বিড়াল প্রবন্ধ MCQ প্রশ্ন উত্তর PDF | Class 11 1st Semester Bengali

বিড়াল প্রবন্ধ MCQ প্রশ্ন উত্তর PDF | Class 11 1st Semester Bengali | Biral Probondho MCQ PDF

বিড়াল প্রবন্ধ MCQ প্রশ্ন উত্তর PDF
বিড়াল প্রবন্ধ MCQ প্রশ্ন উত্তর PDF

১। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন্ ছদ্মনামটি ব্যবহার করতেন?
(ক) বলাইচাঁদ
(খ) রাধাকান্ত
(গ) অনিলাদেবী
(ঘ) কমলাকান্ত।
উত্তরঃ (ঘ) কমলাকান্ত ✓

২। ‘বিড়াল’ প্রবন্ধটি কোন্ মূলগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
(ক) কমলাকান্ত
(খ) কমলাকান্তের জোবানবন্দী
(গ) কমলাকান্তের দপ্তর
(ঘ) কমলাকান্তের পত্র।
উত্তরঃ (গ) কমলাকান্তের দপ্তর ✓

৩। ‘বিড়াল’ প্রবন্ধটি মূল গ্রন্থের কত সংখ্যক প্রবন্ধ?
(ক) ১৩
(খ) ১৪
(গ) ১১
(ঘ) ৯
উত্তরঃ (ক) ১৩ ✓

৪। ‘বিড়াল’ প্রবন্ধটি প্রথম কোন্ পত্রিকায় প্রকাশিত হয়েছিল?
(ক) দিগ্দর্শন
(খ) বঙ্গদর্শন
(গ) নবপর্যায় বঙ্গদর্শন
(ঘ) তত্ত্ববোধিনী।
উত্তরঃ (খ) বঙ্গদর্শন ✓

❖ আমাদের কাছ থেকে সংগ্রহ করুন
আপনার প্রয়োজনীয় সাজেশন

  • ✅ আমাদের প্রথম অগ্রাধিকার আপনার রেজাল্ট
  • ✅ পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত পূর্ণ সহযোগিতা
  • ✅ বিনামূল্যে অনলাইন মক টেস্টের সুবিধা
  • ✅ Watermark-মুক্ত পরিষ্কার ও পরিচ্ছন্ন PDF
  • ✅ সিলেবাস ও বোর্ডের নির্দেশিকা অনুযায়ী প্রস্তুত
⭐ এতসব সুবিধা পাবেন মাত্র ২৫ টাকার বিনিময়ে। আমাদের মূল লক্ষ্য শুধু সাজেশন বিক্রি করা নয়; বরং ছাত্রছাত্রীদের উপকৃত করা, তাদের ভালো ফলাফল করতে সাহায্য করা এবং সঠিক প্রস্তুতির মাধ্যমে সাফল্যের পথে এগিয়ে দেওয়া।

৫। ‘বিড়াল’ প্রবন্ধটি কবে প্রথম প্রকাশিত হয়েছিল?
(ক) চৈত্র, ১২৮১
(খ) কার্তিক, ১২৮১
(গ) চৈত্র, ১২৮০
(ঘ) বৈশাখ, ১২৮২।
উত্তরঃ (ক) চৈত্র, ১২৮১ ✓

❖ টিউশন টিচারদের জন্য বিশেষ অফার :

আপনি কি একজন টিউশন টিচার? স্টুডেন্টদের পরীক্ষা নিতে চান কিন্তু সময়ের অভাবে প্রশ্ন তৈরি করতে পারছেন না? আমাদের কাছ থেকে সংগ্রহ করুন আপনার কোচিং সেন্টারের নামে কাস্টমাইজড প্রশ্নপত্রের প্যাকেজ। ✅ প্রতি সাবজেক্টের প্যাকেজে থাকবে ১০টি প্রশ্নপত্রের সেট। ✅ সঙ্গে আলাদা উত্তরপত্র (Answer Sheet) দেওয়া হবে। ✅ সাথে OMR শীট পেয়ে যাচ্ছেন একদম বিনামূল্যে। 💰দাম মাত্র 25 টাকা
📲 WhatsApp-এ যোগাযোগ করুন

