দর্শনের স্বরূপ ও শাখাসমূহ MCQ PDF | Class 11 1st Semester Philosophy

দর্শনের স্বরূপ ও শাখাসমূহ MCQ PDF | Class 11 1st Semester Philosophy | Darshaner Swarup O shakhasomuha MCQ PDF

দর্শনের স্বরূপ ও শাখাসমূহ MCQ
দর্শনের স্বরূপ ও শাখাসমূহ MCQ

১। ‘Philosophy’ শব্দটি এসেছে—
(ক) গ্রিক শব্দ থেকে
(খ) ইংরেজি শব্দ থেকে
(গ) রাশিয়ান শব্দ থেকে
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (ক) গ্রিক শব্দ থেকে ✓

২। ‘Philosophy’ শব্দটি যে দুটি গ্রিক শব্দ থেকে উৎপন্ন হয়েছে, তা হল—
(ক) Philos ও Sophia
(খ) Logia ও Sophia
(গ) Ethos ও Sophia
(ঘ) Episteme ও Logos।
উত্তরঃ (ক) Philos ও Sophia ✓

৩। ‘Philos’ শব্দটি একটি—
(ক) লাতিন শব্দ
(খ) আরবি শব্দ
(গ) গ্রিক শব্দ
(ঘ) রোমান শব্দ।
উত্তরঃ (গ) গ্রিক শব্দ ✓

৪। ‘Sophia’ শব্দটি একটি—
(ক) আরবি শব্দ
(খ) লাতিন শব্দ
(গ) রোমান শব্দ
(ঘ) গ্রিক শব্দ।
উত্তরঃ (ঘ) গ্রিক শব্দ ✓

৫। ‘Philos’ শব্দটির অর্থ—
(ক) অনুরাগ
(খ) জ্ঞান অন্বেষণ
(গ) জানা
(ঘ) অনুসন্ধান।
উত্তরঃ (ক) অনুরাগ ✓

৬। ‘Sophia’ শব্দের অর্থ—
(ক) বুদ্ধি
(খ) জ্ঞান
(গ) জানা
(ঘ) অনুসন্ধান।
উত্তরঃ (খ) জ্ঞান ✓

৭। ব্যুৎপত্তিগত দিক থেকে ‘Philosophy’ শব্দের অর্থ হল—
(ক) জ্ঞানের প্রতি অনুরাগ
(খ) জ্ঞানকে বিদ্বেষ
(গ) জ্ঞানের প্রতি আগ্রহ
(ঘ) জ্ঞানকে জানা।
উত্তরঃ (ক) জ্ঞানের প্রতি অনুরাগ ✓

৮। ‘Philosophy’ কথাটির উদ্ভাবক হলেন—
(ক) সক্রেটিস
(খ) পিথাগোরাস
(গ) থেল্স
(ঘ) লক্।
উত্তরঃ (খ) পিথাগোরাস ✓

৯। ‘Philosopher’ কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন—
(ক) সক্রেটিস
(খ) প্লেটো
(গ) পিথাগোরাস
(ঘ) অ্যারিস্টট্ল।
উত্তরঃ (গ) পিথাগোরাস ✓

📚 একাদশ ও দ্বাদশ শ্রেণির স্টুডেন্টদের জন্য দারুণ সুযোগ!

আপনি কি কম সময়ে ভালোভাবে পড়াশোনা শেষ করতে চান?
পরীক্ষার আগে রিভিশন করতে সমস্যা হচ্ছে?

👉 তাহলে এখনই নিয়ে নিন আমাদের Complete PDF eBook Package

✨ এই eBook-এ যা পাচ্ছেন:
✔ সহজ ভাষায় পুরো সিলেবাস
✔ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
✔ পরীক্ষার জন্য সাজানো নোটস
✔ শর্ট টেকনিক ও সাজেশন

🎯 কার জন্য উপযোগী?
👉 একাদশ ও দ্বাদশ শ্রেণির সকল ছাত্র-ছাত্রী
👉 বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যারা

💡 মোবাইলেই পড়ুন, যেকোনো সময়, যেকোনো জায়গায়!

