ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার MCQ প্রশ্ন উত্তর ক্লাস 11 | Ishwar Chandra Vidyasagar Kobitar MCQ PDF Class 11 Semester 1

১। ‘ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর’ কবিতাটি মূল গ্রন্থের কত সংখ্যক কবিতা?
(ক) ৬৮ সংখ্যক
(খ) ৭৫ সংখ্যক
(গ) ১৮ সংখ্যক
(ঘ) ৮৬ সংখ্যক
উত্তরঃ (ঘ) ৮৬ সংখ্যক ✓
২। আলোচ্য কবিতায় ‘সিন্ধু’ শব্দের অর্থ কী?
(ক) নদী
(খ) সভ্যতা
(গ) সমুদ্র
(ঘ) পর্বত
উত্তরঃ (গ) সমুদ্র ✓
৩। ‘ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর’ কবিতাটি কী জাতীয় কবিতা?
(ক) সনেট
(খ) পত্রকাব্য
(গ) ব্যঙ্গ কবিতা
(ঘ) রূপক কবিতা
উত্তরঃ (ক) সনেট ✓
৪। ‘ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর’ কবিতাটির উৎস হল –
(ক) বীরাঙ্গনা কাব্য
(খ) মেঘনাদবধ কাব্য
(গ) চতুৰ্দ্দশপদী কবিতাবলী
(ঘ) ব্রজাঙ্গনা কাব্য
উত্তরঃ (গ) চতুৰ্দ্দশপদী কবিতাবলী ✓
৫। “বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে…” – কার উদ্দেশে এই স্তুতি করা হয়েছে?
(ক) মাইকেল মধুসূদন দত্ত
(খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(গ) স্বামী বিবেকানন্দ
(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ (খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ✓
৬। ‘ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর’ কবিতাটির রচয়িতা কে?
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) কাজী নজরুল ইসলাম
(গ) কামিনী রায়
(ঘ) মাইকেল মধুসূদন দত্ত
উত্তরঃ (ঘ) মাইকেল মধুসূদন দত্ত ✓
৭। কবিতায় কাকে ‘করুণার সিন্ধু’ বলে উল্লেখ করা হয়েছে?
(ক) বিদ্যাসাগর মহাশয়কে
(খ) মাইকেল মধুসূদন দত্তকে
(গ) শ্রীরামকৃষ্ণ পরমহংসকে
(ঘ) শ্রী চৈতন্য মহাপ্রভুকে
উত্তরঃ (ক) বিদ্যাসাগর মহাশয়কে ✓
৮। ‘ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর’- কবিতাটি কোন্ ছন্দে লেখা?
(ক) ত্রিপদী
(খ) অমিত্রাক্ষর
(গ) মহাপয়ার
(ঘ) মুক্তক ছন্দ
উত্তরঃ (খ) অমিত্রাক্ষর ✓
৯। ‘করুণার সিন্ধু’ wordবন্ধটির আক্ষরিক অর্থ হল-
(ক) অপার করুণা যার
(খ) করুণ নয়ন যার
(গ) করুণ স্বর যার
(ঘ) করুণা নামক সমুদ্র
উত্তরঃ (ঘ) করুণা নামক সমুদ্র ✓
১০। “সেই জানে মনে” – কে জানে?
(ক) দীনহীন মধুসূদন
(খ) বিদ্যাসাগর
(গ) তরুদল
(ঘ) হেমাদ্রি
উত্তরঃ (ক) দীনহীন মধুসূদন ✓
📚 একাদশ ও দ্বাদশ শ্রেণির স্টুডেন্টদের জন্য দারুণ সুযোগ!
আপনি কি কম সময়ে ভালোভাবে পড়াশোনা শেষ করতে চান?
পরীক্ষার আগে রিভিশন করতে সমস্যা হচ্ছে?
👉 তাহলে এখনই নিয়ে নিন আমাদের Complete PDF eBook Package
✨ এই eBook-এ যা পাচ্ছেন:
✔ সহজ ভাষায় পুরো সিলেবাস
✔ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
✔ পরীক্ষার জন্য সাজানো নোটস
✔ শর্ট টেকনিক ও সাজেশন
🎯 কার জন্য উপযোগী?
👉 একাদশ ও দ্বাদশ শ্রেণির সকল ছাত্র-ছাত্রী
👉 বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যারা
💡 মোবাইলেই পড়ুন, যেকোনো সময়, যেকোনো জায়গায়!
