ভাষাবিজ্ঞান ও তার শাখাপ্রশাখা MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 তৃতীয় সেমিস্টার বাংলা

ভাষাবিজ্ঞান ও তার শাখাপ্রশাখা MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 তৃতীয় সেমিস্টার বাংলা | HS Bangla 3rd Semester Class 12

ভাষাবিজ্ঞান ও তার শাখাপ্রশাখা MCQ প্রশ্ন উত্তর
ভাষাবিজ্ঞান ও তার শাখাপ্রশাখা MCQ প্রশ্ন উত্তর

 

১। ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয়
(ক) বিজ্ঞান
(খ) ভাষা
(গ) ধ্বনি
(ঘ) সাহিত্য।
উত্তরঃ (খ) ভাষা

২। ভাষার বিজ্ঞানই হল-
(ক) ভাষাবিজ্ঞান
(খ) ভাষাতত্ত্ব
(গ) ভাষাকল্প
(ঘ) মৌখিক ভাষা।
উত্তরঃ (ক) ভাষাবিজ্ঞান

৩। ভাষাবিজ্ঞানের মূল উদ্দেশ্য কী?
(ক) মানুষকে মাতৃভাষা ভিন্ন অন্য ভাষা শেখানো
(খ) ভাষা নিয়ে বিজ্ঞানসম্মত চর্চা করা
(গ) মৌখিক ভাষায় মানুষকে যথাযথ উচ্চারণ শেখানো
(ঘ) বিজ্ঞান কীভাবে বিভিন্ন ভাষায় আলোচিত হতে পারে, তা নিয়ে চর্চা।
উত্তরঃ (খ) ভাষা নিয়ে বিজ্ঞানসম্মত চর্চা করা

৪। বিজ্ঞানের অন্যান্য শাখার মতো ভাষাবিজ্ঞান হল একটি-
(ক) নিত্য সক্রিয় বিদ্যা
(খ) স্থাননির্ভর বিদ্যা
(গ) নিত্য প্রগতিশীল বিদ্যা
(ঘ) ‘ক’ ও ‘গ’ দুটিই।
উত্তরঃ (ঘ) ‘ক’ ও ‘গ’ দুটিই

৫। বিশেষ থেকে সাধারণের দিকে যে গতিপদ্ধতি, সেটি হল-
(ক) অবরোহমূলক পদ্ধতি
(খ) বিশ্লেষণমূলক পদ্ধতি
(গ) আরোহমূলক পদ্ধতি
(ঘ) নথিভুক্তকরণমূলক পদ্ধতি।
উত্তরঃ (গ) আরোহমূলক পদ্ধতি

৬। বৈজ্ঞানিক পদ্ধতিতে ভাষা সম্পর্কে আলোচনার প্রথম ধাপটি কী?
(ক) তথ্যসংগ্রহ ও নথিভুক্তকরণ
(খ) যাচাই
(গ) বিশ্লেষণ
(ঘ) অনুমান।
উত্তরঃ (ক) তথ্যসংগ্রহ ও নথিভুক্তকরণ

৭। বৈজ্ঞানিক পদ্ধতিতে ভাষা সম্পর্কে আলোচনা করার জন্য নথিভুক্ত তথ্যকে কী করা হয়?
(ক) সংরক্ষণ
(খ) যাচাই
(গ) বিশ্লেষণ
(ঘ) প্রেরণ।
উত্তরঃ (গ) বিশ্লেষণ

৮। ভাষার উপাদানগুলি বারবার বিশ্লেষণ করে যখন একইরকম ফল বা প্রতিক্রিয়া আসতে থাকে, তখন বিষয়টির কী করা হয়?
(ক) নথিভুক্তকরণ
(খ) পুনর্বিশ্লেষণ
(গ) প্রচার
(ঘ) সাধারণীকরণ।
উত্তরঃ (ঘ) সাধারণীকরণ

৯। বৈজ্ঞানিক পদ্ধতিতে ভাষা সম্পর্কিত তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও সাধারণীকরণের পর কী করা হয়?
(ক) অনুমান ও যাচাই
(খ) পুনর্বিশ্লেষণ
(গ) সংরক্ষণ
(ঘ) প্রচার ও প্রসার।
উত্তরঃ (ক) অনুমান ও যাচাই