🔥 মাত্র ২৫ টাকা প্রতিটা সাবজেক্ট

১০। দর্শনকে ‘First Philosophy’ বলে আখ্যায়িত করেছিলেন—
(ক) অ্যারিস্টট্ল
(খ) প্লেটো
(গ) হিউম
(ঘ) দেকার্ত।
উত্তরঃ (ক) অ্যারিস্টট্ল ✓

১১। ভারতীয় দর্শনে ‘দর্শন’ শব্দটির অর্থ হল—
(ক) সত্য বা তত্ত্ব উপলব্ধি
(খ) দেখা
(গ) চর্চা
(ঘ) তর্ক।
উত্তরঃ (ক) সত্য বা তত্ত্ব উপলব্ধি ✓

১২। “দর্শন হল বস্তুর স্বরূপের জ্ঞান।” — বলেছেন—
(ক) প্লেটো
(খ) দেকার্ত
(গ) হেগেল
(ঘ) বার্কলে।
উত্তরঃ (ক) প্লেটো ✓

১৩। “দর্শন হল বিশুদ্ধ সত্তার বিশ্লেষণ।” উক্তিটি হল—
(ক) হিউমের
(খ) মিলের
(গ) অ্যারিস্টটলের
(ঘ) ব্রাডলির।
উত্তরঃ (গ) অ্যারিস্টটলের ✓

১৪। “দর্শন হল ব্যাপকতর বিজ্ঞান।”—বলেছেন কে?
(ক) কান্ট
(খ) স্পেনসার
(গ) হেগেল
(ঘ) হিউম।
উত্তরঃ (খ) স্পেনসার ✓

১৫। “দর্শন হল জ্ঞান সম্পর্কিত বিজ্ঞান ও তার বিচার।”—এই উক্তিটি করেছেন—
(ক) দেকার্ত
(খ) কান্ট
(গ) লক্
(ঘ) হিউম।
উত্তরঃ (খ) কান্ট ✓

১৬। “দর্শন হল জ্ঞান সম্পর্কীয় বিজ্ঞান।” উক্তিটি করেছেন—
(ক) স্পেনসার
(খ) ফিক্টে
(গ) লক্
(ঘ) কেউই নয়।
উত্তরঃ (খ) ফিক্টে ✓

১৭। “দর্শন হল সমস্ত বিজ্ঞানলব্ধ জ্ঞানের সুষম একত্রীকরণ।”—কথাটি বলেছেন—
(ক) কোঁৎ
(খ) এয়ার
(গ) ভুন্ড
(ঘ) কেউই নয়।
উত্তরঃ (ক) কোঁৎ ✓

১৮। “দর্শন হল ভাষার সমালোচনা।”—এই উক্তিটি করেন—
(ক) কান্ট
(খ) রাসেল
(গ) এয়ার
(ঘ) স্পিনোজা।
উত্তরঃ (গ) এয়ার ✓

১৯। “দর্শন হল ভাষাগত সমালোচনা।”—এই কথাটি বলেছেন—
(ক) এয়ার
(খ) মারভিন
(গ) উইটগেনস্টাইন
(ঘ) পেরি।
উত্তরঃ (গ) উইটগেনস্টাইন ✓

২০। কোন্ দার্শনিকের মতে, “বিস্ময়ই দর্শনের জনক।” —
(ক) প্লেটো
(খ) অ্যারিস্টট্ল
(গ) দেকার্ত
(ঘ) কান্ট।
উত্তরঃ (ক) প্লেটো ✓

২১। ‘Theaetetus’ নামক গ্রন্থটি কার লেখা?
(ক) দেকার্তের
(খ) জেমসের
(গ) প্লেটোর
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (গ) প্লেটোর ✓