৬। কমলাকান্তের পদবি হল –
(ক) চট্টোপাধ্যায়
(খ) মুখোপাধ্যায়
(গ) বন্দ্যোপাধ্যায়
(ঘ) চক্রবর্তী।
উত্তরঃ (ঘ) চক্রবর্তী ✓

৭। কমলাকান্ত কোথায় বসে ঝিমোচ্ছিলেন?
(ক) রন্ধনগৃহে, মেঝের উপর বসে
(খ) বৈঠকখানায়, শতরঞ্চির উপর বসে
(গ) বারান্দায়, গালিচার উপর বসে
(ঘ) শয়নগৃহে, চারপায়ীর উপর বসে।
উত্তরঃ (ঘ) শয়নগৃহে, চারপায়ীর উপর বসে ✓

৮। ওয়াটার্লুর যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল?
(ক) ১৭১৫ খ্রিস্টাব্দে
(খ) ১৭১৬ খ্রিস্টাব্দে
(গ) ১৮১৬ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮১৫ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (ঘ) ১৮১৫ খ্রিস্টাব্দে ✓

৯। “দুধ আমার বাপেরও নয়।” – দুধ তবে কার?
(ক) প্রসন্নর
(খ) মঙ্গলার
(গ) গোয়ালার
(ঘ) বৃহস্পতির।
উত্তরঃ (খ) মঙ্গলার ✓

📚 একাদশ ও দ্বাদশ শ্রেণির স্টুডেন্টদের জন্য দারুণ সুযোগ!

আপনি কি কম সময়ে ভালোভাবে পড়াশোনা শেষ করতে চান?
পরীক্ষার আগে রিভিশন করতে সমস্যা হচ্ছে?

👉 তাহলে এখনই নিয়ে নিন আমাদের Complete PDF eBook Package

✨ এই eBook-এ যা পাচ্ছেন:
✔ সহজ ভাষায় পুরো সিলেবাস
✔ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
✔ পরীক্ষার জন্য সাজানো নোটস
✔ শর্ট টেকনিক ও সাজেশন

🎯 কার জন্য উপযোগী?
👉 একাদশ ও দ্বাদশ শ্রেণির সকল ছাত্র-ছাত্রী
👉 বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যারা

💡 মোবাইলেই পড়ুন, যেকোনো সময়, যেকোনো জায়গায়!

🔥 মাত্র ২৫ টাকা প্রতিটা সাবজেক্ট

১০। দুধ কে দুইয়েছে?
(ক) গোয়ালা
(খ) কমলাকান্ত
(গ) প্রসন্ন
(ঘ) কেউই নয়।
উত্তরঃ (গ) প্রসন্ন ✓

১১। চিরাগত প্রথাটি কী?
(ক) বিড়ালকে নির্বিঘ্নে দুগ্ধ পান করতে দেওয়া
(খ) বিড়াল দুধ খেলে তাকে মেরে তাড়িয়ে দিতে হয়
(গ) বিড়াল দুধ খেতে এলে তা বসে দেখতে হয়
(ঘ) বিড়াল দুধ খেতে এলে দুধের পাত্রটি সরিয়ে নিতে হয়।
উত্তরঃ (খ) বিড়াল দুধ খেলে তাকে মেরে তাড়িয়ে দিতে হয় ✓

HS Class 12

সেমিস্টার প্রস্তুতি

WhatsApp গ্রুপ

১২। কমলাকান্তের প্রতি মার্জারীর প্রথম উপদেশ হল-
(ক) চুরি করা মহাপাপ
(খ) গুরুজনকে শ্রদ্ধা করা উচিত
(গ) পরোপকারই পরম ধর্ম
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (গ) পরোপকারই পরম ধর্ম ✓

১৩। বিড়ালের মতে, ‘ধর্ম কী?’
(ক) মনুষ্যধর্মই পরম ধর্ম
(খ) জীবপ্রেমই পরম ধর্ম
(গ) পরোপকারই পরম ধর্ম
(ঘ) ঈশ্বরসেবাই পরম ধর্ম।
উত্তরঃ (গ) পরোপকারই পরম ধর্ম ✓

