দিগ্বিজয়ের রূপকথা কবিতার MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 তৃতীয় সেমিস্টার বাংলা

দিগ্বিজয়ের রূপকথা কবিতার MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 তৃতীয় সেমিস্টার বাংলা | Digwijoyer Rupkotha Kobitar MCQ Class 12 3rd Semester Bangla

দিগ্বিজয়ের রূপকথা কবিতার MCQ প্রশ্ন উত্তর
দিগ্বিজয়ের রূপকথা কবিতার MCQ প্রশ্ন উত্তর

১। এই হৃদয়ের খাপে ভরা”- ‘হৃদয়ের খাপে’ কী ভরা আছে?
(গ) মন্ত্রপূত ইস্পাতখণ্ড
(ক) মন্ত্রপূত কবচ
(ঘ) মন্ত্রপূত কবচকুণ্ডল
(খ) মন্ত্রপূত অসি
উত্তরঃ (খ) মন্ত্রপূত অসি

২। “নিশ্চিত পৌঁছুবো…”-কে পৌঁছোবে?
(ঘ) পাটরানি
(গ) কবি-কথক
(ক) দুয়োরানি
(খ) সুয়োরানি
উত্তরঃ (গ) কবি-কথক

৩। কবিতায় ব্যবহৃত ‘খর্জুর’ শব্দটির ভাষাতাত্ত্বিক বিবর্তনটি হল –
(ঘ) খর্জুর (সং) > খর্জুর (প্রা) > খাজুর বা খেজুর (বাং)
(ক) খজুর (সং) > খর্জুর (প্রা) > খাজুর বা খেজুর (বাং)
(গ) খর্জুর (সং) > খর্জুর (প্রা) > খাজুর বা খেজুর (বাং)
(খ) খর্জুর (সং) > খজুর (প্রা) > খাজুর বা খেজুর (বাং)
উত্তরঃ (গ) খর্জুর (সং) > খর্জুর (প্রা) > খাজুর বা খেজুর (বাং)

৪। “শাণিত ইস্পাত খন্ড।”- ‘শাণিত’ শব্দের অর্থ-
(খ) রক্তাক্ত
(ক) অতি ধারালো বা তীক্ষ্ণ
(গ) বৃহৎ
(ঘ) প্রচণ্ড বা প্রখর
উত্তরঃ (ক) অতি ধারালো বা তীক্ষ্ণ

৫। “নিশ্চিত পৌঁছুবো…”- কোথায় পৌঁছোনোর কথা বলা হয়েছে?
(গ) মালয়দ্বীপে
(ক) লাক্ষাদ্বীপে
(ঘ) খজুরের দ্বীপে
(খ) সুমাত্রা দ্বীপে
উত্তরঃ (ঘ) খজুরের দ্বীপে

৬। কবিতানুসারে ‘শাণিত ইস্পাত খন্ড’ বলতে কীসের প্রতি ইঙ্গিত করা হয়েছে?
(ঘ) মন্ত্রপূত কবচকুণ্ডল
(ক) মন্ত্রপূত তীর
(গ) মন্ত্রপূত ধনুক
(খ) মন্ত্রপূত অসি
উত্তরঃ (খ) মন্ত্রপূত অসি

৭। কবিতানুসারে ‘অসি’ কোথায় ভরা আছে?
(ক) অস্ত্র রাখার খাপে
(গ) হৃদয়ের খাপে
(ঘ) তৃণীরের খাপে
(খ) তরবারির খাপে
উত্তরঃ (গ) হৃদয়ের খাপে

৮। শাণিত ইস্পাত খন্ড’ ছাড়াও মন্ত্রপূত অসির আর কোন্ বৈশিষ্ট্যসূচক শব্দ কবিতায় উল্লিখিত আছে?
(খ) অটুট
(গ) ক্ষণভঙ্গুর
(ক) অভঙ্গ
(ঘ) অভঙ্গুর
উত্তরঃ (ঘ) অভঙ্গুর

৯। ‘দিগ্বিজয়ের রূপকথা’ কবিতা অনুযায়ী মানুষের দিগ্বিজয়ী হতে প্রয়োজন-
(গ) ভাগ্য ও বাহুবল
(খ) জাদুমন্ত্র
(ঘ) বিশ্বাস ও ভালোবাসা
(ক) অর্থ ও লোকবল
উত্তরঃ (ঘ) বিশ্বাস ও ভালোবাসা