🔥 মাত্র ২৫ টাকা প্রতিটা সাবজেক্ট
১১। ‘দীনের বন্ধু’ হলেন –
(ক) মাইকেল মধুসূদন দত্ত
(খ) বিদ্যাসাগর
(গ) হেমাদ্রি
(ঘ) বিমলা কিঙ্করী
উত্তরঃ (খ) বিদ্যাসাগর ✓
১২। হেমাদ্রি শব্দের আক্ষরিক অর্থ কী?
(ক) তুষারকান্তি পর্বত
(খ) ভঙ্গিল পর্বত
(গ) সুবর্ণকান্তি পর্বত
(ঘ) আগ্নেয় পর্বত
উত্তরঃ (গ) সুবর্ণকান্তি পর্বত ✓
১৩। ‘হেমকান্তি’ শব্দের অর্থ কী?
(ক) তুষারধবল
(খ) শিশিরভেজা
(গ) স্বর্ণকান্তিযুক্ত
(ঘ) উত্তপ্ত
উত্তরঃ (গ) স্বর্ণকান্তিযুক্ত ✓
১৪। হেমাদ্রির হেম-কান্তি অম্লান হয় কীসের দ্বারা?
(ক) ধারাবর্ষণে
(খ) সূর্যকিরণে
(গ) জ্যোৎস্নালোকে
(ঘ) তুষারের আবরণে
উত্তরঃ (খ) সূর্যকিরণে ✓
১৫। ‘অম্লান’ শব্দের অর্থ কী?
(ক) মলিন
(খ) অমলিন
(গ) মানহীন
(ঘ) সম্মানীয়
উত্তরঃ (খ) অমলিন ✓
১৬। ‘কিরণ’ শব্দটির অর্থ হল-
(ক) আলোকরশ্মি
(খ) পর্বত
(গ) তুষার
(ঘ) সূর্য
উত্তরঃ (ক) আলোকরশ্মি ✓
১৭। মহাপর্বতের সুবর্ণ চরণে আশ্রয় পাওয়া যায়-
(ক) পর্বতে আরোহণ করলে
(খ) মনে ভক্তি থাকলে
(গ) স্বাস্থ্যবান হলে
(ঘ) ভাগ্যবলে
উত্তরঃ (ঘ) ভাগ্যবলে ✓
১৮। “…পেয়ে সে মহাপর্বতে,” – মহাপর্বতস্বরূপ কে?
(ক) শিব
(খ) হিমালয়
(গ) বিন্ধ্য
(ঘ) বিদ্যাসাগর
উত্তরঃ (ঘ) বিদ্যাসাগর ✓
১৯। ‘সেই জানে’ – কী জানে?
(ক) সুমহান হিমালয়ের কত গুণ
(খ) বনেশ্বরী শীতল ছায়া দেয়
(গ) নদী নির্মল জল দান করে
(ঘ) তরুদল অমৃত ফল জোগায়
উত্তরঃ (ক) সুমহান হিমালয়ের কত গুণ ✓
২০। “যে জন আশ্রয় লয়…” কোথায় আশ্রয় নেওয়ার কথা বলা হয়েছে?
(ক) মহাপর্বতের সুবর্ণ চরণে
(খ) তরুদলের শীতল ছায়ায়
(গ) সিধুতীরে
(ঘ) গহন অরণ্যে
উত্তরঃ (ক) মহাপর্বতের সুবর্ণ চরণে ✓
২১। ‘দানে বারি’ – কে ‘বারি’ দান করে?
(ক) সরোবর
(খ) সমুদ্র
(গ) মেঘ
(ঘ) নদী
উত্তরঃ (ঘ) নদী ✓
২২। ‘বারি’ শব্দের অর্থ কী?
(ক) বৃষ্টি
(খ) মলিন
(গ) জল
(ঘ) বিদ্যুৎ
উত্তরঃ (গ) জল ✓
২৩। ‘বিমলা’ শব্দের অর্থ হল-
(ক) পরিচ্ছন্ন
(খ) মলিন
(গ) অবিশুদ্ধ
(ঘ) ভেজাল
উত্তরঃ (ক) পরিচ্ছন্ন ✓
২৪। আলোচ্য কবিতায় ‘কিঙ্করী’ শব্দটি কোন্ অর্থে ব্যবহৃত হয়েছে?
