঘ) হাঙ্গেরি
উত্তরঃ (ঘ) হাঙ্গেরি
৫১। কোন্ মহাপুরুষ যৌবনে মল্লযুদ্ধে আগ্রহী ছিলেন বলে জানা যায়?
(ক) গৌতম বুদ্ধ
(খ) হোমার
(গ) কবীর
(ঘ) মহাবীর
উত্তরঃ (ক) গৌতম বুদ্ধ
৫২। চিনে প্রচলিত মল্লযুদ্ধ কী নামে পরিচিত ছিল?
(ক) চিনান শানতুং
(খ) সুয়াই জিয়াও
(গ) হোবিকয়েন সিয়াং
(ঘ) সিছুয়ান
উত্তরঃ (খ) সুয়াই জিয়াও
৫৩। চিনে সুয়াই জিয়াও নামে প্রচলিত মল্লযুদ্ধ কত বছরের পুরোনো বলে মনে করা হয়?
(ক) ২ হাজার বছর
(খ) ৪ হাজার বছর
(গ) ৬ হাজার বছর
(ঘ) ৮ হাজার বছর
উত্তরঃ (খ) ৪ হাজার বছর
৫৪। কোন্ সময় থেকে মল্লযুদ্ধ বা কুস্তি এথেন্স অলিম্পিকে বিশেষ জায়গা করে নিয়েছে?
(ক) ১৮৫৫ খ্রিস্টাব্দে
(খ) ১৮৭৫ খ্রিস্টাব্দে
(গ) ১৮৮৯ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৯৬ খ্রিস্টাব্দে
উত্তরঃ (ঘ) ১৮৯৬ খ্রিস্টাব্দে
৫৫। বিংশ শতাব্দীর বিশ ও ত্রিশের দশকে মধ্যবিত্ত বাঙালি হিন্দু সমাজে যিনি কুস্তিকে জনপ্রিয় করেছিলেন তাঁর নাম—
(ক) যতীন্দ্রচরণ গুহ
(খ) যতীন্দ্রনাথ গুহ
(গ) যতীন্দ্রমোহন গুহ
(ঘ) যতীন গুহ
উত্তরঃ (ক) যতীন্দ্রচরণ গুহ
৫৬। কলকাতার কোন্ পরিবার শরীরচর্চা ও শরীরচর্চায় পৃষ্ঠপোষকতার জন্য বিখ্যাত ছিল?
(ক) রায় পরিবার
(খ) ঠাকুর পরিবার
(গ) মিত্র পরিবার
(ঘ) গুহ পরিবার
উত্তরঃ (ঘ) গুহ পরিবার
৫৭। বাংলায় আখড়া সংস্কৃতি প্রচলনের পথিকৃৎ ছিলেন—
(ক) যতীন্দ্রনাথ গুহ
(খ) ফণীন্দ্রনাথ গুহ
(গ) অম্বিকাচরণ গুহ
(ঘ) অম্বিকানাথ গুহ
উত্তরঃ (গ) অম্বিকাচরণ গুহ
৫৮। অম্বিকাচরণ ছিলেন যতীন্দ্রচরণ গুহের—
(ক) পিতামহ
(খ) পিতা
(গ) কাকা
(ঘ) ভ্রাতা
উত্তরঃ (ক) পিতামহ
৫৯। গোবর গুহের নাম কোন্ খেলার সঙ্গে যুক্ত?
(ক) কুস্তি
(খ) ব্রতচারী
(গ) তিরন্দাজি
(ঘ) কবাডি
উত্তরঃ (ক) কুস্তি
৬০। গোবর গুহ কবে জন্মগ্রহণ করেন?
(ক) ১৮৯০ খ্রিস্টাব্দের ১১ মার্চ
(খ) ১৮৯১ খ্রিস্টাব্দের ১২ মার্চ
(গ) ১৮৯২ খ্রিস্টাব্দের ১৩ মার্চ
(ঘ) ১৮৯৪ খ্রিস্টাব্দের ১৪ মার্চ
উত্তরঃ (গ) ১৮৯২ খ্রিস্টাব্দের ১৩ মার্চ
৬১। ১৯২১ সালে বিশ্ব লাইট হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ কে জেতেন?