১০। ভাষাবিজ্ঞানের আলোচনায় কোন্ ভাষার গুরুত্ব অনেক বেশি?
(ক) মুখের ভাষা
(খ) লেখার ভাষা
(গ) সাধুভাষা
(ঘ) চলিতভাষা।
উত্তরঃ (ক) মুখের ভাষা

১১। মানুষের মৌখিক ভাষা কত বছরের পুরোনো বলে অনুমান করা হয়?
(ক) কয়েক হাজার বছরের
(খ) কয়েকশো বছরের
(গ) কয়েক কোটি বছরের
(ঘ) কয়েক লক্ষ বছরের।
উত্তরঃ (ঘ) কয়েক লক্ষ বছরের

১২। লেখা শুরু হয়েছে আজ থেকে প্রায় কত হাজার বছর আগে?
(ক) আট-দশ হাজার বছর আগে
(খ) পাঁচ-সাত হাজার বছর আগে
(গ) পনেরো-ষোলো হাজার বছর আগে
(ঘ) দুই-তিন হাজার বছর আগে।
উত্তরঃ (খ) পাঁচ-সাত হাজার বছর আগে

১৩। ভাষাবিজ্ঞান মৌখিক ভাষাকে গুরুত্ব দেয় কী কারণে?
(ক) সবচেয়ে বেশি মানুষ মৌখিকভাবে ভাষা ব্যবহার করার কারণে
(খ) মৌখিক ভাষা শুনতে বেশি ভালো লাগার কারণে
(গ) লিখিত ভাষা অনেকটাই নবীন এবং লিখিত ভাষা ব্যবহারের সীমাবদ্ধতার কারণে
(ঘ) ‘ক’ ও ‘গ’ উভয়ই।
উত্তরঃ (ঘ) ‘ক’ ও ‘গ’ উভয়ই।

১৪। ভাষার গঠন, প্রকৃতি, পদ্ধতি সম্পর্কে বিজ্ঞানসম্মত চর্চাকে কী বলা হয়?
(ক) ভাষাতত্ত্ব
(খ) ভাষাবিজ্ঞান
(গ) ব্যাকরণ
(ঘ) সমাজভাষা।
উত্তরঃ (খ) ভাষাবিজ্ঞান।

১৫। ভাষা নিয়ে বিজ্ঞানসম্মত আলোচনার পাশাপাশি, ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয় হল-
(ক) ভাষার সঙ্গে সমাজের সম্পর্ক
(খ) মানবভাষার সঙ্গে Computer-এর ভাষার সম্পর্ক
(গ) ভাষার সঙ্গে মানবমনের সম্পর্ক
(ঘ) উপরোক্ত সবকটি।
উত্তরঃ (ঘ) উপরোক্ত সবকটি।

১৬। ভাষাবিজ্ঞানের বহুল প্রচলিত শাখা হল-
(ক) একটি
(খ) দুটি
(গ) তিনটি
(ঘ) চারটি।
উত্তরঃ (গ) তিনটি।

১৭। তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন-
(ক) উইলিয়াম কেরি
(খ) সুকুমার সেন
(গ) স্যার উইলিয়াম জোন্স
(ঘ) সুনীতিকুমার চট্টোপাধ্যায়।
উত্তরঃ (গ) স্যার উইলিয়াম জোন্স

১৮। স্যার উইলিয়াম জোন্স ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন কত খ্রিস্টাব্দে?
(ক) ১৬৫৬
(খ) ১৮২৪
(গ) ১৯০০
(ঘ) ১৭৮৬।
উত্তরঃ (ঘ) ১৭৮৬।

১৯। সংস্কৃত, গ্রিক, লাতিন, ফারসি এই ভাষাগুলির মধ্যে যে প্রচুর মিল আছে, তা প্রাথমিকভাবে কে খুঁজে পেয়েছিলেন?
(ক) উইলিয়াম কেরি
(খ) স্যার উইলিয়াম জোন্স
(গ) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
(ঘ) গোপাল হালদার।
উত্তরঃ (খ) স্যার উইলিয়াম জোন্স।

২০। স্যার উইলিয়াম জোন্সের গবেষণা অনুযায়ী সংস্কৃত, গ্রিক, লাতিন, ফারসি ভাষাগুলির মধ্যে ঐক্যসূত্রটি কী?
(ক) ভাষাগুলি একটিই মূলভাষা থেকে উৎপন্ন
(খ) ভাষাগুলির এখন আর কোনো অস্তিত্ব নেই
(গ) এই ভাষাভাষীর লোকেরা একই দেশে বসবাস করে
(ঘ) ভাষাগুলির কোনো লিখিত রূপ নেই।
উত্তরঃ (ক) ভাষাগুলি একটিই মূলভাষা থেকে উৎপন্ন