(ক) হেমাদ্রির
(খ) সিধুর
(গ) স্বচ্ছ নদীর
(ঘ) তরুদলের
উত্তরঃ (গ) স্বচ্ছ নদীর ✓
২৫। ‘অমৃত ফল’ কে জোগায়?
(ক) জমিদার
(খ) মহাজন
(গ) দীর্ঘ শিরঃ তরু-দল
(ঘ) কৃষক
উত্তরঃ (গ) দীর্ঘ শিরঃ তরু-দল ✓
২৬। ‘দাসরূপ ধরি’ – আলোচ্য কবিতায় কারা দাসরূপ ধরেছে?
(ক) গিরিশৃঙ্গ
(খ) ফুল-কুল
(গ) অরণ্য-কানন
(ঘ) তরু-দল
উত্তরঃ (ঘ) তরু-দল ✓
২৭। কারা ‘পরিমলে’ দশদিশ ভরিয়ে তোলে?
(ক) তরু-দল
(খ) নদীর জল
(গ) ফুল-কুল
(ঘ) অমৃত ফল।
উত্তরঃ (গ) ফুল-কুল ✓
২৮। কবিতায় ‘বনেশ্বরী’ বলতে বোঝানো হয়েছে-
(ক) বনবাসী
(খ) বনস্পতি
(গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(ঘ) খ ও গ উভয়ই সঠিক।
উত্তরঃ (ঘ) খ ও গ উভয়ই সঠিক ✓
২৯। দিবসে ‘শীতল শ্বাসী ছায়া’ দান করেন কে?
(ক) নদীর সুবিমল জল
(খ) হেমাদ্রি
(গ) পর্বতের সুবর্ণ চরণ
(ঘ) বনেশ্বরী।
উত্তরঃ (ঘ) বনেশ্বরী ✓
৩০। দিবসে বনেশ্বরী কী দান করে?
(ক) সুশান্ত নিদ্রা
(খ) অমৃত ফল
(গ) সুগন্ধি ফুল
(ঘ) শীতল শ্বাসী ছায়া
উত্তরঃ (ঘ) শীতল শ্বাসী ছায়া ✓
৩১। বনেশ্বরী রাত্রিতে কী দান করেন?
(ক) শীতল ছায়া
(খ) অমৃত ফল
(গ) সুশান্ত নিদ্রা
(ঘ) ক্লান্তি।
উত্তরঃ (গ) সুশান্ত নিদ্রা ✓
৩২। কবিতায় ‘শীতল শ্বাসী’ শব্দের অর্থ-
(ক) শীতল জল
(খ) শীতল ঘ্রাণ
(গ) শীতল বাতাস
(ঘ) শীতলপাটি।
উত্তরঃ (গ) শীতল বাতাস ✓
শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও
১। ____________ সাগর তুমি…
(ক) জ্ঞানের
(খ) দয়ার
(গ) বিদ্যার
(ঘ) করুণার
উত্তরঃ (গ) বিদ্যার ✓
২। বিদ্যার সাগর তুমি বিখ্যাত ____________।
(ক) ভারতে
(খ) বিশ্বে
(গ) বাংলায়
(ঘ) বীরসিংহে
উত্তরঃ (ক) ভারতে ✓
৩। করুণার ____________ তুমি, সেই জানে মনে…
(ক) সাগর
(খ) সিধু
(গ) বারি
(ঘ) স্বরূপ
উত্তরঃ (ক) সাগর ✓
৪। সেই জানে মনে, দীন যে, ____________ বন্ধু!