(ক) গামা পালোয়ান
(খ) ছোটো গামা
(গ) গোবর গুহ
(ঘ) ফণীন্দ্রকৃষ্ণ গুপ্ত
উত্তরঃ (গ) গোবর গুহ
৬২। কুস্তি প্রতিযোগিতায় প্রথম এশীয় হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব কে পান?
(ক) ফণীন্দ্রকৃষ্ণ গুহ
(খ) গোবর গুহ
(গ) গামা পালোয়ান
(ঘ) নীলমণি দাশ
উত্তরঃ (খ) গোবর গুহ
৬৩। গোবর গুহ কবে প্রথম এশীয় ব্যক্তি হিসেবে লাইট হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জেতেন?
(ক) ১৯১০ সালে
(খ) ১৯১২ সালে
(গ) ১৯১৮ সালে
(ঘ) ১৯২১ সালে
উত্তরঃ (ঘ) ১৯২১ সালে
৬৪। কত বছর বয়সে গোবর গুহ কুস্তির বিশ্ব চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় ব্রিটিশ ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন?
(ক) ১৮ বছর
(খ) ২০ বছর
(গ) ২২ বছর
(ঘ) ২৪ বছর
উত্তরঃ (ক) ১৮ বছর
৬৫। গোবর গুহ কবে লন্ডনের জন বুল সোসাইটি আয়োজিত কুস্তির বিশ্ব চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন?
(ক) ১৯০০ সালে
(খ) ১৯০৫ সালে
(গ) ১৯১০ সালে
(ঘ) ১৯১৫ সালে
উত্তরঃ (গ) ১৯১০ সালে
৬৬। গোবর গুহ কবে বিশ্বের প্রথম কৃষ্ণাঙ্গ হেভিওয়েট বিশ্বচ্যাম্পিয়নের বিরুদ্ধে লড়েন?
(ক) ১৯১০ সালে
(খ) ১৯১২ সালে
(গ) ১৯১৪ সালে
(ঘ) ১৯১৬ সালে
উত্তরঃ (খ) ১৯১২ সালে
৬৭। কলকাতার পার্ক সার্কাস ময়দানে গোবর গুহ এবং ছোটো গামার মধ্যে স্মরণীয় লড়াই হয়?
(ক) ১৯২৯ সালে
(গ) ১৯২৭ সালে
(খ) ১৯২৮ সালে
(ঘ) ১৯২৬ সালে
উত্তরঃ (ক) ১৯২৯ সালে
৬৮। কবে গোবর গুহ পেশাদার কুস্তি থেকে অবসর গ্রহণ করেন?
(ক) ১৯৪২ সালে
(গ) ১৯৪৭ সালে
(খ) ১৯৪৪ সালে
(ঘ) ১৯৪৯ সালে
উত্তরঃ (খ) ১৯৪৪ সালে
৬৯। ধোঁকা, রদ্দা, পাট, টাং-এইসব নাম কোন্ খেলার সঙ্গে যুক্ত?
(ক) সাঁতার
(খ) কবাডি
(গ) হা-ডু-ডু
(ঘ) কুস্তি
উত্তরঃ (ঘ) কুস্তি
৭০। গোবর গুহের সর্বাধিক প্রচলিত কুস্তিরীতিটি কী?
(ক) ধোঁকা
(খ) ঢাক
(গ) রদ্দা
(ঘ) পাট
উত্তরঃ (গ) রদ্দা
৭১। কুস্তিগির ফণীন্দ্রকৃষ্ণের জন্ম কবে হয়?
(ক) ১৮৮১ খ্রিস্টাব্দে
(গ) ১৮৮৩ খ্রিস্টাব্দে
(খ) ১৮৮২ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৮৪ খ্রিস্টাব্দে
উত্তরঃ (গ) ১৮৮৩ খ্রিস্টাব্দে
৭২। কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত, ফণীন্দ্রকৃষ্ণ গুপ্তের কে ছিলেন?
(ক) পিতামহ
(খ) মাতামহ
(গ) পিতা
(ঘ) প্রপিতামহ
উত্তরঃ (খ) মাতামহ
৭৩। ফণীন্দ্রকৃষ্ণ গুপ্ত কবে মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পরীক্ষায় পাস করেন?