১৪। “অধর্ম চোরের নহে” – অধর্ম কার?
(ক) দরিদ্র মানুষের
(খ) জমিদারের
(গ) কৃপণ ধনীর
(ঘ) কমলাকান্তের।
উত্তরঃ (গ) কৃপণ ধনীর ✓

১৫। কারা চোরের চেয়েও শতগুণে দোষী?
(ক) কমলাকান্ত
(খ) প্রসন্ন
(গ) সাধুরা
(ঘ) কৃপণ ধনী ব্যক্তিরা।
উত্তরঃ (ঘ) কৃপণ ধনী ব্যক্তিরা ✓

১৬। চুরির মূলে কে?
(ক) বিড়াল
(খ) কৃপণ
(গ) কমলাকান্ত
(ঘ) চোর।
উত্তরঃ (খ) কৃপণ ✓

১৭। “তবে তুমি কি তাঁহাকে ঠেঙ্গা লইয়া মারিতে আসিতে?”- কাদের কথা উল্লেখ করা হয়েছে?
(ক) বৈয়াকরণিকদের
(খ) বিড়ালদের
(গ) মনুষ্যদের
(ঘ) শিরোমণি ও ন্যায়ালঙ্কারদের।
উত্তরঃ (ঘ) শিরোমণি ও ন্যায়ালঙ্কারদের। ✓

১৮। মনুষ্যজাতির রোগ হল-
(ক) অপাত্রে দান করা
(খ) তেলা মাথায় তেল দেওয়া
(গ) বিড়ালকে প্রহার করা
(ঘ) ছোটোলোকের দুঃখে কাতর হওয়া।
উত্তরঃ (খ) তেলা মাথায় তেল দেওয়া ✓

১৯। ‘সতরঞ্চ’ কোন্ খেলা?
(ক) দাবা
(খ) পাশা
(গ) তাস
(ঘ) লুডো।
উত্তরঃ (ক) দাবা ✓

২০। ‘লাঙ্গুল’ শব্দের অর্থ কী?
(ক) ল্যাজ
(খ) বিড়াল
(গ) লাউল
(ঘ) আঙুল।
উত্তরঃ (ক) ল্যাজ ✓

২১। ধনীর কীসে দন্ড নেই?
(ক) কারুণ্যে
(খ) তারুণ্যে
(গ) কার্পণ্যে
(ঘ) স্বার্থপরতায়।
উত্তরঃ (গ) কার্পণ্যে ✓

২২। দরিদ্রের কীসে দন্ড আছে?
(ক) আহার সংগ্রহে
(খ) কার্পণ্যে
(গ) ভিক্ষা চাওয়ায়
(ঘ) ঘুমোনোয়।
উত্তরঃ (ক) আহার সংগ্রহে ✓

২৩। কমলাকান্ত দূরদর্শী, কারণ –
(ক) সে দুগ্ধচোর
(খ) সে ধনী
(গ) সে নিদ্রামগ্ন
(ঘ) সে আফিমখোর।
উত্তরঃ (ঘ) সে আফিমখোর। ✓

২৪। কত সংখ্যক দরিদ্রের বঞ্চিত হওয়ার কথা বর্ণিত হয়েছে?
(ক) পাঁচ সহস্র
(খ) পাঁচ শত
(গ) পাঁচ লক্ষ
(ঘ) পাঁচ কোটি।
উত্তরঃ (খ) পাঁচ শত ✓

২৫। এই পৃথিবীতে কেউই কীভাবে মরার জন্য আসেনি?
(ক) অকালে
(খ) অনাহারে
(গ) রোগে
(ঘ) ভরা পেটে।
উত্তরঃ (খ) অনাহারে ✓

২৬। “তোমার কথাগুলি ভারি সোশিয়ালিস্টিক।”-কার কথাগুলি?
(ক) কমলাকান্তর
(খ) প্রসন্নর
(গ) নসীরামবাবুর
(ঘ) মার্জারের।
উত্তরঃ (ঘ) মার্জারের ✓