(ক) ধনীর
(খ) জ্ঞানীর
(গ) দীনের
(ঘ) আমার
উত্তরঃ (গ) দীনের ✓
৫। ____________ হেম-কান্তি অম্লান কিরণে।
(ক) হিমালয়ের
(খ) সিধুর
(গ) তরুদলের
(ঘ) হেমাদ্রির
উত্তরঃ (ঘ) হেমাদ্রির ✓
৬। যে জন আশ্রয় লয় ____________ চরণে
(ক) সুবর্ণ
(খ) কমল
(গ) শুভ্র
(ঘ) পবিত্র
উত্তরঃ (ক) সুবর্ণ ✓
৭। সেই জানে কত গুণ ধরে কত মতে. ____________।
(ক) বনেশ্বরী
(খ) হেমাদ্রি
(গ) তরু-দল
(ঘ) গিরীশ
উত্তরঃ (ঘ) গিরীশ ✓
৮। দানে ____________ নদীরূপ…
(ক) সুবর্ণ
(খ) রত্ন
(গ) বারি
(ঘ) মুক্তা
উত্তরঃ (গ) বারি ✓
তথ্যভিত্তিক সঠিক উত্তরটি নির্বাচন করো
১। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন –
(i) করুণার সিধু
(ii) বিদ্যার সাগর
(iii) শক্তের ভক্ত
(iv) দীনের বন্ধু।
বিকল্পসমূহ :
(ক) (i) ও (ii) সঠিক এবং (iii) ও (iv) ভুল
(খ) (i), (ii), (iv) সঠিক এবং (iii) ভুল
(গ) (iii) ও (iv) সঠিক এবং (i) ও (ii) ভুল
(ঘ) (i), (ii), (iii) সঠিক এবং (iv) ভুল।
উত্তরঃ (খ) (i), (ii), (iv) সঠিক এবং (iii) ভুল ✓
কবিতানুসারে সঠিক ক্রমটি বেছে নাও
১। নিচের পংক্তিগুলি সঠিক ক্রমে সাজাও :
(i) দানে বারি নদীরূপ বিমলা কিঙ্করী;
(ii) নিশায় সুশান্ত নিদ্রা, ক্লান্তি দূর করে!
(iii) বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে।
(iv) গিরীশ। কি সেবা তার সে সুখ-সদনে!
বিকল্পসমূহ:
(ক) (iii), (i), (ii), (iv)
(খ) (iii), (iv), (i), (ii)
(গ) (i), (iv), (ii), (iii)
(ঘ) (iv), (i), (ii), (iii)
উত্তরঃ (খ) (iii), (iv), (i), (ii) ✓
স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও
১। ক-স্তম্ভ খ-স্তম্ভ
(i) বিন্দার (a) হেমকান্তি
(ii) করুণার (b) সাগর
(iii) দীনের (c) সিন্ধু
(iv) হেমাদ্রির (d) বন্ধু
বিকল্পসমূহঃ
(ক) (i) – c, (ii) – d, (iii) – a, (iv) – b
(খ) (i) – b, (ii) – c, (iii) – d, (iv) – a
(গ) (i) – d, (ii) – c, (iii) – a, (iv) – b
(ঘ) (i) – c, (ii) – d, (iii) – b, (iv) – a
উত্তর (খ) (i) – b, (ii) – c, (iii) – d, (iv) – a ✓
আরো পড়ুন : বিড়াল প্রবন্ধের MCQ প্রশ্ন উত্তর
নিচের কোন্ বিবৃতিগুলি সঠিক তা নির্ণয় করো :
১। (i) বিদ্যার সিন্ধু তুমি বিখ্যাত ভারতে।
(ii) পরিমলে ফুল-কুল দশ দিশ ভরে।
(iii) দানে বারি নদীরূপ বিমলা কিঙ্করী।
(iv) যোগায় অমৃতফল পরম আদরে দীর্ঘ-শিরঃ তরু-দল, দাসরূপ ধরি।
বিকল্পসমূহ :
(ক) (i)-সত্য, (ii)-মিথ্যা, (iii)-মিথ্যা, (iv)-সত্য
(খ) (i)-মিথ্যা, (ii)-সত্য, (iii)-সত্য, (iv)-সত্য
(গ) (i)-মিথ্যা, (ii)-মিথ্যা, (iii)-সত্য, (iv)-সত্য
(ঘ) (i)-সত্য, (ii)-সত্য, (iii)-সত্য, (iv)-মিথ্যা।
উত্তরঃ (খ) (i)-মিথ্যা, (ii)-সত্য, (iii)-সত্য, (iv)-সত্য ✓
বিবৃতিগুলির মধ্যে সঠিক সম্পর্কটি বেছে নাও
১। বিবৃতি ১ : যে জন আশ্রয় লয় সুবর্ণ চরণে।