২১। স্যার উইলিয়াম জোন্সের কৃত সংস্কৃত, গ্রিক, লাতিন প্রভৃতি ভাষার মধ্যবর্তী সাদৃশ্য এবং এদের উৎপত্তি সংক্রান্ত গবেষণাকে অভ্রান্ত প্রমাণ করেছিলেন কারা?
(ক) ইউরোপের গবেষকরা
(খ) ভারতীয় গবেষকরা
(গ) জার্মানির গবেষকরা
(ঘ) ইতালির গবেষকরা।
উত্তরঃ (ক) ইউরোপের গবেষকরা

২২। সংস্কৃত, গ্রিক, লাতিন প্রভৃতি ভাষাগুলির উৎপত্তির মূলে প্রধান ভাষাটি কী?
(ক) বালতো-স্লাভিক
(খ) ইতালীয়
(গ) ইন্দো-ইউরোপীয়
(ঘ) বাংলা।
উত্তরঃ (গ) ইন্দো-ইউরোপীয়

২৩। আধুনিক ভাষাবিজ্ঞান চর্চার সূত্রপাত হয়েছিল কোন প্রকার ভাষাবিজ্ঞান চর্চার মাধ্যমে?
(ক) ঐতিহাসিক ভাষাবিজ্ঞান
(খ) বর্ণনামূলক ভাষাবিজ্ঞান
(গ) সমাজভাষাবিজ্ঞান
(ঘ) তুলনামূলক ভাষাবিজ্ঞান।
উত্তরঃ (ঘ) তুলনামূলক ভাষাবিজ্ঞান

২৪। সমগোত্রজ ভাষার মধ্যে তুলনা করে তাদের উৎস ভাষাকে পুনর্নির্মাণ করা হয় কোন্ ভাষাবিজ্ঞানে?
(ক) সমাজভাষাবিজ্ঞান
(খ) তুলনামূলক ভাষাবিজ্ঞান
(গ) বর্ণনামূলক ভাষাবিজ্ঞান
(ঘ) ঐতিহাসিক ভাষাবিজ্ঞান।
উত্তরঃ (খ) তুলনামূলক ভাষাবিজ্ঞান

২৫। বিভিন্ন ভাষার মধ্যে তুলনা করে প্রাপ্ত সাদৃশ্যের ভিত্তিতে ভাষাগুলির ধারাবাহিক রূপান্তর আলোচনা করা হয় ভাষাবিজ্ঞানের কোন্ স্তরে?
(ক) তুলনামূলক ভাষাবিজ্ঞান
(খ) ঐতিহাসিক ভাষাবিজ্ঞান
(গ) ধ্বনিতাত্ত্বিক ভাষাবিজ্ঞান
(ঘ) বর্ণনাত্মক ভাষাবিজ্ঞান।
উত্তরঃ (ক) তুলনামূলক ভাষাবিজ্ঞান

২৬। এক বা একাধিক ভাষার কালগত ধারাবাহিক রূপান্তর এবং সেই রূপান্তরের কারণ নিয়ে আলোচনা করে-
(ক) তুলনামূলক ভাষাবিজ্ঞান
(খ) ঐতিহাসিক ভাষাবিজ্ঞান
(গ) বর্ণনামূলক ভাষাবিজ্ঞান
(ঘ) উপরোক্ত কোনোটিই নয়।
উত্তরঃ (ক) তুলনামূলক ভাষাবিজ্ঞান

২৭। সময়ের সঙ্গে সঙ্গে ভাষার বিবর্তন ও সেই বিবর্তনের ফলে যে যে পরিবর্তন ভাষার সংগঠনে দেখা যায়, তাকে নির্দেশ করে কোন্ প্রকার ভাষাবিজ্ঞান?
(ক) পরিবর্তমান সমাজভাষাবিজ্ঞান
(খ) বর্ণনাত্মক সমাজভাষাবিজ্ঞান
(গ) ঐতিহাসিক ভাষাবিজ্ঞান
(ঘ) বর্ণনামূলক ভাষাবিজ্ঞান।
উত্তরঃ (গ) ঐতিহাসিক ভাষাবিজ্ঞান