২৭। ‘সোশিয়ালিস্টিক’ কারা?
(ক) সমাজতান্ত্রিকরা
(খ) বাস্তববাদীরা
(গ) কল্পনাপ্রবণরা
(ঘ) আশাবাদীরা।
উত্তরঃ (ক) সমাজতান্ত্রিকরা ✓

২৮। কার দন্ডবিধান কর্তব্য?
(ক) বিড়ালের
(খ) মনুষ্যের
(গ) ধনীর
(ঘ) চোরের।
উত্তরঃ (ঘ) চোরের।✓

২৯। বিড়াল কমলাকান্তকে কত দিবস উপবাস করতে বলেছে?
(ক) এক দিবস
(খ) দুই দিবস
(গ) তিন দিবস
(ঘ) চার দিবস।
উত্তরঃ (গ) তিন দিবস ✓

৩০। নসীরামবাবু কে ছিলেন?
(ক) কমলাকান্তের পিতা
(খ) গোয়ালা
(গ) কমলাকান্তের আশ্রয়দাতা
(ঘ) কমলাকান্তের বিড়াল।
উত্তরঃ (গ) কমলাকান্তের আশ্রয়দাতা ✓

৩১। প্রসন্ন কী দেবে বলেছে?
(ক) ছানা
(খ) ক্ষীর
(গ) দই
(ঘ) মৎস্য।
উত্তরঃ (ক) ছানা ✓

শূন্যস্থান পূরণ করো

১। আমি ______________, চারপায়ীর উপর বসিয়া, হুঁকা হাতে ঝিমাইতেছিলাম।
(ক) রন্ধনগৃহে
(খ) শয়নগৃহে
(গ) বৈঠকখানায়
(ঘ) গর্ভগৃহে
উত্তরঃ (খ) শয়নগৃহে ✓

২। আমি তখন ওয়াটার্লর মাঠে ______________ ব্যস্ত।
(ক) স্বপ্ন দেখায়
(খ) আফিম সেবনে
(গ) ব্যুহ-রচনায়
(ঘ) বিচরণে
উত্তরঃ (গ) ব্যুহ-রচনায় ✓

৩। কেহ মরে ______________ ছেঁচে, কেহ খায় ______________।
(ক) খাল, দই
(খ) বিল, কই
(গ) জল, খই
(ঘ) মাটি, খই
উত্তরঃ (খ) বিল, কই ✓

৪। চোর দোষী বটে, কিন্তু ______________ তদপেক্ষা শত গুণে দোষী।
(ক) চোর মার্জার
(খ) কমলাকান্ত
(গ) কৃপণ ধনী
(ঘ) প্রসন্ন
উত্তরঃ (গ) কৃপণ ধনী ✓

৫। চোরের দণ্ড আছে, ______________ কি দণ্ড নাই?
(ক) ধনীর
(খ) প্রভাবশালীর
(গ) অপরাধের
(ঘ) নির্দয়তার
উত্তরঃ (ঘ) নির্দয়তার ✓

আরো পড়ুন : বাঙালির বিজ্ঞানচর্চা MCQ প্রশ্ন উত্তর

৬। তোমার কথাগুলি ভারি______________।
(ক) রিয়ালিস্টিক
(খ) অপটিমিস্টিক
(গ) সোশিয়ালিস্টিক
(ঘ) রোমান্টিক
উত্তরঃ (গ) সোশিয়ালিস্টিক ✓

৭। প্রসন্ন কাল কিছু ______________ দিবে বলিয়াছে।
(ক) দুগ্ধ
(খ) ক্ষীর
(গ) মৎস্য
(ঘ) ছানা
উত্তরঃ (ঘ) ছানা ✓

