পুঁইমাচা গল্পের MCQ (সত্য মিথা নির্ণয় করো) – একাদশ শ্রেণির প্রথম সেমিস্টারে বাংলা বিষয়ে মোট ৪০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। এই ৪০ নম্বরের মধ্যে কেবল ‘পুঁইমাচা’ গল্প থেকে মোট ৮ নম্বরের MCQ প্রশ্ন থাকবে। তাই শুধুমাত্র ‘পুঁইমাচা’ গল্প থেকে ৮ নম্বর পেতে হলে গল্পটি ভালো করে পড়তে হবে। আজকের এই প্রশ্নোত্তর পর্বে একাদশ শ্রেণির প্রথম সেমিস্টারের জন্য ‘পুঁইমাচা’ গল্প থেকে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি MCQ প্রশ্নোত্তর তুলে ধরা হল।
পুঁইমাচা গল্পের MCQ (সত্য মিথা নির্ণয় করো)

১। ‘পুঁইমাচা’ গল্পটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা, ‘মেঘমল্লার’ গল্পগ্রন্থের অন্তর্গত।
(a) সত্য
(b) মিথ্যা
(c) প্রথমটি সত্য, দ্বিতীয়টি মিথ্যা
(d) প্রথমটি মিথ্যা, দ্বিতীয়টি সত্য
২। গাঁয়ে গুজব রটেছে সহায়হরি চাটুজ্যেকে একঘরে করা হবে। কথাগুলি অন্নপূর্ণার কানে এসেছে।
(a) পুরোপুরি সত্য
(b) পুরোপুরি মিথ্যা
(c) প্রথম অংশ সত্য, দ্বিতীয় অংশ মিথ্যা
(d) প্রথম অংশ মিথ্যা, দ্বিতীয় অংশ সত্য
৩। সহায়হরি চাটুজ্যে বাগদি-দুলে পাড়ায় ঘুরে ঘুরে বেড়ায়।
(a) মিথ্যা
(b) সত্য
(c) আংশিক মিথ্যা
(d) আংশিক সত্য
❖ আমাদের কাছ থেকে সংগ্রহ করুন
আপনার পছন্দের সাজেশন
- ✅ আমাদের প্রথম অগ্রাধিকার আপনার রেজাল্ট
- ✅ পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত পূর্ণ সহযোগিতা
- ✅ বিনামূল্যে অনলাইন মক টেস্টের সুবিধা
- ✅ Watermark-মুক্ত পরিষ্কার ও পরিচ্ছন্ন PDF
- ✅ সিলেবাস ও বোর্ডের নির্দেশিকা অনুযায়ী প্রস্তুত
৪। ক্ষেন্তির আশীর্বাদ হওয়ার পর বিয়ে ভেঙে গেছে, তার জন্য গাঁয়ের মানুষ তাকে কখনো দোষারোপ করেনি।
(a) আংশিক সত্য
(b) আংশিক মিথ্যা
(c) (a) ও (b) উভয়ই
(d) পুরোপুরি মিথ্যা
৫। স্ত্রীর গলার স্বর শান্ত হওয়ার কোনো সম্ভাবনা না দেখে সহায়হরি খিড়কি দুয়ার লক্ষ করে যাত্রা করলেন।
(a) সত্য
(b) মিথ্যা
(c) আংশিক সত্য
(d) আংশিক মিথ্যা
৬। ‘ছোটো মেয়ে দুটির মধ্যে একজনের হাত খালি, অপরটির হাতে গোটা দুই-তিন পুঁইপাতা জড়ানো কোনো দ্রব্য।’-এখানে ছোটো মেয়েদুটি হল পুঁটি ও ক্ষেন্তি।
(a) সত্য
(b) মিথ্যা
(c) আংশিক সত্য
(d) আংশিক মিথ্যা
৭। ক্ষেন্তির মাথার চুলগুলো রুক্ষ ও অগোছালো-বাতাসে উড়িতেছে, মুখখানা খুব বড়ো, চোখ দুটো ডাগর ডাগর ও শান্ত।
(a) আংশিক মিথ্যা
(b) আংশিক সত্য
(c) মিথ্যা
(d) সত্য
৮। ঘাটের ধারের রায় কাকা সত্য সত্যই ক্ষেন্তিকে বলে পুঁইশাকগুলো নিয়ে যেতে।
(a) পুরোপুরি সত্য
(b) পুরোপুরি মিথ্যা
(c) আংশিক সত্য
(d) আংশিক মিথ্যা
📚 একাদশ ও দ্বাদশ শ্রেণির স্টুডেন্টদের জন্য দারুণ সুযোগ!