(ক) ১৯০২ সালে
(গ) ১৯০৬ সালে
(খ) ১৯০৪ সালে
(ঘ) ১৯০৮ সালে
উত্তরঃ (ঘ) ১৯০৮ সালে
৭৪। ফণীন্দ্রকৃষ্ণ গুপ্ত অম্বুবাবুর আখড়ায় কুস্তি লড়েন-
(ক) তিন বছর
(খ) পাঁচ বছর
(গ) সাত বছর
(ঘ) নয় বছর
উত্তরঃ (গ) সাত বছর
৭৫। ফণীন্দ্রকৃষ্ণ গুপ্ত ভারতীয় মেডিকেল সার্ভিসে কাজ করেন প্রায়-
(ক) ৮ বছর
(খ) ৯ বছর
(গ) ১০ বছর
(ঘ) ১১ বছর
উত্তরঃ (খ) ৯ বছর
৭৬। ব্যায়ামকে কে চিকিৎসাক্ষেত্রে প্রয়োগ করেছিলেন?
(ক) অম্বিকাচরণ গুহ
(গ) ফণীন্দ্রকৃষ্ণ গুপ্ত
(খ) গোঁসাইদাস গুপ্ত
(ঘ) যতীন্দ্রচরণ গুহ
উত্তরঃ (গ) ফণীন্দ্রকৃষ্ণ গুপ্ত
৭৭। কলকাতার এক প্রদর্শনীতে কবে নিখিল-ভারত কুস্তির প্রতিযোগিতা হয়?
(ক) ১৯২০-২১ সালে
(খ) ১৯২১-২২ সালে
(গ) ১৯২২-২৩ সালে
(ঘ) ১৯২৩-২৪ সালে
উত্তরঃ (ঘ) ১৯২৩-২৪ সালে
৭৮। ‘লৌহমানব’ কার উপাধি?
(ক) গোবর গুহ
(গ) ফণীন্দ্রকৃষ্ণ গুপ্ত
(খ) নীলমণি দাশ
(ঘ) ইউজিন স্যান্ডো
উত্তরঃ (খ) নীলমণি দাশ
৭৯। নীলমণি দাস কার ছাত্র ছিলেন?
(ক) ফণীন্দ্রকৃষ্ণ গুপ্ত
(খ) যতীন্দ্রচরণ গুহ
(গ) অম্বিকাচরণ গুহ
(ঘ) গোঁসাইদাস গুপ্ত
উত্তরঃ (ক) ফণীন্দ্রকৃষ্ণ গুপ্ত
৮০। কুস্তির আন্তর্জাতিক রেফারি ছিলেন-
(ক) গোবর গুহ
(খ) মিহির সেন
(গ) মানিক গুহ
(ঘ) শ্যামসুন্দর মিত্র
উত্তরঃ (গ) মানিক গুহ
৮১। ‘প্যাঁচ লুকানো ধোঁকা’ কোন্ খেলায় আছে?
(ক) লন টেনিস
(খ) বক্সিং
(গ) মোরগ লড়াই
(ঘ) কুস্তি
উত্তরঃ (ঘ) কুস্তি
৮২। পৃথিবীতে ফুটবলের প্রতিষ্ঠা ঘটেছে কার হাত ধরে?
(ক) ব্রাজিল
(খ) আর্জেন্টিনা
(গ) উরুগুয়ে
(ঘ) ইতালি
উত্তরঃ (ক) ব্রাজিল
৮৩। বাংলা তথা ভারতবর্ষে ফুটবল খেলার প্রবর্তন হয় কাদের দ্বারা?
(ক) জার্মান সেনাবাহিনী
(খ) পোর্তুগাল সেনাবাহিনী
(গ) ব্রিটিশ সেনাবাহিনী
(ঘ) স্পেনীয় সেনাবাহিনী
উত্তরঃ (গ) ব্রিটিশ সেনাবাহিনী
৮৪। এসপ্ল্যানেড ময়দানে এদেশের প্রথম ফুটবল খেলা অনুষ্ঠিত হয় কবে?
(ক) ১৮৫১ খ্রিস্টাব্দের এপ্রিল মাসের চতুর্থ সপ্তাহে
(খ) ১৮৫২ খ্রিস্টাব্দের এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহে
(গ) ১৮৫৩ খ্রিস্টাব্দের এপ্রিল মাসের প্রথম সপ্তাহে
(ঘ) ১৮৫৪ খ্রিস্টাব্দের এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে
উত্তরঃ (ঘ) ১৮৫৪ খ্রিস্টাব্দের এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে
৮৫। কলকাতা শহরে অনুষ্ঠিত প্রথম ফুটবল ম্যাচটিতে কলকাতার শীর্ষস্থানীয় রাজপুরুষদের সঙ্গে কাদের খেলা হয়েছিল?