২২। আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক হলেন—
(ক) সক্রেটিস
(খ) অ্যারিস্টট্ল
(গ) দেকার্ত
(ঘ) লক্।
উত্তরঃ (গ) দেকার্ত ✓

২৩। “সংশয় থেকেই দর্শনের উৎপত্তি।” — উক্তিটি কার?
(ক) অ্যারিস্টট্ল
(খ) প্লেটো
(গ) কান্ট
(ঘ) দেকার্ত।
উত্তরঃ (ঘ) দেকার্ত ✓

২৪। “আমি চিন্তা করি সুতরাং আমি আছি” উক্তিটি করেছেন—
(ক) হার্বার্ট স্পেনসার
(খ) দেকার্ত
(গ) মারভিন
(ঘ) ফিক্টে।
উত্তরঃ (খ) দেকার্ত ✓

২৫। দর্শনশাস্ত্রের আদি পুরুষ কে?
(ক) প্লেটো
(খ) অ্যারিস্টট্ল
(গ) সক্রেটিস
(ঘ) থেল্স।
উত্তরঃ (ঘ) থেল্স ✓

২৬। ‘অস্তিত্ব সারধর্মের পূর্বগামী’ — কাদের মত?
(ক) অস্তিত্ববাদী
(খ) প্রয়োগবাদী
(গ) বস্তুবাদী
(ঘ) ভাববাদী।
উত্তরঃ (ক) অস্তিত্ববাদী ✓

২৭। ‘Metaphysics’ শব্দটি প্রথম ব্যবহার করেন—
(ক) দেকার্ত
(খ) প্লেটো
(গ) অ্যারিস্টট্ল
(ঘ) সক্রেটিস।
উত্তরঃ (গ) অ্যারিস্টট্ল ✓

২৮। ‘Metaphysics’ গ্রন্থটি কোন্ দার্শনিক রচনা করেন?
(ক) অ্যারিস্টট্ল
(খ) প্লেটো
(গ) কান্ট
(ঘ) হিউম।
উত্তরঃ (ক) অ্যারিস্টট্ল ✓

২৯। ‘Metaphysics’ শব্দটির বাংলা প্রতিশব্দ হল—
(ক) অধিবিদ্যা
(খ) জ্ঞানবিদ্যা
(গ) নীতিবিদ্যা
(ঘ) মনোবিদ্যা।
উত্তরঃ (ক) অধিবিদ্যা ✓

৩০। ‘Metaphysics’ কথাটির আক্ষরিক অর্থ—
(ক) পরিদৃশ্যমান জগতের অতিবর্তী জগৎ
(খ) পরিদৃশ্যমান জগৎ
(গ) নৈতিক আদর্শ
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (ক) পরিদৃশ্যমান জগতের অতিবর্তী জগৎ ✓

আরো পড়ুন : নির্বিকল্পক ও সবিকল্পক প্রত্যক্ষের পার্থক্য MCQ প্রশ্ন উত্তর

৩১। অতীন্দ্রিয় জগৎ নিয়ে আলোচনা করে দর্শনের যে শাখা, তার নাম হল—
(ক) নীতিবিদ্যা
(খ) জ্ঞানবিদ্যা
(গ) অধিবিদ্যা
(ঘ) তর্কবিদ্যা।
উত্তরঃ (গ) অধিবিদ্যা ✓

৩২। বস্তুর বাহ্যরূপকে বলা হয়—
(ক) বস্তুস্বরূপ
(খ) অবভাসিত রূপ
(গ) উদ্ভট রূপ
(ঘ) কাল্পনিক রূপ।
উত্তরঃ (খ) অবভাসিত রূপ ✓

৩৩। অধিবিদ্যায় আলোচনা করা হয়—
(ক) জ্ঞান
(খ) রাজনীতি
(গ) সমাজ
(ঘ) অতীন্দ্রিয় বিষয়।
উত্তরঃ (ঘ) অতীন্দ্রিয় বিষয় ✓