২৮। প্রাচীন ভারতীয় আর্যভাষা বিভিন্ন স্তর যেমন পালি, প্রাকৃত, অপভ্রংশ, অবহঠের মধ্য দিয়ে কীভাবে বাংলা ভাষার জন্ম দিয়েছে, তার আলোচনা হবে-
(ক) ঐতিহাসিক ভাষাবিজ্ঞানে
(খ) সমাজভাষাবিজ্ঞানে
(গ) তুলনামূলক ভাষাবিজ্ঞানে
(ঘ) বর্ণনামূলক ভাষাবিজ্ঞানে।
উত্তরঃ (ক) ঐতিহাসিক ভাষাবিজ্ঞানে

২৯। শব্দ ও পদমধ্যস্থ ধ্বনির পরিবর্তনের কারণে ঘটে ভাষার
(ক) কালগত রূপান্তর
(খ) স্থানগত রূপান্তর
(গ) ধ্বনিগত রূপান্তর
(ঘ) গঠনগত রূপান্তর।
উত্তরঃ (ক) কালগত রূপান্তর

৩০। কোন্ প্রকার ভাষাবিজ্ঞান ভাষার আলোচনা করে না? ইতিহাস বা অতীত নিয়ে কোনোরকম
(ক) ঐতিহাসিক ভাষাবিজ্ঞান
(খ) তুলনামূলক ভাষাবিজ্ঞান
(গ) সমাজভাষাবিজ্ঞান
(ঘ) বর্ণনামূলক ভাষাবিজ্ঞান।
উত্তরঃ (ঘ) বর্ণনামূলক ভাষাবিজ্ঞান।

৩১। বর্ণনামূলক ভাষাবিজ্ঞান আলোচনা করে-
(ক) ভাষার অতীত নিয়ে
(খ) সমকালীন প্রচলিত ভাষার গঠনরীতি নিয়ে
(গ) বিভিন্ন ভাষার ঐক্য ও অনৈক্য নিয়ে
(ঘ) ভাষার ভবিষ্যৎ নিয়ে।
উত্তরঃ (খ) সমকালীন প্রচলিত ভাষার গঠনরীতি নিয়ে।

৩২। বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত হয়েছিল-
(ক) বিংশ শতাব্দীর গোড়ার দিকে
(খ) উনিশ শতকের শেষের দিকে
(গ) সপ্তদশ শতাব্দীর প্রথমে
(ঘ) আঠারো শতকের শেষে।
উত্তরঃ (ক) বিংশ শতাব্দীর গোড়ার দিকে

৩৩। কোথায় প্রথম বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের জন্ম হয়েছিল?
(ক) গ্রিসে
(খ) ইউরোপে
(গ) রাশিয়ায়
(ঘ) ভারতে।
উত্তরঃ (খ) ইউরোপে।

৩৪। ইউরোপের পর বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের আলোচনা কোথায় বিস্তার লাভ করে?
(ক) আফ্রিকায়
(খ) অস্ট্রেলিয়ায়
(গ) এশিয়ায়
(ঘ) মার্কিন দেশে।
উত্তরঃ (ঘ) মার্কিন দেশে।

৩৫। যে ভাষার কোনো অতীত নিদর্শন নেই অথবা যে ভাষা এখনও পর্যন্ত লিপিবদ্ধ হয়নি-সেই সকল ভাষার আলোচনা করে-
(ক) ঐতিহাসিক ভাষাবিজ্ঞান
(খ) বর্ণনামূলক ভাষাবিজ্ঞান
(গ) তুলনামূলক ভাষাবিজ্ঞান
(ঘ) নৃভাষাবিজ্ঞান।
উত্তরঃ (খ) বর্ণনামূলক ভাষাবিজ্ঞান

৩৬। বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের মতে, কোনো ভাষার আলোচনার প্রধান বিষয় ক-টি?
(ক) পাঁচটি
(খ) চারটি
(গ) ছয়টি
(ঘ) সাতটি।
উত্তরঃ (খ) চারটি।