১০। “এই হৃদয়ের খাপে ভরা” – হৃদয়ের খাপে বলতে বোঝানো হয়েছে
(গ) ভীরু হৃদয়ের গভীরতা
(খ) কামনাবাসনাময় হৃদয়ের গভীরতা
(ক) আত্মপ্রত্যয়ী বীরত্বে পূর্ণ হৃদয়ের গভীরতা
(ঘ) কপট, স্বার্থান্বেষী হৃদয়ের গভীরতা
উত্তরঃ (ক) আত্মপ্রত্যয়ী বীরত্বে পূর্ণ হৃদয়ের গভীরতা

১১। ‘পূতঃ’ শব্দের অর্থ হল –
(গ) পূজিত
(ক) পবিত্র
(ঘ) মনোবাঞ্ছা
(খ) পূজ্য
উত্তরঃ (ক) পবিত্র

১২। কবিতায় উক্ত ‘মন্ত্রপূতঃ অসি’-র নাম রাখা হয়েছে –
(খ) অভিলাষ
(গ) মনোবাসনা
(ক) ভালোবাসা
(ঘ) অর্চিত
উত্তরঃ (ক) ভালোবাসা

১৩। কবি-কথক কীভাবে খর্জুরের দ্বীপে পৌঁছোবেন?
(ক) দৈহিক শক্তির সাহায্যে
(গ) অস্ত্রের আস্ফালনে
(ঘ) বিশ্বাস আর ভালোবাসার জোরে
(খ) মানসিক জোরের দ্বারা
উত্তরঃ (ঘ) বিশ্বাস আর ভালোবাসার জোরে

১৪। কবি নবনীতা দেবসেনের ‘নবনীতা’ নামকরণ কে করেন?
(গ) সুনীল গঙ্গোপাধ্যায়
(খ) শঙ্খ ঘোষ
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(ঘ) কাজী নজরুল ইসলাম
উত্তরঃ (ক) রবীন্দ্রনাথ ঠাকুর

১৫। ‘দিগ্বিজয়ের রূপকথা’ কোন্ কাব্যের অন্তর্গত?
(গ) ‘তুমি মনস্থির করো’
(ঘ) ‘রক্তে আমি রাজপুত্র’
(ক) ‘সারা পৃথিবীর কবিতা’
(খ) ‘স্বাগত দেবদূত’
উত্তরঃ (ঘ) ‘রক্তে আমি রাজপুত্র’

১৬। নবনীতা দেবসেনের প্রথম উপন্যাসটি হল-
(খ) ‘স্বভূমি’
(ঘ) ‘আমি, অনুপম’
(গ) ‘শনি-রবি’
(ক) ‘অন্য দ্বীপ’
উত্তরঃ (ঘ) ‘আমি, অনুপম’

১৭। ‘দিগ্বিজয়ের রূপকথা’ কবিতাটি কবে রচিত হয়?
(খ) ১৯৭৪ সালে
(গ) ১৯৭৬ সালে
(ক) ১৯৭৩ সালে
(ঘ) ১৯৭৮ সালে
উত্তরঃ (গ) ১৯৭৬ সালে

১৮। ‘আমি, অনুপম’ উপন্যাসটিতে কোন্ আন্দোলনের কথা বর্ণিত হয়েছে?
(গ) বাংলার ফকির-সন্ন্যাসী আন্দোলন
(ঘ) বাংলার স্বদেশি আন্দোলন
(খ) বাংলার তেভাগা আন্দোলন
(ক) বাংলার নকশাল আন্দোলন
উত্তরঃ (ক) বাংলার নকশাল আন্দোলন

১৯। নবনীতা দেবসেনের একটি ভ্রমণ বিষয়ক গ্রন্থ-
(গ) ‘মসিও হুলোর হলিডে’
(খ) ‘ট্রাকবাহনে ম্যাকমাহনে’
(ঘ) ‘মন কেমনের গল্প’
(ক) ‘ইচ্ছামতী’
উত্তরঃ (খ) ‘ট্রাকবাহনে ম্যাকমাহনে’