৩৪। “দর্শন ও অধিবিদ্যা অভিন্ন”— এ কথা বলেছেন—
(ক) হিউম
(খ) প্লেটো
(গ) কান্ট
(ঘ) দেকার্ত।
উত্তরঃ (খ) প্লেটো ✓

৩৫। “অধিবিদ্যার বাক্যগুলি অর্থহীন।”— এ কথা বলেন—
(ক) যৌক্তিক প্রত্যক্ষবাদী
(খ) দেকার্ত
(গ) প্লেটো
(ঘ) হেগেল।
উত্তরঃ (ক) যৌক্তিক প্রত্যক্ষবাদী ✓

৩৬। “অধিবিদ্যা সম্ভব নয়।”— এ কথা বলেন—
(ক) দেকার্ত
(খ) স্পিনোজা
(গ) হিউম
(ঘ) এয়ার।
উত্তরঃ (গ) হিউম ✓

৩৭। অধিবিদ্যাকে উদ্ভট, অসার ও অর্থহীন বলেছেন—
(ক) লক্
(খ) হিউম
(গ) কান্ট
(ঘ) কোঁৎ।
উত্তরঃ (ঘ) কোঁৎ ✓

৩৮। “অধিবিদ্যার জগৎ অজ্ঞাত ও অজ্ঞেয়”— কে বলেছেন?
(ক) হার্বার্ট স্পেনসার
(খ) হিউম
(গ) কান্ট
(ঘ) এয়ার।
উত্তরঃ (ক) হার্বার্ট স্পেনসার ✓

৩৯। যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় হল—
(ক) জ্ঞান
(খ) অনুমান
(গ) সমাজ
(ঘ) পরমতত্ত্ব।
উত্তরঃ (খ) অনুমান ✓

৪০। দর্শনের যে শাখা যুক্তির বৈধতা, অবৈধতা ইত্যাদি নিয়ে আলোচনা করে তার নাম—
(ক) অধিবিদ্যা
(খ) তর্কবিদ্যা
(গ) জ্ঞানবিদ্যা
(ঘ) সমাজদর্শন।
উত্তরঃ (খ) তর্কবিদ্যা ✓

৪১। যে যুক্তিতে আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয়, তাকে বলে—
(ক) অবরোহ যুক্তি
(খ) বৈজ্ঞানিক আরোহ
(গ) অবৈজ্ঞানিক আরোহ
(ঘ) উপমাযুক্তি।
উত্তরঃ (ক) অবরোহ যুক্তি ✓

৪২। হেতুবাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিঃসৃত হয় না কোন্ যুক্তিতে?
(ক) অবরোহ
(খ) আরোহ
(গ) উপমা
(ঘ) মাধ্যম।
উত্তরঃ (খ) আরোহ ✓

৪৩। মানুষের আচরণ সম্পর্কে আলোচনা করে দর্শনের যে শাখা, তার নাম হল—
(ক) তর্কবিদ্যা
(খ) অধিবিদ্যা
(গ) নীতিবিদ্যা
(ঘ) জ্ঞানবিদ্যা।
উত্তরঃ (গ) নীতিবিদ্যা ✓

৪৪। মানুষের আচার-আচরণ বা ব্যক্তির চরিত্র সম্পর্কীয় বিজ্ঞান হল—
(ক) যুক্তিবিজ্ঞান
(খ) নীতিবিজ্ঞান
(গ) শিক্ষাবিজ্ঞান
(ঘ) মনোবিজ্ঞান।
উত্তরঃ (খ) নীতিবিজ্ঞান ✓

৪৫। ‘নৈতিকতার জনক’ হলেন—
(ক) অ্যারিস্টট্ল
(খ) প্লেটো
(গ) সক্রেটিস
(ঘ) কান্ট।
উত্তরঃ (গ) সক্রেটিস ✓