(ক) ব্যারাকপুরের ইংরেজ সাহেবদের
(খ) শ্রীরামপুরের ইংরেজ সাহেবদের
(গ) কলকাতার নিম্নশ্রেণীর মানুষদের
(ঘ) ইটোনিয়ান ক্লাবের সদস্যদের
উত্তরঃ (ক) ব্যারাকপুরের ইংরেজ সাহেবদের
৮৬। এসপ্ল্যানেড ময়দানে আয়োজিত ফুটবল খেলায় একটি দলের নাম ছিল ‘সিভিলিয়ানস অফ ক্যালকাটা’ এবং অপর দলটির নাম ছিল-
(ক) সিভিলিয়ানস অফ ব্যারাকপুর
(খ) জেন্টলমেন অফ ব্যারাকপুর
(গ) সিভিলিয়ানস অফ বহরমপুর
(ঘ) জেন্টলমেন অফ বহরমপুর
উত্তরঃ (খ) জেন্টলমেন অফ ব্যারাকপুর
৮৭। কবে এসপ্ল্যানেড ময়দানে ফুটবলের প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়?
(ক) ১৯৬৫ সালে
(খ) ১৯৬৭ সালে
(গ) ১৮৬৮ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৭০ সালে
উত্তরঃ (গ) ১৮৬৮ খ্রিস্টাব্দে
৮৮। ১৮৬৮ খ্রিস্টাব্দে এসপ্ল্যানেড ময়দানে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে ইটোনিয়ান ক্লাবের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিল কোন্ ক্লাব?
(ক) আই সি এস
(খ) সিভিলিয়ানস অফ ক্যালকাটা
(গ) জেন্টলমেন অফ ব্যারাকপুর
(ঘ) পি টি এস
উত্তরঃ (ক) আই সি এস
৮৯। ফুটবলের প্রীতি ম্যাচে জয়যুক্ত হয় –
(ক) ইটোনিয়ান ক্লাব
(খ) আই সি এস
(গ) সিভিলিয়ানস অফ ক্যালকাটা
(ঘ) জেন্টলমেন অফ ব্যারাকপুর
উত্তরঃ (ক) ইটোনিয়ান ক্লাব
৯০। দুই বছর বন্ধ থাকার পরে এসপ্ল্যানেড মাঠে আবার কবে ফুটবল খেলা শুরু হয়?
(ক) ১৮৭০ খ্রিস্টাব্দে
(খ) ১৮৮০ খ্রিস্টাব্দে
(গ) ১৮৯০ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৯৫ খ্রিস্টাব্দে
উত্তরঃ (ক) ১৮৭০ খ্রিস্টাব্দে
৯১। বাংলা তথা ভারতবর্ষে প্রথম ফুটবল ক্লাব স্থাপিত হয়-
(ক) ১৮৪২ খ্রিস্টাব্দে
(গ) ১৮৬২ খ্রিস্টাব্দে
(খ) ১৮৫২ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৭২ খ্রিস্টাব্দে
উত্তরঃ (ঘ) ১৮৭২ খ্রিস্টাব্দে
৯২। ভারতের প্রথম ফুটবল ক্লাবটির নাম কী?
(ক) বেঙ্গল এফ সি
(গ) ক্যালকাটা এফ সি
(খ) ডালহৌসি ক্লাব
(ঘ) ট্রেডস ক্লাব
উত্তরঃ (গ) ক্যালকাটা এফ সি
৯৩। ভারতীয় ফুটবলের ইতিহাসে চিরস্মরণীয় ব্যক্তিত্ব-
(ক) নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী
(খ) পঙ্কজ রায়
(গ) মিহির সেন
(ঘ) দিব্যেন্দু বড়ুয়া
উত্তরঃ (ক) নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী
৯৪। বাঙালিদের মধ্যে ফুটবলে প্রথম পা ছোঁয়ানোর কৃতিত্ব কার?