তথ্যভিত্তিক সঠিক উত্তরটি নির্বাচন করো

১। কমলাকান্ত নিমীলিতলোচনে ভাবছিল, যে—
(i) সে যদি নেপোলিয়ন হত
(ii) সে যদি বিড়াল হত
(iii) সে ওয়াটার্ল জিততে পারত কি না
(iv) সে দুগ্ধ চুরি করে খেতে পারত কি না
বিকল্পসমূহ:
(ক) (i) ও (ii) সঠিক এবং (iii) ও (iv) ভুল
(খ) (i), (ii), (iii) সঠিক এবং (iv) ভুল
(গ) (i) ও (iii) সঠিক এবং (ii) ও (iv) ভুল
(ঘ)সবকটিই ঠিক
উত্তরঃ (গ) (i) ও (iii) সঠিক এবং (ii) ও (iv) ভুল ✓

২। মার্জারের কথাগুলি, কমলাকান্তের বিশ্লেষণে –
(i) সোশিয়ালিস্টিক
(ii) অপটিমিস্টিক
(iii) শ্রেণিবৈষম্যের মূল
(iv) সমাজ-বিশৃঙ্খলার মূল
বিকল্পসমূহ:
(ক) কেবল (iv) সঠিক এবং (i), (ii), (iii) ভুল
(খ) (i) ও (iv) সঠিক এবং (ii) ও (iii) ভুল
(গ) (ii) ও (iii) সঠিক এবং (i) ও (iv) ভুল
(ঘ) (i), (ii), (iv) সঠিক এবং (iii) ভুল
উত্তরঃ (খ) (i) ও (iv) সঠিক এবং (ii) ও (iii) ভুল ✓

৩। কমলাকান্ত পাঠার্থে, মার্জারটিকে দিতে চেয়েছিল—
(i) রামায়ণ
(ii) বেদ
(iii) নিউমানের গ্রন্থ
(iv) পার্করের গ্রন্থ
বিকল্পসমূহ:
(ক) কেবল (i) সঠিক এবং (ii), (iii), (iv) ভুল
(খ) (ii) ও (iii) সঠিক এবং (i) ও (iv) ভুল
(গ) (i) ও (iv) সঠিক এবং (ii) ও (iii) ভুল
(ঘ) (iii) ও (iv) সঠিক এবং (i) ও (ii) ভুল
উত্তরঃ (ঘ) (iii) ও (iv) সঠিক এবং (i) ও (ii) ভুল ✓

সঠিক ঘটনাক্রমটি বেছে নাও

১। (i) ক্ষুদ্র আলো জ্বলিতেছে।
(ii) চঞ্চল ছায়া, প্রেতবৎ নাচিতেছে।
(iii) হুঁকা হাতে, ঝিমাইতেছিলাম।
(iv) একটু ক্ষুদ্র শব্দ হইল, “মেও!”
বিকল্পসমূহ:
(ক) (iii), (i), (iv), (ii)
(খ) (iii), (i), (ii), (iv)
(গ) (ii), (iv), (i), (iii)
(ঘ) (ii), (i), (iii), (iv)
উত্তরঃ (খ) (iii), (i), (ii), (iv) ✓

২। (i) নিমীলিতলোচনে আমি ভাবিতেছিলাম যে, আমি যদি নেপোলিয়ন হইতাম।
(ii) আমি শয়নগৃহে, চারপায়ীর উপর বসিয়া, হুঁকা হাতে, ঝিমাইতেছিলাম।
(iii) ডিউক বলিল, “মেও!”
(iv) প্রথমে মনে হইল, ওয়েলিংটন হঠাৎ বিড়ালত্ব প্রাপ্ত হইয়া, আমার নিকট আফিম ভিক্ষা করিতে আসিয়াছে।
বিকল্পসমূহ:
(ক) (i), (ii), (iv), (iii)
(খ) (ii), (i), (iv), (iii)
(গ) (ii), (iii), (iv), (i)
(ঘ) (iii), (ii), (i), (iv)
উত্তরঃ (খ) (ii), (i), (iv), (iii) ✓