আপনি কি কম সময়ে ভালোভাবে পড়াশোনা শেষ করতে চান?
পরীক্ষার আগে রিভিশন করতে সমস্যা হচ্ছে?
👉 তাহলে এখনই নিয়ে নিন আমাদের Complete PDF eBook Package
✨ এই eBook-এ যা পাচ্ছেন:
✔ সহজ ভাষায় পুরো সিলেবাস
✔ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
✔ পরীক্ষার জন্য সাজানো নোটস
✔ শর্ট টেকনিক ও সাজেশন
🎯 কার জন্য উপযোগী?
👉 একাদশ ও দ্বাদশ শ্রেণির সকল ছাত্র-ছাত্রী
👉 বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যারা
💡 মোবাইলেই পড়ুন, যেকোনো সময়, যেকোনো জায়গায়!
🔥 মাত্র ২৫ টাকা প্রতিটা সাবজেক্ট
৯। সহায়হরির ছেলেমেয়েরা তাদের মাকে অত্যন্ত ভয় করত।
(a) সত্য
(b) মিথ্যা
(c) আংশিক সত্য
(d) আংশিক মিথ্যা
১০। দুপুরবেলা ক্ষেন্তি পাতে পুঁইশাকের চচ্চড়ি দেখে বিস্ময় ও আনন্দপূর্ণ ডাগর চোখে মায়ের দিকে ভয়ে ভয়ে চাইল। আর অন্নপূর্ণা চোখের জল চাপতে চোখ নীচু করে রইলেন।
(a) প্রথম অংশটি মিথ্যা, দ্বিতীয় অংশটি সত্য
(b) পুরোপুরি সত্য
(c) পুরোপুরি মিথ্যা
(d) প্রথম অংশটি সত্য, দ্বিতীয় অংশটি মিথ্যা
১১। কালীময় ঠাকুরের চন্ডীমণ্ডপে সেদিন বৈকালে সহায়হরির ডাক পড়েছিল।
(a) মিথ্যা
(b) সত্য
(c) পুরোপুরি সত্য
(d) আংশিক মিথ্যা
১২। সমাজে বসে এসব কাজগুলো তুমি করবে আর আমরা বসে বসে দেখব, এ তুমি মনে ভেবো না।’ -কথাগুলি বলেছিলেন বিষ্ণু সরকার।
(a) পুরোপুরি সত্য
(b) পুরোপুরি মিথ্যা
(c) আংশিক সত্য
(d) আংশিক মিথ্যা
১৩। ‘মণিগাঁয়ের শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গেই ক্ষেন্তির বিবাহ হয়।
(a) সত্য
(b) মিথ্যা
(c) আংশিক সত্য
(d) আংশিক মিথ্যা
১৪। ‘মুখুজ্যে বাড়ির নবান্ন মেখে ইতুঘট নামিয়ে ছিল ক্ষেন্তি।
(a) মিথ্যা
(b) আংশিক মিথ্যা
(c) সত্য
(d) আংশিক সত্য
১৫। একটা লেজ ঝোলা হলদে পাখি অন্নপূর্ণা দুর্গাকে দেখিয়েছিল।
(a) আংশিক মিথ্যা
(b) আংশিক সত্য
(c) সত্য
(d) মিথ্যা
১৬। সহায়হরি সোৎসাহে পনেরো-ষোলো সের ভারী একটা মেটে আলু ঘাড়ে করে বাড়িতে নিয়ে এসেছিলেন।
(a) সত্য
(b) মিথ্যা
(c) আংশিক সত্য
(d) আংশিক মিথ্যা
১৭। মেটে আলুটা ক্ষেন্তি ও তার বাবা সহায়হরি মিলে তুলে এনেছিল, একথা সত্যি বলে অন্নপূর্ণা অনুমান করেছিলেন।
(a) আংশিক সত্য
(b) আংশিক মিথ্যা
(c) সত্য
(d) মিথ্যা
১৮। “অন্নপূর্ণা হাসিয়া বলিলেন, দূর পাগলি, এখন পুঁইডাঁটার চারা পোঁতে কখনো?’ সময়টা ছিল বর্ষাকাল।
(a) মিথ্যা
(b) সত্য
(c) আংশিক সত্য
(d) আংশিক মিথ্যা
১৯। বহু বৎসর আগে, হরিপুরের রাসের মেলা থেকে সহায়হরি ক্ষেন্তিকে একটা সার্জের জামা কিনে দিয়েছিলেন।
(a) মিথ্যা
(c) সত্য
(b) আংশিক মিথ্যা
(d) আংশিক সত্য