৪৬। “যে মানুষ সমাজে বাস করে না, সে হয় পশু, নয়তো দেবতা।”— এই উক্তি করেছেন—
(ক) অ্যারিস্টট্ল
(খ) কান্ট
(গ) বার্কলে
(ঘ) প্লেটো।
উত্তরঃ (ক) অ্যারিস্টট্ল ✓

৪৭। ‘The Republic’ গ্রন্থের রচয়িতা হলেন—
(ক) প্লেটো
(খ) কান্ট
(গ) দেকার্ত
(ঘ) অ্যারিস্টট্ল।
উত্তরঃ (ক) প্লেটো ✓

শূন্যস্থান পূরণ করো :

৪৮। ‘Wisdom’ শব্দটি হল ________ শব্দটির ইংরেজি প্রতিশব্দ।
(ক) Philos
(খ) Philosophy
(গ) Sophia
(ঘ) Ethics।
উত্তরঃ (গ) Sophia ✓

৪৯। দার্শনিক ________-এর মতে, ‘দর্শন হল ভাষার সমালোচনা।’
(ক) ফিক্টে
(খ) এয়ার
(গ) মারভিন
(ঘ) হার্বার্ট স্পেনসার।
উত্তরঃ (খ) এয়ার ✓

৫০। দর্শনের যে শাখা জ্ঞানের স্বরূপ ও উৎস সম্পর্কে আলোচনা করে তার নাম ________।
(ক) জ্ঞানবিদ্যা
(খ) অধিবিদ্যা
(গ) যুক্তিবিদ্যা
(ঘ) নীতিবিদ্যা।
উত্তরঃ (ক) জ্ঞানবিদ্যা ✓

৫১। দার্শনিক ________ দর্শনের সাথে জ্ঞানবিদ্যাকে অভিন্ন বলে বিবেচনা করেছেন।
(ক) প্লেটো
(খ) কান্ট
(গ) স্পিনোজা
(ঘ) হেগেল।
উত্তরঃ (খ) কান্ট ✓

৫২। ‘Ethos’ থেকে উদ্ভূত হয়েছে ________ শব্দটি।
(ক) Ethics
(খ) Ethica
(গ) Habit
(ঘ) Ethic।
উত্তরঃ (ক) Ethics ✓

৫৩। “সমাজদর্শন হল দর্শন ও সমাজবিজ্ঞানের মিলনস্থল”— এ কথা বলেছেন—
(ক) জিনস্বার্গ
(খ) গিসবার্ট
(গ) ম্যাকেঞ্জি
(ঘ) কেউই নয়।
উত্তরঃ (খ) গিসবার্ট ✓

৫৪। “ন্যায়পরায়ণতার উপর প্রতিষ্ঠিত রাষ্ট্রই হল আদর্শ রাষ্ট্র।”— এই উক্তি যে গ্রন্থে বর্ণিত রয়েছে তা হল—
(ক) Theaetetus
(খ) Metaphysics
(গ) The Republic
(ঘ) De Anima।
উত্তরঃ (গ) The Republic ✓

নিম্নলিখিত বাক্যগুলি হয় সত্য (T) নতুবা মিথ্যা (F)-এই বাক্যগুলি পড়ে নীচের সংকেত ব্যবহার করে সঠিক উত্তর দাও

১। (a) দর্শন জগৎ এবং জীবন সম্পর্কে সামগ্রিক আলোচনা করে।
(b) ভারতীয় দর্শনে ‘দর্শন’ কথাটির অর্থ চাক্ষুষ প্রত্যক্ষ।
(c) সর্বপ্রথম দার্শনিক হিসেবে পিথাগোরাস নিজেকে অভিহিত করেছেন।
(d) দর্শনকে সর্বব্যাপক শাস্ত্র বলা যায় না।
বিকল্পসমূহ :
(ক) (a) – T (b) – F (c) – T (d) – F
(খ) (a) – F (b) – T (c) – F (d) – T
(গ) (a) – T (b) – T (c) – F (d) – F
(ঘ) (a) – F (b) – F (c) – T (d) – T
উত্তরঃ (ক) (a) – T (b) – F (c) – T (d) – F ✓