সত্য-মিথ্যার সঠিক বিকল্পটি বেছে নাও

১। (i) কমলাকান্ত বসার ঘরে ঝিমোচ্ছিল।
(ii) প্রসন্ন কমলাকান্তের জন্য দুধ রেখে গিয়েছিল।
(iii) দুধের মালিক মঙ্গলা।
(iv) বিড়াল কমলাকান্তের আফিম খেয়ে নিয়েছিল।
বিকল্পসমূহ:
(ক) (i)-সত্য, (ii)-সত্য, (iii)-মিথ্যা, (iv)-মিথ্যা
(খ) (i)-মিথ্যা, (ii)-সত্য, (iii)-সত্য, (iv)-মিথ্যা
(গ) (i)-মিথ্যা, (ii)-মিথ্যা, (iii)-সত্য, (iv)-সত্য
(ঘ) (i)-সত্য, (ii)-মিথ্যা, (iii)-মিথ্যা, (iv)-সত্য
উত্তরঃ (খ) (i)-মিথ্যা, (ii)-সত্য, (iii)-সত্য, (iv)-মিথ্যা ✓

২। (i) মার্জার, কমলাকান্তকে চিনত।
(ii) কৃপণ ধনী চোর অপেক্ষা শত গুণে দোষী।
(iii) বিড়ালকে নসীরামবাবুর ভাণ্ডারঘরে পাওয়া যাবে।
(iv) কমলাকান্ত আফিমখোর।
বিকল্পসমূহ:
(ক) (i)-মিথ্যা, (ii)-সত্য, (iii)-মিথ্যা, (iv)-সত্য
(খ) (i)-সত্য, (ii)-সত্য, (iii)-সত্য, (iv)-সত্য
(গ) (i)-মিথ্যা, (ii)-মিথ্যা, (iii)-সত্য, (iv)-সত্য
(ঘ) (i)-সত্য, (ii)-সত্য, (iii)-মিথ্যা, (iv)-সত্য
উত্তরঃ (ঘ) (i)-সত্য, (ii)-সত্য, (iii)-মিথ্যা, (iv)-সত্য ✓

৩। (i) বিড়ালের কথাগুলি ভারি সোশিয়ালিস্টিক।
(ii) বিড়ালের মতো চোরেরা কিছু বড়ো বড়ো সাধুর চেয়ে বেশি অধার্মিক।
(iii) বিড়ালের মতে চুরির মূল কারণ কৃপণ ধনী।
(iv) কমলাকান্তের বিচারে বিড়ালটির ফাঁসি হয়েছিল।
বিকল্পসমূহ:
(ক) (i)-মিথ্যা, (ii)-মিথ্যা, (iii)-সত্য, (iv)-মিথ্যা
(খ) (i)-সত্য, (ii)-মিথ্যা, (iii)-সত্য, (iv)-মিথ্যা
(গ) (i)-সত্য, (ii)-মিথ্যা, (iii)-মিথ্যা, (iv)-মিথ্যা
(ঘ) (i)-সত্য, (ii)-সত্য, (iii)-সত্য, (iv)-মিথ্যা
উত্তরঃ (খ) (i)-সত্য, (ii)-মিথ্যা, (iii)-সত্য, (iv)-মিথ্যা ✓

বিবৃতিগুলির মধ্যে সঠিক সম্পর্কটি বেছে নাও

১। বিবৃতি ১ : কমলাকান্ত ওয়াটার্লু জিততে পারত।
বিবৃতি ২ : কমলাকান্ত যদি নেপোলিয়ন হতে পারত।
বিকল্পসমূহ:
(ক) বিবৃতি ১ ও বিবৃতি ২ উভয়ই সঠিক কিন্তু পরস্পর নিরপেক্ষ
(খ) বিবৃতি ১ ও বিবৃতি ২ উভয়ই সঠিক এবং বিবৃতি ২ বিবৃতি ১-এর কারণ
(গ) বিবৃতি ১ সঠিক কিন্তু বিবৃতি ২ ভুল
(ঘ) বিবৃতি ১ ও বিবৃতি ২ উভয়ই ভুল
উত্তরঃ (খ) বিবৃতি ১ ও বিবৃতি ২ উভয়ই সঠিক এবং বিবৃতি ২ বিবৃতি ১-এর কারণ ✓