২০। নীচের কোনটি সত্য বলো-
(i) পৌষ সংক্রান্তির সন্ধ্যাবেলা অন্নপূর্ণা একটা কাঁসিতে চালের গুঁড়া, ময়দা ও গুড় দিয়া চটকাইতে ছিল।
(ii) মাকে সাহায্য করার জন্য পুঁটি নারকেল কুরছিল।
(iii) অন্নপূর্ণা উনানে খোলা চাপাতে যাচ্ছেন, এমন সময় ক্ষেন্তি ডানহাত পেতে গোলা মাখা চাইল।
(iv) অন্নপূর্ণা রাধাকে নারকেল মালা নিয়ে আসতে বলেছিলেন একটা, তার জন্য একটু গোলা রাখবেন বলে।
(a)(i) সত্য
(b)(ii) সত্য
(c) (iii) সত্য
(d) (iv) সত্য
২১। জ্যাঠাইমাদের বাড়ি রাঙাদিদি ক্ষীর তৈরি করবে, তারা ওবেলা ব্রাহ্মণ হিসেবে সুরেশ কাকাকে ও সহায়হরি চাটুজ্যেকে নেমনতন্ন করেছে।
(a) প্রথম অংশ ও দ্বিতীয় অংশ দুটোই সত্য
(b) প্রথম অংশ মিথ্যা ও দ্বিতীয় অংশ সত্য
(c) প্রথম অংশ সত্য ও দ্বিতীয় অংশ মিথ্যা
(d) প্রথম ও দ্বিতীয় উভয় অংশই মিথ্যা
২২। ‘মা, বড়দি পিঠেই খাক। ভালোবাসে, ভাত বরং থাকুক, আমরা কাল সকালে খাব!’- কথাগুলি বলেছিল রাধা।
(a) সত্য
(b) মিথ্যা
(c) আংশিক সত্য
(d) আংশিক মিথ্যা
২৩। ক্ষেন্তি কম করেও আঠারো-উনিশখানা পিঠে খাওয়ার পর আরও খেতে তার সম্মতি ছিল।
(a) সত্য
(b) মিথ্যা
(c) আংশিক সত্য
(d) আংশিক মিথ্যা
২৪। ‘এমন ভালোমানুষ, কাজ-কর্মে বকো, মারো গাল দাও, টু-শব্দটি মুখে নেই, উঁচু কথা কখনো কেউ শোনেনি ….’- ক্ষেন্তির সম্পর্কে অন্নপূর্ণার এই ভাবনা ছিল-
(a) পুরোপুরি মিথ্যা
(b) আংশিক মিথ্যা
(c) আংশিক সত্য
(d) পুরোপুরি সত্য
২৫। শ্রাবণ মাসের প্রথমে ক্ষেন্তির বিবাহ হয়ে গেল।
(a) সত্য
(b) মিথ্যা
(c) আংশিক সত্য
(d) আংশিক মিথ্যা
২৬। ক্ষেন্তির বিবাহ হয়েছিল চল্লিশ বছর বয়সি এক বয়স্ক পাত্রের সঙ্গে।
(a) সত্য
(b) মিথ্যা
(c) আংশিক সত্য
(d) আংশিক মিথ্যা
২৭। ক্ষেন্তির যার সঙ্গে বিবাহ হয় সে ছিল সঙ্গতি-সম্পন্ন, শহর অঞ্চলে বাড়ি। সে সোনার ব্যবসা করে দু-পয়সা করেছিল।
(a) সত্য
(b) মিথ্যা
(c) আংশিক সত্য
(d) আংশিক মিথ্যা
২৮। ‘যাইবার সময় ক্ষেন্তি চোখের জলে ভাসিতে ভাসিতে সান্ত্বনার সুরে বলিয়াছিল মা, আষাঢ় মাসেই আমাকে এনো….।’
(a) মিথ্যা
(c) আংশিক সত্য
(b) সত্য
(d) আংশিক মিথ্যা
২৯। ‘ঘরের দাওয়ায় বসিয়া সহায়হরি প্রতিবেশী বিষ্ণু সরকারের সঙ্গে কথা বলিতেছেন।’-সময়টা ছিল শীতকাল।
(a) সত্য
(b) মিথ্যা
(c) আংশিক সত্য
(d) আংশিক মিথ্যা
৩০। ক্ষেন্তি মারা গিয়েছিল বসন্ত রোগে। শ্বশুরবাড়ির অবহেলায় তার মৃত্যু হয়।
(a) প্রথম অংশটি সত্য দ্বিতীয় অংশটি মিথ্যা
(b) প্রথম অংশটি মিথ্যা দ্বিতীয় অংশটি সত্য
(c) প্রথম এবং দ্বিতীয় উভয় অংশই মিথ্যা
(d) প্রথম এবং দ্বিতীয় উভয় অংশই সত্য
৩১। দুশো টাকা পণ বাকি থাকার জন্য শ্বশুরবাড়ি থেকে ক্ষেন্তিকে বাপের বাড়িতে পাঠায়নি।