৩৭। কোনো ভাষার আলোচনার ক্ষেত্রে প্রধান চারটি বিষয় হল-
(ক) ধ্বনিবিজ্ঞান ও ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, শব্দার্থতত্ত্ব
(খ) ধ্বনিতত্ত্ব, নৃতত্ত্ব, সমাজতত্ত্ব, বাক্যতত্ত্ব
(গ) শব্দার্থতত্ত্ব, মনস্তত্ত্ব, শৈলীতত্ত্ব, ধ্বনিতত্ত্ব
(ঘ) ধ্বনিবিজ্ঞান ও ধ্বনিতত্ত্ব, সমাজতত্ত্ব, শৈলীতত্ত্ব, বাক্যতত্ত্ব।
উত্তরঃ (ক) ধ্বনিবিজ্ঞান ও ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, শব্দার্থতত্ত্ব

৩৮। বাগ্যন্ত্রের সাহায্যে কীভাবে ধ্বনিসমষ্টি উচ্চারিত হয়, তা আলোচনা করে-
(ক) রূপতত্ত্ব
(খ) ধ্বনিবিজ্ঞান
(গ) বাক্যতত্ত্ব
(ঘ) শব্দার্থতত্ত্ব
উত্তরঃ (খ) ধ্বনিবিজ্ঞান

৩৯। কোনো একটি বিশেষ ভাষায় ব্যবহৃত ধ্বনিগুলির বিচার বিশ্লেষণ করে-
(ক) ধ্বনিবিজ্ঞান
(খ) ধ্বনিতত্ত্ব
(গ) ধ্বনিপরিবর্তন
(ঘ) রূপতত্ত্ব
উত্তরঃ (খ) ধ্বনিতত্ত্ব

৪০। পদের গঠন ও পদের চেয়ে ছোটো ভাষার একক রূপের নানান প্রযুক্তি আলোচিত হয় কোথায়?
(ক) রূপতত্ত্বে
(খ) ধ্বনিবিজ্ঞানে
(গ) বাক্যতত্ত্বে
(ঘ) ধ্বনিপরিবর্তনে
উত্তরঃ (ক) রূপতত্ত্বে

৪১। বাক্যের সার্বিক আলোচনা ও বিচার বিশ্লেষণ সম্পর্কে আলোচনা করা হয়-
(ক) ধ্বনিতত্ত্বে
(খ) বাক্যতত্ত্বে
(গ) রূপতত্ত্বে
(ঘ) শব্দার্থতত্ত্বে
উত্তরঃ (খ) বাক্যতত্ত্বে

৪২। শব্দের অর্থ পর্যালোচনা করে-
(ক) রূপতত্ত্ব
(খ) শব্দার্থতত্ত্ব
(গ) বাক্যপরিবর্তনে
(ঘ) বাক্যতত্ত্বে
উত্তরঃ (খ) শব্দার্থতত্ত্ব

৪৩। ভাষার সংগঠনের উপর বেশি গুরুত্ব আরোপ করে-
(ক) বর্ণনামূলক ভাষাবিজ্ঞান
(খ) ধ্বনিবিজ্ঞান
(গ) ঐতিহাসিক ভাষাবিজ্ঞান
(ঘ) তুলনামূলক ভাষাবিজ্ঞান
উত্তরঃ (ক) বর্ণনামূলক ভাষাবিজ্ঞান

৪৪। ভাষা এবং ভাষাসংলগ্ন মানবজীবনের নানা দিক আলোচনার জন্য ভাষাবিজ্ঞানের গবেষকরা ক-টি দলে বিভক্ত হয়েছেন?
(ক) দুটি দলে
(খ) তিনটি দলে
(গ) চারটি দলে
(ঘ) পাঁচটি দলে
উত্তরঃ (ক) দুটি দলে

৪৫। ভাষার কেন্দ্রীয় চরিত্র, বিন্যাস এবং তার গঠনপ্রণালী আলোচিত হয়-
(ক) প্রধান ভাষাবিজ্ঞানে
(খ) ধ্বনিবিজ্ঞানে
(গ) ফলিত ভাষাবিজ্ঞানে
(ঘ) শব্দার্থতত্ত্বে
উত্তরঃ (ক) প্রধান ভাষাবিজ্ঞানে