২০। নবনীতা দেবসেনের ‘দিগ্বিজয়ের রূপকথা’ কবিতাটি পরবর্তীতে কোন্ গ্রন্থের অন্তর্ভুক্ত হয়?
(খ) ‘নবনীতা দেবসেনের শ্রেষ্ঠ কবিতা’
(ঘ) ‘স্বাগত দেবদূত’
(ক) ‘সারা পৃথিবীর কবিতা’
(গ) ‘প্রথম প্রত্যয়’
উত্তরঃ (খ) ‘নবনীতা দেবসেনের শ্রেষ্ঠ কবিতা’

❖ আমাদের কাছ থেকে সংগ্রহ করুন
আপনার প্রয়োজনীয় সাজেশন

  • ✅ আমাদের প্রথম অগ্রাধিকার আপনার রেজাল্ট
  • ✅ পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত পূর্ণ সহযোগিতা
  • ✅ বিনামূল্যে অনলাইন মক টেস্টের সুবিধা
  • ✅ Watermark-মুক্ত পরিষ্কার ও পরিচ্ছন্ন PDF
  • ✅ সিলেবাস ও বোর্ডের নির্দেশিকা অনুযায়ী প্রস্তুত
⭐ এতসব সুবিধা পাবেন মাত্র ২৫ টাকার বিনিময়ে। আমাদের মূল লক্ষ্য শুধু সাজেশন বিক্রি করা নয়; বরং ছাত্রছাত্রীদের উপকৃত করা, তাদের ভালো ফলাফল করতে সাহায্য করা এবং সঠিক প্রস্তুতির মাধ্যমে সাফল্যের পথে এগিয়ে দেওয়া।

২১। ‘প্রথম প্রত্যয়’ সংকলন গ্রন্থটি কবে প্রকাশিত হয়?
(ক) ১৯৬১ সালে
(খ) ১৯৫৯ সালে
(গ) ১৯৬০ সালে
(ঘ) ১৯৫৮ সালে
উত্তরঃ (খ) ১৯৫৯ সালে

২২। নবনীতা দেবসেনের প্রথম কবিতা সংকলন গ্রন্থের নাম-
(ঘ) ‘তুমি মনস্থির করো’
(গ) ‘সারা পৃথিবীর কবিতা’
(ক) ‘প্রথম প্রত্যয়’
(খ) ‘স্বজন সকালে’
উত্তরঃ (ক) ‘প্রথম প্রত্যয়’

২৩। ‘দিগ্বিজয়ের রূপকথা’ কার লেখা?
(গ) নবনীতা দেবসেন
(খ) শঙ্খ ঘোষ
(ঘ) তিলোত্তমা মজুমদার
(ক) সুনীল গঙ্গোপাধ্যায়
উত্তরঃ (গ) নবনীতা দেবসেন

২৪। “পুষ্পক” কী?
(ক) অশ্ব
(খ) ধনুক
(ঘ) দ্বীপ
(গ) রথ
উত্তরঃ (গ) রথ

২৫। ‘জনশূন্য বিস্তীর্ণ প্রান্তর’-এর যে প্রতিশব্দ বা সমার্থক শব্দটি কবিতায় ব্যবহৃত হয়েছে, তা হল –
(খ) ত্রিপ্রান্তর
(গ) তৃপান্তর
(ক) তেপান্তর
(ঘ) তেপ্রান্তর
উত্তরঃ (ক) তেপান্তর

২৬। ‘পুষ্পক’ কোথায় পাড়ি দেয়?
(ঘ) আকাশে
(গ) তেপান্তরে
(ক) দূর দেশে
(খ) অজানা দ্বীপে
উত্তরঃ (ঘ) আকাশে

২৭। কবিতানুসারে ‘পক্ষীরাজ’-এর রূপ ধারণ করে –
(খ) জাদু-অশ্ব
(ক) পুষ্পক
(ঘ) সপ্তডিঙা
(গ) উট
উত্তরঃ (খ) জাদু-অশ্ব

২৮। পক্ষীরাজ আসলে কী?
(ঘ) কাল্পনিক পাখি
(গ) কাল্পনিক অশ্ব
(ক) কাল্পনিক রথ
(খ) কাল্পনিক যুদ্ধযান
উত্তরঃ (গ) কাল্পনিক অশ্ব

২৯। কবিতায় উক্ত ‘জাদু-অশ্ব’-এর নাম রাখা হয়েছে –
(গ) প্রত্যাশা
(ক) বিশ্বাস
(খ) ভালোবাসা
(ঘ) ভরসা
উত্তরঃ (ক) বিশ্বাস