(ক) নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর
(খ) পঙ্কজ গুপ্তের
(গ) দুখীরাম মজুমদারের
(ঘ) গোষ্ঠ পালের
উত্তরঃ (ক) নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর
৯৫। নগেন্দ্রপ্রসাদ ফুটবল খেলা শুরু করেন কত খ্রিস্টাব্দে?
(ক) ১৮৯৬ খ্রিস্টাব্দে
(গ) ১৮৬৮ খ্রিস্টাব্দে
(খ) ১৮৭২ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৭৭ খ্রিস্টাব্দে
উত্তরঃ (ঘ) ১৮৭৭ খ্রিস্টাব্দে
৯৬। নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী কোন্ স্কুলে পড়ার সময় ফুটবল খেলা শুরু করেন?
(ক) হেয়ার স্কুল
(গ) সংস্কৃত কলেজিয়েট স্কুল
(খ) হিন্দু স্কুল
(ঘ) সেন্ট জেমস স্কুল
উত্তরঃ (ক) হেয়ার স্কুল
৯৭। নগেন্দ্রপ্রসাদ কোন্ অবস্থানে খেলতেন?
(ক) গোলকিপার
(গ) মিডফিল্ডার
(খ) সেন্টার ফরোয়ার্ড
(ঘ) ডিফেন্ডার
উত্তরঃ (খ) সেন্টার ফরোয়ার্ড
৯৮। নগেন্দ্রপ্রসাদের প্রচেষ্টায় যে ফুটবল দলটি গড়ে ওঠেনি সেটি হল-
(ক) বয়েজ ক্লাব
(খ) প্রেসিডেন্সি ক্লাব
(গ) ট্রেডস ক্লাব
(ঘ) ওয়েলিংটন ক্লাব
উত্তরঃ (গ) ট্রেডস ক্লাব
৯৯। প্রেসিডেন্সি কলেজ ক্লাব কবে গড়ে ওঠে?
(ক) ১৮৭৯ খ্রিস্টাব্দে
(খ) ১৮৭৮ খ্রিস্টাব্দে
(গ) ১৮৭৭ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৭৬ খ্রিস্টাব্দে
উত্তরঃ (ক) ১৮৭৯ খ্রিস্টাব্দে
১০০। শোভাবাজার ক্লাব গড়ে ওঠে-
(ক) ১৮৫৪ খ্রিস্টাব্দে
(খ) ১৮৫৭ খ্রিস্টাব্দে
(গ) ১৮৭৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৮৭ খ্রিস্টাব্দে
উত্তরঃ (ঘ) ১৮৮৭ খ্রিস্টাব্দে
১০১। কোন্ বাঙালি প্রথম গড়ের মাঠে তাঁবু খাটিয়েছিলেন?
(ক) গোষ্ঠ পাল
(গ) মনোরঞ্জন ভট্টাচার্য
(খ) শৈলেন মান্না
(ঘ) নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী
উত্তরঃ (ঘ) নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী
১০২। কার প্রচেষ্টায় শোভাবাজার ক্লাব ট্রেডস কাপে অংশগ্রহণ করে?
(ক) চন্দ্রশেখর
(গ) নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী
(খ) জার্নেল সিংহ
(ঘ) ত্রিলোক সিং
উত্তরঃ (গ) নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী
১০৩। আইএফএ শিল্ড প্রতিযোগিতা কত খ্রিস্টাব্দে শুরু হয়?
(ক) ১৮৯৩ খ্রিস্টাব্দে
(গ) ১৮৯৭ খ্রিস্টাব্দে
(খ) ১৮৯৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৯৯ খ্রিস্টাব্দে
উত্তরঃ (ক) ১৮৯৩ খ্রিস্টাব্দে
১০৪। প্রথম ইউরোপীয় দলকে পরাস্ত করে কোন্ দেশীয় ফুটবল ক্লাব?
(ক) মোহনবাগান ক্লাব
(গ) প্রেসিডেন্সি ক্লাব
(খ) কুমারটুলি ক্লাব
(ঘ) শোভাবাজার ক্লাব
উত্তরঃ 6 ক্লাব
১০৫। প্রথম সব ইউরোপীয় দলকে পরাস্ত করে ১৮৯২ খ্রিস্টাব্দে শোভাবাজার ক্লাব কোন্ কাপ জয় করে?