৪৬। ভাষার সঙ্গে সমাজের সম্পর্ক এবং অন্যান্য বিদ্যাচর্চার ক্ষেত্রের পারস্পরিক সম্পর্ক বিচার ও বিশ্লেষণ করা হয়-
(ক) প্রধান ভাষাবিজ্ঞানে
(খ) ঐতিহাসিক ভাষাবিজ্ঞানে
(গ) বর্ণনামূলক ভাষাবিজ্ঞানে
(ঘ) ফলিত ভাষাবিজ্ঞানে।
উত্তরঃ (ঘ) ফলিত ভাষাবিজ্ঞানে।

৪৭। প্রধান ভাষাবিজ্ঞান ক-টি শাখায় ভাষার গঠনপ্রণালী বা কেন্দ্রীয় বিন্যাস আলোচনা করে?
(ক) পাঁচটি শাখায়
(খ) চারটি শাখায়
(গ) তিনটি শাখায়
(ঘ) দুটি শাখায়।
উত্তরঃ (ক) পাঁচটি শাখায়।

৪৮। প্রধান ভাষাবিজ্ঞান যে পাঁচটি শাখায় ভাষা আলোচনা করে, সেই শাখাগুলির অন্তর্গত নয়-
(ক) ধ্বনিবিজ্ঞান
(খ) ধ্বনিতত্ত্ব
(গ) শৈলীবিজ্ঞান
(ঘ) রূপতত্ত্ব।
উত্তরঃ (গ) শৈলীবিজ্ঞান।

৪৯। ধ্বনিবিজ্ঞান যদি Phonetics হয়, তাহলে ধ্বনিতত্ত্ব হল-
(ক) Linguistics
(খ) Morphology
(গ) Syntax
(ঘ) Phonology।
উত্তরঃ (ঘ) Phonology।

৫০। সমাজ বা সমাজবিজ্ঞানের সঙ্গে ভাষার সম্পর্ককে বলে-
(ক) ধ্বনিবিজ্ঞান
(খ) মনোভাষাবিজ্ঞান
(গ) সমাজভাষাবিজ্ঞান
(ঘ) শৈলীবিজ্ঞান।
উত্তরঃ (গ) সমাজভাষাবিজ্ঞান।

৫১। সমাজভাষাবিজ্ঞানের মূল ভাগ-
(ক) একটি
(খ) দুটি
(গ) তিনটি
(ঘ) চারটি।
উত্তরঃ (গ) তিনটি।

৫২। ভাষাবিজ্ঞানের কোন্ শাখাটি ফলিত ভাষাবিজ্ঞানের অন্তর্গত, চিহ্নিত করো-
(ক) সমাজভাষাবিজ্ঞান
(খ) ঐতিহাসিক ভাষাবিজ্ঞান
(গ) বর্ণনামূলক ভাষাবিজ্ঞান
(ঘ) ধ্বনিবিজ্ঞান।
উত্তরঃ (ক) সমাজভাষাবিজ্ঞান।

৫৩। ভাষা কীভাবে সমাজে কাজ করে এবং সমাজ কীভাবে ভাষার উপর প্রভাব বিস্তার করে, তা নিয়ে আলোচনা করা হয় ভাষাবিজ্ঞানের কোন্ শাখায়?
(ক) শৈলীবিজ্ঞান
(খ) নৃভাষাবিজ্ঞান
(গ) সমাজভাষাবিজ্ঞান
(ঘ) স্নায়ুভাষাবিজ্ঞান।
উত্তরঃ (গ) সমাজভাষাবিজ্ঞান।

৫৪। ভাষার উপরে সামাজিক প্রভাব ছাড়াও সমাজভাষাবিজ্ঞানে আলোচিত হয়-
(ক) বিভিন্ন জাতি ও বিভিন্ন শ্রেণির মানুষের ভাষা ব্যবহারের ভিন্নতা
(খ) নারী-পুরুষের মধ্যে ভাষা ব্যবহারের ভিন্নতা
(গ) বিভিন্ন অঞ্চলভেদে ও পেশাভেদে ভাষার ভিন্নতা
(ঘ) উপরোক্ত সবকটিই।
উত্তরঃ (ঘ) উপরোক্ত সবকটিই।

আরও পড়ুন : আদরিণী গল্পের MCQ

আরও পড়ুন : পোটরাজ গল্পের MCQ প্রশ্ন উত্তর

আরও পড়ুন : তার সঙ্গে কবিতার MCQ প্রশ্ন উত্তর

3 thoughts on “ভাষাবিজ্ঞান ও তার শাখাপ্রশাখা MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 তৃতীয় সেমিস্টার বাংলা”

Leave a Comment