২। বিবৃতি ১: বিড়ালে দুধ খাইয়া গেলে, তাহাকে তাড়াইয়া মারিতে যাইতে হয়।
বিবৃতি ২: পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয়।
বিকল্পসমূহ:
(ক) বিবৃতি ১ ও বিবৃতি ২ উভয়ই সঠিক এবং বিবৃতি দুটি পরস্পর সম্পর্কযুক্ত
(খ) বিবৃতি ১ ও বিবৃতি ২ উভয়ই ভুল
(গ) বিবৃতি ১ সঠিক কিন্তু বিবৃতি ২ ভুল
(ঘ) বিবৃতি ১ ও বিবৃতি ২ উভয়ই সঠিক কিন্তু পরস্পর নিরপেক্ষ
উত্তরঃ (ঘ) বিবৃতি ১ ও বিবৃতি ২ উভয়ই সঠিক কিন্তু পরস্পর নিরপেক্ষ ✓

৩। বিবৃতি ১: বিড়ালকে প্রহার না করে প্রশংসা করা বাঞ্ছনীয়।
বিবৃতি ২: বিড়াল, কমলাকান্তের ধর্মের সহায়।
বিকল্পসমূহ:
(ক) বিবৃতি ১ সঠিক কিন্তু বিবৃতি ২ ভুল
(খ) বিবৃতি ১ ভুল কিন্তু বিবৃতি ২ সঠিক
(গ) বিবৃতি ১ ও বিবৃতি ২ উভয়ই সঠিক কিন্তু পরস্পরবিরোধী
(ঘ) বিবৃতি ১ ও বিবৃতি ২ উভয়ই সঠিক এবং বিবৃতি ২ বিবৃতি ১-এর কারণ
উত্তরঃ (ঘ) বিবৃতি ১ ও বিবৃতি ২ উভয়ই সঠিক এবং বিবৃতি ২ বিবৃতি ১-এর কারণ ✓

সঠিক বিকল্পটি বেছে নাও

১। বিবৃতি (A): বিড়ালের দুগ্ধপানে কমলাকান্ত রাগ করিতে পারে না।
কারণ (R): দুধ কমলাকান্তের বাপেরও নয়। দুধ মঙ্গলার, দুহিয়াছে প্রসন্ন।
বিকল্পসমূহ:
(ক) A ও R উভয়ই সঠিক এবং R, A-এর যথার্থ কারণ
(খ) A ও R উভয়ই সঠিক কিন্তু R, A-এর যথার্থ কারণ নয়
(গ) A সঠিক কিন্তু R ভুল
(ঘ) A ভুল কিন্তু R সঠিক
উত্তরঃ (ক) A ও R উভয়ই সঠিক এবং R, A-এর যথার্থ কারণ ✓

২।বিবৃতি (A): চোরের দণ্ডবিধান কর্তব্য।
কারণ (R): না হলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে।
বিকল্পসমূহ:
(ক) A সঠিক কিন্তু R ভুল
(খ) A ভুল কিন্তু R সঠিক
(গ) A ও R উভয়ই সঠিক কিন্তু R, A-এর যথার্থ কারণ নয়
(ঘ) A ও R উভয়ই ভুল
উত্তরঃ (গ) A ও R উভয়ই সঠিক কিন্তু R, A-এর যথার্থ কারণ নয় ✓

৩। বিবৃতি (A): মনুষ্যকুলে কুলাঙ্গার স্বরূপ পরিচিত হইব।
কারণ (R): যদি আমি চিরাগত প্রথার অবমাননা করি।
বিকল্পসমূহ:
(ক) A সঠিক কিন্তু R ভুল
(খ) A ভুল কিন্তু R সঠিক
(গ) A ও R উভয়ই সঠিক এবং R, A-এর যথার্থ কারণ
(ঘ) A ও R উভয়ই ভুল
উত্তরঃ (গ) A ও R উভয়ই সঠিক এবং R, A-এর যথার্থ কারণ ✓

===========================
File Details :
PDF Name : ধর্ম (অন্ধকার লেখাগুচ্ছ) কবিতার MCQ প্রশ্ন উত্তর
Size : 690 KB
No. of Pages : 3
Mode : Read-only (Online)
Download Link : Click here To Download PDF