৩০। সমুদ্র, সাগর ইত্যাদি শব্দের প্রতিশব্দরূপে কোন্ শব্দটি কবিতায় প্রযুক্ত হয়েছে?
(খ) সিন্ধি
(গ) সিন্ধু
(ঘ) সিন্ধ
(ক) সিন্ধুর
উত্তরঃ (গ) সিন্ধু

৩১। পক্ষীরাজরূপে জাদু-অশ্ব কোথায় ঘুরে-ফেরে?
(ঘ) আকাশপথে
(ক) তেপান্তরে
(গ) মরুপথে
(খ) অরণ্যে
উত্তরঃ (ক) তেপান্তরে

৩২। “…সপ্তডিঙ্গা সাজে সিন্ধুজলে”- ‘ডিঙ্গা’ শব্দটির চলিত রূপটি হল –
(ক) ডোঙ্গী
(ঘ) ডিঙা বা ডিঙি
(গ) ডোঙ্গা
(খ) ডিঙ্গি
উত্তরঃ (ঘ) ডিঙা বা ডিঙি

৩৩। কবিতায় জাদু-অশ্ব একটি রূপকমাত্র। এক্ষেত্রে কবিতানুসারে ‘জাদু-অশ্ব’ কার রূপক?
(ঘ) বিশ্বাস
(গ) ভালোবাসা
(খ) আশীর্বাদ
(ক) প্রত্যাশা
উত্তরঃ (ঘ) বিশ্বাস

৩৫। নবনীতা দেবসেন কত সালে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন?
(ক) ১৯৯৯ সালে
(খ) ২০০০ সালে
(গ) ২০০১ সালে
(ঘ) ২০১১ সালে
উত্তরঃ (খ) ২০০০ সালে

৩৬। “রক্তে আমি রাজপুত্র।”- রাজপুত্রের জননীকে নিম্নোক্ত কোন্ বিশেষণে বিশেষিত করা হয়েছে?
(ক) দুঃখিনী
(ঘ) ধার্মিক
(গ) সুখী
(খ) মায়াবী
উত্তরঃ (ক) দুঃখিনী

HS Class 12

সেমিস্টার প্রস্তুতি

WhatsApp গ্রুপ

৩৭। নবনীতা দেবসেনের প্রথম গল্পগ্রন্থ কোনটি?
(খ) ‘ভালোবাসা কারে কয়’
(ঘ) ‘খগেনবাবুর পৃথিবী’
(ক) ‘সীতা থেকে শরু’
(গ) ‘মসিও হুলোর হলিডে’
উত্তরঃ (গ) ‘মসিও হুলোর হলিডে’

৩৮। “রক্তে আমি রাজপুত্র।”- এখানে ‘রক্তে’ অর্থে –
(গ) চারিত্রিক দৃঢ়তায়
(ক) জাতিতে
(খ) পারিবারিক সূত্রে
(ঘ) বংশপরম্পরায়
উত্তরঃ (গ) চারিত্রিক দৃঢ়তায়

৩৯। কোন্ গ্রন্থের জন্য নবনীতা দেবসেন সাহিত্য অকাদেমি পুরস্কার পান?
(খ) ‘দেশান্তর’
(গ) ‘নব-নীতা’
(ঘ) ‘আমি, অনুপম’
(ক) ‘হেমন্তলোক’
উত্তরঃ (গ) ‘নব-নীতা’

৪০। “রক্তে আমি রাজপুত্র”- এখানে প্রকৃত অর্থে ‘আমি’ কে?
(গ) কোনো এক পৌরাণিক রাজা
(ক) নারীজাগরণে প্রত্যয়ী স্বয়ং কবি
(ঘ) উপরোক্ত কোনোটিই নয়
(খ) কোনো এক ঐতিহাসিক রাজা
উত্তরঃ (ক) নারীজাগরণে প্রত্যয়ী স্বয়ং কবি

৪১। ‘দিগ্বিজয়ের রূপকথা’ কী ধরনের কবিতা?
(গ) শোক কবিতা
(ক) গীতিকবিতা
(খ) গদ্য কবিতা
(ঘ) চতুর্দশপদী কবিতা
উত্তরঃ (খ) গদ্য কবিতা