(ক) রোভার্স কাপ
(গ) ট্রেডস কাপ
(খ) প্রেসিডেন্ট কাপ
(ঘ) লিওন কাপ
উত্তরঃ (গ) ট্রেডস কাপ
১০৬। ট্রেডস কাপে শোভাবাজার ক্লাব কোন্ দলকে পরাস্ত করেছিল?
(ক) মোহনবাগান
(গ) ওয়েলিংটন
(খ) ইটোনিয়ান
(ঘ) ইস্টশায়ার
উত্তরঃ (ঘ) ইস্টশায়ার
১০৭। এশিয়ায় প্রথম ফুটবল খেলা প্রচলন করেন-
(ক) গোষ্ঠ পাল
(গ) চন্দ্রশেখর
(খ) নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী
(ঘ) অরুণ ঘোষ
উত্তরঃ (খ) নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী
১০৮। আইএফএ শিল্ড গঠনের উদ্যোক্তাদের মধ্যে একমাত্র ভারতীয় ব্যক্তিত্ব কে ছিলেন?
(ক) গোষ্ঠ পাল
(গ) নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী
(খ) দুখীরাম মজুমদার
(ঘ) চন্দ্রশেখর
উত্তরঃ (গ) নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী
১০৯। নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী যে ক্লাবে হকি ও টেনিস খেলার সূচনা করেন সেই ক্লাবটির নাম কী?
(ক) ইয়ং স্পোর্টিং ক্লাব
(খ) বয়েজ স্পোর্টিং ক্লাব
(গ) ইউথ স্পোর্টিং ক্লাব
(ঘ) ক্যালকাটা স্পোর্টিং ক্লাব
উত্তরঃ (খ) বয়েজ স্পোর্টিং ক্লাব
১১০। ফুটবল দর্শক ও খেলোয়াড়দের কাছে কে ‘হুজুর’ বলে পরিচিত ছিলেন?
(ক) নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী
(খ) গোষ্ঠ পাল
(গ) শৈলেন মান্না
(ঘ) চন্দ্রশেখর
উত্তরঃ (ক) নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী
১১১। ক্রিকেটে কোন্ ভারতীয় বোলার বোলিং করতে পারতেন? ইংরেজদের সঙ্গে খেলায় ওভারহেড
(ক) নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী
(খ) সারদারঞ্জন রায়চৌধুরী
(গ) পঙ্কজ রায়
(ঘ) নির্মল চট্টোপাধ্যায়
উত্তরঃ (ক) নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী
১১২। বাঙালি যুবকদের নিয়ে কে প্রথম রাগবি দল তৈরি করেছিলেন?
(ক) অরুণ ঘোষ
(খ) চন্দ্রশেখর
(গ) নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী
(ঘ) গোষ্ঠ পাল
উত্তরঃ (গ) নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী
১১৩। প্রথম বাঙালি ফুটবল ক্লাব হিসেবে পরিচিত কোন্টি?
(ক) কুমারটুলি ক্লাব
(খ) ওয়েলিংটন ক্লাব
(গ) শোভাবাজার ক্লাব
(ঘ) টাউন ক্লাব
উত্তরঃ (গ) শোভাবাজার ক্লাব
১১৪। ‘শোভাবাজার ক্লাব’ কাদের উদ্যোগে গড়ে উঠে?
(ক) ব্রিটিশ সেনাবাহিনীর
(খ) শোভাবাজার রাজবাড়ির
(গ) গুহ পরিবারের
(ঘ) ফ্রেন্ডস ক্লাবের
উত্তরঃ (খ) শোভাবাজার রাজবাড়ির
১১৫। শোভাবাজার রাজপরিবারের উদ্যোগে শোভাবাজার ক্লাব কবে গঠিত হয়?
(ক) ১৮৮৫ খ্রিস্টাব্দে
(গ) ১৮৮৯ খ্রিস্টাব্দে
(খ) ১৮৮৬ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৮৭ খ্রিস্টাব্দে
উত্তরঃ (ঘ) ১৮৮৭ খ্রিস্টাব্দে
১১৬। কোন্ ক্লাব বিভক্ত হয়ে ‘টাউন ক্লাব’-এর জন্ম হয়?