২। (a) দার্শনিক প্লেটোর মতে সংশয় থেকে দর্শনের শুরু।
(b) দার্শনিক দেকার্তের মতে জ্ঞানানুরাগ থেকে দর্শনের শুরু।
(c) কার্ল মার্কসের মতে বিস্ময় থেকে দর্শনের শুরু।
(d) উইলিয়াম জেমসের মতে উপযোগিতাবোধ থেকে দর্শনের শুরু।
বিকল্পসমূহ :
(ক) (a) – F (b) – F (c) – F (d) – T
(খ) (a) – T (b) – T (c) – T (d) – F
(গ) (a) – T (b) – T (c) – T (d) – T
(ঘ) (a) – F (b) – T (c) – T (d) – F
উত্তরঃ (ক) (a) – F (b) – F (c) – F (d) – T ✓

৩। (a) ‘Epistemology’ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ভাষায় চিন্তাসম্বন্ধীয় বিজ্ঞান।
(b) ‘Metaphysics’ শব্দের আক্ষরিক অর্থ পরিদৃশ্যমান জগতের অতিবর্তী জগৎ।
(c) ‘Logos’ কথার অর্থ হল নীতি সম্বন্ধীয় বিদ্যা।
(d) ‘Mores’ শব্দটির অর্থ হল অভ্যাস বা রীতিনীতি।
বিকল্পসমূহ :
(ক) (a) – T (b) – F (c) – T (d) – T
(খ) (a) – F (b) – T (c) – F (d) – F
(গ) (a) – T (b) – T (c) – T (d) – F
(ঘ) (a) – F (b) – T (c) – F (d) – T
উত্তরঃ (ঘ) (a) – F (b) – T (c) – F (d) – T ✓

বিবৃতি (A) এবং কারণ (R)-এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো

১। বিবৃতি (A): দর্শন হল সর্বব্যাপক শাস্ত্র।
কারণ (R): দর্শন জগৎ এবং জীবন সম্পর্কে সামগ্রিক ব্যাখ্যা প্রদান করে।
সংকেত :
(ক) বিবৃতি (A) এবং কারণ (R) উভয়ই সত্য এবং কারণটি (R), বিবৃতি (A)-এর সঠিক ব্যাখ্যা।
(খ) বিবৃতি (A) এবং কারণ (R) উভয়ই সত্য কিন্তু কারণ(R), বিবৃতি (A)-এর সঠিক ব্যাখ্যা নয়।
(গ) বিবৃতি (A) সত্য কিন্তু কারণ (R) মিথ্যা।
(ঘ) বিবৃতি (A) মিথ্যা কিন্তু কারণ (R) সত্য।
উত্তর : (ক) বিবৃতি (A) এবং কারণ (R) উভয়ই সত্য এবং কারণটি (R), বিবৃতি (A)-এর সঠিক ব্যাখ্যা। ✓

২। বিবৃতি (A): কান্টের মতে দর্শন ও জ্ঞানবিদ্যা অভিন্ন।
কারণ (R): কান্ট বলেন দর্শন হল জ্ঞান সম্পর্কিত বৈজ্ঞানিক বিচার।
সংকেত :
(ক) বিবৃতি (A) এবং কারণ (R) উভয়ই সত্য এবং কারণটি (R), বিবৃতি (A)-এর সঠিক ব্যাখ্যা।
(খ) বিবৃতি (A) এবং কারণ (R) উভয়ই সত্য কিন্তু কারণ(R), বিবৃতি (A)-এর সঠিক ব্যাখ্যা নয়।
(গ) বিবৃতি (A) সত্য কিন্তু কারণ (R) মিথ্যা।
(ঘ) বিবৃতি (A) মিথ্যা কিন্তু কারণ (R) সত্য।
উত্তর : (ক) বিবৃতি (A) এবং কারণ (R) উভয়ই সত্য এবং কারণটি (R), বিবৃতি (A)-এর সঠিক ব্যাখ্যা। ✓