(a) সত্য
(b) মিথ্যা
(c) আংশিক সত্য
(d) আংশিক মিথ্যা
৩২। সহায়হরি চাটুজ্যে মেয়েকে দেখতে গিয়েছিলেন পৌষমাসে।
(a) আংশিক সত্য
(b) আংশিক মিথ্যা
(c) সত্য
(d) মিথ্যা
৩৩। যেমনি মেয়ে তেমনি বাপ, পৌষ মাসের দিন মেয়ে দেখতে এলেন শুধু হাতে!’- কথাগুলি বলেছিলেন ক্ষেন্তির শ্বশুরমশাই।
(a) সত্য
(c) আংশিক সত্য
(b) মিথ্যা
(d) আংশিক মিথ্যা
৩৪। ‘পরমেশ্বর চাটুজ্যের নামে নীলকুঠির আমলে এ অঞ্চলে বাঘে-গরুতে এক ঘাটে জল খেয়েছে। প্রাচীন আভিজাত্যের গৌরবে বিষ্ণু সরকার শুষ্ক হাস্য হেসেছিলেন।
(a) প্রথম অংশটি সত্য দ্বিতীয় অংশটি মিথ্যা
(b) প্রথম অংশটি মিথ্যা দ্বিতীয় অংশটি সত্য
(c) প্রথম এবং দ্বিতীয় উভয় অংশই মিথ্যা
(d) প্রথম এবং দ্বিতীয় উভয় অংশই সত্য
❖ আমাদের সাজেশন আপনি কেন কিনবেন?
অসংখ্য ছাত্রছাত্রী আমাদের সাজেশন অনুসরণ করে 90% থেকে 99% পর্যন্ত নম্বর অর্জন করেছে। তাদের মার্কশিটের কপিও আমাদের কাছে সংরক্ষিত আছে। তাই 90%-এর বেশি নম্বরের লক্ষ্য থাকলে নিশ্চিন্তে আমাদের সাজেশন সংগ্রহ করতে পারেন।
সাজেশন সংগ্রহ করার পর থেকে পরীক্ষার শেষ দিন পর্যন্ত যেকোনো প্রয়োজনীয় সহযোগিতা, পরামর্শ ও গাইডেন্স প্রদান করা হবে। আপনার সফল প্রস্তুতির জন্য আমরা সর্বদা পাশে থাকব।
আমাদের সাজেশন নিলে ঘরে বসেই সম্পূর্ণ বিনামূল্যে অনলাইন মক টেস্ট দেওয়ার সুযোগ পাবেন। এর মাধ্যমে নিয়মিত নিজের প্রস্তুতি যাচাই করতে পারবেন এবং দুর্বল দিকগুলি সহজেই চিহ্নিত করতে পারবেন।
ছাত্রছাত্রীদের পড়ার সুবিধার কথা মাথায় রেখে আমাদের PDF-এ কোনো Watermark ব্যবহার করা হয়নি। প্রতিটি পৃষ্ঠা অত্যন্ত স্বচ্ছ, পরিচ্ছন্ন ও সহজপাঠ্যভাবে তৈরি করা হয়েছে।
সংশ্লিষ্ট বোর্ড/বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ সিলেবাস ও নির্দেশিকা অনুসরণ করে প্রতিটি সাজেশন অত্যন্ত যত্নসহকারে প্রস্তুত করা হয়েছে। প্রতিটি প্রশ্ন গুরুত্বপূর্ণ ও বাছাইকৃত।
আমাদের মূল লক্ষ্য শুধু সাজেশন বিক্রি করা নয়; বরং ছাত্রছাত্রীদের উপকৃত করা, তাদের ভালো ফলাফল করতে সাহায্য করা এবং সঠিক প্রস্তুতির মাধ্যমে সাফল্যের পথে এগিয়ে দেওয়া।
| আরও পড়ুন | প্রয়োজনে |
|---|---|
| প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্য MCQ PDF | Class 11 1st Semester Bengali | Click here |
| বাংলা ভাষার বৈচিত্র্য MCQ PDF | Class 11 1st Semester Bengali | Click here |
| ভারতে প্রচলিত ভাষা পরিবার ও বাংলা ভাষা MCQ PDF | Class 11 1st Semester Bengali | Click here |
| বিশ্বের ভাষা ও ভাষা পরিবার MCQ PDF | Class 11 1st Semester Bengali | Click here |