বিবৃতি ২ : সেই জানে কত গুণ ধরে কত মতে গিরীশ।
বিকল্পসমূহ:
(ক) বিবৃতি ১ সঠিক কিন্তু বিবৃতি ২ ভুল
(খ) বিবৃতি ১ হল বিবৃতি ২-এর কারণ
(গ) বিবৃতি ১ ও বিবৃতি ২ উভয়ই সঠিক এবং বিবৃতি দুটি পরস্পর সম্পর্কযুক্ত
(ঘ) বিবৃতি ১ এবং বিবৃতি ২ পরস্পরবিরোধী।
উত্তরঃ (গ) বিবৃতি ১ ও বিবৃতি ২ উভয়ই সঠিক এবং বিবৃতি দুটি পরস্পর সম্পর্কযুক্ত ✓
২। বিবৃতি ১: দানে বারি নদীরূপ বিমলা কিঙ্করী।
বিবৃতি ২ : পরিমলে ফুল-কুল দশ দিশ ভরে।
বিকল্পসমূহ :
(ক) বিবৃতি ১ এবং বিবৃতি ২ উভয়ই সঠিক কিন্তু বিবৃতি দুটি পরস্পর সম্পর্কযুক্ত নয়
(খ) বিবৃতি ১ বিবৃতি ২-এর কারণ
(গ) বিবৃতি ২ ভুল কিন্তু বিবৃতি ১ সঠিক
(ঘ) বিবৃতি ১ এবং বিবৃতি ২ পরস্পরবিরোধী।
উত্তরঃ (ক) বিবৃতি ১ এবং বিবৃতি ২ উভয়ই সঠিক কিন্তু বিবৃতি দুটি পরস্পর সম্পর্কযুক্ত নয় ✓
Assertion-Reasoning Type সঠিক বিকল্পটি বেছে নাও
১। বিবৃতি (A): যে জন গিরীশরূপী বিদ্যাসাগরের সুবর্ণ চরণে আশ্রয় পায়, সে জন ভাগ্যবান।
কারণ (R): বিদ্যাসাগরের আশ্রয় হল সুখসদন।
বিকল্পসমূহ:
(ক) A ও R উভয়ই সঠিক এবং R, A-এর যথার্থ কারণ
(খ) A এবং R উভয়ই সঠিক কিন্তু R, A-এর যথার্থ কারণ নয়
(গ) A সঠিক কিন্তু R ভুল
(ঘ) A ভুল কিন্তু R সঠিক।
উত্তরঃ (ক) A ও R উভয়ই সঠিক এবং R, A-এর যথার্থ কারণ ✓
২। বিবৃতি (A): “দিবসে শীতল শ্বাসী ছায়া, বনেশ্বরী,” – বিদ্যাসাগর মহাশয় সম্পর্কে কবি এরূপ মন্তব্য করেছেন।
কারণ (R): জীবনের চরম দুর্দিনে ঈশ্বরচন্দ্র কবিকে দয়া-মায়া ও মমতার সুশীতল ছায়া দান করেন।
বিকল্পসমূহ :
(ক) A ও R উভয়ই সঠিক এবং R, A-এর যথার্থ কারণ
(খ) A এবং R উভয়ই সঠিক কিন্তু R, A-এর যথার্থ কারণ নয়
(গ) A এবং R উভয়ই ভুল
(ঘ) A সঠিক কিন্তু R ভুল।
উত্তরঃ (ক) A ও R উভয়ই সঠিক এবং R, A-এর যথার্থ কারণ ✓
===========================
File Details :
PDF Name : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার MCQ প্রশ্ন উত্তর
Size : 673 KB
No. of Pages : 3
Mode : Read-only (Online)
Download Link : Click here To Download PDF
📚 একাদশ ও দ্বাদশ শ্রেণির স্টুডেন্টদের জন্য দারুণ সুযোগ!
আপনি কি কম সময়ে ভালোভাবে পড়াশোনা শেষ করতে চান?
পরীক্ষার আগে রিভিশন করতে সমস্যা হচ্ছে?
👉 তাহলে এখনই নিয়ে নিন আমাদের Complete PDF eBook Package
✨ এই eBook-এ যা পাচ্ছেন:
✔ সহজ ভাষায় পুরো সিলেবাস
✔ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
✔ পরীক্ষার জন্য সাজানো নোটস
✔ শর্ট টেকনিক ও সাজেশন
🎯 কার জন্য উপযোগী?
👉 একাদশ ও দ্বাদশ শ্রেণির সকল ছাত্র-ছাত্রী
👉 বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যারা
💡 মোবাইলেই পড়ুন, যেকোনো সময়, যেকোনো জায়গায়!
🔥 মাত্র ২৫ টাকা প্রতিটা সাবজেক্ট