(ক) শোভাবাজার ক্লাব
(খ) কুমারটুলি ক্লাব
(গ) ওয়েলিংটন ক্লাব
(ঘ) ন্যাশনাল ক্লাব
উত্তরঃ (গ) ওয়েলিংটন ক্লাব
১১৭। ওয়েলিংটন ক্লাবের আভ্যন্তরীণ কোন্দলের জন্য কোন্ ক্লাব গড়ে উঠে?
(ক) শোভাবাজার ক্লাব
(খ) টাউন ক্লাব
(গ) মোহনবাগান ক্লাব
(ঘ) বহুবাজার ক্লাব
উত্তরঃ (খ) টাউন ক্লাব
১১৮। টাউন ক্লাবের হয়ে ফুটবল খেলতেন একজন বিখ্যাত ব্যক্তিত্ব, তিনি হলেন-
(ক) সুভাষচন্দ্র বসু
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) স্বামী বিবেকানন্দ
(ঘ) সূর্য সেন
উত্তরঃ (গ) স্বামী বিবেকানন্দ
১১৯। মোহনবাগান ক্লাব গঠিত হয়-
(ক) ১৮৯৭ খ্রিস্টাব্দে
(খ) ১৮৮৯ খ্রিস্টাব্দে
(গ) ১৮৯৩ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৯২ খ্রিস্টাব্দে
উত্তরঃ (খ) ১৮৮৯ খ্রিস্টাব্দে
১২০। ভারতীয় ফুটবলের রাজধানী কোন্ শহর?
(ক) দিল্লি
(খ) হায়দরাবাদ
(গ) কলকাতা
(ঘ) গোয়া
উত্তরঃ (গ) কলকাতা
১২১। মহামেডান স্পোর্টিং ক্লাব কবে গঠিত হয়?
(ক) ১৮৯০ খ্রিস্টাব্দে
(গ) ১৮৯২ খ্রিস্টাব্দে
(খ) ১৮৯১ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৯৩ খ্রিস্টাব্দে
উত্তরঃ (গ) ১৮৯২ খ্রিস্টাব্দে
১২২। ‘ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন’ কবে গঠিত হয়?
(গ) ১৮৯২ খ্রিস্টাব্দে
(খ) ১৮৯১ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৯৩ খ্রিস্টাব্দে
উত্তরঃ (ঘ) ১৮৯৩ খ্রিস্টাব্দে
১২৩। আইএফএ শিল্ড গঠনে উদ্যোক্তাদের মধ্যে একমাত্র ভারতীয় প্রতিনিধি কে ছিলেন?
(ক) সারদারঞ্জন রায়চৌধুরী
(খ) নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী
(গ) নীরদচন্দ্র চৌধুরী
(ঘ) দুখীরাম মজুমদার
উত্তরঃ (খ) নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী
১২৪। আইএফএ শিল্ড কোন্ ক্লাবের উদ্যোগে চালু হয়েছিল?
(ক) শোভাবাজার ক্লাব
(খ) কুমারটুলি ক্লাব
(গ) মোহনবাগান ক্লাব
(ঘ) টাউন ক্লাব
উত্তরঃ (ক) শোভাবাজার ক্লাব
১২৫। কলকাতা ফুটবল লিগ কবে শুরু হয়?
(ক) ১৮৯৬ খ্রিস্টাব্দে
(গ) ১৮৯৮ খ্রিস্টাব্দে
(খ) ১৮৯৭ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৯৯ খ্রিস্টাব্দে
উত্তরঃ (গ) ১৮৯৮ খ্রিস্টাব্দে
আরও পড়ুন : অন্ধকার লেখাগুছ MCQ প্রশ্ন উত্তর
আরও পড়ুন : পোটরাজ গল্পের MCQ প্রশ্ন উত্তর
আরও পড়ুন : তার সঙ্গে কবিতার MCQ প্রশ্ন উত্তর
আরও পড়ুন : ভাষাবিজ্ঞান ও তার শাখাপ্রশাখা MCQ প্রশ্ন উত্তর
আরও পড়ুন : ধ্বনিতত্ত্ব MCQ প্রশ্ন উত্তর
আরও পড়ুন : শব্দার্থতত্ত্ব MCQ প্রশ্ন উত্তর
আরও পড়ুন : বাংলা গানের ধারা MCQ প্রশ্ন উত্তর
আরও পড়ুন : বাঙালির বিজ্ঞানচর্চা MCQ প্রশ্ন উত্তর