৪২। কোন্ বছর নবনীতা দেবসেন সাহিত্য অকাদেমি পুরস্কারে সম্মানিত হন?
(ক) ১৯৯৯ সালে
(খ) ১৯৯৮ সালে
(ঘ) ২০০২ সালে
(গ) ২০০০ সালে
উত্তরঃ (ক) ১৯৯৯ সালে

৪৩। ‘দিগ্বিজয়ের রূপকথা’ কবিতাটি কোন্ ছন্দে রচিত?
(গ) কলাবৃত্ত ছন্দে
(ঘ) অমিত্রাক্ষর ছন্দে
(ক) মিশ্রবৃত্ত ছন্দে
(খ) ছড়ার ছন্দে
উত্তরঃ (ক) মিশ্রবৃত্ত ছন্দে

৪৪। কবিতায় ব্যবহৃত ‘রাজপুত্র’ শব্দটির প্রতিশব্দ কোনটি?
(ক) রাজকুমার
(খ) রাজর্ষি
(ঘ) উপরোক্ত কোনোটিই নয়
(গ) সতীর্থ
উত্তরঃ (ক) রাজকুমার

৪৫। ‘শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম” – ‘সরঞ্জাম’ দুটি হল –
(ঘ) জাদু-অশ্ব ও অসি
(ক) অশ্ব ও অসি
(খ) উট ও জাদু-অশ্ব
(গ) জাদু-অশ্ব ও মন্ত্রপূত অসি
উত্তরঃ (গ) জাদু-অশ্ব ও মন্ত্রপূত অসি

৪৬। “কিছুই ছিল না।” – কী ছিল না?
(ঘ) জাদু-অশ্ব, পক্ষীরাজ, সপ্তডিঙা
(খ) কবচকুণ্ডল
(গ) ধনুক তৃণীর
(ক) কবচকুণ্ডল, ধনুক তৃণীর, শিরস্ত্রাণ
উত্তরঃ (ক) কবচকুণ্ডল, ধনুক তৃণীর, শিরস্ত্রাণ

❖ টিউশন টিচারদের জন্য বিশেষ অফার :

আপনি কি একজন টিউশন টিচার? স্টুডেন্টদের পরীক্ষা নিতে চান কিন্তু সময়ের অভাবে প্রশ্ন তৈরি করতে পারছেন না? আমাদের কাছ থেকে সংগ্রহ করুন আপনার কোচিং সেন্টারের নামে কাস্টমাইজড প্রশ্নপত্রের প্যাকেজ। ✅ প্রতি সাবজেক্টের প্যাকেজে থাকবে ১০টি প্রশ্নপত্রের সেট। ✅ সঙ্গে আলাদা উত্তরপত্র (Answer Sheet) দেওয়া হবে। ✅ সাথে OMR শীট পেয়ে যাচ্ছেন একদম বিনামূল্যে। 💰দাম মাত্র 25 টাকা
📲 WhatsApp-এ যোগাযোগ করুন

৪৭। “শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম” – সরঞ্জাম দুটি আশীর্বাদি, কারণ –
(ঘ) সরঞ্জাম দুটি স্বয়ং দুঃখিনী জননী কর্তৃক প্রদত্ত ছিল
(খ) সরঞ্জাম দুটির মধ্যে রাজপুরোহিতের শুভবাক্য নিহিত ছিল
(গ) দেবতাকে প্রণামকালে কথক সরঞ্জাম দুটি প্রাপ্ত হয়েছিলেন
(ক) সরঞ্জাম দুটির মধ্যে স্বয়ং রাজার শুভকামনা নিহিত ছিল
উত্তরঃ (ঘ) সরঞ্জাম দুটি স্বয়ং দুঃখিনী জননী কর্তৃক প্রদত্ত ছিল

৪৮। “কিছুই ছিল না।” – শুধু ছিল –
(ঘ) আশীর্বাদি দুটি সরঞ্জাম
(ক) পক্ষীরাজ
(খ) মন্ত্রপূত তরবারি
(গ) মরুপথে যাওয়ার উট
উত্তরঃ (ঘ) আশীর্বাদি দুটি সরঞ্জাম

৪৯। “শিরস্ত্রাণ” শব্দের অর্থ কি?
(গ) টিকলি
(ক) মস্তকবর্ম
(খ) টায়রা
(ঘ) কেশতৈল
উত্তরঃ (ক) মস্তকবর্ম