৩। বিবৃতি (A): দার্শনিক প্লেটোর মতে অধিবিদ্যা ও দর্শনের মধ্যে কোনো যোগসূত্র নেই।
কারণ (R): অধিবিদ্যা বস্তু স্বরূপ বা বস্তুসত্তা নিয়ে আলোচনা করে।
সংকেত :
(ক) বিবৃতি (A) এবং কারণ (R) উভয়ই সত্য এবং কারণটি (R), বিবৃতি (A)-এর সঠিক ব্যাখ্যা।
(খ) বিবৃতি (A) এবং কারণ (R) উভয়ই সত্য কিন্তু কারণ(R), বিবৃতি (A)-এর সঠিক ব্যাখ্যা নয়।
(গ) বিবৃতি (A) সত্য কিন্তু কারণ (R) মিথ্যা।
(ঘ) বিবৃতি (A) মিথ্যা কিন্তু কারণ (R) সত্য।
উত্তর : (ঘ) বিবৃতি (A) মিথ্যা কিন্তু কারণ (R) সত্য। ✓

===========================
File Details :
PDF Name : দর্শনের স্বরূপ ও শাখাসমূহ MCQ প্রশ্ন উত্তর
Size : 612 KB
No. of Pages : 6
Mode : Read-only (Online)
Download Link : Click here To Download PDF

বিঃদ্রঃ – উপরের PDF-এ কিছু নমুনা প্রশ্নোত্তর তুলে ধরা হয়েছে। সম্পূর্ণ সেট পেতে চাইলে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। পোস্টের মধ্যে এবং শেষে হোয়াটসঅ্যাপ বাটন দেখতে পাবেন, ওখানে ক্লিক করুন।

📚 একাদশ ও দ্বাদশ শ্রেণির স্টুডেন্টদের জন্য দারুণ সুযোগ!

আপনি কি কম সময়ে ভালোভাবে পড়াশোনা শেষ করতে চান?
পরীক্ষার আগে রিভিশন করতে সমস্যা হচ্ছে?

👉 তাহলে এখনই নিয়ে নিন আমাদের Complete PDF eBook Package

✨ এই eBook-এ যা পাচ্ছেন:
✔ সহজ ভাষায় পুরো সিলেবাস
✔ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
✔ পরীক্ষার জন্য সাজানো নোটস
✔ শর্ট টেকনিক ও সাজেশন

🎯 কার জন্য উপযোগী?
👉 একাদশ ও দ্বাদশ শ্রেণির সকল ছাত্র-ছাত্রী
👉 বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যারা

💡 মোবাইলেই পড়ুন, যেকোনো সময়, যেকোনো জায়গায়!

🔥 মাত্র ২৫ টাকা প্রতিটা সাবজেক্ট

আরও পড়ুন প্রয়োজনে
জ্ঞানের উৎসসমূহ MCQ PDF | Class 11 1st Semester Philosophy Click here
ন্যায় দর্শনের অনুমান সম্পর্কে বক্তব্য MCQ প্রশ্ন উত্তর | Class 11 Philosophy PDF Click here
নির্বিকল্পক ও সবিকল্পক প্রত্যক্ষের পার্থক্য MCQ প্রশ্ন উত্তর PDF | Class 11 Philosophy PDF Click here
ন্যায়সম্মত প্রত্যক্ষের লক্ষণ MCQ প্রশ্ন উত্তর | Class 11 Philosophy PDF Click here

Leave a Comment

WhatsApp    PDF সাজেশন নিতে ক্লিক করুন