বিড়াল প্রবন্ধের MCQ MOCK TEST দিতে এখানে ক্লিক করুন

বিঃদ্রঃ – উপরের PDF-এ কিছু নমুনা প্রশ্নোত্তর তুলে ধরা হয়েছে। সম্পূর্ণ সেট পেতে চাইলে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। পোস্টের মধ্যে এবং শেষে হোয়াটসঅ্যাপ বাটন দেখতে পাবেন, ওখানে ক্লিক করুন।

❖ আমাদের সাজেশন আপনি কেন কিনবেন?

আমাদের প্রথম অগ্রাধিকার আপনার রেজাল্ট
অসংখ্য ছাত্রছাত্রী আমাদের সাজেশন অনুসরণ করে 90% থেকে 99% পর্যন্ত নম্বর অর্জন করেছে। তাদের মার্কশিটের কপিও আমাদের কাছে সংরক্ষিত আছে। তাই 90%-এর বেশি নম্বরের লক্ষ্য থাকলে নিশ্চিন্তে আমাদের সাজেশন সংগ্রহ করতে পারেন।
পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত পূর্ণ সহযোগিতা
সাজেশন সংগ্রহ করার পর থেকে পরীক্ষার শেষ দিন পর্যন্ত যেকোনো প্রয়োজনীয় সহযোগিতা, পরামর্শ ও গাইডেন্স প্রদান করা হবে। আপনার সফল প্রস্তুতির জন্য আমরা সর্বদা পাশে থাকব।
বিনামূল্যে অনলাইন মক টেস্টের সুবিধা
আমাদের সাজেশন নিলে ঘরে বসেই সম্পূর্ণ বিনামূল্যে অনলাইন মক টেস্ট দেওয়ার সুযোগ পাবেন। এর মাধ্যমে নিয়মিত নিজের প্রস্তুতি যাচাই করতে পারবেন এবং দুর্বল দিকগুলি সহজেই চিহ্নিত করতে পারবেন।
Watermark-মুক্ত পরিষ্কার ও পরিচ্ছন্ন PDF
ছাত্রছাত্রীদের পড়ার সুবিধার কথা মাথায় রেখে আমাদের PDF-এ কোনো Watermark ব্যবহার করা হয়নি। প্রতিটি পৃষ্ঠা অত্যন্ত স্বচ্ছ, পরিচ্ছন্ন ও সহজপাঠ্যভাবে তৈরি করা হয়েছে।
সিলেবাস ও বোর্ডের নির্দেশিকা অনুযায়ী প্রস্তুত
সংশ্লিষ্ট বোর্ড/বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ সিলেবাস ও নির্দেশিকা অনুসরণ করে প্রতিটি সাজেশন অত্যন্ত যত্নসহকারে প্রস্তুত করা হয়েছে। প্রতিটি প্রশ্ন গুরুত্বপূর্ণ ও বাছাইকৃত।
এতসব সুবিধা পাবেন মাত্র ২৫ টাকার বিনিময়ে।
আমাদের মূল লক্ষ্য শুধু সাজেশন বিক্রি করা নয়; বরং ছাত্রছাত্রীদের উপকৃত করা, তাদের ভালো ফলাফল করতে সাহায্য করা এবং সঠিক প্রস্তুতির মাধ্যমে সাফল্যের পথে এগিয়ে দেওয়া।
আরও পড়ুন প্রয়োজনে
পথের দাবী গল্পের প্রশ্ন উত্তর | প্রশ্নমান MCQ 1, 3, 5 | ক্লাস 10 | Pother Dabi Golper Question Answer Click here
বহুরূপী গল্পের প্রশ্ন উত্তর | প্রশ্নমান MCQ 1, 3, 5 | ক্লাস 10 | Bohurupi Golper Question Answer Click here
বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো MCQ | Class 11 1st Semester Bengali Click here
প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্য MCQ PDF | Class 11 1st Semester Bengali Click here

Leave a Comment

WhatsApp    PDF সাজেশন নিতে ক্লিক করুন