৫০। ‘তৃণীর’ শব্দের অর্থ –
(ঘ) শিরস্ত্রাণ
(খ) তলোয়ার রাখার খাপ
(গ) অসিপাত্র
(ক) বাণ বা শর রাখার আধার
উত্তরঃ (ক) বাণ বা শর রাখার আধার

৫১। “এক: এই জাদু-অশ্ব” – ‘জাদু-অশ্ব’ বলার কারণ –
(গ) অশ্বটির নাম ছিল জাদু
(খ) অশ্বটি নানান পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন রূপ ধারণ করতে পারত
(ক) অশ্বটি জাদুঘরে রাখা ছিল
(ঘ) অশ্বটি সকলকে মোহমায়ায় বেঁধে ফেলত
উত্তরঃ (খ) অশ্বটি নানান পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন রূপ ধারণ করতে পারত

৫২। “মরুপথে সেই হয় উট”-‘সে’ কে?
(গ) জাদু-অশ্ব
(ঘ) পুষ্পক
(খ) সপ্তডিঙা
(ক) পক্ষীরাজ
উত্তরঃ (গ) জাদু-অশ্ব

৫৩। ‘শিরস্ত্রাণ’ শব্দের সন্ধি বিচ্ছেদ করো-
(ঘ) শিরঃ + স্ত্রাণ
(গ) শির + স্ত্রাণ
(ক) শিরস্ + ত্রাণ
(খ) শিরঃ + ত্রাণ
উত্তরঃ (খ) শিরঃ + ত্রাণ

৫৪। জাদু-অশ্বটি উটের রূপ ধারণ করে যেখানে বিচরণ করত সেই স্থানটি কবিতায় যে নামে প্রযুক্ত হয়েছে, তা হল –
(ঘ) মরূদ্যান
(গ) মরুভূমি
(খ) মরুপ্রান্তর
(ক) মরুপথ
উত্তরঃ (ক) মরুপথ

৫৫। কবিতায় উক্ত যে ‘আমি’, সে কোন্ রানির সন্তান?
(ক) ছোটোরানি
(খ) পাটরানি
(গ) দুয়োরানি
(ঘ) সুয়োরানি
উত্তরঃ (গ) দুয়োরানি

৫৬। “হলেনই বা দুঃখিনী জননী”- জননী দুঃখিনী, কারণ –
(ক) জননী সন্তানের নিকট অবহেলিতা
(খ) জননী অনাহারী
(গ) জননী স্বামীর নিকট উপেক্ষিতা দুয়োরানি
(ঘ) জননীর সাংসারিক সুখ-শান্তি নেই
উত্তরঃ (গ) জননী স্বামীর নিকট উপেক্ষিতা দুয়োরানি

৫৭। “দুয়োরানী দিলেন সাজিয়ে।” – দুয়োরানি কাকে সাজিয়ে দিলেন?
(ক) কোটালপুত্রকে
(খ) দিগ্বিজয়ে যাত্রাকারীকে
(গ) রাজাকে
(ঘ) সুয়োরানির পুত্রকে
উত্তরঃ (খ) দিগ্বিজয়ে যাত্রাকারীকে

৫৮। দিগ্বিজয়ের জন্য ছিল –
(ক) উড়ন্ত অশ্ব
(খ) সাদা অশ্ব
(গ) যজ্ঞাশ্ব
(ঘ) জাদু-অশ্ব
উত্তরঃ (ঘ) জাদু-অশ্ব

৫৯। আলোচ্য কবিতায় ব্যবহৃত ‘দিগ্বিজয়’ শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে হবে –
(ক) দিগ্নি + জয়
(খ) দিগ্বি + জয়
(গ) দিগ্‌ + বিজয়
(ঘ) দিক্ + বিজয়
উত্তরঃ (ঘ) দিক্ + বিজয়

৬০। “কবচকুন্ডল নেই,” – কবিতায় ‘কবচকুণ্ডল’ কোন্ অর্থে ব্যবহৃত হয়েছে?
(ক) দেবতার বীজমন্ত্র ও কর্ণবন্ধনী অর্থে
(খ) মন্ত্রপূত মাদুলি ও কানের অলংকার অর্থে
(গ) অভেদ্য বর্ম ও বলয়াকার কর্ণবেষ্টনী (রক্ষাকবচ) অর্থে
(ঘ) দেবদত্ত রক্ষাতাবিজ ও অলংকারবিশেষ অর্থে
উত্তরঃ (গ) অভেদ্য বর্ম ও বলয়াকার কর্ণবেষ্টনী (রক্ষাকবচ) অর্থে

৬১। কবি-কথক দিগ্বিজয়ে যাবেন- এক্ষেত্রে তাঁর চরিত্রের কোন্ দিক প্রকাশিত হয়েছে?
(ক) সে রাজার আদেশ পালনে ব্রতী
(খ) সে প্রিয়ের আজ্ঞাপালনে ব্রতী
(গ) সম্পদের প্রতি তার অপরিসীম লোভ
(ঘ) সে বীরধর্ম পালনে ব্রতী
উত্তরঃ (ঘ) সে বীরধর্ম পালনে ব্রতী

৬২। “দিগ্বিজয়ে যেতে হবে” – কাকে যেতে হবে?
(ক) দুয়োরানিকে
(খ) কবি-কথককে
(গ) দুয়োরানির স্বামীকে
(ঘ) উপরোক্ত সবকটিই
উত্তরঃ (খ) কবি-কথককে

৬৩। “কবচকুন্ডল নেই” – কারণ –
(ক) জননী দুয়োরানির, কথককে কবচকুণ্ডল দেওয়ার সামর্থ্য নেই
(খ) রাজপুত্র, জননীর নিকট উপেক্ষিত
(গ) রাজপুত্র কবচকুণ্ডল ধারণে অসম্মত হন
(ঘ) রাজপুত্রের কবচকুণ্ডল ধারণের যোগ্যতা নেই
উত্তরঃ (ক) জননী দুয়োরানির, কথককে কবচকুণ্ডল দেওয়ার সামর্থ্য নেই

৬৪। দিগ্বিজয়- শব্দের অর্থ কী?
(ক) রাজ্যজয়
(খ) চতুর্দিক বা নানা দেশ জয় করা
(গ) প্রতিপক্ষকে জয় করা
(ঘ) উপরোক্ত কোনোটিই নয়
উত্তরঃ (খ) চতুর্দিক বা নানা দেশ জয় করা

 

File Details :

PDF Name : দিগ্বিজয়ের রূপকথা কবিতার MCQ প্রশ্ন উত্তর

Size : 507 KB

No. of Pages : 3

Mode : Read-only (Online)

Download Link : Click here To Download PDF

 

আরও পড়ুন : আদরিণী গল্পের MCQ

আরও পড়ুন : পোটরাজ গল্পের MCQ প্রশ্ন উত্তর

আরও পড়ুন : তার সঙ্গে কবিতার MCQ প্রশ্ন উত্তর

আরও পড়ুন : ভাষাবিজ্ঞান ও তার শাখাপ্রশাখা MCQ প্রশ্ন উত্তর

আমাদের যে কোনো E-Book সরাসরি WhatsApp-এর মাধ্যমে কিনতে বা কোনো সমস্যা হলে নিচের বাটনে ক্লিক করে মেসেজ করুন -
আরও পড়ুন প্রয়োজনে
তিমির হননের গান কবিতার প্রশ্ন উত্তর ক্লাস 12 বাংলা চতুর্থ সেমিস্টার | Timir Hononer Gaan Kobitar Question Answer Click here
HS 3rd Semester Bengali Last Minute Suggestion 2026-27 | উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার বাংলা লাস্ট মিনিট সাজেশন 2026-27 Click here
পথের দাবী গল্পের প্রশ্ন উত্তর | প্রশ্নমান MCQ 1, 3, 5 | ক্লাস 10 | Pother Dabi Golper Question Answer Click here
বহুরূপী গল্পের প্রশ্ন উত্তর | প্রশ্নমান MCQ 1, 3, 5 | ক্লাস 10 | Bohurupi Golper Question Answer Click here

6 thoughts on “দিগ্বিজয়ের রূপকথা কবিতার MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 তৃতীয় সেমিস্টার বাংলা”

  1. এখান থেকে bengali সাজেশন পেয়ে খুব উপকৃত হলাম, তাঁর জন্য অনেকে অনেকে ধন্যবাদ

    Reply

Leave a Comment

PDF সাজেশন নিতে ক্লিক করুন